ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ তিস্তা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, নির্মিত হবে টেকসই বাঁধ: পানিসম্পদমন্ত্রী পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু এনড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় : আনচেলত্তি না ফেরার দেশে কবি আল মুজাহিদী জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষতা অর্জনের বিকল্প নেই বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া ছুটির দিনে পর্যটকের ঢল, মুখর কক্সবাজার সমুদ্রসৈকত সমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি সম্পন্ন মাঠে নেইমারের প্রভাব ব্যাখ্যা করলেন দানিলো টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়, অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস লোডশেডিং বন্ধ হোক ‘বাংলাদেশ থেকেও বিশ্বমানের উমরা সেবা দেওয়া সম্ভব’ মন্ত্রীদের আচরণ যা হওয়া উচিত সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু মুন্সীগঞ্জে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী মেধা পাচার: উন্নয়নের আড়ালে নীরব বিপর্যয় রাজস্ব আদায় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

ঈদসংখ্যা এখন বাজারে সর্বজনীন লেখকগোষ্ঠী তৈরি করতে চায় খবরের কাগজ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম
সর্বজনীন লেখকগোষ্ঠী তৈরি করতে চায় খবরের কাগজ
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে খবরের কাগজ আয়োজিত লেখক প্রীতি সম্মিলন অনুষ্ঠানে পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন (বাঁ থেকে) মাসুদুজ্জামান, ইফতেখারুল ইসলাম, শিহাব সরকার, মাসুদ আহমেদ, ইসহাক খান, আনজীর লিটন, শেলী সেনগুপ্তা, ফারুক হোসেন, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, মুহম্মদ নুরুল হুদা, আতা সরকার, মুহম্মদ এমদাদ হাসনায়েন ও মনি হায়দার। ছবি: খবরের কাগজ

খবরের কাগজের এবারের ঈদ সংখ্যাটি সত্যিই ব্যতিক্রম! বাংলা কথাসাহিত্যে এখন যারা রাজত্ব করছেন, তাদের প্রায় সবার লেখাই ছাপা হয়েছে এতে। মোড়ক উল্টে ভেতরে যেতেই চোখে পড়ল ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর এক মননশীল প্রবন্ধ। প্রবন্ধ অধ্যায় পেরিয়ে যেতেই হরিশংকর জলদাসের উপন্যাস আর প্রিয় কবি মুহম্মদ নুরুল হুদা, নাসির আহমেদের কবিতা পাওয়া গেল। এবারের সংখ্যায় রয়েছে ভৌতিক গল্প, প্রকৃতিবিষয়ক লেখাও। 

সোমবার (২৪ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বর্ণাঢ্য এক আয়োজনে প্রকাশিত হয়েছে খবরের কাগজের এবারের ঈদসংখ্যা। বিশ্বসাহিত্য কেন্দ্রে বই পড়তে এসে এক তরুণী অংশ নিয়েছিলেন এ আয়োজনে। ঈদসংখ্যার একটি কপি হাতে পেতে মিনিট দশেক চোখ বুলিয়ে গেলেন এ পাতায়, ও পাতায়। তারপর প্রিয় লেখকদের, প্রিয় কবিদের দেখাও মিলে গেল এই আয়োজনে এসে।

সোমবার বিকেলে খবরের কাগজের ‘লেখক প্রীতি সম্মিলনে’ এসেছিলেন প্রাবন্ধিক ড. মোহাম্মদ আবদুল মজিদ। উপস্থিত ছিলেন ঔপন্যাসিক ইসহাক খান, মাসুদ আহমেদ, রেজানুর রহমান, শাহনাজ মুন্নী, মনি হায়দার, আতা সরকার, মোহিত কামাল, দীপু মাহমুদ, ড. রকিবুল হাসান, সারওয়ার-উল-ইসলাম, স্বকৃত নোমান, মাসউদ আহমাদ, মোজাফফর হোসেন, শেলী সেনগুপ্তা। 

কবিদের মধ্যে উপস্থিত ছিলেন মুহম্মদ নুরুল হুদা, শিহাব সরকার, মাসুদুজ্জামান, ফারুক মাহমুদ, নাসির আহমেদ, বিমল গুহ, সোহরাব হাসান, মিনার মনসুর, মারুফ রায়হান, গোলাম কিবরিয়া পিনু, মারুফুল ইসলাম, শিহাব শাহরিয়ার, তপন বাগচী, সেলিম মাহমুদ, ফারুক হোসেন, আনজীর লিটন। ভ্রমণ লেখক ইফতেখারুল ইসলাম, প্রকৃতিবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায়, চিত্রশিল্পী রেজা আসাদ আল হুদা অনুপমও যোগ দেন এই আয়োজনে। তাদের প্রত্যেকের লেখা প্রকাশিত হয়েছে এবারের ঈদসংখ্যায়। 

পুরো আয়োজন সঞ্চালনা করেন খবরের কাগজের কপি এডিটর মাসুদুজ্জামান। 

শুরুতে শাহনাজ মুন্নী বলেন, “আমি প্রতিবছর উপন্যাস লিখি। কিন্তু এবার যেটি লিখেছি খবরের কাগজের ঈদ সংখ্যায় সেটিকে আমি ‘নভেলা’ বলছি।” 

ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘চলতি সময়ে আমরা মুখে বলছি এক আর করছি আরেক। এই স্ববিরোধিতার কথা রয়েছে আমার প্রবন্ধে।’ রেজানুর রহমান তার বক্তব্যে খবরের কাগজকে একটি সাহিত্য সম্মেলন বা গল্প-উৎসব আয়োজন করার অনুরোধ জানান। 

কবি বিমল গুহ বলেন, ‘এ পৃথিবী, এই সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের লেখকরা সে জন্য লিখে চলেছেন।’
 
দীপু মাহমুদ বলেন, ‘খবরের কাগজের এবারের ঈদ সংখ্যাটি আমার জন্য বিশেষ কিছু। কারণ আমার শিক্ষক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্র সরকার স্যারের লেখার পরেই আমার লেখাটি ছাপা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, স্যার যেন আমাকে আদর করছেন।’ 

কবি শেলী সেনগুপ্তা বলেন, ‘আমি অন্তরালের মানুষ। আমার লেখা এর আগে অনেক ঈদসংখ্যায় ছাপা হয়েছে। কিন্তু কেউ আমাকে এমন করে ডেকে এনে ঈদসংখ্যাটি হাতে তুলে দেয়নি। এই স্মৃতি অম্লান থাকবে। এ উৎসাহে হয়তো আমি আরও কিছু লিখতে পারব।’

ছড়াকার ফারুক হোসেন বলেন, ‘বিভাজনের এ সময়ে কেবল অদৃশ্য হয়ে যাওয়ার ভয় আমাদের।’ এ সময়ে বেসপুক রাইটার এনভায়রমেন্টটা জাগিয়ে রেখেছেন মোস্তফা কামাল। এর মধ্য দিয়ে তো ভালো সৃষ্টি আসবে।’

খবরের কাগজের প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমরা লেখকদেরও আমাদের পরিবারের অংশ বলে মনে করি। অনেকে আছেন যাদের নিজস্ব লেখক গোষ্ঠী আছে, যাদের কাগজে ওই লেখকরা লেখেন ঘুরে-ফিরে। আমরা কোনো গোষ্ঠীবদ্ধ লেখক তৈরি করতে চাই না। আমরা চাই সার্বজনীন একটা লেখক গোষ্ঠী। যারা প্রকৃত লেখক তারা লিখবেন শুধু।’

সামাজিক অবক্ষয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আজকে বড়দের প্রতি শ্রদ্ধার জায়গা ক্ষয়ে যাচ্ছে। সে জায়গাটা যদি আমরা পড়ার মধ্যে রাখতে পারি। আমার ইচ্ছা ছিল আমাদের পত্রিকায় সাহিত্যের জন্য চার পাতা বরাদ্দ রাখব। কিন্তু ১৬ পৃষ্ঠার পত্রিকায় অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়।’

একজন লেখককে পূর্ণাঙ্গ কথাসাহিত্যিক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় সংবাদপত্রের ভূমিকার কথাও বলেন মোস্তফা কামাল। তিনি বলেন, ‘লেখকগোষ্ঠী তৈরি হয় একটি পত্রিকার ধারাবাহিক প্রক্রিয়ায়। ধারাবাহিকভাবে যদি একজন লেখককে গড়ে তোলা যায়, এর মানে তাকে লেখা দিতে বলা- একটা কবিতা দেন, একটা গল্প দেন, এইভাবে। পত্রিকার অফিস থেকে ফোন পেলে, একটু চাপ দিলে তার ভেতরে একটা অনুপ্রেরণা কাজ করে যে, আমাকে লেখা দিতে হবে।’ 

অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক মাসুদুজ্জামান খবরের কাগজের ঈদসংখ্যার সম্পাদনা টিমকে মঞ্চে ডেকে নেন। তার ডাকে মঞ্চে আসেন উপ সম্পাদক (সম্পাদকীয় ও সাহিত্য বিভাগ) ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন, ফিচার এডিটর খালেদ আহমেদ, সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা, হেড অব আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ নিয়াজ চৌধুরী তুলি, জ্যেষ্ঠ সহসম্পাদক শেহনাজ পূর্ণা ও সানজিদ সকাল, গ্রাফিকস বিভাগের নাজমুল মাসুম, মেহেদী হাসান।    

অনুষ্ঠানে ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী, বার্তা সম্পাদক রোকেয়া রহমান, সিটি এডিটর আবদুল্লাহ আল মামুন, ডিজিটাল মিডিয়া প্রধান কাজী গোলাম রাব্বানী, জিএম (মার্কেটিং) মাসুদুর রহমান, মানবসম্পদ ও প্রশাসন প্রধান মিন্টু ভূষণ রায় উপস্থিত ছিলেন। পুরো আয়োজন সমন্বয় করেন খবরের কাগজের ব্র্যান্ড ও ইভেন্ট প্রধান আতিয়া সুলতানা। 

৪৮০ পৃষ্ঠার খবরের কাগজের ঈদসংখ্যা আজ থেকে বাজারে পাওয়া যাবে। এর মূল্য ২৫০ টাকা। 

রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের
ছবি: খবরের কাগজ

দেশে একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। একই সঙ্গে রামিসাসহ এ পর্যন্ত সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। 

রবিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান। কর্মসূচির স্লোগান ছিল-'কোনো প্রতিশ্রুতি চাই না, WE WANT JUSTICE'।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

এ সময় তিনি বলেন, গত ৫ মাসে দেশে ১১৮ শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ শিশু। এসব ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা উদ্বিঘ্ন। এমন পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নাঈম/

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৭ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৫৯ এএম
ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই
ওছমান হারুন মাহমুদ দুলাল

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসার আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। 

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:০৩ এএম
বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক
পুরস্কারপ্রাপ্ত সাত সাংবাদিক। ছবি: বিজ্ঞপ্তি
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাত সাংবাদিক।
 
শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্সরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
প্রিন্ট বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। 
 
টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন।
 
অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।
 
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
 
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এ সময় উপস্থিত ছিলেন।
 
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা জানাতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।
 
এ উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়।
 
জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি-শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ গ্রুপকে ধন্যবাদ এ উদ্যোগের জন্য। এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী চিন্তা। দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য”।
 
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তিনি অন্যান্য সাংবাদিকদেরও কৃষি অর্থনীতি ও কৃষি-শিল্পের সম্ভাবনা নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান। তিনি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রতিবেদন সংকলন করে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে সুপারিশ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সাংবাদিকদের নয়, দেশের অর্থনীতির জন্যও প্রণোদনা হিসেবে কাজ করে।
 
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। কৃষি নির্ভরশীল দেশে এ খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অথনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে ও পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠতে পারে।
 
বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্য সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা। আমাদের আসিয়ানভুক্ত দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি নিয়ে কাজের দারুণ সুযোগ রয়েছে।”
 
তিনি আরও বলেন, “কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সাংবাদিকদের সম্মানিত করতে পেরে আমরা আজ অত্যন্ত আনন্দিত। সাংবাদিকরা আমাদের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাদের লেখনি সবসময় আমাদের এগিয়ে যেতে সহায়তা করেছে। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর প্রতিবেদনে যেমন কৃষক উপকৃত হন, তেমনি দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরাও উপকৃত হন, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখে। বাজারজাতকরণে ও রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো নিয়ে বিশেষ প্রতিবেদন করা হলে এ খাত উপকৃত হবে।” ভবিষ্যতেও ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে জানান তিনি।
 
আমান/

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম
দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীরা তাকে হাতুড়িপেটা করে তার একটি হাত ও একটি পা ভেঙে দিয়েছে এবং তার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করেছে।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের ভাই সেলিম জানান, বুধবার রাতে তার ভাই সবুজ শাহরিয়ার বাড়ি ফিরছিলেন। এ সময় বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে পৌঁছালে বাবু চেয়ারম্যানের ক্যাডার রকি, সুজন, সার্জন ও সোহেলসহ ৭/৮ জন সাংবাদিক সবুজ শাহরিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার একটি হাত ও পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

একজন সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সহকর্মীরা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন বা কোনো সংবাদের জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আহত সাংবাদিক সবুজ শাহরিয়ারের ওপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছেন।

মাহফুজুর রহমান/নাঈম

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ১০:৪৫ এএম
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ
সম্পাদক শফিক রেহমান ও মাহমুদুর রহমান

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল বা এনইসি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্য সদস্যরা হলেন– নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত হয়।