রাজধানীর মিরপুরের রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল হোটেলের একটি কক্ষ থেকে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।
নিহতের বন্ধু ফারজু মন্ডল জানান, আমরা ৬ বন্ধু মিলে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণের জন্য আসি। শুক্রবার সন্ধ্যা সাতটায় মিরপুর-১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে আমরা সবাই ওই হোটেলে উঠি। হঠাৎ রাতে ঘুমের মধ্যে আকবর আলী চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় দ্রুত তাকে মিরপুর-২ নাম্বার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলা ডোমকল থানার কাটা কোপরা এলাকার মো. আমির উদ্দিন মন্ডলের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শনিবার ভোর ৪টার দিকে ভারতীয় এক নাগরিকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আল-আমীন/এমএ/