ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বৃক্ষরোপণ যে আশ্বাস শুনলে সব ভয় দূর হয়ে যাবে বৈশ্বিক চিকিৎসাসেবায় বেক্সিমকো ফার্মার নতুন মাইলফলক নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু বিশ্বকাপ উন্মাদনায় খবরের কাগজে প্রতিদিন ৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ
Nagad desktop

আলোচনায় নেই ঈদ সিনেমার কোনো গান

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩০ এএম
আলোচনায় নেই ঈদ সিনেমার কোনো গান
কনা, বালাম, ইমরান, কোনাল। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। ৫টি সিনেমা ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’, ‘অন্তরাত্মা’, ‘জ্বীন ৩’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে আর একটি ‘হাউ সুইট’ মুক্তি দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। প্রতি বছরই ঈদের সিনেমা নিয়ে দর্শকের যেমন প্রত্যাশা থাকে, তেমনি সিনেমার গান শুনতেও মুখিয়ে থাকেন দর্শক-শ্রোতা। 

গত কয়েক বছর ধরেই সিনেমার জোয়ার শুরু হয়েছে। দর্শকরাও দেশের সিনেমা দেখতে হলমুখী হচ্ছেন। নাটক, টেলিফিল্মের আলোচনাকে ছাপিয়ে সিনেমা নিয়ে দর্শকদের মনে হইচই শুরু হয়েছে বিগত বছরগুলোয়। অধিকাংশ ক্ষেত্রে সিনেমা মুক্তির আগেই সিনেমায় ব্যবহৃত গানগুলো প্রকাশ করে থাকেন সিনেমাসংশ্লিষ্টরা। কোনো গান যদি শ্রোতাদের হৃদয় জয় করতে পারে, তবে সেই সিনেমা নিয়েও দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি হয়।

বিগত কয়েক বছরে ঈদে মুক্তি পাওয়া সিনেমার গানগুলোও সিনেমার মতই তুমুল আলোচিত ছিল। বিশেষ করে প্রিয়তমা সিনেমার ‘প্রিয়তমা’, ‘ঈশ্বর’, তুফান সিনেমার ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ফিরছে। এই গানগুলোর জনপ্রিয়তার কারণেই সিনেমার প্রতিও দর্শকদের তুমুল আগ্রহ তৈরি হয়েছিল। যার ফলস্বরূপ সিনেমাগুলো হয়েছে সুপারহিট। 

গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমার গানগুলো শ্রোতাদের কাছে আলোচনার পারদ ছড়াতে পারেনি। সিনেমার গান নিয়ে গানসংশ্লিষ্ট মানুষ ছাড়া শ্রোতাদের মাঝে তেমন উচ্ছ্বাস, উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। সোশ্যাল মিডিয়াতে যতটুকু আলোচনা হয়েছে গান নিয়ে সেটাও খুব নগণ্য। টিকটক, রিলস যতটা দেখা গেছে সেটাও মিডিয়াসংশ্লিষ্ট মানুষরাই বেশি করেছে। 

তবে বরবাদ সিনেমায় ‘চাঁদ মামা’ গানটি নিয়ে শ্রোতাদের মাঝে আগে থেকেই এক ধরনের হাইপ ছিল। কারণ এই গানে শাকিব খানের বিপরীতে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত। আর গানটি তৈরি করেছেন লাগে উরাধুরাখ্যাত গায়ক সংগীত পরিচালক প্রীতম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান।

গানটি নিয়ে এক ধরনের আরোপিত হাইপ তোলা হলেও মূলত গানটি ওইভাবে শ্রোতাদের মনোযোগ কাড়তে পারেনি। শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় এবারও গান গেয়েছিলেন প্রিয়তমাখ্যাত গায়িকা কোনাল। এবারের গানের শিরোনাম ‘মায়াবী’। তার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটির চিত্রায়নও অসাধারণ হয়েছে। কিন্তু গানটি শ্রোতাদের মন জয় করতে পারেনি। 

‘জংলি’ সিনেমার গান নিয়ে শ্রোতারা সবচেয়ে বেশি মুখিয়ে ছিলেন। কারণ ক্যারিয়ারের প্রথমবার এর মাধ্যমে সিনেমার সব গান তৈরি করেছেন খ্যাতিমান গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন দেশের তারকা শিল্পীরা। গানগুলো প্রকাশের পর প্রশংসা পেলেও জনপ্রিয়তা পায়নি। ‘দাগি’ সিনেমার কোনো গানও তেমনভাবে আলো ছড়াতে পারেনি। ‘জ্বীন ৩’ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ইমরান ও কনার গাওয়া ‘কন্যা’ শিরোনামের গানটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে আরোপিত হাইপ তোলা হয়। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই গানের আলোচনার গতি কমতে থাকে। ঈদের আগে হঠাৎ করেই ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির ঘোষণা দেন প্রযোজনা প্রতিষ্ঠান। কোনো ধরনের প্রচার ও পূর্বপ্রস্তুতি ছাড়াই সিনেমা মুক্তি দেওয়া হয় ঈদে। এতে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক।

শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা নিয়েই তার ভক্ত অনুরাগীরা মেতে ছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাই হঠাৎ করে অন্তরাত্মা মুক্তিতে যেন তার ভক্তরা কিছুটা অস্বস্তিতে পড়েন। প্রচার দেখে মনে হয়েছে খোদ শাকিব খানও কিছুটা বিরক্ত হয়েছেন অন্তরাত্মা সিনেমার প্রযোজক-পরিচালকের ওপর। তাইতো অন্তরাত্মা নিয়ে শাকিব খানের মাঝে তেমন স্বস্তি দেখা যায়নি। তার সোশ্যাল হ্যান্ডেলও মূলত ছিল বরবাদের দখলেই। তাইত অন্তরাত্মা সিনেমা এবং সিনেমার গান কোনোটাই আলোচনায় আসেনি। 

এদিকে কাজল আরেফিন অমি পরিচালিত সিনেমা ‘হাউ সুইট’। এটি মুক্তি দেওয়া হয়েছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। 

এ সিনেমাটি নিয়েও দর্শকদের মাঝে আলাদা আলোচনা ছিল। তবে এই সিনেমা ‘মায়া মায়া লাগে’ গানটি বেশ শ্রুতিমধুর হয়েছে। শ্রোতারা প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি ও বালাম। তবে এই গানটি শুনতে ভালো লাগলেও শ্রোতাদের মুখে মুখে ফেরেনি। 

কিন্তু সিনেমার হিট গানের ভিউয়ের ক্ষেত্রে ইউটিবে যে ধরনের গতি থাকে এবার ঈদ সিনেমার কোনো গানে সেই গতি দেখা যায়নি। বলতে গেলে ধীরলয়ে বাড়ছে ইউটিউবে গানের ভিউ। তবে গানসংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন আস্তে আস্তে ঈদ সিনেমার গান শ্রোতাদের মাঝে ছড়িয়ে পড়বে। 

/শাকিল  

অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা
ছবি: সংগৃহীত

‘লাক্স সুপারস্টার-২০২৫’ বিজয়ী বিদূষী বর্ণিতার অভিনয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হতে যাচ্ছে। জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
ওয়েব ফিল্মটি নির্মিত হবে পারিবারিক ও সম্পর্কভিত্তিক তিনটি দম্পতির গল্পকে কেন্দ্র করে। আগামী মাসেই এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। এখনো প্রজেক্টটির নাম চূড়ান্ত হয়নি। তবে ভেতরের সূত্র বলছে, এর সম্ভাব্য নাম হতে পারে ‘জাস্ট ম্যারিড’ অথবা ‘নিউলি ম্যারেড’।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বর্ণিতা। একইভাবে পরিচালক শিহাব শাহীনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু নিশ্চিত করেছেন, প্রজেক্টটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এবং আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।
এদিকে আরও আলোচনা তৈরি হয়েছে বর্ণিতাকে ঘিরে। শোনা যাচ্ছে, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমাতেও কাজ করার সুযোগ পেতে পারেন তিনি। লাক্স সুপারস্টার মঞ্চ থেকেই তাকে নিয়ে এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
প্রতিযোগিতার মঞ্চে বিজয়ী হওয়ার পর বর্ণিতা বলেছিলেন, গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন। তিনি নিজেকে পর্দায় আরও ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করবেন বলেও জানান। 
সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুতেই একাধিক বড় প্রজেক্টের সম্ভাবনায় আলোচনায় উঠে এসেছেন বর্ণিতা।

গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

‘কুমকুম ভাগ্য’খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনের নিজ বাসা থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুন মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। এ ছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগির মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ অভিনয় করেন তিনি। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা।

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন সকালে রিও ডি জেনিরোর আকশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধে। এতে ৬ জনের প্রাণহানি হয়। তাদের একজন অলিভার। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তা উদঘাটনে তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। 
অলিভারের জন্ম ক্যালিফোর্নিয়ায়। শুরুতে ইলেকট্রনিক সংগীত নিয়ে কাজ করতেন। ২০১৩ সালে প্রকাশ পায় তার প্রথম ইপি ‘ডেমনস’।
২০১৬ সালে ‘হোয়েন আ’ ম ডাউন’ গানটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সালে প্রকাশ পায় অলিভারের দ্বিতীয় ইপি। এটি তাকে সংগীতের বিশ্ব তারকা করে তোলে। ‘এলিয়েন বয়’ নামের অ্যালবামটির দুটি ভিডিও দর্শকের কাছে সমাদৃত হয়।
অলিভার ব্যস্ত ছিলেন বিশ্ব ট্যুর নিয়ে। চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র এ বিশ্বসফর শুরু হয় গত মেতে মেক্সিকো থেকে। এরপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে গান করেন তিনি। এরপর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় শো করার পরিকল্পনা করেছিলেন এই গায়ক।

শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’
ছবি: সংগৃহীত

চ্যানেল আই-এর সুসজ্জিত স্টুডিও জমকালো সেটে এক সোফায় বসে আছেন কিং খানখ্যাত ঢালিউড মেগাস্টার শাকিব খান। অন্য সোফায় হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। শাকিবের বাম হাতে চকচকে ব্র্যান্ড নিউ রোলেক্স ঘড়ি। পূর্ণিমা প্রশ্ন করলেন এই ঘড়ির রহস্য কী? শাকিবের সেই রহস্যময় হাসি! এর পর শাকিবের কাছে পূর্ণিমার অজস্র প্রশ্ন। যার অধিকাংশই ব্যক্তিগত। যা এখন পর্যন্ত কেউ জানেনি। তাদের দুজনের আড্ডায় উঠে আসে দুজনে জুটিবদ্ধ হয়ে কাজ করার অসংখ্য স্মৃতি। শাকিবের জীবনে প্রেম-ভালোবাসার সর্বোচ্চ্য পর্যায়।
চ্যানেল আইতে আগমন উপলক্ষে শাকিব খানের অনেকগুলো ছবির কাটআউট দিয়ে সাজানো হয় পুরো অংশ। পরান যা জ্বলিয়া রে... গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান এবং পূর্ণিমা। চমক যে অপেক্ষা করছিল সেটা কখনো কেউ বুঝতে পারেনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন। 
শাকিবকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি পরিয়ে দেওয়া হয়। উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান ঢালিউড মেগাস্টার। তিনি বলেন, উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই যে সম্মান আমাকে দেখিয়েছে এর কোনো মূল্য নেই, এটি অমূল্য। অনুষ্ঠানটি শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইতে। 

 

আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম
আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আসহান। বাংলাদেশের এই অভিনেত্রী সমানতালে কলকাতার সিনেমাতেও অভিনয় করেন। পশ্চিমবঙ্গেও তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। এবার আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে রুপালি পর্দায় আসছেন জয়া আহসান। এই খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী সিনেমাটি। সাধারণ দর্শক থেকে সমালোচক–সবার কাছে সমাদৃত হয় সিনেমাটি। বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা পায় সিনেমাটি। এই সিনেমার গানও দুই বাংলার শ্রোতা-দর্শকদের মন জয় করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় তৈরি হয়েছে এই সিনেমার সিক্যুয়েল। এর নাম ‘আজও অর্ধাঙ্গিনী’।
গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর মাত্র এক মাস বাকি। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী গণমাধ্যমকে জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
নির্মাতা বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’
সিনেমাটি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনীতে ভীষণ পরিণত একটা গল্প ছিল। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ। আশা  করি এটিও দর্শকদের মন জয় করবে।’
সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন সেটা পূরণ করতে পারবে গল্প, অভিনয়, নির্মাণ ও গানের মাধ্যমে।