ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের
Nagad desktop

কিশোরীর যত্নে পুষ্টিকর খাবার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম
কিশোরীর যত্নে পুষ্টিকর খাবার
মডেল: আশফিয়া। ছবি: আদিব আহমেদ

আমাদের সমাজে এখনো অনেকে মনে করেন বাড়ন্ত বয়সে ছেলেদের বেশি খাবার প্রয়োজন। মেয়েদের কম খাবার হলেও চলে। তবে মেয়েদের খাবারেও গুরুত্ব দেওয়া প্রয়োজন দুটি কারণে। বয়ঃসন্ধিকালে মূলত হাড়, পেশি ও মস্তিষ্কের গঠন সম্পন্ন হয়। এ সময় শারীরিক, মানসিক ও হরমোন ক্রিয়া অনেক বেড়ে যায়। প্রয়োজনীয় খাবারের অভাব হলে এসব কিছু ব্যাহত হয়। যার অভাব সারা জীবনেও পূরণ করা সম্ভব হয় না। অন্যদিকে কিশোরী বয়সে মেয়েদের মাসিক শুরু হয় ও প্রজনন স্বাস্থ্য গড়ে উঠে। প্রজনন স্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত ও সুষম খাবার না খেলে ভবিষ্যতে অসুস্থ সন্তান জন্ম দেওয়ার ঝুঁকি থাকে। 

হাড়ের গঠন ও উচ্চতায়
একজন মানুষের হাড় গঠনের ৯০ ভাগই বয়ঃসন্ধিকালে সম্পন্ন হয়। এ সময় মজবুত হাড় গঠন না হলে পরবর্তী সময়ে অস্টিওপোরোসিস বা হায় ক্ষয় রোগে ভুগতে হয়। নারীরা সন্তান জন্ম দেন বলে তাদের হাড় ক্ষয় রোগের সম্ভাবনা বেশি থাকে। তাই কিশোরী বয়সে মজবুত হাড় তৈরির জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার প্রতিদিন রাখা প্রয়োজন। দুধ ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত দুধ খেলে উচ্চতা বাড়ে এ কথাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিশোরীর খাবার তালিকায় প্রতিদিন ২০০ থেকে ২৫০ মিলিলিটার দুধ রাখুন। এ ছাড়া দই, পনির, ছোলা, বাদাম, সয়াবিনের তৈরি খাবার, সবুজ পাতা বিশিষ্ট শাক ও কাঁটাসহ ছোট মাছ খেলে বয়ঃসন্ধিকালের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়।

মস্তিষ্ক বিকাশে
শৈশবে আমাদের মস্তিষ্ক থাকে অপরিণত। বয়ঃসন্ধিকালে এসে মস্তিষ্ক বিকাশ লাভ করে অর্থাৎ যুক্তি, তর্ক, চিন্তা করার ক্ষমতা লাভ করে। কিশোরীদের বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য এ সময় মস্তিষ্কের জন্য উপকারী পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। এ ছাড়া বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলো এ সময় মনোযোগ, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়াতে কার্যকরী। মাছের তেলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে। এ ছাড়া নিয়মিত ওটস, আখরোট, ডার্ক চকলেট খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। সবুজ শাকসবজি ও ফলের ভেতর আঙুর, কলা, পেঁপে, স্ট্রবেরি, গাজর, ব্রকলি মস্তিষ্ক বিকাশে উপকারী।

রক্তস্বল্পতা দূর করতে
মাসিকের সময় প্রতি মাসে মেয়েদের শরীর থেকে বর্জ্য পদার্থের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে রক্ত বেরিয়ে যায়। ফলে বয়ঃসন্ধিকালে অনেক মেয়েই রক্তস্বল্পতায় ভুগে থাকেন। রক্তের ঘাটতি পূরণে কিশোরীদের প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার খাওয়া প্রয়োজন। কলা আয়রনের গুরুত্বপূর্ণ উৎস। কলা বারোমাসি ও সহজলভ্য ফল। কিশোরীর খাবারে প্রতিদিন একটি কলা রাখুন। এ ছাড়া গরুর কলিজা, বাদাম, কচুশাক সয়াবিন শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। ভিটামিন বি ১২ ও ফলিক অ্যাসিড রক্তের উৎপাদন ও উন্নয়নের জন্য অপরিহার্য। মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবারে এই দুই উপাদান পাওয়া যায়।

প্রজনন স্বাস্থ্য সুরক্ষায়
বয়ঃসন্ধিকাল প্রজনন অঙ্গপ্রত্যঙ্গ বিকাশ ও সক্রিয় হয়ে ওঠে। কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের সুরক্ষায় জিংকযুক্ত খাবার বিশেষ গুরুত্বপূর্ণ। খাবারের এই উপাদান হরমোন সঞ্চালনে সাহায্য করে ও প্রজনন অঙ্গ সুস্থ রাখে। মাংস, ডাল, বাদাম, বিভিন্ন ধরনের শস্যদানা শরীরে জিংকের ঘাটতি পূরণ করে।

ত্বকের যত্নে
কিশোরী বয়সে কমবেশি সবার ত্বকেই ব্রণ হয়। এ ছাড়া অনেকের মুখে র‌্যাশ, কালো দাগ, চামড়া ফেটে যাওয়া ও ত্বকের উজ্জ্বলতা কমতে দেখা যায়। এ সময় শরীরে হরমোনাল পরিবর্তনের কারণে এ ধরনের সমস্যা তৈরি হওয়া স্বাভাবিক। তবে শুধু হরমোন প্রক্রিয়াই নয়। পুষ্টিকর খাবারের সঙ্গেও রয়েছে কিশোরীর ত্বকের সম্পর্ক। অতিরিক্ত শর্করা ও উচ্চ ক্যালরি যুক্ত খাবার খেলে ব্রণ হতে পারে ও ত্বক নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন কিশোরীরা ফাস্টফুড খেতে পছন্দ করে। এ জাতীয় খাবার কিন্তু ত্বকের সমস্যা দীর্ঘস্থায়ী করে। এমনকি জাংকফুড থেকে মুখে অবাঞ্ছিত লোম গজাতে পারে। এই বয়সে ত্বকের সমস্যা প্রতিরোধ করা যায় না। তবে ত্বকের সুরক্ষায় কিশোরীদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সেই সঙ্গে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফলমূল ও সবুজ শাকসবজি খেতে হবে।

মানসিক সুস্থতায়
কিশোরী মেয়ের মন যেন এই ভালো এই খারাপ। অবসাদ, বিষণ্নতা, মেজাজ খিটখিটে হওয়া এই বয়সে মেয়েদের পরিচিত অভিজ্ঞতা। শরীরে হরমোনাল প্রক্রিয়া ও মাসিক হওয়ার কারণে মানসিক এই পরিস্থিতি দেখা যায়। এরকম পরিস্থিতিতে মন ভালো রাখতে বাদাম, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি যেমন জলপাই ও অ্যাভোকাডোর তেল এই জাতীয় খাবার খাওয়া যেতে পারে।

 কলি

বিশ্বকাপ উন্মাদনায়ও রুটিন থাকুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
বিশ্বকাপ উন্মাদনায়ও রুটিন থাকুন নিয়ন্ত্রণে

ফিফা বিশ্বকাপ মানেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য মাসব্যাপী উন্মাদনা। প্রিয় দলের ম্যাচ, শেষ মুহূর্তের গোল, উত্তেজনাপূর্ণ ড্র সবকিছু মিলিয়ে রাত জেগে খেলা দেখার প্রবণতা বেড়ে যায় অনেকের মধ্যে। তবে এই আনন্দের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঘুম, পড়াশোনা ও কাজের স্বাভাবিক রুটিন ঠিক রাখা। তাই বিশ্বকাপ উপভোগের পাশাপাশি একটি ব্যালান্সড নাইট রুটিন অনুসরণ করা অত্যন্ত জরুরি। লিখেছেন মুশফিরাত 

সময় জেনে পরিকল্পনা করা জরুরি
বিশ্বকাপ সাধারণত বাংলাদেশের সময় অনুযায়ী গভীর রাত বা ভোরের দিকে হয়। তাই আগে থেকেই ম্যাচের সময়সূচি জেনে দিনটি পরিকল্পনা করা খুব গুরুত্বপূর্ণ। যেসব দিন গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেদিন কাজের চাপ কিছুটা কমিয়ে রাখা বা আগেই কাজ শেষ করে রাখা ভালো। পড়াশোনার ক্ষেত্রেও আগের দিন কিছুটা এগিয়ে রাখা যেতে পারে, যাতে রাত জাগার চাপ কমে।

পাওয়ার ন্যাপ হলো গোপন অস্ত্র
রাত জেগে ম্যাচ দেখার আগে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঘুম বা ন্যাপ নেওয়া খুব কার্যকর। এতে শরীর কিছুটা বিশ্রাম পায় এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকার শক্তি আসে। বিশেষ করে যাদের পরদিন সকালেই ক্লাস বা অফিস থাকে, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস হতে পারে।

হালকা খাবার বেছে নিন
রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখা যেমন আনন্দের, তেমনি সঠিক খাদ্যাভ্যাস না মানলে এটি শরীরের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। গভীর রাতে ভারী, তেল-চর্বিযুক্ত বা মসলাদার খাবার খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে, যার ফলে ঘুম ঘুম ভাব, পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি হয় এবং ম্যাচ উপভোগের মনোযোগও নষ্ট হয়।

তাই এই সময়ে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যেমন–তাজা ফল (আপেল, কলা, আঙুর), ভাজা বাদাম, ওটস বা হালকা স্যান্ডউইচ শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয় কিন্তু অতিরিক্ত ভারী অনুভূতি তৈরি করে না। বিস্কুট বা হালকা ক্র্যাকারও ভালো স্ন্যাকস হিসেবে কাজ করতে পারে। 

এছাড়া পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। রাত জাগার সময় অনেকেই পানি কম পান করেন, যা শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি করে। এর ফলে ক্লান্তি, মাথাব্যথা এবং মনোযোগ কমে যেতে পারে। তাই নিয়মিত বিরতিতে পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং দীর্ঘ সময় সতেজ থাকা সম্ভব হয়। চাইলে লেবু পানি বা হালকা ড্রিংকসও নেওয়া যেতে পারে, তবে অতিরিক্ত চিনি বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা ভালো।

পড়াশোনা ও কাজ আগে, খেলা পরে
বিশ্বকাপের উন্মাদনা যতই থাকুক, দৈনন্দিন দায়িত্ব ও পড়াশোনাকে অবহেলা করা উচিত নয়। একটি সুশৃঙ্খল রুটিন বজায় রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাধান্য নির্ধারণ করা। যারা শিক্ষার্থী, তাদের উচিত দিনের বেলায় বা সন্ধ্যার আগেই পড়াশোনার গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করে ফেলা। এতে রাতে খেলা দেখার সময় কোনো ধরনের মানসিক চাপ কাজ করবে না।

অফিস বা ফ্রিল্যান্স কাজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ডেডলাইন অনুযায়ী কাজ ভাগ করে নেওয়া এবং অগ্রাধিকার অনুযায়ী কাজ শেষ করা উচিত। প্রয়োজনে আগের দিন কিছু কাজ এগিয়ে রাখা যেতে পারে, যাতে ম্যাচের দিন অতিরিক্ত চাপ না পড়ে। এতে কাজ ও বিনোদনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য তৈরি হয়।

ম্যাচ শেষে ঘুমের প্রস্তুতি
ম্যাচ শেষ হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় কাটান, যা ঘুমকে বিলম্বিত করে। তাই ম্যাচ শেষ হলেই মোবাইল ব্যবহার কমিয়ে দ্রুত ঘুমানোর চেষ্টা করা উচিত। ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং বা গরম পানি পান করলে শরীর রিল্যাক্স হয় এবং ঘুম সহজে আসে।

সপ্তাহের ভারসাম্য বজায় রাখুন
সব ম্যাচ দেখা জরুরি নয়। গুরুত্বপূর্ণ ম্যাচ বেছে দেখলে শরীর ও মস্তিষ্ক দুটোই ভালো থাকে। গ্রুপ পর্বের তুলনায় নকআউট পর্বের ম্যাচগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে। এতে ঘুম ও কাজের ওপর অতিরিক্ত চাপ পড়ে না।

স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন
বিশ্বকাপের উন্মাদনায় শরীরের প্রতি অবহেলা করা ঠিক নয়। নিয়মিত খাবার, পর্যাপ্ত পানি এবং কিছুটা ব্যায়াম এই তিনটি বিষয় বজায় রাখলে রাত জাগার প্রভাব অনেকটাই কমে যায়। অতিরিক্ত ক্লান্তি বা মাথাব্যথা হলে অবশ্যই বিশ্রাম নিতে হবে।

 

চিংড়ির ভিন্ন স্বাদে

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২০ পিএম
চিংড়ির ভিন্ন স্বাদে

নদী-নালা আর জলাশয়ে সমৃদ্ধ বাংলাদেশের খাদ্যসংস্কৃতিতে চিংড়ির রয়েছে বিশেষ স্থান। স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী রান্নার সম্ভাবনার কারণে চিংড়ি প্রায় সব বয়সী মানুষের কাছেই সমান জনপ্রিয়। ঘরোয়া রান্না থেকে শুরু করে উৎসবের আয়োজন–সবখানেই চিংড়ির নানা পদ এনে দেয় ভিন্ন মাত্রার স্বাদ। তাই মজাদার ও ভিন্নধর্মী কিছু চিংড়ির পদ দিয়েছেন রন্ধনশিল্পী নাজমুন নাহার লিনা

চিংড়ি সবজির মেলবন্ধন

উপকরণ
কুচো চিংড়ি ১ কাপ (সবজিগুলো দেড় ইঞ্চি করে কাটা), পটোল ৩টি, কাঁচা পেঁপে ১ কাপ, বরবটি ১ কাপ, মুলা ১/২ কাপ, গাজর ১ কাপ, মটরশুঁটি ১/২ কাপ, পেঁয়াজ ১টি (কিউব করে কাটা), রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ। ভেজিটেবল তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো। 

প্রস্তুতি
কুচো চিংড়ি ধুয়ে সামান্য লবণ মাখিয়ে ১০ মিনিট রাখুন। পটোল, পেঁপে, বরবটি, মুলা ও গাজর হালকা সেদ্ধ বা ব্লাঞ্চ করে নিন যাতে সবজিগুলো মচমচে থাকে। চাইনিজ স্টাইলের মতো সবজি বেশি নরম হবে না। 

প্রণালি 
কড়াই খুব গরম করে তেল দিন। প্রথমে কুচো চিংড়ি ১-২ মিনিট ভেজে তুলে রাখুন। একই কড়াইতে রসুন ও আদা দিয়ে ৩০ সেকেন্ড নেড়ে সুগন্ধ বের করুন। পেঁয়াজ, পটল, পেঁপে, মুলা, গাজর ও বরবটি দিয়ে উচ্চ আঁচে ৩-৪ মিনিট স্টির-ফ্রাই করুন। মটরশুঁটি ও ভাজা চিংড়ি যোগ করুন। গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে ফেলুন। 

চিংড়ি টমেটো দো-পেঁয়াজা

উপকরণ
মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম, টমেটো ৩টি (কুচি), পেঁয়াজ ৪টি (২টি পাতলা কুচি, ২টি মোটা পাপড়ি করে কাটা), সরিষার তেল ৫ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

প্রণালি 
চিংড়ি ধুয়ে লবণ ও অর্ধেক হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সরিষার তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে চিংড়ি ১ মিনিট হালকা ভেজে তুলে রাখুন। চিংড়ি বেশি ভাজবেন না, নরম থাকবে। 

একই তেলে পাতলা কুচি করা পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে নেড়ে টমেটো কুচি দিন। টমেটো নরম হলে বাকি হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম পানি দিন। এবার ভাজা চিংড়ি ও মোটা পাপড়ি করা পেঁয়াজ যোগ করুন। দো-পেঁয়াজার মূল স্বাদ আসে এই দ্বিতীয়বার দেওয়া পেঁয়াজ থেকে। কাঁচা মরিচ দিয়ে ৩-৪ মিনিট ঢেকে রান্না করুন। ঝোল একটু ঘন হয়ে এলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। 

দই চিংড়ি 
দই চিংড়ি একটি মজাদার বাঙালি পদ, যা গরম ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে দারুণ লাগে। টক দই ও চিংড়ির মিশ্রণে এটি ক্রিমি ও সুস্বাদু হয়। 

উপকরণ
মাঝারি বা বড় চিংড়ি ৫০০ গ্রাম, টক দই ১ কাপ (ভালো করে ফেটানো), পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, সাদা তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১/২ চা চামচ (ঐচ্ছিক)। 

প্রণালি 
চিংড়ি পরিষ্কার করে ধুয়ে লবণ ও সামান্য লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম দিন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। একটু বেরেস্তা তুলে রাখুন। গোটা গরম মসলা এবং তেজপাতা ভাজা পেঁয়াজের সঙ্গে দিন। আদা-রসুন বাটা দিয়ে কষে নিন। এরপর মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিন। 

ফেটানো দইয়ে সামান্য পানি মিশিয়ে কড়াইয়ে ঢালুন এবং কম আঁচে নেড়ে নিন যাতে দই না ফেটে যায়। চিংড়ি, লবণ, চিনি ও কাঁচা মরিচ যোগ করুন। এরপর ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। ঝোল একটু ঘন হলে নামিয়ে নিন। বেরেস্তা ও দই ছড়িয়ে পরিবেশন করুন। 

/এমটি 

ফ্যাশনে বিশ্বকাপ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
ফ্যাশনে বিশ্বকাপ
ছবি: খবরের কাগজ

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে এক অনন্য উন্মাদনা। মাঠের খেলা যেমন উত্তেজনার কেন্দ্রবিন্দু, তেমনি সমানভাবে আলোচনায় থাকে প্রিয় দলের জার্সি। জার্সি এখন আর শুধু খেলোয়াড়দের ইউনিফর্ম নয়; এটি ফ্যাশন, পরিচয় এবং আবেগের শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
 
স্ট্রিট ফ্যাশনে জার্সির জনপ্রিয়তা
এক সময় ফুটবল জার্সি শুধু মাঠ, স্টেডিয়াম বা টেলিভিশনের সামনে পরার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে জার্সি এখন আধুনিক স্ট্রিট ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম জার্সিকে আর শুধু খেলার পোশাক হিসেবে দেখে না, তারা এটিকে নিজেদের লাইফস্টাইল ও ফ্যাশনের অংশ হিসেবে গ্রহণ করেছে।

আজকাল শহরের রাস্তায়, ক্যাম্পাসে, ক্যাফেতে বা শপিং মলে সহজেই দেখা যায় জার্সি পরা তরুণ-তরুণীদের। জিন্স, কার্গো প্যান্ট, শর্টস কিংবা স্কার্টের সঙ্গে জার্সি পরা এখন একটি স্বাভাবিক ও জনপ্রিয় স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে। বিশেষ করে ওভারসাইজড জার্সির ট্রেন্ড তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যা একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনি স্টাইলিশ লুকও দেয়।

স্নিকার্সের সঙ্গে জার্সি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা এখন একটি কমন ফ্যাশন স্টাইল। অনেকেই লেয়ারিং ফ্যাশন অনুসরণ করেন যেখানে জার্সির নিচে লং স্লিভ বা টার্টল নেক পরা হয়, যা একটি ইউনিক আরবান লুক তৈরি করে। 

নারীদের জার্সি স্টাইলিং ট্রেন্ড
নারীদের ফ্যাশন দুনিয়ায় ফুটবল জার্সি এখন একটি দ্রুত বর্ধনশীল ট্রেন্ডে পরিণত হয়েছে। আগে যেখানে জার্সি মূলত পুরুষদের খেলার পোশাক হিসেবে দেখা হতো, এখন তা ভেঙে গিয়ে একটি জেন্ডার নিউট্রাল ফ্যাশন আইটেমে রূপ নিয়েছে। বিশেষ করে তরুণীরা জার্সিকে নিজেদের ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করছেন।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হলো ওভারসাইজড জার্সি স্টাইল। অনেকেই লুজ ফিট জার্সি স্কার্ট বা শর্ট ড্রেসের মতো করে পরছেন, যা একদিকে আরামদায়ক, অন্যদিকে স্টাইলিশও দেখায়। এর সঙ্গে স্নিকার্স বা বুট জুতা মিক্স করে একটি আধুনিক আরবান লুক তৈরি করা হচ্ছে।

ডেনিম শর্টস বা স্কিনি জিন্সের সঙ্গে জার্সি পরাও নারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এতে ক্যাজুয়াল ও ট্রেন্ডি একটি লুক পাওয়া যায়, যা ক্যাম্পাস, আউটিং বা ম্যাচ ডে আড্ডার জন্য পারফেক্ট। অনেকেই আবার লেয়ারিং স্টাইল বেছে নিচ্ছেন। জার্সির নিচে লং স্লিভ টপ বা টার্টল নেক পরে ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন।

এছাড়া জার্সিকে বেল্ট দিয়ে স্টাইল করে ড্রেসের মতো করে পরার ট্রেন্ডও এখন বেশ চোখে পড়ছে। এতে জার্সি শুধু স্পোর্টসওয়্যার না থেকে একটি ফ্যাশনেবল আউটফিটে পরিণত হচ্ছে। বিশ্বকাপের সময় এই স্টাইলিং ট্রেন্ড আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তখন ফ্যানডম এবং ফ্যাশন একসঙ্গে মিলেমিশে যায়।

ডিজাইন ও প্রযুক্তির নতুনত্ব
বিশ্বকাপকে কেন্দ্র করে ব্র্যান্ডগুলো জার্সি ডিজাইনে নিয়ে আসে নতুনত্ব। আধুনিক ফ্যাব্রিক প্রযুক্তি ব্যবহারের ফলে জার্সি এখন আগের চেয়ে অনেক বেশি হালকা ও আরামদায়ক। অনেক জার্সিতে আর্দ্রতা শোষণ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা গরম আবহাওয়ায়ও আরাম দেয়। পাশাপাশি রেট্রো ডিজাইন আবার নতুন করে ফিরে আসছে, যা পুরোনো স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনে।

পার্সোনালাইজড জার্সির জনপ্রিয়তা
বর্তমানে অনেক সমর্থক নিজের নাম বা প্রিয় খেলোয়াড়ের নাম ও নম্বর দিয়ে জার্সি কাস্টমাইজ করে নেন। এটি একটি ব্যক্তিগত পরিচয় তৈরি করে। কেউ মেসির নাম লিখে পরছেন, কেউ রোনালদোর, আবার কেউ নিজের নাম দিয়ে ইউনিক স্টাইল তৈরি করছেন। এই পার্সোনালাইজেশন জার্সিকে আরও বিশেষ ও আবেগপূর্ণ করে তুলেছে।

ফ্যানডম ও সামাজিক সংযোগ
একই দলের জার্সি পরা মানুষদের মধ্যে সহজেই একটি বন্ধন তৈরি হয়। বিশ্বকাপ চলাকালে ক্যাফে, রাস্তা, বিশ্ববিদ্যালয় বা অফিস–সব জায়গায় একই দলের সমর্থকদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ব তৈরি হয়। জার্সি তখন শুধু পোশাক নয়, বরং সামাজিক পরিচয়ের মাধ্যম হয়ে ওঠে।

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জার্সির প্রভাব
ফুটবল জার্সি এখন হাই-ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও জায়গা করে নিয়েছে। বড় বড় ফ্যাশন ব্র্যান্ড স্পোর্টসওয়্যারকে স্ট্রিটওয়্যার এবং প্রিমিয়াম ফ্যাশনের সঙ্গে মিশিয়ে নতুন কালেকশন তৈরি করছে। ফলে জার্সি এখন শুধু খেলার মাঠে নয়, র্যাম্প শো এবং গ্লোবাল ফ্যাশন ট্রেন্ডেও গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।

গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি পানিভীতি দূর করা এবং জীবনরক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তুলতে বিশেষ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম সেশন পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচির মাধ্যমে শিশুরা শুধু সাঁতার শেখার সুযোগই পাবে না, বরং পানিতে আত্মবিশ্বাস অর্জন, নিরাপত্তা বিষয়ে সচেতনতা এবং জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন অভিজ্ঞ ও পেশাদার প্রশিক্ষকরা।

আয়োজকদের মতে, নিরাপদ ও আনন্দময় পরিবেশে পরিচালিত এই প্রশিক্ষণ শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহিত করতে সহায়ক হবে।

প্রশিক্ষণ কোর্সে ৫ বছর বা তার বেশি বয়সী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা পর্যাপ্ত মনোযোগ ও প্রশিক্ষণ সুবিধা পেতে পারে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন +88 01777 734 797 নাম্বারে

/এমটি 

বিশ্বকাপের উন্মাদনা এবার রঙ বাংলাদেশে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
বিশ্বকাপের উন্মাদনা এবার রঙ বাংলাদেশে

চার বছরের প্রতীক্ষা শেষে আবারও বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহোৎসব। মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে জেগে উঠবে কোটি ভক্তের আবেগ, উচ্ছ্বাস, প্রত্যাশা এবং প্রিয় দলকে ঘিরে অসংখ্য স্মৃতি। এই বৈশ্বিক ক্রীড়া উৎসবকে আরও রঙিন করে তুলতে বিশেষ ফুটবল থিমভিত্তিক ফ্যাশন কালেকশন নিয়ে এসেছে রঙ বাংলাদেশ।

বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি করা এই বিশেষ কালেকশনে ফুটবলের আবেগ, পারিবারিক বন্ধন এবং উৎসবের আনন্দকে তুলে ধরা হয়েছে নান্দনিক নকশায়। কালেকশনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, টপস, প্রাপ্তবয়স্কদের টি-শার্ট এবং শিশুদের টি-শার্ট। প্রতিটি পোশাকে ফুটবলের প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সৃজনশীল ডিজাইনের মাধ্যমে।

ফুটবল কেবল একটি খেলা নয়; এটি মানুষের অনুভূতি, ভালোবাসা এবং একসঙ্গে উদযাপনের উপলক্ষ। সেই ভাবনাকে কেন্দ্র করে রঙ বাংলাদেশের এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফ্যামিলি ম্যাচিং আউটফিটে। বাবা-ছেলে, মা-মেয়ে কিংবা পুরো পরিবারের সদস্যরা একই থিমে নিজেদের সাজিয়ে বিশ্বকাপের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে পারবেন।

কালেকশনের প্রতিটি নকশায় ফুটবলের বিভিন্ন উপাদানকে আধুনিক ফ্যাশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। কোথাও ফুটবলের গতিময়তা, কোথাও গ্যালারির উচ্ছ্বাস, আবার কোথাও বিশ্বকাপের চিরচেনা উত্তেজনা স্থান পেয়েছে সৃজনশীল উপস্থাপনায়। দেশীয় পোশাকের স্বাচ্ছন্দ্য, গুণগত মান ও নান্দনিকতার সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া উৎসবের আবেগকে একসূত্রে গেঁথে তৈরি করা হয়েছে এই বিশেষ সংগ্রহ।

রঙ বাংলাদেশের মতে, পোশাক শুধু পরিধানের উপকরণ নয়; এটি মানুষের অনুভূতি, সংস্কৃতি এবং সময়ের গল্পও বহন করে। সেই দর্শন থেকেই বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য এমন একটি কালেকশন তৈরি করা হয়েছে, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং স্মৃতির অংশ হয়ে থাকবে দীর্ঘদিন।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ, প্রতিটি উল্লাস এবং প্রতিটি প্রতীক্ষার মুহূর্তকে আরও রঙিন করে তুলতে ফুটবল থিমের এই বিশেষ কালেকশন এখন দেশের সব রঙ বাংলাদেশ আউটলেটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনে কেনাকাটার জন্য ভিজিট করা যাবে। রঙ বাংলাদেশের ওয়েবসাইট (https://www.rang-bd.com?utm_source=chatgpt.com) এবং [রঙ বাংলাদেশের ফেসবুক পেজ 

(https://www.facebook.com/rangbangladeshlimited?utm_source=chatgpt.com)। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৭৭৭৪৪৩৪৪-এ।

/এমটি