ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
দেশে এল প্রথম দেশীয় ব্র্যান্ডের জিপিইউ ল্যাপটপ জাহান্নামের আগুন যার জন্য হারাম বিশ্বকাপে শুধু সংখ্যা বাড়াতে আসিনি: মিশর কোচ হাসান তেজগাঁও সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক মানিকগঞ্জে হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ১০ নোয়াখালীর সেই ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয়দের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা কাটছে না ‘হালান্ডের পায়ে বল বাড়িয়ে দাও’, শিষ্যদের নির্দেশ নরওয়ে কোচের ভোলায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষোভ প্রকাশ ইরান কোচের স্পেনকে আটকে দেওয়া ভোজিনহার গল্প প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা সৌদির চমকে পয়েন্ট হারাল উরুগুয়ে তবু আস্থায় অটল লা ফুয়েন্তে রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যার ২ দিন পর মামলা চাঁদপুরে ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পীরজাদার বিরুদ্ধে মামলা সেই ধাক্কা মনে রেখে আলজেরিয়াকে সমীহ করছে আর্জেন্টিনা রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্টারবাকসের বিতর্কিত প্রচারণা, ইতিহাস পাঠে কর্মীদের জন্য অর্ধদিবস বন্ধ সব শাখা শরীয়তপুরে বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে কারাগারে কাজী অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক রোকনপুর সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক হামের প্রাতিষ্ঠানিক গাইডলাইন আনল হলি ফ্যামিলি
Nagad desktop

সালমানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন চিত্রাঙ্গদা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
সালমানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা সিং। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং তার ক্যারিয়ারে বেশকিছু সফল প্রকল্পে কাজ করেছেন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের কারণেও তার বিশেষ খ্যাতি আছে। সম্প্রতি এই তারকাকে অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল ৫’ এবং ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে দেখা গেছে। এ দুই প্রকল্পে চিত্রাঙ্গদার অভিনয় দর্শকমহলে ভূয়সী প্রশংসিত হয়। এবার প্রথমবারের মতো বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধলেন এই অভিনেত্রী।

‘ব্যাটল অব গালওয়ান’ শিরোনামের এ ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এ ছবিতেই বলিউডের নতুন জুটি হিসেবে সামনে আসতে চলেছেন সালমান ও চিত্রাঙ্গদা। সম্প্রতি বলিউড ভাইজানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা অভিনেত্রীর কেমন ছিল সে সম্পর্কে ইটাইমসের সঙ্গে কথা বলেছেন হাউসফুলখ্যাত এই তারকা। এ অভিজ্ঞতা তার জন্য যেমন নতুন, তেমনি কিছুটা চাপেরও ছিল বলে জানান তিনি। 

চিত্রাঙ্গদা বলেন, ‘সালমান খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করতে গিয়ে শুরুতে আমি বেশ নার্ভাস ছিলাম। এমনিতে তাকে আমি সামাজিক দিক থেকে চিনি, কিন্তু শুটিং সেটে তার সঙ্গে থাকা একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা। আমি খুবই নার্ভাস ছিলাম। নিজের কাজের প্রতিটি ধাপে মনে হচ্ছিল- সব ঠিকঠাক হচ্ছে তো? আমি ঠিকভাবে করতে পারছি তো?’ 

অভিনেত্রী আরও জানান, শুটিং শুরু হয়েছিল একটি গানের সিকোয়েন্স দিয়ে। এটা তার অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। ‘আমি তাকে তখনো ভালোভাবে চিনতাম না। আর শুটিং শুরুই হলো গানের সিকোয়েন্স দিয়ে- এটা স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিকর ছিল,’ যোগ করেন অভিনেত্রী। 

তবে কাজের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতি বেশ সহজ হয়ে আসে। চিত্রাঙ্গদা জানান, সালমান খান নিজেই চেষ্টা করতে থাকেন যেন সহশিল্পীরা স্বস্তিদায়কভাবে কাজ করতে পারেন। তিনি বলেন, ‘পরিস্থিতি সহজ করার বিষয়টি তাকেই করতে দিন, কারণ তিনি আপনার চারপাশ আরও আরামদায়ক করে তুলবেন।’ 

২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিটি আগামী বছর মুক্তি পাবে। 

/এমএস 

প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:১৯ পিএম
প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা
ছবি: সগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী কৃতি শ্যানন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ককটেল ২’। ইতোমধ্যেই বলিউডে সিনেমাটি নিয়ে চলছে আলোচনা। কারণ এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলোচিত তারকা শহিদ কাপুর ও ভারতের জাতীয় ক্রাশখ্যাত তারকা রাশমিকা মান্দানা। তবে এটি কৃতি শ্যানন অভিনীত প্রথম প্রাপ্তবয়স্ক সিনেমা। কারণ ইতোমধ্যেই প্রাপ্তবয়স্ক সিনেমা হিসেবে সনদও পেয়েছে। এমন ট্যাগ জুড়ে দিয়েছে খোদ ভারতীয় সেন্সর বোর্ড।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটি ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে না।
১৯ জুন মুক্তি পাচ্ছে হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমাটি। সিনেমার রানটাইম ১৫০ মিনিট, অর্থাৎ ঠিক ২ ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্য। এর আগে ২০১২ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ককটেল’-এর দৈর্ঘ্য ছিল ১৪৬ মিনিট। ফলে নতুন সিনেমাটি আগেরটির চেয়েও চার মিনিট বেশি দীর্ঘ।
২০১৪ সালে বলিউডে কৃতির অভিষেকের পর এটিই প্রথম তার কোনো সিনেমা ছবি ‘এ’ ক্যাটাগরি সার্টিফিকেট পেয়েছে।
তবে রাশমিকা মান্দানার ক্ষেত্রে এটি দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটিও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল। শহিদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি। 
১৪ জুন মধ্যরাতেই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেলার, গান এবং তারকাদের প্রচার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫১ এএম
সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’
ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
হলিউডের বক্স অফিস ট্র্যাকিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আয়ের দিক থেকে মাইকেল সিনেমাটি ইতোমধ্যে ৯১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। পেছনে ফেলে দিয়েছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’কে। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এতদিন বোহেমিয়ান র‌্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
সিনেমাটি এই অভাবনীয় সাফল্যের পেছনে সবার আগে যার নাম আসছে তিনি হচ্ছেন–পপসম্রাটের ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফর দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছেন।
অস্কার ও গ্র্যামি বিজয়ী প্রযোজক গ্রাহাম কিং (যিনি বোহেমিয়ান র‌্যাপসোডিও প্রযোজনা করেছিলেন) এবং হলিউডের তুখোড় পরিচালক অ্যান্টোইন ফুকুয়া—এই দুজন মিলে পপসম্রাটের জীবনের জটিল মানসিক টানাপোড়েন ও সংঘাতগুলোকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। গান ও নাচের রোমাঞ্চ ছাপিয়ে সিনেমার ভেতরের এই মানবিক গল্পই মাইকেলকে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে।
এই সাফল্যের পর এর সিকুয়েলের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, ‘মাইকেল ২’ সিনেমার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। 

অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা
ছবি: সংগৃহীত

‘লাক্স সুপারস্টার-২০২৫’ বিজয়ী বিদূষী বর্ণিতার অভিনয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হতে যাচ্ছে। জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
ওয়েব ফিল্মটি নির্মিত হবে পারিবারিক ও সম্পর্কভিত্তিক তিনটি দম্পতির গল্পকে কেন্দ্র করে। আগামী মাসেই এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। এখনো প্রজেক্টটির নাম চূড়ান্ত হয়নি। তবে ভেতরের সূত্র বলছে, এর সম্ভাব্য নাম হতে পারে ‘জাস্ট ম্যারিড’ অথবা ‘নিউলি ম্যারেড’।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বর্ণিতা। একইভাবে পরিচালক শিহাব শাহীনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু নিশ্চিত করেছেন, প্রজেক্টটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এবং আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।
এদিকে আরও আলোচনা তৈরি হয়েছে বর্ণিতাকে ঘিরে। শোনা যাচ্ছে, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমাতেও কাজ করার সুযোগ পেতে পারেন তিনি। লাক্স সুপারস্টার মঞ্চ থেকেই তাকে নিয়ে এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
প্রতিযোগিতার মঞ্চে বিজয়ী হওয়ার পর বর্ণিতা বলেছিলেন, গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন। তিনি নিজেকে পর্দায় আরও ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করবেন বলেও জানান। 
সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুতেই একাধিক বড় প্রজেক্টের সম্ভাবনায় আলোচনায় উঠে এসেছেন বর্ণিতা।

গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

‘কুমকুম ভাগ্য’খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনের নিজ বাসা থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুন মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। এ ছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগির মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ অভিনয় করেন তিনি। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা।

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন সকালে রিও ডি জেনিরোর আকশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধে। এতে ৬ জনের প্রাণহানি হয়। তাদের একজন অলিভার। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তা উদঘাটনে তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। 
অলিভারের জন্ম ক্যালিফোর্নিয়ায়। শুরুতে ইলেকট্রনিক সংগীত নিয়ে কাজ করতেন। ২০১৩ সালে প্রকাশ পায় তার প্রথম ইপি ‘ডেমনস’।
২০১৬ সালে ‘হোয়েন আ’ ম ডাউন’ গানটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সালে প্রকাশ পায় অলিভারের দ্বিতীয় ইপি। এটি তাকে সংগীতের বিশ্ব তারকা করে তোলে। ‘এলিয়েন বয়’ নামের অ্যালবামটির দুটি ভিডিও দর্শকের কাছে সমাদৃত হয়।
অলিভার ব্যস্ত ছিলেন বিশ্ব ট্যুর নিয়ে। চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র এ বিশ্বসফর শুরু হয় গত মেতে মেক্সিকো থেকে। এরপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে গান করেন তিনি। এরপর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় শো করার পরিকল্পনা করেছিলেন এই গায়ক।