ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া সমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি সম্পন্ন মাঠে নেইমারের প্রভাব ব্যাখ্যা করলেন দানিলো টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়, অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস লোডশেডিং বন্ধ হোক ‘বাংলাদেশ থেকেও বিশ্বমানের উমরা সেবা দেওয়া সম্ভব’ মন্ত্রীদের আচরণ যা হওয়া উচিত সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু মুন্সীগঞ্জে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী মেধা পাচার: উন্নয়নের আড়ালে নীরব বিপর্যয় রাজস্ব আদায় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন বহুদূর চকরিয়ায় বাক প্রতিবন্ধী যুবককে ধাক্কা দিয়ে পালালো গাড়ি আগুন সন্ত্রাসীর তান্ডবে নির্ঘুম কৃষক, পাচ্ছেন দয়াও বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন নয়্যার নোয়াখালীতে ১৭ বেডের হাম ওয়ার্ডে রোগী ৮৭ কৌশলগত সম্পর্কের পথে ঢাকা-বেইজিং নিত্যপণ্যের বাজারে নেই মূল্যতালিকা মধুখালীতে দুইদিনে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর কমল দাদার পাঠশালা এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব: এমপির পিএ ও যুবদল কর্মীর অডিও ভাইরাল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বৃষ্টি মনোমুগ্ধকর খুনি

যুদ্ধের আপডেট হরমুজ প্রণালীতে ১৬ মাইন-পাতা নৌযান ধ্বংস, ট্রাম্পকে লারিজানির হুমকি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম
আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম
হরমুজ প্রণালীতে ১৬ মাইন-পাতা নৌযান ধ্বংস, ট্রাম্পকে লারিজানির হুমকি
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ১১ দিন অতিবাহিত হয়ে ১২তম দিন চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রায় ১০ হাজার সামরিক ও বেসামরিক স্থানে হামলা চালিয়েছে। এতে এক হাজার ৩০০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে বলে ইরানের দাবি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ১৬টি মাইন পাততে সক্ষম এমন নৌযান ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ ব্যাহত করা হয়, তাহলে তার জন্য গুরুতর পরিণতি হবে।

ইরানের নতুন নেতা মোজতবা খামেনি আহত!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন–এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং প্রশাসনিক উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে জানান, মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনে তিনি তার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা তাকে জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিরাপদ স্থানে অবস্থান করছেন।

ইরানের পাল্টাহামলায় যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটিতে বড় ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা আমেরিকান লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি স্থাপনায় সরাসরি আঘাতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। 

উপগ্রহচিত্র, ভিডিও ও সরকারি নথির ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনটি ট্রাম্প প্রশাসনের জন্য সামরিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমি চাইলেই যেকোনো সময় ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে। তিনি উল্লেখ করেন যে, তিনি চাইলেই যেকোনো সময় এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।

৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার অনুমোদন দিয়েছে আইইএ

হরমুজ প্রণালী 'কার্যত বন্ধ' হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেবে বলে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ'র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।

তিনি জানান, আইইএ- এর ৩২টি সদস্য দেশ 'সর্বসম্মতিক্রমে' তাদের “জরুরি তেলের মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল” বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও পৌঁছুতে দেবে না।

বৈরুত ও ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে “ব্যাপক পরিসরে” হামলার কথা ঘোষণা করেছে ইসরায়েল। একইসাথে বৈরুতেও হামলা শুরু করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হেজবুল্লাহ এবং ইরানের সরকারের কাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

ইরান থেকে বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন (রোসাটম) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তারা সাইট থেকে আরও কর্মীদের সরিয়ে নিয়েছে, যদিও শত শত কর্মী এখনও রয়ে গেছে।

রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ বলেন, আরও ১৫০ জন কর্মী রাতে বুশেহর ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন এবং এখন রাশিয়ায় ফিরে যাচ্ছেন। প্রায় ৪৫০ জন কর্মী এখনও প্ল্যান্টে অবস্থান করছেন।

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানের একমাত্র কার্যকরী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

রাশিয়া বুশেহর স্থাপনা তৈরি করেছে এবং সেখানে আরও দুটি চুল্লি নির্মাণ করছে।

যদিও লিখাচেভ বলেছেন যে সংঘাত বৃদ্ধির পর থেকে এই প্রকল্পগুলির কাজ স্থগিত রাখা হয়েছে।

তাবরিজে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ৩: রিপোর্ট

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সংবাদসংস্থা তাসনিম এ তথ্য জানায়।

পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনার মহাপরিচালকের মতে, শহরের সাফ্রোনিহ আবাসিক এলাকায় সংঘটিত এই হামলায় চারজন আহত হয়েছেন।

লেবাননে ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত

লেবানন জুড়ে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দক্ষিণ লেবাননের আল-শাহাবিয়ায় রাতভর ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

তাছাড়া, পূর্ব বালবেক জেলার তামিনিন আল-তাহতায় ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণে বিনতে জবেইলের সাফ আল-হাওয়া এলাকায় একটি এসইউভিতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।

জাতীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, বেকার জ্লায়ায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।

অন্যান্য ইসরায়েলি ড্রোন হামলার ফলে বিনতে জবাইল জেলার বারাশিত শহরে দুইজন সিরীয় আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকার আলি আল-নাহরিতে এক হামলায় পাঁচজন আহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৭ লাখ ৮০ হাজার মানুষ

লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বর্তমানে সরকার পরিচালিত প্রকল্পে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) সীমান্তবর্তী শহর আলমা আশ-শাব থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে।

খ্রিস্টান অধ্যুষিত এই শহরটি ইসরায়েলের সীমান্তে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীর বারবার জোরপূর্বক উচ্ছেদের হুমকি সত্ত্বেও বাসিন্দারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। - আল-জাজিরা

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা।

বুধবার স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হামলাটি সীমান্তবর্তী এলাকায় সংঘটিত হয়।

নিরাপত্তা বাহিনী আহত ও নিহতদের সংখ্যা চূড়ান্তভাবে নিশ্চিত করতে কাজ করছে।

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভেঙে আহত ৪

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দুটি ড্রোন পড়ে চারজন আহত হয়েছেন।

দুবাই মিডিয়া অফিস স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ধ্বংস হয়। এ সময় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

ঘটনার পর বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাবে ফ্রান্স

লেবাননের ক্রমবর্ধমান সংকটের মধ্যে ফ্রান্স এই সপ্তাহে লেবাননে পাঠানো সাহায্যের পরিমাণ তিনগুণ বাড়িয়েছে।

বুধবার (১১ মার্চ) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ কথা বলেছেন।

তিনি ফরাসি রেডিও স্টেশন টিএফওয়ান-কে বলেন, প্যারিসের পাঠানো ৬০ মেট্রিকটন সাহায্য এ সপ্তাহে লেবাননে পৌঁছাবে, যেখানে কমপক্ষে সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বৈরুতে হোটেলে হামলায় ইরানের ৪ কূটনীতিক নিহত

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলের হামলায় ইরানের চার কূটনীতিক নিহত হয়েছেন।

গত রবিবার (৮ মার্চ) ইরান বৈরুতের সমুদ্রতীরবর্তী একটি হোটেলে হামলা চালায় ইসরায়েল।

ইরান এই চার কূটনীতিককে হত্যার অভিযোগ করে এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।

জাতিসংঘে তেহরানের স্থায়ী মিশন জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে জানিয়েছে , রবিবার ভোরে রামদা হোটেলে হামলার ফলে চার কূটনীতিক হত্যা বা শহিদ হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে এই হামলার দায় স্বীকার করেছিল।

ইরানের আলিগুদারজ শহরে হামলায় নিহত ৯

ইরানের আলিগুদারজ শহরে আলিগুদারজ শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সংবাদসংস্থা তাসনিম এ তথ্য জানায়। 

প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় নিহতদের মধ্যে আইআরজিসি কর্নেল সাইয়্যেদ ইব্রাহিম মুসাভিয়ান রয়েছেন।

৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব

সৌদি আরব একটি বিমান ঘাঁটি এবং এর পূর্বাঞ্চলকে লক্ষ্য করে পৃথক হামলায় সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বুধবার (১১ মার্চ) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে পোস্ট করে জানায়, প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্য একটি পোস্টে আরও জানায়, পূর্ব অঞ্চলের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত কর হয়েছে।

ইরাক-বাহরাইন-কুয়েতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পদে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে ইরাক, বাহরাইন এবং কুয়েতসহ বিভিন্ন দেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পদের ওপর নতুন করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইরান।

বুধবার ইরানের সামরিক সূত্র জানায়, এই হামলা পরিকল্পিতভাবে চালানো হচ্ছে, যাতে অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি ও প্রভাব নিশ্চিত করা যায়। 

সূত্র আরও জানায়, এতে কোনো বড় ধ্বংস বা প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি, তবে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে।

লেবাননে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত

লেবাননের জ্লায়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, বিনতে জ্বাইল জেলার তিবনিন শহরে হামলায় আরও চারজন আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রের মতে, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী এলাকায় লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও লেবাননের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে।

ডোনাল্ড ট্রাম্পকে লারিজানির হুমকি

ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারিজানি সামাজিক মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) এক্সে এক পোস্টে লারিজানি লিখেছেন, ‘আপনার চেয়ে বড়রাও ইরানকে নির্মূল করতে পারবে না। নিজের জন্য সতর্ক থাকুন, পাছে আপনি নির্মূল হয়ে যান!’

এর আগে, ট্রাম্প ইরান এবং দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্য করেছিলেন।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ইরানের উপর পূর্ববর্তী হামলার চেয়ে বিশ গুণ বেশি আঘাত হানবে যুক্তরাষ্ট্র।’ 

তিনি বলেছিলেন যে, এই হামলার ফলে ইসলামি প্রজাতন্ত্রের ‘পুনরায় গড়ে ওঠা’ অসম্ভব হয়ে পড়বে।

‘মৃত্যু, আগুন এবং ক্রোধ তাদের উপর রাজত্ব করবে - তবে আমি আশা করি এবং প্রার্থনা করি যে এটি যেন না ঘটে!’

 

 

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের কাছে হামলা

ইরানের রাজধানীর মেহরাবাদ বিমানবন্দরের কাছে রাতভর ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বুধবার (১০ মার্চ) আল-জাজিরা প্রকাশিত ভিডিও ফুটেজে বিমানবন্দরের চারপাশে পরপর বিস্ফোরণ এবং ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

 

 

সৌদি আরবের শায়বা তেলক্ষেত্রের দিকে যাওয়া ৫ ড্রোন ধ্বংস

সৌদি আরবের শায়বা তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল এমন পাঁচটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরামকো-র তথ্য অনুযায়ী, শায়বা তেলক্ষেত্র দিনে এক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনের ক্ষমতা রাখে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলে দুই দফা ড্রোনের হামলাও তারা প্রতিহত করেছে।

যুক্তরাষ্ট্র বাহিনীর ওপর ৩১টি হামলার দাবি মিলিশিয়া জোটের

ইরান-সমর্থিত মিলিশিয়া জোট জানিয়েছে, তারা ইরাক এবং আশপাশের অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্র বাহিনীর বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৩১টি হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি আরও দাবি করে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি হামলা চালিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, কুয়েতে ইরানের একটি হামলায় যুক্তরাষ্ট্রের ছয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবে ইরানের আরেক হামলায় আহত হয়ে আরও একজন সেনার মৃত্যু হয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে এসব হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছে। - আল-জাজিরা

ইরানের নারী ফুটবল দলের আরও ২ সদস্যকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

ইরানের নারী ফুটবল দলের আরও দুই সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেছেন বলে জানিয়েছেন দেশটির অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

এই খেলোয়াররা আশঙ্কা করছেন, দেশে ফিরলে তারা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন।

তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে দলের একজন খেলোয়াড় এবং একজন সাপোর্ট স্টাফ আশ্রয় প্রার্থনা করেছেন। এর আগে একইদিনে দলের আরও পাঁচজন খেলোয়াড়কে মানবিক ভিসা দেওয়া হয়েছে, যার ফলে তারা অস্ট্রেলিয়ায় থাকতে পারছেন।

ইরানে দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় যখন রাষ্ট্রীয় টেলিভিশন খেলোয়াড়দের “দেশদ্রোহী” বলে আখ্যা দেয়। কারণ, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে তারা জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে অবশ্য পরবর্তী ম্যাচগুলোতে দলটি জাতীয় সঙ্গীত গেয়েছিল।

তবে ইরানের অ্যাটর্নি জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, খেলোয়াড়রা দেশে ফিরে গেলে তাদের ভয়ের কোনো কারণ নেই।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০২:৪২ পিএম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬
ছবি: সংগৃহীত

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হামলা এখনও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানায় যে, তাদের বাহিনী গত রাতে দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে হিজবুল্লাহ ওই এলাকায় তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে, যা মূলত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া নতুন চুক্তিটিকে হুমকির মুখে ফেলছে।

লেবাননে এই চলমান লড়াই নতুন স্বাক্ষরিত চুক্তিটিকে ভেস্তে দিতে পারে। কারণ এই চুক্তিতে লেবাননসহ "সব ফ্রন্টে" সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। একই সঙ্গে চুক্তিতে লেবাননের "আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব" নিশ্চিত করার কথা বলা হয়েছে।

চলতি বছরের শেষের দিকে নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননেই অবস্থান করবে।

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেন, যেখানে আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য তার যাওয়ার কথা ছিল। হোয়াইট হাউস এর পেছনে লজিস্টিক বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সমস্যার কথা উল্লেখ করলেও, এই ঘোষণাটি মূলত আল-মায়াদিন (হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র একটি প্যান-আরব স্যাটেলাইট চ্যানেল)-এর একটি রিপোর্টের পর আসে। ওই রিপোর্টে বলা হয়েছিল, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে ইরান সুইজারল্যান্ডে তাদের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্যালেস অব ভার্সাই-এ নৈশভোজের সময় ইরানের সঙ্গে এই প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

চুক্তি স্বাক্ষরের পর ভ্যান্স ইসরায়েলকে একটি স্পষ্ট ও কড়া সতর্কবার্তা দিয়ে বলেন যে, ট্রাম্পই হচ্ছেন ‘এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।’ সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান আলোচনা বাতিল : সুইজারল্যান্ড

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান আলোচনা বাতিল : সুইজারল্যান্ড
ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে শুক্রবার (১৯জুন) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনার পরিকল্পনা করা হয়েছিল, তা আর হচ্ছে না। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র গত রাতে জানান যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠক করার পূর্বপরিকল্পিত সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মূলত এর পরপরই সুইজারল্যান্ডের পক্ষ থেকে এই ঘোষণা আসে। যুদ্ধ বন্ধে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যেই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:১২ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি–পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শুক্রবার (১৯জুন) এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে একটি পূর্বপরিকল্পিত সফর পিছিয়ে দিয়েছেন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর, ইরানের সাথে একটি নতুন দফা আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নেন।

এর আগে, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সমালোচনার মুখেও ভ্যান্স এই চুক্তির পক্ষে যুক্তি দেখান। একই সাথে তিনি ঘোষণা করেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ৬০ দিনের আলোচনার সময়কাল শুরু হয়েছে।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৫১ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১০:৫২ এএম
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে
কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে।

শুক্রবার (১৯ জুন) কাতারের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন গোড়ালির এক ভয়াবহ চোটের শিকার হন তিনি। যার ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমানে ইতালিয়ান ক্লাব সাসুওলোতে খেলা এই মিডফিল্ডারের পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। এই চোট কাটিয়ে মাঠে ফিরতে তার অন্তত তিন মাসেরও বেশি সময় লাগতে পারে। ফলে এই ফুটবল মহোৎসবের বাকি অংশ কেবল দর্শক হয়েই কাটাতে হবে তাকে।

ম্যাচের ৫৩তম মিনিটে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোর এক মারাত্মক ট্যাকেলের শিকার হন কোনে। ফাউলটি এতটাই ভয়াবহ ছিল যে রেফারি মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখান। চোট পাওয়ার পর মাঠে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় কোনেকে। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

কোণের বদলি হিসেবে মাঠে নামেন নাথান সালিবা। মাঠে নেমেই এক দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করেন তিনি, যা চলতি বিশ্বকাপের প্রথম ফ্রি-কিক গোল। গোলটি করার পর সালিবা কোণের জার্সি উঁচিয়ে ধরে সতীর্থের প্রতি সম্মান ও এই গোলটি তাঁকে উৎসর্গ করেন।

ম্যাচ শেষে কানাডার কোচ জেসি মার্শ জানান, কাতারের খেলোয়াড় মাদিবো ম্যাচ শেষে কানাডার ড্রেসিংরুমে এসে কোণের কাছে তার এই মারাত্মক ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। 

পাপ্পু/নাঈম

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে চায় পাকিস্তান

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০৬ এএম
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে চায় পাকিস্তান
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শোচনীয় পরাজয়ের পর বঙ্গোপসাগরে পাকিস্তানের নৌবাহিনীর উপস্থিতি একপ্রকার মুছে গিয়েছিল। তবে দীর্ঘ ৫৫ বছর পর আবারও এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি চীনে তৈরি পাকিস্তানের নতুন ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন করাচিতে পৌঁছেছে। এই সাবমেরিন মোতায়েনের মাধ্যমে বঙ্গোপসাগরে স্থায়ী উপস্থিতি বজায় রাখার লক্ষ্য নিয়েছে ইসলামাবাদ। দীর্ঘ পাঁচ দশক পর পাকিস্তানের এই উচ্চাকাঙ্ক্ষাকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

পাকিস্তানের নতুন এই সাবমেরিনের নাম রাখা হয়েছে পিএনএস হাঙ্গর। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের তৎকালীন ‘পিএনএস হাঙ্গর’ সাবমেরিনটি ভারতের ‘আইএনএস খুকরি’ নামের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল। স্বাধীনতা-উত্তর ভারতে সেটিই ছিল প্রথম কোনো যুদ্ধজাহাজ ডুবির ঘটনা। যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। তবে সেই ঘটনার ঐতিহাসিক প্রতীকী গুরুত্বকে সামনে রেখেই নতুন এই সাবমেরিন বহরের নামকরণ করা হয়েছে। পাকিস্তান মোট ৮টি হাঙ্গর-ক্লাস সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করেছে, যার মধ্যে প্রথমটি গত সপ্তাহে করাচিতে এসে পৌঁছায়।

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাকিস্তানের ফ্লোটিলা এসকর্ট কমান্ডার কমোডর ওমর ফারুক জানান, এই নতুন হাঙ্গর-ক্লাস সাবমেরিনটি পাকিস্তানের নৌবাহিনীর সক্ষমতা বহুদূর বাড়িয়ে দেবে। এটি পাকিস্তানকে নিজের উপকূলীয় আরব সাগর ছাড়িয়ে দূরবর্তী বঙ্গোপসাগরেও নিয়মিত উপস্থিতি বজায় রাখার শক্তি জোগাবে। এই সাবমেরিনগুলোতে রয়েছে অত্যাধুনিক ‘এয়ার-ইন্ডিপেনডেন্ট প্রোপালশন’ প্রযুক্তি। এর ফলে সাবমেরিনগুলো ব্যাটারি চার্জ করার জন্য বারবার পানির ওপরে না উঠে, দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে। ফলে এদের সহজে ট্র্যাক করা বা শনাক্ত করা যায় না। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে এই সাবমেরিনগুলোকে পাকিস্তানের সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র বহনের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করা হতে পারে।

পাকিস্তানের এই বঙ্গোপসাগরীয় উচ্চাকাঙ্ক্ষার পেছনে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের বরফ গলতে শুরু করে। দীর্ঘ কয়েক দশক পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে এবং ২০২৪ সালের শেষ দিকে পাকিস্তানের একটি যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে চার দিনের শুভেচ্ছা সফরে আসে। ১৯৭১ সালের পর এটিই ছিল বাংলাদেশে কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজের প্রথম আগমন।

পাশাপাশি, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক যোগাযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ থেকে ২৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশের বিমান বাহিনীপ্রধান চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সফর করে দেশটির তৈরি জেএফ-১৭ ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশ যৌথ নৌ মহড়া ‘আমান-২৫’-এ অংশ নেয়। এ ছাড়া করাচি থেকে চট্টগ্রামে সরাসরি সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচলও শুরু হয়েছে। সূত্রমতে, বাংলাদেশ ও পাকিস্তান এখন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে, যার মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার বিষয়গুলো রয়েছে। তবে পাকিস্তানের এই তৎপরতা ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে।

বঙ্গোপসাগর ঐতিহ্যগতভাবেই ভারতের পূর্ব নৌ কমান্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে ভারতের একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সঙ্গেও ঢাকার সম্পর্কের নতুন উষ্ণতা তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নৌবাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যার কাছে রয়েছে পারমাণবিক সাবমেরিন এবং দুটি বিমানবাহী রণতরি। ফলে পাকিস্তান বঙ্গোপসাগরের সার্বিক সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে না পারলেও, ভারতের কৌশলগত আঙিনায় তাদের এই নিয়মিত উপস্থিতি দিল্লির জন্য একটি স্থায়ী অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। সূত্র: ইন্ডিয়া টুডে