ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাঁক ঘোরার সময় একটি বাস রাস্তা থেকে উল্টে নিচে পড়ে চার শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস রাজ্যে উল্টে যাওয়া বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর কিছু যাত্রী বের হতে পারলেও অন্য এর মধ্যে আটকা পড়েন।
আলাগোয়াস আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারটি শিশু রয়েছে।
ব্রাজিলের গণমাধ্যম জানায়, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলেরিয়ার উৎসব উদযাপন থেকে ফিরছিল। আওয়ার লেডি অব ক্যান্ডেলেরিয়া সিয়ারা রাজ্যের একটি ধর্মীয় উৎসব, যেখানে প্রতিবছর ২ ফেব্রুয়ারি হাজার হাজার ভক্তের সমাগম হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন বিভাগের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকের সময় রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। কিছু লোক গাড়ির নিচে আটকা পড়েছিল। -আল জাজিরা
অমিয়/