ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আলোচনায় সায়েদাবাদ-ফুলবাড়িয়া ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা কিয়ামতের আদালতে সবচেয়ে ভয়ংকর সাক্ষী কে জানেন? ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড় বাজেটে ইতিবাচক উদ্যোগের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে রিহ্যাব জনবল নেবে ব্র্যাক ব্যাংক ম্যাচ শেষেই নির্বাসন, যুক্তরাষ্ট্রের কড়া বিধিনিষেধে ক্ষুব্ধ ইরানের কোচ ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান নীল, সাদা রঙে রাঙা রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তারপরও টুর্নামেন্ট উপভোগের বার্তা কুরাসাও কোচের প্রত্যন্ত অঞ্চলে উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান মোশাহিদ বিশ্বকাপের পুরো পারিশ্রমিকই পাচ্ছেন সোমালির রেফারি আরতান দেশে ফিরলেন ৫৬ হাজার ৮৬৮ হাজি, মারা গেছেন কতজন?
Nagad desktop

ক্ষতিগ্রস্ত চেরনোবিল পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশংকা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
ক্ষতিগ্রস্ত চেরনোবিল পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশংকা
ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ড্রোন হামলায় (ইউক্রেন কর্তৃপক্ষের দাবি) ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক চুল্লির সুরক্ষা আবরণে একটি ছিদ্র তৈরি হয়। এর ফলে এটি আর তেজস্ক্রিয়তা আটকানোর কাজ করতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু কর্মসূচিবিষয়ক পর্যবেক্ষক প্রতিষ্ঠান আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ)।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ড্রোন হামলায় এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলায় চেরনোবিল পারমাণবিক চুল্লির সুরক্ষা আবরণে একটি ছিদ্র তৈরি হয়।

এর আগে ১৯৮৬ সালে চেরনোবিলের পারমাণবিক চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর তেজস্ক্রিয় বিকিরণ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছিল। বিস্ফোরণে চুল্লিটির ছাদ উড়ে গিয়েছিল। এ অবস্থায় যেন বিকিরণ না ছড়ায়, সে জন্য চুল্লির ক্ষতিগ্রস্ত অংশটির ওপর কংক্রিট ও স্টিলের তৈরি একটি প্রতিরক্ষা স্তর সংযুক্ত করা হয়েছিল।

তবে গত সপ্তাহে আইএইএর পরিদর্শনে দেখা গেছে, ড্রোনের আঘাতে কংক্রিট ও স্টিলের তৈরি ওই সুরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়েছে। 

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, সুরক্ষামূলক কাঠামোটি প্রাথমিক নিরাপত্তা কার্যকারিতা (তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সক্ষমতা) হারিয়েছে।’ তবে তিনি জানান, এর ভার বহনকারী কাঠামোর তেমন ক্ষতি হয়নি।

গ্রোসি বলেন, সাময়িকভাবে মেরামত করা হয়েছে। তবে দীর্ঘ মেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আরও পদক্ষেপ নেওয়া উচিত।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ইউক্রেন জানায়, বিস্ফোরক বহনকারী একটি ড্রোন চেরনোবিল চুল্লিতে আঘাত হানে, যার ফলে আগুন লাগে এবং চুল্লির চারপাশের প্রতিরক্ষামূলক আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন কর্তৃপক্ষ ড্রোনটি রাশিয়ার বলে দাবি করেছিল। তবে মস্কো প্ল্যান্টে হামলার বিষয়টি অস্বীকার করে।

সুলতানা দিনা/

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন ইসিবি প্রেসিডেন্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন ইসিবি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে।

সোমবার (১৫ জুন) লাগার্দে বলেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি একটি সুসংবাদ, বিশেষ করে এর ফলে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে।

ফ্রান্স কালচার রেডিওকে লাগার্দে বলেন, আগামী দিনগুলোর ঘটনাপ্রবাহ এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যদি এই খবরের সত্যতা নিশ্চিত হয়, তবে এটি একটি অত্যন্ত ভালো খবর। আমরা কেবল একে স্বাগতই জানাতে পারি।

তবে সতর্কবার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, গল্পটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পুরো বিষয়টি নিয়ে এখনো বিতর্ক, পারস্পরিক সমঝোতা এবং একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে তার সমাপ্তি টানা বাকি রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন।

এই প্রাথমিক চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলেও, তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী হবে- তা পরবর্তী আলোচনার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা রাশিয়ার, নিহত ৯

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০২:৩০ পিএম
ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা রাশিয়ার, নিহত ৯
ইউক্রেনের প্রাচীন ও ঐতিহাসিক মঠ (মনাস্ট্রি)। ছবি: ছবি সংগৃহীত

ইউক্রেনজুড়ে আবারও বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইউক্রেনের একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক মঠে (মনাস্ট্রি) আগুন লেগে গেছে।

কিয়েভের স্থানীয় প্রশাসন জানায়, রবিবার (১৪ জুন) রাতে রাজধানী লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় ছিল ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে ভূপাতিত ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ কিয়েভের বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন, বাড়িঘর ও গাড়ির ওপর পড়ে। এতে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১ লাখ ৪০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

সবচেয়ে বড় আঘাত লেগেছে ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্যে। ইউক্রেনের আধ্যাত্মিকতার প্রতীক এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘কিয়েভ পেচেরস্ক লাভরা’ মঠে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়।

অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার আরেকটি হামলায় ৫ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে এই চরম উত্তেজনার মাঝে প্রতিবেশি দেশ এবং ন্যাটো সদস্য পোল্যান্ড সতর্কতা হিসেবে সাময়িকভাবে তাদের যুদ্ধবিমান উড়িয়েছিল।

পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায়। রাশিয়ার দাবি, মস্কোর দক্ষিণে তুলা অঞ্চলে ইউক্রেনীয় হামলায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়া থেকে ক্রিমিয়া উপদ্বীপে যাওয়ার প্রধান প্রধান রুশ সরবরাহ রুটেও নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সূত্র: রয়টার্স

আজহার/অমিয়/

ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ক্রু ও আরোহীসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

রবিবার (১৪ জুন) স্থানীয় সময় সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় শহরতলী 'রেক্রেইও দোস বান্দেইরান্তেস'-এ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।

ফায়ার সার্ভিস জানায়, হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর একটি বৈদ্যুতিক গাড়ির ডিলারশিপের পার্কিং লটে আছড়ে পড়ে। এর ফলে সেখানে থাকা প্রায় ২০টি গাড়িতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কন্ট্রিরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নেভানো বেশ কঠিন ছিল।

তিনি বলেন, এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা অত্যন্ত বিষাক্ত গ্যাস ছড়ায় এবং আগুনের তাপমাত্রা ও তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণ একটি গাড়ির আগুন নেভাতে যে পরিমাণ পানি লাগে, একটি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে তার চেয়ে তিন থেকে চার গুণ বেশি পানির প্রয়োজন হয়।

তিনি আরও যোগ করেন, দুর্ঘটনাস্থলের আশেপাশের এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ ছিল। হেলিকপ্টার দুটি যদি ওই খোলা পার্কিং লটে না পড়ে লোকালয়ে পড়তো, তবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারতো।

উদ্ধারকর্মীরা বৈদ্যুতিক গাড়িগুলোর মাঝে আগুনে পুড়তে থাকা একটি হেলিকপ্টার থেকে ৫টি মরদেহ উদ্ধার করেন। আর প্রায় ১০০ মিটার দূরে বিধ্বস্ত হওয়া অন্য হেলিকপ্টারটিতে কেবল পাইলট ছিলেন, তিনিও নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ কয়েক শ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার আগে ঘটনার বিভিন্ন রেকর্ডিং খতিয়ে দেখা হবে।

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা।

অ্যারোনটিক্যাল এক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, রবিবারের এই দুর্ঘটনার আগে ২০২৬ সালে দেশটিতে ইতোমধ্যে ৮৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/অমিয়/

কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:২৮ পিএম
কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তাদের আকার ছোট করার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহে মূল সংবাদ বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে সোমবার (১৫ জুন) ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বিবিসির সব বিভাগকে তাদের খরচের প্রায় ১০ শতাংশ (এক-দশমাংশ) কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই সামগ্রিক পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানটি থেকে দুই হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এই প্রক্রিয়ায় বিবিসির সংবাদ বিভাগই আগামী সপ্তাহে সবার আগে তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৩৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:০৩ পিএম
দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস ইন্ডিয়ার থার্মাল ক্যামেরায় শহরের বিভিন্ন স্থানে পৃষ্ঠের তাপমাত্রা ৬৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ দিল্লির ব্যস্ত আইআইটি ফ্লাইওভারে সরাসরি রোদে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীদের আশেপাশে সর্বোচ্চ ৬৪ ডিগ্রি তাপমাত্রা ধরা পড়ে। একই স্থানে গাছের ছায়ায় গেলে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি কমে যায়।
 
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপে দীর্ঘ সময় অবস্থান করলে মাথাব্যথা, বমি, অবসাদ, এমনকি অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

চিকিৎসক এ ফাতাহুদ্দিনের মতে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ৪০ ডিগ্রির বেশি হলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। তাই পর্যাপ্ত পানি পান, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা এবং ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, জীবিকার তাগিদে খোলা আকাশের নিচে কাজ করা নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

পুরান দিল্লির রেড ফোর্ট এলাকায় শুকনাে ফল বিক্রেতা সঞ্জনা বেন জানান, প্রচণ্ড গরমে মাঝে মাঝে মাথা ঘোরে ও চোখ ঝাপসা হয়ে আসে।

একই এলাকার জুতা বিক্রেতা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, দিন-রাত কোনো সময়ই গরম থেকে স্বস্তি মেলে না।

বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ ও সবুজায়নের অভাবে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। একটি গাছের ছায়াও যে দাবদাহ থেকে উল্লেখযোগ্য স্বস্তি দিতে পারে, এই পরিস্থিতি তারই প্রমাণ। সূত্র: বিবিসি 

খাদিজা রুমি/অমিয়/