শান্তি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে যুদ্ধের সমাধান খোঁজার ক্ষেত্রে একটি নির্ধারক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে জেডি ভ্যান্সের।
অন্যদিকে, ইরান এই আলোচনার জন্য তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ইসলামাবাদে পাঠিয়েছে।
নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছার পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে মনোনীত করেছেন।
এদিকে, শাহবাজ শরিফ শুক্রবার রাতে বলেছেন যে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে পূর্ণ আন্তরিকতার সঙ্গে আলোচনা সফল করার চেষ্টা করবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে বলেই ধারণা করা হচ্ছে, কারণ তারা গত এক বছরে দুই বার আলোচনা করেছে এবং দুই বারই প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়েছে।
অমিয়/