ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের ১৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা ৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Nagad desktop

শের-ই-বাংলা: সাহস ও অদম্য প্রেরণা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম
শের-ই-বাংলা: সাহস ও অদম্য প্রেরণা
অলংকরণ: নিয়াজ চৌধুরী তুলি

১৯৪০ সালের এক সকাল। কলকাতার পার্ক সার্কাস ময়দানে হাজারো মানুষের ঢল নেমেছে। মঞ্চে উঠে দাঁড়িয়েছেন আকর্ষণীয় চেহারা আর গভীর দৃষ্টির একজন মানুষ। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, ‘আমরা আমাদের নিরাপদ ও সুন্দর আগামী চাই। আমাদের দাবির নাম লাহোর প্রস্তাব- স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বপ্ন।’

দীপ্ত কণ্ঠে যিনি এই ঘোষণা দিলেন তার নাম এ কে ফজলুল হক। বাংলার মানুষ ভালোবেসে ডাকে, শের-ই-বাংলা। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে জন্ম নেওয়া ফজলুল হক দিন দিন বাংলার মানুষের আশা ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
 
শিশুকালে ফজলুল হকের মেধা, শক্তি ও সাহস ছিল অসাধারণ। একবার বাজার থেকে ঝুনো নারকেল কিনে এনে এক ঘুসি দিয়ে সেই নারকেল ভেঙে খেয়েছিলেন। আবার কখনো অনায়াসে মুখে পুরে দিতেন বড়সড় আস্ত এক আম। এমন অসম্ভব ঘটনা শিশুকালেই তাকে নায়ক বানিয়ে দিয়েছিল।

ফজলুল হকের শিক্ষাজীবনও ছিল দুর্দান্ত। ঢাকার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে অনার্সে প্রথম শ্রেণি, তারপর মাস্টার্সে অঙ্কে প্রথম শ্রেণি- সবই তার অদম্য মেধা ও অধ্যবসায়ের প্রমাণ। ফজলুল হক ছিলেন বাঙালির আত্মসম্মানের প্রতীক।

সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে নেমেছেন, কারণ তিনি অন্যায়ের সঙ্গে আপস করতে জানতেন না। ফজলুল হক সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। তবে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও তিনি বাংলার শোষিত ও দরিদ্র কৃষক-প্রজার দুঃখ-দুর্দশা গভীরভাবে উপলব্ধি করতেন। তিনি খেয়াল করলেন, সরকারি চাকরিতে থেকে কৃষকদের জন্য কার্যকরভাবে কিছু করতে পারছেন না। সরকারের নীতি ও সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে তার মতবিরোধ হচ্ছে, তাই তিনি দ্বিধাহীন চিত্তে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আরামদায়ক ও লোভনীয় সরকারি চাকরি ছেড়ে দিলেন।

এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। হাইকোর্টে ওকালতি শুরু করেন। ওকালতির শুরুতেই তার উপস্থিত বুদ্ধি ও কথা বলার ভঙ্গির জন্য দ্রুত চারদিকে নাম ছড়িয়ে পড়ে। তিনি বাংলা ইংরেজি মিশিয়ে দেশীয় শব্দ ব্যবহার করে আন্তরিকতা নিয়ে, ধৈর্যের সঙ্গে এমনভাবে বক্তব্য উপস্থাপন করতেন যে, তার কথা শুনে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিচারপতিরাও মুগ্ধ হয়ে যেতেন।

দিল্লি অধিবেশনে বা পাকিস্তান প্রস্তাব পেশ করার সময় তার বক্তব্য সবাইকে মুগ্ধ করেছিল। ভাষণ, যুক্তি ও প্রজ্ঞা মিলে সবাই হয়েছিলেন মোহিত। পাঞ্জাববাসী তাকে দিয়েছিল ‘শের-ই-বঙ্গাল’ উপাধি, যা আজও ‘শের-ই-বাংলা’ হয়ে আছে। সাহস, দূরদর্শিতা ও অদম্য মনোভাব তাকে এই উপাধির যোগ্য করেছে।

ফজলুল হক কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এই আত্মত্যাগই প্রমাণ করে যে, তার কাছে ক্ষমতা বা বিত্তের চেয়ে বাংলার মানুষের মুক্তি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনের অন্ধকারে তিনি বরাবর আলোর মতো নির্ভীক, যুক্তিবাদী এবং জনগণের পক্ষে আপসহীন ছিলেন।

ফজলুল হকের রাজনৈতিক জীবনের অবদান ছিল চমকপ্রদ। কলকাতা করপোরেশনের মেয়র তিনিই প্রথম বাঙালি মুসলমান। দেশ বিভাগের পর ফজলুল হক পাকিস্তানের গৃহমন্ত্রী, পূর্বপাকিস্তানের প্রধানমন্ত্রী এবং গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৩৫ সালে ফজলুল হক কৃষক প্রজা পার্টি গঠন করে ৩৫টি আসনে জয়লাভ করেন। এরপর তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এ সময় তিনি কৃষকদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন প্রণয়ন করেন। ফজলুল হকের প্রধান লক্ষ্য ছিল কৃষকদের দুঃখ-কষ্ট লাঘব করা। ফজলুল হককে বাংলার কৃষক-প্রজা তাদের জন্য ‘গরিবের মা-বাপ’ হিসেবে দেখত। জমিদারদের লাগামহীন অত্যাচারের শিকার কৃষকদের বাঁচাতে তিনি আইন সংশোধন করে জমির ওপর তাদের অধিকারের স্বীকৃতি দেন। অন্যদিকে, তার গঠন করা ঋণ সালিশি বোর্ড বাংলার কোটি কোটি ঋণগ্রস্ত চাষিকে মহাজনদের নাগপাশ থেকে মুক্তি দেয়। ঋণের দায়ে ৪০ বছর আগে যাদের ভিটেমাটি হস্তান্তর হয়েছিল, তারাও তার প্রণীত আইনের সাহায্যে সেই হারানো ভিটেমাটি ফিরে পায়। তিনিই প্রথম দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছিলেন- ‘লাঙল যার, জমি তার।’ এই স্লোগান আজও কৃষক অধিকারের প্রতীক হয়ে আছে।

ফজলুল হক দেশের সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি কখনো ক্ষমতার রাজনীতি করেননি- সব সময় সাধারণ খেটে খাওয়া মানুষের রাজনীতি করেছেন। তিনি বিশ্বাস করতেন, দেশের শক্তি হলো কৃষক, শ্রমজীবী ও প্রজা। তাদের অধিকার রক্ষা ও কল্যাণে তিনি নিরবচ্ছিন্নভাবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান চিরস্মরণীয়। যখন কলকাতার বাবুরা ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন, তখন ফজলুল হক দৃঢ়ভাবে পক্ষে অবস্থান নেন। বাংলার মুসলিম সমাজের অনগ্রসরতা দূর করতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য থাকাকালীন মোট ১৪৮ বার বক্তব্য দেন, যার মধ্যে ১২৮ বারই তিনি দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা ও অধিকার নিয়ে কথা বলার জন্য। তারই প্রচেষ্টায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যা বাঙালি মুসলমানদের জন্য শিক্ষা ও জ্ঞানের নতুন দিগন্ত খুলে দিয়েছে।

ফজলুল হক আমাদের শিখিয়েছেন- জ্ঞান, সততা, সাহস, মানবিকতা এবং মানুষের কল্যাণের জন্য ত্যাগ। তিনি ছিলেন অবিসংবাদিত নেতা, যিনি তার কাজ, ত্যাগ আর সাহসের মাধ্যমে বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন। তার জীবন আজও আমাদের প্রেরণা জোগায়।

কবিতা হেলিওস

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
হেলিওস

একটা অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

          অর্ধবৃত্তের মতো অবকাশ রচনা করেছি

 

আছে মা-পাখির ডিম ভেঙে যাবার প্রতিকল্পে

            সর্বজনীন বেদনা

বৃদ্ধ বাবার ঝাপসা দৃষ্টির ভেতর এক বুকচাপা

            দীর্ঘশ্বাসের সীমিত চতুর্ভুজ

রানা প্লাজাসদৃশ ব্যথিত পাণ্ডুলিপি

তরতাজা যুবকের গুম হওয়ার ন্যায়

                   একটা দীর্ঘ সকাল

আছে মায়ের জেগে থাকা চোখ

আছে একজোড়া

            সুসিদ্ধ ইকোলজি

আছে বোনের ব্যবহৃত কাঁকড়া ক্লিপের উদার সৌন্দর্য

আছে একটা গামছায় হাত মোছার দুটো অবিকল সবাক ছবি

 

এই তো আমার রূপকল্পের ইতিবৃত্ত

 

 এখন কোনো অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

            আমি পূর্ণবয়স্ক অবকাশ রচনা করব

জীবনের সব হুলস্থূল এনে ভরে রেখে দেব

 

 দ্যাখো, হেলিওসের মতোনই তোমাদের কাছে যাব আমি

 

ছোট্ট এক টুকরো আত্মা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ছোট্ট এক টুকরো আত্মা

ছোট্ট এক টুকরো আত্মা

গহিন অতলের অবাধ চত্বরে বৈভবে থাকে

তাকে কি টুকরো টুকরো করা যায়

অবয়বে বেড়ে ওঠে না কস্মিনকালে

এক টুকরোই থেকে যায় আদিঅন্ত কাল

ভূমিদস্যুরা তবু ওই জলা দখলে মত্ত হয়

বেপরোয়া ছুরি-কাঁচির নির্মমতায়

ঝরনার উৎস স্তব্ধ করে

ফালি ফালি করা অবয়ব থেকে বেরোয়

অজস্র শোণিত ধারা

নদী পর্যন্ত যেতে পারে না শুকিয়ে জ্বলে

ভেসে ভেসে বেড়ায় নিশ্চিহ্ন কাঠামো

নিক্ষিপ্ত হয় মর্তের ঝড়ে

মর্গের ব্যবচ্ছেদে খুঁজে পায় না শিশু আত্মা

পায় শুধু

ছোট্ট এক টুকরো জীবনের অবিকাশ! অবিকাশ!

কবিতা অধরা ও কবি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
অধরা ও কবি

অধরা

সময়ের বেড়াজালে বন্দি খাঁচায়

দূর পানে চেয়ে থাকি তোমার আশায়

উজান সময় স্রোতে এই অবেলায়

তুমি আসবে তো? ভালোবাসবে তো?

 

কবি

কী আছে তোমার? অর্থ, বিত্ত, বৈভব?

প্রভাব, প্রতিপত্তি? বলো, চুপ থেকো না

, এসব তোমার নেই! এবার, তুমিই বলো

আমি কেমন করে তোমার কবিতা হই?

কেমন করে তোমার কাছে আসি

কেমন করে তোমায় ভালোবাসি?

কবিতা প‌রিণ‌তি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
প‌রিণ‌তি

কালো চিমনিরধোঁয়ায় আকাশের বুকজুড়ে মে কালোমেঘ

মৃত পাখির বাসা সে ড়ে রক্তাক্ত নে

্যামল বাগানগুলো ড়ে আছে যুদ্ধাহত ক্ষতবিক্ষত সৈনিকের তো

জ্বলন্ত কয়লার পাহাড়,

জাগিয়ে তোলে মাটির গহ্বরে ঘুমিয়ে থাকা আগুনকে

প্লাস্টিকের সমুদ্দুর,

ক্ষুধার্ত দৈত্যের তো গিলে খাচ্ছে পৃথিবীকে

যুদ্ধের দামামা পোড়ামাটির ্যস বাড়াতে থাকে শুধু

বোমার ব্দে রে পড়ে পাখির পালক,

আকাশের নীল রং

ভাঙা কাচ য়ে আছড়ে ড়ে মিনে

পৃথিবীর কপালে আগুনের থার্মোমিটার

কামারের হাতুড়ির তো আছড়ে ড়ে উন্মত্ত রোদ

জ্বরে পোড়া পৃথিবীর গা থেকে ঝরতে থাকে বরফ অবিরাম

বৃদ্ধের শুভ্র দাড়ির তন

 

ক্ষুধার্ত সমুদ্র গিলে খায়,

মানুষের স্বপ্নে বোনাউঠোন

তৃষ্ণার কঙ্কা মিনে আঁকে ছড়ানো মানচিত্র

নদীর তীর ক্ষুধার্ত ষাঁড়ের তো গ্রামে ঢুকে ড়ে পাখির কিচিরমিচির বাজেয়াপ্ত হয় কোনো এক ভোরে,

বাড়তে থাকে ছিন্নমূল মানুষের ভেলা,

পৃথিবীর জ্বর নামানোর দাওয়াই খুঁজতে,

লি থেকে মাথাগুলো জড়ো হয় জাতিসংঘের টেবিলে

কথার খই ফোটে, বে চোখ বাঁধা থাকে কালো ফিতায়

 

কবিতা বলির আগে

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
বলির আগে

আমার কথার পরে যদি কোনোদিন

ব্যথা পেয়ে থাকো

যদি এই দুর্দিনে সমূহ বিপদে মনে করো

ডাক দিও কোনো এক নির্মম সকালে

 

আমার বুকেরপরে দূর্বা যেমন থাকে

বেদনায় নীলপদপিষ্ট হলুদ সোহাগে

একবার চোখের জলে ধুয়ে নিও

সকল কলুষতাযেভাবে ধর্ম ছাগ

বলির আগে মুছে ফেলে যত ক্লেদ