ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের  দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণু অস্ত্র চুক্তির মেয়াদ শেষ, নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণু অস্ত্র চুক্তির মেয়াদ শেষ, নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট’ (New Start) পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তির অস্ত্রভাণ্ডারের ওপর থাকা শেষ পারস্পরিক নিয়ন্ত্রণও উঠে যাচ্ছে।

এই ঘটনা গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এক ধরনের মৃত্যুঘণ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। এমন এক সময়ে এই চুক্তির অবসান ঘটছে, যখন বৈশ্বিক অস্থিরতা দ্রুত বাড়ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে।

বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস–এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্দ্রা বেল বলেন, “পারমাণবিক ঝুঁকির ক্ষেত্রে ২০২৫ জুড়ে সবকিছুই ভুল পথে এগোচ্ছে। পারমাণবিক ঝুঁকি এখন আরও জটিল ও আরও বিপজ্জনক হয়ে উঠেছে, আর বিশ্বনেতারা এই ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

আর মাত্র দুই দিনের মধ্যেই আমরা দেখব, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখতে অর্ধশতাব্দীর পরিশ্রম একেবারে নষ্ট করে ফেলছে।”

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই চুক্তির মেয়াদ শেষ হওয়া “সবার জন্য উদ্বেগজনক” বিষয়। তিনি ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

তিনি বলেন, “যখন কোনো চুক্তি থাকে, তখন তা পারস্পরিক আস্থার প্রতীক। আর যখন কোনো চুক্তি থাকে না, তখন বুঝতে হবে সেই আস্থা নিঃশেষ হয়ে গেছে।” বর্তমানে মেদভেদেভ মস্কোর একজন কট্টর অবস্থানধারী নেতা হিসেবে পরিচিত।

অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বাসী সংগঠনগুলো শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে চুক্তিটি রক্ষার আহ্বান জানিয়েছে। নিউ স্টার্ট চুক্তির অধীনে উভয় দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক ওয়ারহেড রাখতে পারত এবং ক্ষেপণাস্ত্র বা বোমারু বিমানের মতো ডেলিভারি সিস্টেমের সংখ্যা সর্বোচ্চ ৮০০–তে সীমাবদ্ধ ছিল।

গত সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেন। তখন ডোনাল্ড ট্রাম্প বলেন, বিষয়টি “ভালো ধারণা মনে হচ্ছে”।

তবে ওই মন্তব্যের পর কোনো বাস্তব আলোচনা শুরু হয়নি বলে মনে করা হচ্ছে। মস্কো জানিয়েছে, পুতিনের এক বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি।

চলতি বছরের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মেয়াদ শেষ হলে শেষ হোক। আমরা আরও ভালো একটি চুক্তি করব।”

২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: সংগৃহীত

পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প এমন একটি চুক্তি চান, যেখানে চীনও অন্তর্ভুক্ত থাকবে। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস)–এর হিসাব অনুযায়ী, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা প্রায় ৬০০, যার খুব অল্প অংশই মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুত।

তুলনামূলকভাবে, এফএএসের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে মোট ৫ হাজার ১৭৭টি (মজুত ও অবসরপ্রাপ্তসহ) পারমাণবিক ওয়ারহেড এবং রাশিয়ার কাছে রয়েছে ৫ হাজার ৪৫৯টি।

ডিফেন্স প্রায়োরিটিজ নামের অস্ত্র নিয়ন্ত্রণপন্থী সংগঠনের সামরিক বিশ্লেষণ বিভাগের পরিচালক জেনিফার কাভানাহ বলেন, নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার পর “আরও ভালো চুক্তি” করার ট্রাম্পের আশা বাস্তবতা থেকে অনেক দূরে।

তিনি বলেন, “প্রশাসন যদি মনে করে এই চুক্তি শেষ হওয়ার পর নতুন ও ‘আরও ভালো’ চুক্তি করা সহজ হবে, তাহলে তারা ভুল করছে। চীনের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি থাকা প্রায় অপরিহার্য। ট্রাম্প নিজেকে বড় দরকষাকষির মানুষ মনে করলেও, এই ক্ষেত্রে নতুন কিছু করার আগে বিদ্যমান চুক্তিটা কিছুদিন ধরে রাখাই তার জন্য ভালো হতো।”

অনানুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প প্রশাসন হয়তো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ (নন–প্রোলিফারেশন) নিয়ে তাদের অবস্থান ঘোষণা করতে পারে।

সংখ্যাগত সীমা আরোপের পাশাপাশি নিউ স্টার্ট চুক্তির আওতায় পারস্পরিক নজরদারি, তথ্য বিনিময় ও পরিদর্শনের একটি বিস্তৃত ব্যবস্থা ছিল। তবে ২০২৩ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সমর্থনের প্রতিবাদে পুতিন ওই ব্যবস্থায় রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করেন।

নিউ স্টার্টের অবসান বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার শেষ নিঃশ্বাস হয়ে উঠতে পারে, যা বহু বছর ধরেই ধীরে ধীরে ভেঙে পড়ছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মধ্যম পাল্লার অস্ত্র ও পারস্পরিক আকাশপথ পর্যবেক্ষণ–সংক্রান্ত একাধিক চুক্তি ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে।

এদিকে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রভাণ্ডার আধুনিকায়নে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। পুতিন ও ট্রাম্প দুজনই প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তির কথা হুমকির সুরে তুলে ধরছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের হুমকিও দিয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের প্রধান ড্যারিল কিমবল সতর্ক করে বলেন, নিউ স্টার্টের অবসান খুব দ্রুতই নতুন একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে।

তিনি বলেন, “পারমাণবিক অস্ত্র ব্যবস্থার ভেতরে এমন অনেক মানুষ আছেন, যারা চীনের কৌশলগত শক্তি বৃদ্ধির মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাহিনীর আকার দ্রুত বাড়াতে চান।”

নিউ স্টার্টের পতন ১৯৭০ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)–কেও হুমকির মুখে ফেলতে পারে। ওই চুক্তির অধীনে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলো অস্ত্র না নেওয়ার অঙ্গীকার করেছিল, এই শর্তে যে পারমাণবিক শক্তিধর দেশগুলো সৎভাবে নিরস্ত্রীকরণের চেষ্টা করবে। এনপিটি চুক্তিটি এ বছর পুনর্মূল্যায়নের জন্য নির্ধারিত।

কিমবল বলেন, “এটি এনপিটি–এর আওতায় যুক্তরাষ্ট্রের আইনি বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন হবে এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে নড়িয়ে দেবে।”

ঐতিহাসিকভাবে পারমাণবিক প্রতিরোধনীতির একটি যুক্তি ছিল যে এটি বিশ্বকে স্থিতিশীল করেছে, কারণ পারমাণবিক শক্তিধর দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে ভয় পায়। কিন্তু নিউ স্টার্ট শেষ হওয়ার আগেই সেই স্থিতিশীলতার ধারণা ভেঙে পড়ার নানা লক্ষণ দেখা যাচ্ছিল।

বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, তার পর পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং রাশিয়া–ন্যাটো সীমান্তে উত্তেজনা তীব্র হওয়ার ফলে এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসে প্রকাশিত সাম্প্রতিক এক লেখায় পারমাণবিক অস্ত্র বিশ্লেষক অ্যালেক্স কোলবিন লিখেছেন, “সহজভাবে বললে, বৈশ্বিক নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র আর নির্ণায়ক ভূমিকা রাখছে না।” সূত্র: দ্য গার্ডিয়ান

মাহফুজ/

 

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/