ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পরও থামেনি হামলা, লেবাননে নিহত ১৬ হরিণাকুণ্ডুতে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬ ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার ‘মন বোঝে না’ চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ‘বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’ প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমান কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বরেন্দ্র সভ্যতার ইতিহাস-ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর বৃহত্তর কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলের স্মরণসভা ইবি ছাত্রদলে পদ পাচ্ছে ছাত্রলীগ কর্মীরা! প্রাথমিক পরীক্ষায় শিশুদের থেকে ফি আদায় প্রসঙ্গে গাজীপুরে তেল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট রাজশাহীতে অটো ভাড়া বৃদ্ধি তিস্তা ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি, পরবর্তী কর্মসূচি ‘ঢাকা ঘেরাও’ নায়িকা ববির কথিত স্বামী আবুল বাশার গ্রেপ্তার সিটি কলেজ ক্যাম্পাস, ষোলশহরে ছাত্রলীগের ঝটিকা মিছিল সোনারগাঁয় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম
আপডেট: ১১ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছা। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় দুটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

আদালত জানায়, এসব ব্যাংক হিসাবের মধ্যে মোট ৩৯ লক্ষ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে। 

এর আগে দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, অভিযুক্তরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার প্রয়োজনীয়তা রয়েছে।’

তিনি জানান, আদালতের আদেশে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের আগে অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন তদন্তে কোনো ক্ষতি না হয়।

তাওফিক/ 

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা রেকর্ড ১২৭ বারের মতো পেছানো হলো। আদালত আগামী ২২ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ দিন ধার্য করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এক যুগেরও বেশি সময় পেরিয়ে টাস্কফোর্সের তদন্ত

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘদিন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই মামলার তদন্ত করলেও কোনো সুরাহা করতে পারেনি। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের এক আদেশে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে মামলার তদন্তভার অর্পণ করেন এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বারবার বাড়ছে উচ্চ আদালতের সময়সীমা

হাইকোর্টের দেওয়া প্রথম ৬ মাসের সময়সীমা শেষ হলে, তদন্তে অগ্রগতি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আরও ৯ মাস সময় চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ এপ্রিল আদালত আরও ৬ মাস সময় মঞ্জুর করে আদেশের জন্য ওই বছরের ২২ অক্টোবর দিন ধার্য করেন। কিন্তু সেই বর্ধিত সময়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি টাস্কফোর্স।

এরপর গত বছরের (২০২৫) ২৩ অক্টোবর এবং চলতি বছরের ২৬ এপ্রিল হাইকোর্ট মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ৬ মাস করে সময় বাড়িয়ে দেন। তবে বারবার সময় বৃদ্ধির পরও এখনো রহস্যের জট খোলেনি এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের।

আজহার/

সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। ছবি: সংগৃহীত

সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর কলাবাগান থানায় বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে একটি মামলায় গত ১৩ মে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। 

সমনে তাদের স্ব-শরীরে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আদেশ মতে ধার্য তারিখে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তাদের গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়েছে। 

পরোয়ানার আওতায় থাকা অন্যরা হলেন, জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী। 

জলিল উজ্জ্বল/নাঈম

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত গাড়ীচালক প্রশ্নফাঁস চক্রের হোতা আবেদ আলীর পুত্র।

বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। শুনানির আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী রেজাউল করিম। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামি দোষী না নির্দোষ, তা জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

অভিযোগ গঠনের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আরিফুল ইসলাম। গত বছরের ৫ জানুয়ারি এ মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তবে, তদন্ত শেষে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন দুদকের উপসহকারি পরিচালক জাকির হোসেন।

চলতি বছরের গত ২০ জানুয়ারি গ্রেপ্তার হন সিয়াম। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

উজ্জ্বল/আমান

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
রায়ের পর আদালত থেকে আসামিকে জেলখানায় নেওয়া হচ্ছে। ছবি: মোহাম্মদ হানিফ।

চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত অপহরণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন। এ সময় আসামি আবির আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন বলেন, ‘শিশু আলিনা ইসলাম আয়াত অপহরণ ও হত্যা মামলায় ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, নিষ্ঠুর, নৃশংস এবং সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত রিপোর্ট, উদ্ধারকৃত আলামত এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।’

নিহত আয়াতের বাবা সোহেল রানা বলেন, ‘আমার পাঁচ বছর বয়সী নিরপরাধ মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সর্বোচ্চ বিচার চেয়েছি। আদালতের রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।’

মামলার তথ্য অনুযায়ী, পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ি এলাকায় বসবাস করত। ২০২২ সালের নভেম্বর মাসে বাসার পাশের মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়। পরে তদন্তে বেরিয়ে আসে, পরিবারের পরিচিত ও প্রতিবেশী মো. আবির আলী মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে। কিন্তু পরিকল্পনায় ব্যর্থ হয়ে সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তদন্ত চলাকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, আয়াতের জুতা এবং বিভিন্ন আলামত উদ্ধার করে। পাশাপাশি আবিরের বাসা থেকে সংগ্রহ করা রক্তের নমুনার ডিএনএ পরীক্ষায় তা আয়াতের ডিএনএর সঙ্গে মিলে যায়।

২০২২ সালের ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন এলাকা থেকে আয়াতের দুই পা এবং পরদিন তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের অক্টোবরে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রিফাত/

জামালপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড ও শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
জামালপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড ও শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রতীকী ছবি

জামালপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এসব রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আলাল শেখ (৫৩) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম রাজীব হোসেন (৩৮)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক খবরের কাগজকে বলেন, ’দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাত হতে ২৭ মে সকালের মধ্যে কোনো এক সময় আলাল শেখ তার স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে আহত করে ও পরে আগুনে পুড়িয়ে হত্যা করেন।

এ ঘটনায় নাইফুলের বাবা আব্দুল খালেক ২০০৮ সালের ৫ জুন মামলা করেন। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন বিচারক। আসামি আলাল শেখ পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। রায়ে আলাল শেখকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলায় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

ধর্ষণ মামলায় কারাদণ্ড

দশম শ্রেণিতে পড়ুয়া মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় রাজীব হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন একই আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক খবরের কাগজকে জানান, ২০১৫ সালের ৭ জুন রাতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে ঘরের জানালা খুলে এক মাদরাসাশিক্ষার্থীর শয়নকক্ষে ঢুকে তার মুখ চেপে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার শিক্ষার্থীর চিৎকারে পরিবার ও স্বজনরা উপস্থিত হলে রাজীব হোসেন হাতেনাতে ধরা পরলেও ধস্তাধস্তি করে পালিয়ে যান।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী ২০১৫ সালের ১১ জুন দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামি রাজীব হোসেনের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

আসিফ/থিওটোনিয়াস