ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭

জার্মানি থেকে সেনা প্রত্যাহার পেন্টাগনের কড়া সমালোচনায় মার্কিন এমপিরা

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট: ০৩ মে ২০২৬, ০৮:০৬ পিএম
পেন্টাগনের কড়া সমালোচনায় মার্কিন এমপিরা
ছবি: সংগৃহীত

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদের মধ্যে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের পেন্টাগনের সিদ্ধান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই পদক্ষেপের ফলে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্পের দলের আইনপ্রণেতারা।

পেন্টাগনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা শুরু হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই। যুক্তরাষ্ট্রের সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার এবং প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান মাইক রজার্স এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকানের এই দুই এমপি বলেন, এই সেনা প্রত্যাহার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভুল বার্তা দেবে এবং ইউরোপে মার্কিন সামরিক শক্তির প্রভাব কমিয়ে দেবে। তাদের মতে, এই ৫,০০০ সেনাকে সরিয়ে না এনে বরং আরও পূর্ব দিকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি মোতায়েন করা উচিত।

বর্তমানে জার্মানিতে ৩৬,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সেনার সংখ্যা আরও কমানো হতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইতালি এবং স্পেন থেকেও সেনা সরিয়ে নেওয়া হতে পারে। এর আগে গত বছর রোমানিয়া থেকেও সেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন। ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইউরোপ থেকে মনোযোগ কমিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দিকে নজর দেওয়া।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। তিনি একে ‘কৌশলগত প্রয়োজনীয়তা’ হিসেবে উল্লেখ করেছেন। তবে ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছেন, এটি কোনো জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ‘রাজনৈতিক প্রতিশোধ’। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি ক্লে হিগিন্স এই সিদ্ধান্তকে সমর্থন করে জার্মানির কড়া সমালোচনা করেছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ সম্প্রতি মন্তব্য করেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘লজ্জিত’ হয়েছে এবং তাদের কোনো সঠিক কৌশল নেই। ট্রাম্প এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, মার্জ কী বলছেন তা তিনি নিজেই জানেন না। এই উত্তপ্ত বাক্যবিনিময়ের পরপরই সেনা প্রত্যাহারের ঘোষণাটি আসে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এই সিদ্ধান্তকে ‘পূর্বাভাসযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউরোপ এবং বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনার উপস্থিতি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে। গত বছর দ্য হেগ-এ অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে দেশগুলো তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। জার্মানি ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৩.১ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে।

এই পরিস্থিতিতে মিত্রদেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করে দিয়ে বলেছেন, আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর মধ্যে জোট ভেঙে পড়াই বর্তমানে বড় হুমকি। ইউরোপীয় দেশগুলো এখন মনে করছে, তাদের নিরাপত্তার জন্য এখন থেকে নিজেদেরই বেশি দায়িত্ব নিতে হবে। মূলত ইউরোপীয় মিত্রদের ওপর প্রতিরক্ষা খরচের চাপ বাড়ানো এবং মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

মূলত ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধের বিষয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সমালোচনার পরই ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিলেন। ট্রাম্প গত শনিবার বলেন, “আমরা এই সংখ্যা ৫,০০০-এর চেয়েও আরও অনেক বেশি কমিয়ে আনব।” শুধু জার্মানি নয়, ট্রাম্পের ক্ষোভের মুখে পড়েছে ইতালি ও স্পেনও। মিত্র দেশগুলো ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। ট্রাম্পের মতে, স্পেন ও ইতালি এই সংকটে কোনো কাজেরই আসেনি।

জার্মানি ইরান যুদ্ধের জন্য সরাসরি সেনা না পাঠালেও মার্কিন বাহিনীকে তাদের বিমানঘাঁটি ও অবকাঠামো ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে জার্মান সরকার সাফ জানিয়ে দিয়েছে, তাদের মাটি ব্যবহার করে সরাসরি কোনো আক্রমণাত্মক অভিযান চালানো যাবে না। এ ছাড়া যুদ্ধের পরবর্তী ধাপে সমুদ্রপথ সচল রাখতে একটি মাইনসুইপার জাহাজ পাঠানোর ঘোষণাও দিয়েছে বার্লিন। কিন্তু এসব পদক্ষেপে প্রেসিডেন্ট ট্রাম্প যে মোটেও সন্তুষ্ট নন, তা তার সাম্প্রতিক সেনা প্রত্যাহারের সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে ২০২০ সালেও ট্রাম্প তার প্রথম মেয়াদে একইভাবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সময় সেনা কমানোর হুমকি দিয়েছিলেন। এখন দ্বিতীয় দফায় সেই পথেই হাঁটছেন তিনি।

এসএন/

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/