রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলাকালীন এর সহকারী পরিচালক মারা গেছেন। তার নাম ডিয়েগো বোরেলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি এই তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরের হোটেল ড্যানিয়েলিতে চিকিৎসকদের ডাকা হয়েছিল। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেননি। সংবাদমাধ্যম থেকে এমনটাই জানা যায়। সহকর্মীরা যখন একটি দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বোরেলা তাদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
‘এমিলি ইন প্যারিস’ প্রযোজনা করছে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও। এই প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, ‘এমিলি ইন প্যারিস’ প্রযোজনা পরিবারের একজন সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত।
এতে আরও বলা হয়েছে, শ্যুটিংয়ের চিকিৎসাকর্মীরা বোরেলার চিকিৎসার চেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান। রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’ প্রথম ২০২০ সালে করোনা মহামারীর সময় পর্দায় আসে।
জনপ্রিয় সিরিজটিতে লিলি কলিন্স আমেরিকান এই রোমান্টিক কমেডি সিরিজটির পঞ্চম সিজন চলতি বছরের শেষের দিকে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
/এমএস