উপমহাদেশের শীর্ষ অডিও ভিজ্যুয়াল প্লাটফর্ম টি-সিরিজ থেকে প্রকাশিত হলো ইশতিয়াক আহমেদের লেখা দ্বিতীয় গান, আজও বলতে পারিনি। এর আগে তার লেখা প্রথম গান, ‘ভালোবাসি অকারণ’ প্রকাশিত হয়েছিল। গানটি গেয়েছিলেন তানজিব সারোয়ার।
এবারের গানটি গেয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী জিসান খান শুভ। সুর ও সঙ্গীত করেছেন বরাবরের মতো টালিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।
গানটি নিয়ে ডাব্বু বলেন, ইশতিয়াক আহমেদের এই লিরিকটা অনবদ্য হয়েছে যা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করবার। শুভর দারুণ গায়কীতে সেটা দাগ কাটার মতো একটা গান হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে।
গানটি আজ ২৩ তারিখ টি-সিরিজ বাংলা চ্যানেলে প্রকাশিত হয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল।
/এমএস