ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে এক দফায় ভোটগ্রহণ করা হয়।
আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০টি আসনে এবং পন্ডিচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত আসামে ভোটের হার ৫৯ দশমিক ৬৩ শতাংশ। কেরালায় ৪৯ দশমিক ৭০ শতাংশ এবং পন্ডিচেরিতে ৫৬ দশমিক ৮৩ শতাংশ।
চলতি বিধানসভা ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই ভোট ক্ষমতায় টিকে থাকার লড়াই।
আবার পন্ডিচেরিতে এনডিএ জোটের অংশ বিজেপি। মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর নেতৃত্বাধীন সর্বভারতীয় এনআর কংগ্রেসের (এআইএনআরসি) সঙ্গে জোটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির।
কেরলায় মূলত লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর মধ্যে। কেরলায় নিজেদের আসন বাড়াতে মরিয়া বিজেপি।
অমিয়/