ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
দেশে এল প্রথম দেশীয় ব্র্যান্ডের জিপিইউ ল্যাপটপ জাহান্নামের আগুন যার জন্য হারাম বিশ্বকাপে শুধু সংখ্যা বাড়াতে আসিনি: মিশর কোচ হাসান তেজগাঁও সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক মানিকগঞ্জে হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ১০ নোয়াখালীর সেই ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয়দের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা কাটছে না ‘হালান্ডের পায়ে বল বাড়িয়ে দাও’, শিষ্যদের নির্দেশ নরওয়ে কোচের ভোলায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষোভ প্রকাশ ইরান কোচের স্পেনকে আটকে দেওয়া ভোজিনহার গল্প প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা সৌদির চমকে পয়েন্ট হারাল উরুগুয়ে তবু আস্থায় অটল লা ফুয়েন্তে রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যার ২ দিন পর মামলা চাঁদপুরে ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পীরজাদার বিরুদ্ধে মামলা সেই ধাক্কা মনে রেখে আলজেরিয়াকে সমীহ করছে আর্জেন্টিনা রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্টারবাকসের বিতর্কিত প্রচারণা, ইতিহাস পাঠে কর্মীদের জন্য অর্ধদিবস বন্ধ সব শাখা শরীয়তপুরে বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে কারাগারে কাজী অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক রোকনপুর সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক হামের প্রাতিষ্ঠানিক গাইডলাইন আনল হলি ফ্যামিলি
Nagad desktop

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে আরও দুই নতুন ট্রেন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে আরও দুই নতুন ট্রেন
চট্টগ্রাম-কক্সবাজার রুটে আরও দুটি ট্রেন যুক্ত করবে বাংলাদেশ রেলওয়ে। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীদের জন্য আরও দুটি নতুন ট্রেন আনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রাম-কক্সবাজার রুটের ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি স্থায়ী করার পাশাপাশি ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি নতুন ট্রেন চালুর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল অফিস। 

রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে লেখা একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, যাত্রীচাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এই ট্রেন স্থায়ীভাবে পরিচালনার জন্য কক্সবাজার ও আশপাশের এলাকার সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি আরও এক জোড়া ট্রেন যোগ করে এখন দুই জোড়া ট্রেন পরিচালনার প্রস্তাব করা হলো।

শহিদুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীদের জন্য চলাচল করা বিশেষ ট্রেনটি স্থায়ী করা এবং আরও একটি ট্রেন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে সদর দপ্তরে। প্রস্তাবটি এখনো অনুমোদন হয়নি। তবে এ বিষয়ে রেল ভবনের কর্মকর্তারা পজিটিভ আছেন। আশা করছি, দ্রুত অনুমোদন পাওয়া যাবে।’

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল করছে। এ ছাড়া ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘ঈদ স্পেশাল’ নামে একটি মেইল ট্রেন অস্থায়ীভাবে চলছে। 

রেলের পূর্বাঞ্চলের অফিসের চিঠিতে বলা হয়েছে, ‘সৈকত এক্সপ্রেস’ এবং ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেন দুটিতে ৭৪৩টি আসন থাকবে। ১৬টি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল করবে।

প্রস্তাবিত দুই জোড়া ট্রেনের সময়সূচি অনুযায়ী প্রথম ট্রেন চট্টগ্রাম রেলস্টেশন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। কক্সবাজারে পৌঁছবে সকাল ১০টায়। ওই ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার স্টেশন ছেড়ে যাবে। এটি চট্টগ্রামে পৌঁছবে বেলা সোয়া ২টায়। চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা পৌনে ৩টায় আরেকটি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ওই ট্রেন কক্সবাজার স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। কক্সবাজার থেকে সেটি আবার সন্ধ্যা ৭টায় ছাড়বে। সেটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছবে রাত সাড়ে ১০টায়। এসব ট্রেন যাত্রাপথে যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০২৩ সালের ১১ নভেম্বর এ রেলপথ উদ্বোধন করা হয়। পরে ওই বছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ উদ্বোধন করা হয়। ১০ জানুয়ারি থেকে যুক্ত হয় ‘পর্যটক এক্সপ্রেস’ নামের আরও একটি ট্রেন। এর মধ্যে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’-এ চড়ে প্রতিদিন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পান মাত্র ১১৫ জন করে যাত্রী। তাই চট্টগ্রাম থেকে কক্সবাজারের নতুন ট্রেন চালুর দাবি উঠেছে অনেক দিন আগে।

তেজগাঁও সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:৩২ পিএম
তেজগাঁও সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে দিয়েছেন। তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা লাভ রোড সংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, পোশাক শ্রমিকরা লাভ রোড সংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গার্মেন্টস শ্রমিকরা জানিয়েছেন, নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে, ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে, ২০২৫ সালের ডিম্বেরের এরিয়া বিলের টাকা পরিশোধিত করতে হবে, নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

তারা আরও জানান, ওপরের দাবিগুলো আগামী ১০ জুলাইয়ের মধ্যে পূরণ করতে হবে। সরকারের শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

এছাড়াও শ্রম আইন অনুসারে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানসিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

অন্তরা/

একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:০১ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:২৩ পিএম
একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি নতুন প্রকল্প এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি টাকা।

মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত পাঁচটি প্রকল্প হলো-
১) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চায়না ইকোনমিক জোন অবকাঠামো প্রকল্প
২) পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)
৩) করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প
৪) পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্প
৫) শিক্ষা মন্ত্রণালয়ের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প

এছাড়া পরিকল্পনামন্ত্রী সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের যে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছিলেন, তা একনেক সভায় অবহিত করা হয়।

সেগুলো হলো-
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিদ্যমান বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্প।

জাহাঙ্গীর আলম/রিফাত/

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: খবরের কাগজ

শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪টি মূল স্তম্ভ এবং একটি নতুন উপাদানে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে ‘কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন’  আয়োজিত ‘কেমব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয় এবং প্রযুক্তি তথা এআই ও ফিউচার জবসের সংযোজনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে। এই ভিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।’ 

শিক্ষা ধারার বৈচিত্র্য ও সমতার বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা বিদ্যমান। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’ 

তিনি বলেন, ‘মাদরাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।’ 

শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাকে অগ্রগণ্য উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।’ 

দেশের বিপুলসংখ্যক শিক্ষকের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কেমব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/রিফাত/

হামের প্রাতিষ্ঠানিক গাইডলাইন আনল হলি ফ্যামিলি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫৮ এএম
হামের প্রাতিষ্ঠানিক গাইডলাইন আনল হলি ফ্যামিলি
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: খবরের কাগজ

বাংলাদেশে হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন এক মাইলফলক তৈরি হলো। দেশের প্রথম কোনো চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ প্রকাশ করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রমাণভিত্তিক (Evidence-based) এই নির্দেশিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের কোনো হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে রোগভিত্তিক এমন কাঠামোবদ্ধ ক্লিনিক্যাল গাইডলাইন এটাই প্রথম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক।

অনুষ্ঠানে হাসপাতাল-সংক্রান্ত একটি উপস্থাপনা প্রদান করেন হলি ফ্যামিলির কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক। পরবর্তীতে নির্দেশিকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম মোহাম্মদ। নির্দেশিকাটির প্রধান সম্পাদক হিসেবে যৌথভাবে কাজ করেছেন ডা. ফারহানা হক ও ডা. সায়েম মোহাম্মদ।

ভুল চিকিৎসায় মৃত্যু ঠেকাতে কঠোর সতর্কবার্তা

১৪টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত ৫০ পৃষ্ঠার এই নির্দেশিকায় হামের সুনির্দিষ্ট নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি কয়েকটি জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গাইডলাইনে বলা হয়েছে-

হামজনিত নিউমোনিয়ায় কোনোভাবেই কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যাবে না।
চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
গুরুতর পানিশূন্যতায় শুধুমাত্র ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার করা যাবে না।

গাইডলাইন সংশ্লিষ্টরা জানান, অতীতে এ ধরনের ভুল চিকিৎসার কারণে বহু রোগীর জীবনহানি ঘটেছে। নতুন এই নির্দেশিকা প্রতিষ্ঠানের অভ্যন্তরে চিকিৎসা পদ্ধতিকে আরও মানসম্মত ও সমন্বিত করবে।

হলি ফ্যামিলি কর্তৃপক্ষ এবং গাইডলাইনের সম্পাদকরা এই নির্দেশিকাকে জাতীয় হাম চিকিৎসা প্রোটোকল হিসেবে গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হাসপাতাল স্বীকৃতি (Accreditation) প্রক্রিয়ায় আইসোলেশন কক্ষ ও সংক্রমণ নিয়ন্ত্রণের মানদণ্ড বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই উদ্যোগকে জাতীয় স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসন, হোস্টেল এবং অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।

জয়ন্ত সাহা/রিফাত/

বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২৭ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:৩২ পিএম
বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। 

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্ট শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে, ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

রিফাত/