চিত্রনায়ক নিরব দীর্ঘদিন ধরে দেশীয় একটি ফ্যাশন ব্র্যান্ড ভাসাভি’র শুভেচ্ছাদ্যূত হিসেবে কাজ করছেন। এই ব্র্যান্ডের অংসখ্য ফটোশুটে তিনি বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় নায়িকাদের নিয়ে কাজ করেছেন।
তবে এবার একটু ব্যতিক্রম হলো। একেবারে নতুন এক মডেলের সঙ্গে তিনি এই ব্র্যান্ডের নতুন কালেকশনের একটি ফটোশুটে অংশ নিলেন। আর সেই নতুন মুখের নাম ইভা চৌধুরী।
জানা গেছে, এই ফটোশুটে নিরব ও ইভা বেশকিছু ভিন্ন ভিন্ন কাটিং প্যাটার্ণের পোশাকে পোজ দিয়েছেন। ফটোশুটটি নির্দেশনা দিয়েছেন ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকাপ আর্টিস্ট ছিলেন ফ্যাশন অঙ্গনের প্রশংসিত নাম সাজ্জাদ হোসেন পিয়াস।
নিরব বলেন, ‘আমি সিনেমার বাইরে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের ফটোশুটই করি। বাইফা'র এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আর ইভা নতুন মুখ হলেও সে বেশ সাবলিল। খুব দ্রুত ডিরেকশন ফলো করতে পারে। ইভা মন দিয়ে কাজ করলে শোবিজে ভালো করবে।’
ইভা চৌধুরী বলেন, ‘শোবিজের প্রতি তিব্র ভালোবাসা থেকেই মডেলিংয়ে আসা। ক্যারিয়ারের শুরুতেই এমন একটি ব্র্যান্ডের মডেল হওয়া, জনপ্রিয় নায়ক নিরব ভাইয়ার সঙ্গে কাজ করা, ইমু হাশমি ভাইয়ার ডিরেকশন সবকিছু যেন স্বপ্নের মতো।
আমি ভীষণ সৌভাগ্যবতী। ভালো প্রস্তাব পেলে অভিনয়েও নিয়মিত হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কাজ নিয়ে সবার মন জয় করতে পারি।’
/এমএস