গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত থেকে হামলা শুরু করে ইসরায়েল। বুধবার সকালে গাজা শহরের তুফাহ এলাকায় তাঁবুতে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে এক শিশুকন্যাসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তাছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি তাঁবুতে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে তিন ফিলিস্তিনি এবং গাজা শহরের জেইতুন এলাকায় এক শিশুকন্যাসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে অধিকৃত পশ্চিম তীরের জেরিকোতে ইসরায়েলি অভিযানে এক ফিলিস্তিনি নিহত এবং তিনজন আহত হয়েছেন।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা অবিলম্বে গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছাতে দেয়, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিধ্বস্ত ছিটমহল থেকে কয়েক ডজন ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য বের হতে বাধা দিচ্ছে।
গতকাল মঙ্গলবার গুতেরেস এই আবেদন করেন, যখন গাজা ও মিশরের মধ্যে নতুন করে খোলা রাফাহ ক্রসিংয়ে বিদেশে চিকিৎসাসেবা পাওয়ার আশায় ১০০ জনেরও বেশি অসুস্থ ও আহত ফিলিস্তিনি জড়ো হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেছেন।
ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকার ইসরায়েল অস্বীকার করাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে চিহ্নিত করে একটি প্রতিবেদন ব্লক করার প্রতিবাদে হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল-ফিলিস্তিন পরিচালক ওমর শাকির এবং সহকারী গবেষক মিলেনা আনসারি পদত্যাগ করেছেন। -আল জাজিরা
অমিয়/