ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মুসলিম বিশ্বকে উদ্দেশ করে এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এখনো ‘অটল’ রয়েছে।
ইরানের ওপর হামলার সময় মুসলিম-অধ্যুষিত দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
লারিজানি বলেন, “কিছু দেশ তো আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা ইরানকে তাদের প্রতিপক্ষ ঘোষণা করেছে, শুধু এই কারণে যে আমরা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং মার্কিন ও ইসরায়েলি স্বার্থের ওপর আঘাত হেনেছি।”
আরও পড়ুন: যুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থান দ্রুত স্পষ্ট করার আহ্বান ইরানের
যদিও ইরান দাবি করে যে তারা মধ্যপ্রাচ্যে কেবল মার্কিন স্বার্থের ওপরই হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলের হোটেল ও জ্বালানি স্থাপনাসহ বেসামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে।
লারিজানি বলেন, প্রতিবেশী দেশগুলোতে যখন মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তখন ইরানকে “হাত গুটিয়ে বসে থাকতে” বলা যায় না।
তিনি বলেন, “আজকের এই মুখোমুখি সংঘাত আসলে একদিকে আমেরিকা ও ইসরায়েল এবং অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে। তাহলে আপনারা কোন পক্ষের?”
মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়ে লারিজানি বলেন, ইরান অঞ্চলের ওপর কোনো ‘আধিপত্য’ প্রতিষ্ঠা করতে চায় না।
তিনি আরও বলেন, “আপনারা খুব ভালো করেই জানেন, আমেরিকার কোনো বিশ্বস্ততা নেই, আর ইসরায়েল আসলে আপনাদেরই শত্রু।” সূত্র: আল জাজিরা
মাহফুজ/