ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ইরানের রক্ষণদুর্গে আটকে গেল বেলজিয়াম গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড পেলের কীর্তিতে ভাগ বসালেন ইয়ামাল জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত প্রযুক্তিনির্ভর যুদ্ধের নতুন যুগ

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ এএম
প্রযুক্তিনির্ভর যুদ্ধের নতুন যুগ
প্রতীকী ছবি। সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাতে অত্যাধুনিক নানা প্রযুক্তির ব্যবহার লক্ষ করা গেছে, যার মধ্যে প্রধান হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং উন্নতমানের আকাশভিত্তিক সামরিক প্ল্যাটফর্ম। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়, যার জবাবে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এখন যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, সাইবার আক্রমণ এবং তথ্যভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ যুদ্ধক্ষেত্রে ‘গেম-চেঞ্জার’ হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত লক্ষ্য নির্ধারণ করছে এবং তা বাস্তবায়ন করছে, যা যুদ্ধের গতি ও কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা
ইরানের ওপর হামলার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার লক্ষ্যবস্তুতে ভয়াবহ আঘাত হানার জন্য মার্কিন সামরিক বাহিনী যুদ্ধে তাদের ব্যবহৃত সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছিল বলে গত মার্চ মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথম ওই হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

অ্যানথ্রোপিকের তৈরি এআই মডেল ‘Claude’ সামরিক পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ এবং যুদ্ধের পরিস্থিতির সিমুলেশন তৈরিতে ব্যবহৃত হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে ‘কিল চেইন’ বা সিদ্ধান্ত থেকে হামলা পর্যন্ত সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা যুদ্ধ পরিচালনার গতি বাড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানে সাম্প্রতিক হামলায় অ্যানথ্রোপিকের মাধ্যমে তথ্য বিশ্লেষণ, টার্গেট চিহ্নিত করা এবং যুদ্ধের পরিস্থিতি আগে থেকে অনুশীলন (সিমুলেশন) করেছে। ফলে বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের ওপর হামলা চালানোর জন্য এআই সরঞ্জামের ব্যবহার ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত বোমাবর্ষণের এক নতুন যুগের সূচনা করছে।

ড্রোন হামলার ব্যবস্থা 
যুক্তরাষ্ট্র-ইসরায়েল সময়ের সঙ্গে সঙ্গে তাদের ড্রোন যুদ্ধসক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তারা ইরানের নিজস্ব ড্রোন কৌশলকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। ‘অপারেশন এপিক ফিউরি’র অধীনে ইসরায়েলের সঙ্গে সমন্বিত হামলায় প্রথমবারের মতো তারা তাদের নতুন স্বল্পমূল্যের একমুখী আক্রমণকারী ড্রোন, ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম (লুকাস)’ ব্যবহার করছে। ‘লুকাস’ মূলত দীর্ঘক্ষণ ধরে লক্ষ্যবস্তুর ওপর উড়তে পারে এবং পরবর্তীতে লক্ষ্যবস্তুর ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। ড্রোনের ডেল্টা-উইং নকশাটি ইরানি শাহেদের মতো হলেও এই ধরনের অস্ত্রের জন্য এই নকশাটি অত্যন্ত জনপ্রিয়। এ ছাড়াও এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করছে। যা মূলত চালকবিহীন আকাশযান। এটি গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ অভিযানের পাশাপাশি সুনির্দিষ্ট আঘাত হানার কাজেও ব্যবহৃত হয়। এবং ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। দেশটির দুটি বহুল ব্যবহৃত মানববিহীন আকাশযান হেরন টিপি এবং এলবিট সিস্টেমস হার্মিস-৯০০ বর্তমানে নজরদারি ও সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আকাশশক্তি ও নৌশক্তি
ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান ও নৌ শক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ বোম্বার বি-২ স্টিলথ আবারও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক অভিযানে এই বোম্বার ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়। মূলত গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক অবকাঠামো যেগুলো শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আড়ালে বা মাটির গভীরে লুকানো থাকে এমন জায়গায় হামলা চালাতে এই বিমান ব্যবহৃত হয়। এই উত্তেজনায় এফ-৩৫ লাইটনিং টু ও এফ-২২ র‍্যাপ্টরও ব্যবহার করা হচ্ছে। এফ-৩৫ লাইটনিং টু বহুমুখী আক্রমণ ও নজরদারিতে দক্ষ, আর এফ-২২ র‍্যাপ্টর আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় শত্রু বিমান ধ্বংসে বিশেষভাবে কার্যকর। এ ছাড়াও চলমান অভিযানে এফ-১৫ দিয়ে আকাশে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চলছে।

একই সঙ্গে এফ-১৬ ফাইটিং ফ্যালকন, এফ/এ-১৮ সুপার হর্নেট এবং এ-১০ অ্যাটাকার জেট সরাসরি হামলা ও স্থল সহায়তা মিশনে সক্রিয় রয়েছে।

এবং যুদ্ধের ক্ষেত্রে ইএ-১৮জি গ্রাউলার শত্রুর প্রতিরক্ষাব্যবস্থা ব্যাহত করছে, আর এডব্লিউএসিএস আকাশ থেকেই পুরো যুদ্ধ পরিচালনায় সমন্বয় করার কাজ করছে। নৌবাহিনীও তাদের শক্তিমত্তা জানান দিচ্ছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সমুদ্রে শক্তি প্রদর্শন করছে। এবং পি-৮ পোসাইডন সমুদ্র নজরদারি ও সাবমেরিন শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ
আধুনিক যুদ্ধে সরাসরি গোলাবর্ষণের পাশাপাশি ‘নন-কাইনেটিক’ বা অ-ধ্বংসাত্মক আক্রমণের গুরুত্ব দ্রুত বেড়ে গেছে। ইউএস স্পেস কমান্ড এবং ইউএস সাইবার কমান্ড যৌথভাবে ইরানের সফটওয়্যার সিস্টেম ও স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে জ্যামিং (সংকেত বিঘ্ন) এবং হ্যাকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব আক্রমণের উদ্দেশ্য হলো শত্রুর যোগাযোগব্যবস্থা দুর্বল করে দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি করা। এই প্রেক্ষাপটে ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শত্রুপক্ষের রাডার ও যোগাযোগব্যবস্থা শনাক্ত করে সেগুলোকে দমন করতে সক্ষম। ফলে আকাশ ও স্থল অভিযানে যুক্ত বাহিনী তুলনামূলক নিরাপদে কাজ করতে পারে। অন্যদিকে সাইবার গোয়েন্দা তৎপরতায় উন্নত স্পাইওয়্যারও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে পেগাসাসের মতো উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্পাইওয়্যার প্রযুক্তি ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর নজরদারি করতে ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যম তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই টুল ব্যবহার করে ফোন, মেসেজ, এমনকি এনক্রিপ্টেড যোগাযোগও গোপনে পর্যবেক্ষণ করছে। সূত্র: আল-জাজিরা, প্লাসক্লাউডস 

যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪০ পিএম
যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার প্রথম দফার সরাসরি আলোচনা সম্পন্ন হয়েছে।

 রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বার্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সপ্তাহ আগে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক আলোচনা।

 দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।

এসএন/

যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায়

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায়
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে।

এই আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছে, এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তি সম্পন্ন করার পথ তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব বিষয় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতেই মূলত সুইজারল্যান্ডে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলে রয়েছেন আব্বাস আরাঘচি।

এদিকে এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট মি. ভ্যান্সের সাথে বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে একটি চতুর্পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব
ছবি: সংগৃহীত

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি সম্প্রতি নতুন জীবনে পা রেখেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

খবরে বলা হয়, নববধূ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

আগামী ২৪ জুন আগরতলার একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বিপ্লব দেব ও তার স্ত্রী নীতি দেবের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসানের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। বিপ্লব দেব ও নীতি দেবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মহকুমার রাজধরনগর গ্রামে জন্ম নেওয়া বিপ্লব দেব ছাত্রজীবন শেষে দীর্ঘ সময় দিল্লিতে কাটিয়েছেন। পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

২০১৬ সালে তিনি ত্রিপুরা বিজেপির সভাপতি হন এবং তার নেতৃত্বেই ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি রাজ্যসভার সদস্য হন। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিজেপির বিভিন্ন সাংগঠনিক ও জাতীয় পর্যায়ের কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত বিপ্লব দেব বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী। সূত্র: হিন্দুস্তান টাইমস

রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:০০ পিএম
রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

রাশিয়ার তিউমেন অঞ্চলের একটি প্রধান তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম বেসরকারি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র।

তিউমেন অঞ্চলের গভর্নর আলেকজান্ডার মুর জানিয়েছেন, হামলার পর শোধনাগার এলাকায় ধ্বংসাবশেষ পড়েছে এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, শোধনাগারটির বড় কোনো ক্ষতি হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এমন নতুন দূরপাল্লার ড্রোন তৈরি করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন হামলা জোরদার করায় চলতি জুন মাসে রাশিয়ার অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। এর ফলে মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইতোমধ্যে জ্বালানিসংকট ও পেট্রলের দাম বেড়েছে।

শনিবার (২০ জুন) এই ড্রোন হামলার কারণে উরাল অঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। একইদিনে ইউক্রেনীয় বাহিনী দখল করা ক্রিমিয়া ও বেলগোরোড অঞ্চলে রাশিয়ার রসদ সরবরাহের একটি সেতু এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করেছে। 

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের খারকিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে খারকিভে রুশ গাইডেড বোমার আঘাতে দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৪৩ এএম
শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি ও পরমাণু আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্থানীয় সময় রবিবার (২১ জুন) ভোরে তিনি সুইজারল্যান্ডের এমমেন বিমানঘাঁটিতে অবতরণ করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, রবিবার ভোর ৫টা৫৯ মিনিটে জেডি ভ্যান্স এবং তার স্ত্রী সেখানে পৌঁছান।

সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মূলত এই দ্বিপক্ষীয় কারিগরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং দুই দেশের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দেওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য।

মার্কিন প্রতিনিধি দলে জেডি ভ্যান্সের পাশাপাশি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারও রয়েছেন।

অন্যদিকে, ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন।

গত শুক্রবারই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তুমুল সংঘর্ষ এবং হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে ইরান-মার্কিন উত্তেজনার কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফর দুই দিন পিছিয়ে যায়।

ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের জেডি ভ্যান্স জানান, আগামী কয়েক দিনের এই আলোচনায় ইরানের পরমাণু ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় দুটি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/