ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী আজকের আবহাওয়ার পূর্বাভাস ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লালপুরে নৌকায় পড়ে ছিল জেলের গুলিবিদ্ধ মরদেহ লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি জাল ভিসায় ইউরোপে মানব পাচারের অভিযোগ টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি পবিত্র আশুরা ২৬ জুন জলবায়ু পরিবর্তনের কবলে ব্রহ্মপুত্র কমবে পানি, বাড়বে খরার ঝুঁকি দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী ১৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি
Nagad desktop

ট্রাম্পের হুমকি: মামদানি মেয়র হলে নিউইয়র্ক নিজেই চালাবেন!

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম
ট্রাম্পের হুমকি: মামদানি মেয়র হলে নিউইয়র্ক নিজেই চালাবেন!
আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি বিজয়ী হলে স্বয়ং হোয়াইট হাউস থেকে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, স্থানীয় ভোটের প্রতি এমন হস্তক্ষেপমূলক বক্তব্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যবস্থার মৌলিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। 

মার্কিন বার্তা সংস্থা সিএনএনের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সফরের সময় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যদি নিউইয়র্কবাসী একজন কমিউনিস্টকে মেয়র নির্বাচিত করে, তাহলে প্রয়োজন হলে হোয়াইট হাউস থেকেই আমরা শহরটি চালাব।’

তিনি আরও দাবি করেন, আমাদের হাতে বিশাল ক্ষমতা আছে। আমরা চাইলে শহর নিয়ন্ত্রণ করতে পারি।

তবে ট্রাম্প জোহরান মামদানিকে কমিউনিস্ট বলে অভিহিত করলেও তিনি আদতে একজন ডেমোক্রেটিক সোশালিস্ট। তিনি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের মতো বামপন্থী রাজনীতিকদের আদর্শে অনুপ্রাণিত। মামদানি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নির্বাচিত সদস্য এবং শহরের আবাসন সংকট, গৃহহীনতা, অর্থনৈতিক বৈষম্য ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলো নিয়ে সোচ্চার।

ট্রাম্প মামদানিকে নিয়ে আরও বলেন, এই লোকটির তেমন কোনো যোগ্যতা নেই, শুধু ভালো বুলি আওড়াতে পারে। 

এমনকি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মামদানির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি যা প্রেসিডেন্ট ওবামার জন্মস্থান নিয়ে 'বার্থার' ষড়যন্ত্র তত্ত্বের ধারাবাহিকতা বলে মনে করছেন অনেকে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নিউইয়র্কে তার পছন্দের বাইরে কেউ মেয়র হলে তিনি ১৮০৭ সালের ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগ করতে পারেন, যার আওতায় বিদ্রোহ বা বিশৃঙ্খলার সময় ফেডারেল সেনা মোতায়েন করা যায়। যদিও কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে এই আইন প্রয়োগের কোনো ইতিহাস নেই।

আইন বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের কোনো শহরের নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার সাংবিধানিক ক্ষমতা নেই। 

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ট্রাম্পের বক্তব্য নিছক রাজনৈতিক কৌশল হতে পারে, তবে অতীতে তার আচরণ বলছে, এ ধরনের হুমকিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি প্রেসিডেন্সিতে থাকাকালীন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছিলেন, সীমান্ত দেয়ালের জন্য সামরিক বাজেট পুনর্নির্দেশ করেছিলেন এবং অভিবাসন নীতিতে রাজ্য সরকারগুলোর ওপর চাপ প্রয়োগ করেছিলেন।

অন্যদিকে, মামদানি তার অবস্থানে অনড়। নিউইয়র্কের তৃণমূল রাজনৈতিক আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠা এই তরুণ নেতা গৃহহীনদের অধিকার, ভাড়াটিয়াদের নিরাপত্তা এবং কর কাঠামোয় ধনীদের ওপর চাপ বাড়ানোর পক্ষে সোচ্চার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও তার সক্রিয় অবস্থান তাকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

সুলতানা দিনা/ 

বিশ্বকাপ উন্মাদনায় টাইমস স্কয়ারে হাতাহাতি আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৪৮ পিএম
বিশ্বকাপ উন্মাদনায় টাইমস স্কয়ারে হাতাহাতি আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ‘জে’–এর উদ্বোধনী ম্যাচে বুধবার কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।

এই ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফুটবল ভক্তদের উৎসবমুখর জমায়েতটি হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়। নিউ ইয়র্কের অন্যতম এই আইকনিক স্থানে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই দেশের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দিচ্ছেন এবং অঙ্গভঙ্গি করছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু উদ্যাপন করতে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা, আলজেরিয়া ও ফ্রান্সের হাজার হাজার সমর্থক সমবেত হয়েছিলেন। শুরুতে পরিবেশটি উৎসবমুখর ছিল; ভক্তরা পতাকা ওড়াচ্ছিলেন এবং জাতীয় সংগীত গাইছিলেন।

কিন্তু আর্জেন্টিনার একদল সমর্থকের সঙ্গে আলজেরীয় সমর্থকদের বাগ্‌বিতণ্ডা শুরু হলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়।

পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ভিড় ছত্রভঙ্গ করে দেয় যাতে নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই সংঘর্ষে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএন/

স্টারবাকসের বিতর্কিত প্রচারণা, ইতিহাস পাঠে কর্মীদের জন্য অর্ধদিবস বন্ধ সব শাখা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:৫৮ পিএম
স্টারবাকসের বিতর্কিত প্রচারণা, ইতিহাস পাঠে কর্মীদের জন্য অর্ধদিবস বন্ধ সব শাখা
ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলনের একটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে অনিচ্ছাকৃতভাবে মিল রেখে একটি প্রচারণা চালায় স্টারবাকস। এ কারণে স্টারবাকস সেখানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে, আগামী সপ্তাহে দেশজুড়ে স্টারবাকসের সব শাখা অর্ধেক বেলা (হাফডে) বন্ধ রাখা হবে। বন্ধের সময়ে কর্মীরা দেশের ইতিহাস এবং সামাজিক সংবেদনশীলতা বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন।

স্টারবাকস কোরিয়া একটি পুনর্ব্যবহারযোগ্য কাপের প্রচারণা চালু করেছিল, যার নাম ছিল “ট্যাঙ্ক ডে”। তবে এই প্রচারণা ১৯৮০ সালের গুয়াংজু গণ-অভ্যুত্থানের বার্ষিকীর সময় চালু হওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ওই অভ্যুত্থান দমনে সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হন, যদিও অনেকের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি।

দক্ষিণ কোরিয়ায় লাইসেন্স চুক্তির আওতায় স্টারবাকস পরিচালনাকারী শিনসেগে গ্রুপ এ ঘটনার পর দেশের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চুং ইয়ং-জিনও কর্মীদের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

আগামী বুধবার (১৭ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা থেকে তিন ঘণ্টার জন্য দেশজুড়ে স্টারবাকসের সব শাখা বন্ধ থাকবে। এরপর সেগুলো পরদিন পর্যন্ত আর খোলা হবে না। সোমবার (১৫ জুন) সব কর্মীকে ইতিহাস সচেতনতা ও সামাজিক সংবেদনশীলতা বিষয়ে ভিডিওভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।

১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ায় যাত্রা শুরুর পর এই প্রথমবারের মতো দেশব্যাপী একযোগে স্টারবাকস সব শাখা বন্ধ করছে  কোরিয়া।

বিতর্কিত প্রচারণাটি ছিল স্টারবাকসের “ট্যাঙ্ক সিরিজ” টাম্বলারকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটি শুরুতে জানায়, এটি ১৫ থেকে ২৬ মে পর্যন্ত চলা বিভিন্ন পণ্যের প্রচারণার একটি অংশ মাত্র। পরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হওয়ার জন্য তারা ক্ষমা প্রার্থনা করে।

গত মাসে বিতর্কের সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট  সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে “অমানবিক ও লজ্জাজনক আচরণ” বলে আখ্যা দেন। এর প্রতিবাদে বিভিন্ন স্টারবাকস শাখার সামনে বিক্ষোভ হয় এবং বয়কটের আহ্বানের ফলে বিক্রিও উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে জানা যায়।

গওয়াংজু অভ্যুত্থান দমনের সময় শুধু হত্যাকাণ্ডই নয়, সেনাদের বিরুদ্ধে নির্বিচারে মারধর, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগও পরে তদন্তে প্রমাণিত হয়। এই আন্দোলনই পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি তৈরি করে এবং ১৯৮৭ সালের গণআন্দোলনের মাধ্যমে সামরিক শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমালোচকদের দাবি, প্রচারণায় ব্যবহৃত কিছু স্লোগানও ১৯৮৭ সালের গণতন্ত্র আন্দোলনের স্মৃতির সঙ্গে মিলে যায়। শিনসেগে গ্রুপ জানিয়েছে, বিপণন স্লোগান তৈরিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করা হয়েছিল।

সামরিক শাসক  ১৯৮৮ সালে ক্ষমতা ছাড়েন। পরে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেও রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে মুক্তি পান। ২০২১ সালে ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। ২০১৮ সালে গওয়াংজুতে নারীদের ওপর সংঘটিত যৌন সহিংসতার ঘটনায় সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। এছাড়া তার নাতি  নিহতদের স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনা করে তার দাদাকে “পাপী ও হত্যাকারী” হিসেবে উল্লেখ করেছিলেন।সূত্র: বিবিসি 

খাদিজা রুমি/ 

ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১২:৪১ পিএম
ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক
ছবি: সংগৃহীত

ভারতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। আগামী ২২ জুন পর্যন্ত পুরো দেশজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে জানিয়েছে ভারতের শিক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল টেস্টিং অ্যাজেন্সি।

কেন এই নিষেধাজ্ঞা?

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের আসন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET-UG 2026-এর পুনঃপরীক্ষা) কেন্দ্র করে পরীক্ষার্থীদের প্রতারিত করতে এবং ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াতে একটি চক্র এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করছিল। এই 'চিটিং র‍্যাকেট' বা প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধ করতে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূল কারণ ও অন্যান্য বিধিনিষেধ:পুনঃপরীক্ষা রক্ষা:

এর আগে গত মে মাসে হওয়া পরীক্ষাটি প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছিল। আগামী ২১ জুন সেই পরীক্ষার পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষা নির্বিঘ্ন করতেই ২২ জুন পর্যন্ত অ্যাপটি ব্লক রাখার নির্দেশ দিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। 

ব্লক করার পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের 'মেসেজ এডিটিং' (বার্তা সংশোধন) ফিচারটিও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, অতীতে অনেকে পরীক্ষা শেষ হওয়ার পর পুরনো মেসেজ এডিট করে প্রশ্নপত্র বসিয়ে ভুয়া 'প্রশ্ন ফাঁসের' প্রমাণ সাজাতো, যা সমাজে বিভ্রান্তি তৈরি করত।

ভারতের শিক্ষা মন্ত্রণালয় ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, সাধারণ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং একটি নিরাপদ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৩২ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১১:৩৬ এএম
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা
ছবি: প্রতীকী

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশের ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি প্রদেশের পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

গভীরতা কম হওয়ায় ওই অঞ্চলে বেশ তীব্র কম্পন অনুভূত হয়েছে।

কম্পনটি এক মিনিটেরও বেশি সময় স্থায়ী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

তাৎক্ষণিক বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পালু শহরের কিছু ভবনের ছাদ ধসে পড়ার মতো আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর ইন্দোনেশীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিএমকেজি স্পষ্ট জানিয়েছে যে, এই ভূমিকম্পে সুনামির কোনো ঝুঁকি নেই।

২০১৮ সালে এই পালু শহরেই একটি শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ফলে মঙ্গলবারের এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মাঝে সেই পুরোনো আতঙ্ক নতুন করে ফিরিয়ে আনে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

মার্কিন-ইরান চুক্তির সমঝোতা হয়নি, জি- ৭ নেতাদের মধ্যে বাড়ছে প্রশ্ন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২৬ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১১:৪৬ এএম
মার্কিন-ইরান চুক্তির সমঝোতা হয়নি, জি- ৭ নেতাদের মধ্যে বাড়ছে প্রশ্ন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা চুক্তি (এমওইউ) নিয়ে এখনও স্পষ্ট ধারণা পাননি বিশ্বের শীর্ষ নেতারা। সুইজারল্যান্ডের জেনেভা হ্রদের তীরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া নেতারা চুক্তির বিস্তারিত জানতে আগ্রহী হলেও এর পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার (১৪ জুন) ভার্চুয়ালি চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানানো হলেও দেড় পৃষ্ঠার এই নথির বিষয়বস্তু এখনো জনসমক্ষে আসেনি। ফলে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে।

এমনকি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও চুক্তির কার্যকারিতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার (১২ জুন) সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগেই চুক্তির পাঠ প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, স্বচ্ছতার স্বার্থে নথিটি শিগগিরই প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) জি-৭ নেতাদের সঙ্গে কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব দেশ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে ইরানের জন্য প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে উপসাগরীয় দেশগুলোর অর্থায়নের বিষয়েও আলোচনা চলছে। 

চুক্তির অন্যতম আলোচিত বিষয় হরমুজ প্রণালী। ট্রাম্প দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে। তবে ইরান জানিয়েছে, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং প্রয়োজন হলে তারা ফি আরোপ করতে পারবে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক পরিদর্শনের বিষয়গুলোও পরবর্তী কারিগরি আলোচনায় নির্ধারিত হবে।

চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ না হওয়ায় আন্তর্জাতিক মহলে এখনও নানা প্রশ্ন ও অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: বিবিসি 

খাদিজা রুমি/অমিয়/