গাজাগামী ত্রাণ জাহাজ 'হান্দালাকে' আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজটি গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল, কিন্তু গন্তব্যের কাছাকাছি আসার পর ইসরায়েলি নৌবাহিনী এটিকে আটক করে।
এই জাহাজটি বেবি ফুড, খাবার ও ওষুধ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং ২১ জন বেসামরিক নাগরিক নিয়ে এই যাত্রা শুরু করে। এই ২১ বেসামরিক নাগরিকদের সবাই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে কাজ করছিলেন। ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজার উপর যে অবরোধ আরোপ করে রেখেছে এই জাহাজটি সেই অবরোধ ভাঙার চেষ্টা করছিল। খবর মিডল ইস্ট মনিটর।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন শুক্রবার (২৫ জুলাই) জানায়, গত শনিবার গভীর রাতে হান্দালার উপর দিয়ে উপরে ১৬টি ড্রোন উড়তে দেখা গেছে। এসময় কিছু জোড়ায় জোড়ায়, কিছু সরাসরি জাহাজের উপর থেকে এটিকে ঘিরে ধরে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, গাজাগামী ত্রাণবাহী জাহাজ হান্দালার ওপর দিয়ে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে, যা ইসরায়েলি বা ন্যাটোর সম্ভাব্য বাধা সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য গ্যাব্রিয়েল কাথালা, যিনি জাহাজে থাকা ২১ জন আন্তর্জাতিক কর্মীর একজন, তিনি ‘ষষ্ঠ দিন’ শিরোনামে একটি ভয়েস বার্তায় আগামী কয়েক ঘন্টা বা সকালে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সতর্ক করেন। তিনি জানান, আমরা ঐক্যবদ্ধ, পূর্ণ সংহতি এবং প্রস্তুত। ড্রোন আসতে শুরু করেছে। ওয়াই-ফাই কেটে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটতে পারে। আমাদের জন্য চিন্তা করবেন না। ফিলিস্তিনিদের কথা ভাবুন। তারা কষ্ট পাচ্ছেন। তারা যে গণহত্যা সহ্য করছে তা আমাদের এখানে যে কোনো ঝুঁকির চেয়ে অনেক বেশি ভয়াবহ।
এর আগে এক বিবৃতিতে বলা হয়, হান্দালায় আমাদের ক্রুদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কাছাকাছি বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে। এর অর্থ হতে পারে যে তাদের বাধা দেওয়া হয়েছে বা আক্রমণ করা হয়েছে।
হান্ডালা ১৩ জুলাই ইতালীয় বন্দর সিরাকিউজ থেকে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে গ্যালিপোলিতে পৌঁছানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করে। বেবি ফর্মুলা, খাবার ও ওষুধ বহনকারী জাহাজটি ২০ জুলাই ২১ জন বেসামরিক নাগরিক নিয়ে যাত্রা শুরু করে, যাদের সবাই নিরস্ত্র এবং আন্তর্জাতিক সামুদ্রিক ও মানবিক আইনের অধীনে কাজ করে।
ইসরায়েলের অবরোধ ভাঙতে এবং জীবন রক্ষাকারী ত্রাণ সরবরাহের জন্য আন্তর্জাতিক নাগরিক সমাজের মিশনের অংশ হিসাবে জাহাজটি বর্তমানে গাজা উপত্যকার পথে রয়েছে।
এর আগে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘ম্যাডলিন’ নামের আরেকটি ত্রাণ জাহাজকে ইসরায়েলি বাহিনী আটক করে। সেখানে থাকা গ্রেটা থুনবার্গের সহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা সেসময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন।
সুলতানা দিনা/