জামালপুরে নাশকতা ও বিএনপির কর্মসূচিতে হামলার পাঁচ মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগার পাঠানো হয়।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ রায় দেন।
আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও হাফিজুর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. জামিল হাসান তাপস বলেন, ‘বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচটি মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন বলেন, ‘উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ মডেল থানার এসআই শোভন সাহা ছাড়াও শাহীন শাহ ও আবদুল আল মামুন মাদারগঞ্জ মডেল থানায় এসব মামলা করেছিলেন।’
আসিফ/সুমন/