মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও রুয়ান্ডার মধ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে এক ঐতিহাসিক শান্তিচুক্তির আয়োজন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘এই যুদ্ধ ছিল অত্যন্ত সহিংস, বহু প্রাণহানি ঘটেছে — অনেক ক্ষেত্রেই অন্যান্য যুদ্ধের তুলনায় ভয়াবহ। সোমবার (২৩ জুন) ওয়াশিংটনে কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এটি আফ্রিকার জন্য একটি মহৎ দিন এবং স্পষ্টভাবে বললে, বিশ্ববাসীর জন্যও একটি মহান দিন!”
তবে এরপরই ট্রাম্প তার পরিচিত ভঙ্গিতে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি এই চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পাব না। যেমন পাব না ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্য, মিশর ও ইথিওপিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য - এমনকি আব্রাহাম অ্যাকর্ডস (মধ্যপ্রাচ্যে স্বাক্ষরিত চুক্তি) করেও না।’
তিনি আরও অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘মূর্খভাবে’ অর্থায়ন করেছে ইথিওপিয়ার একটি বৃহৎ বাঁধ নির্মাণে, যা নীল নদের পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে এবং মিশরের জন্য তা উদ্বেগজনক।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ইরান যুদ্ধের ফলাফল যাই হোক, আমি নোবেল শান্তি পুরস্কার পাব না। কিন্তু জনগণ জানে আমি কী করেছি, আর সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ট্রাম্পের টুইট
মাহফুজ/