ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত আলিয়ঁসে শুরু  হচ্ছে তিন শিল্পীর ‘ত্রিবন্ধন’ জাকসু ভিপি ও জিএসের ছাত্রত্ব শেষ: পদে বহাল থাকা নিয়ে নতুন সংকট ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সময়টা কি তবে শেষ! রাসুল (সা.)-এর বর্ণনায় আজকের সমাজ বড় বাজেটের বড় প্রশ্ন সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতেই রাবি শিক্ষার্থীর গলায় ফাঁস ‘ফেসবুক ফার্স্ট’ রতন শেখ চতুর্থবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার গণতন্ত্রমুখী বাজেট ও প্রত্যাশার সমীকরণ পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ হাতে টর্চ-লাঠি ও বাঁশি নিয়ে রাতভর পাহারায় পঞ্চগড় সীমান্তের মানুষ ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প
Nagad desktop

বইমেলা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
বইমেলা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।

বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে ডিউটিতে নিয়োজিত থাকবেন উল্লেখ করে তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার। থাকবে প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা। অন্য নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে থাকবে অনুষ্ঠানস্থলগুলো সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, মেলা প্রাঙ্গণ ড্রোন দিয়ে মনিটরিং এবং সোয়াট ও বম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই রাখা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের মতো মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। আলো থাকলে মানুষ নিরাপত্তাবোধ করে, এ জন্য সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

সবার সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে এবারের বইমেলা সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
সংসদ অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে চার স্তরে জলাতঙ্কের (অ্যান্টি-র‌্যাবিস) ভ্যাকসিন মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ভ্যাকসিনের কোনো সংকট নেই এবং আশ্বিন মাসে কুকুরে কামড়ানোর ঘটনা বেড়ে গেলেও ভ্যাকসিনের ঘাটতি হবে না। 

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, উপজেলা, জেলা, কেন্দ্রীয় মজুত ও জরুরি ক্রয়সহ চার স্তরের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে সারা দেশে ১ লাখ ৩৯ হাজার ৬৭৫ ভায়াল বা ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কোনো উপজেলায় মজুত শেষ হয়ে গেলে পাশের উপজেলা, পরে জেলা এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) থেকে সরবরাহ নিশ্চিত করা হবে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসকদেরও তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।’

অন্যদিকে বিরোধীদলীয় সদস্য নুরুন্নেসা সিদ্দিকার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৮ সালের মধ্যে দেশের সব নাগরিককে ই-হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল হেলথ আইডির মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ডাটাবেজ গড়ে তোলা হবে, যা চিকিৎসা ব্যবস্থাপনা সহজ করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

এদিকে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংসদে জানান, নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য বর্তমানে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালু রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এ সেবা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ৯৫টি কুইক রেসপন্স টিমের কার্যক্রম আরও জোরদার করে নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।

এলিস/সালমান/

নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন। ছবি: খবরের কাগজ

নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন। এই লক্ষ্যে নীতিনির্ধারক, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনকে সমন্বিত উদ্যোগ গ্রহন করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন।

বুধবার (১০ জুন) প্রতিমন্ত্রী রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্র : নারীর নিরাপদ শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিতে জাতীয় কাঠামো প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

বিশ্বব্যাংকের আমব্রেলা ফ্যাসিলিটি ফর জেন্ডার ইকুয়ালিটি, ইউএনএফপিএ বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাবের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফারজানা শারমীন বলেন, নারী ও শিশুর সুরক্ষায় কেবল শাস্তিমূলক ব্যবস্থাই যথেষ্ট নয়, প্রতিরোধমূলক পদক্ষেপকে অগ্রাধিকার প্রদান করতে হবে। আমরা সবসময় নির্যাতনের পরে আইনগত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের ব্যাপারে তৎপর হই। কিন্তু অপরাধের পেছনের মূল কারণগুলো অনুসন্ধান করি না এবং অপরাধ নিরসনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করি না।  অপরাধীরা এই সুযোগ ব্যবহার করছে। আমাদেরকে এখন শেকড়ে হাত দিতে হবে। আইন ও নীতির কঠোর প্রয়োগের পাশাপাশি এখন সবচে’ বেশী প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থায় মনোযোগ দেওয়া।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘সাধারণ মেয়ে’ কবিতার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি একটি কন্যা শিশুকে তার নিজের বাবা ও চাচা উপর্যুপরি নির্যাতন করে। মর্মান্তিক এই ঘটনায় শিশুটি শারিরিকভাবে চিকিৎসা সেবা গ্রহনেরও উপযোগী ছিল না। রাস্ট্র নিজ দায়িত্বে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করতে ইচ্ছুক হলেও বিকৃত সামাজিক বাস্তবতার কারণে স্বয়ং পরিবার রাস্ট্রকে সেই সুযোগ দিতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় সামাজিক ও নৈতিক স্থলনের প্রমাণ পাওয়া যায়। এই সমস্যা আইনের দূর্বলতার কারণে নয়, বরং গলদটা আমাদের সামাজিক মনস্তত্তে¡ ও প্রতিরোধ ব্যবস্থার ঘাটতিতে। তাই নীতিনির্ধারক, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনকে শুধুমাত্র আইনী লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ থেকে এই বিকৃত মানসিকতা উপড়ে ফেলতে সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহন করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং বিশ্বব্যাংকের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সাবাহ মইন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাবের প্রধান ড. সায়েদ শায়েখ ইমতিয়াজ। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. সোমা দে।

এসএন/

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার
নির্বাচন কমিশন

নির্বাচনি দায়িত্ব পালন কিংবা ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আহত, অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।

বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন। 

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা এ-সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলায় নিহত ব্যক্তির পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে দেওয়া হবে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা সাময়িক অক্ষমতার ক্ষেত্রে ২ লাখ টাকা এবং সাধারণ আহতদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা মিলবে।

এ ছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যু হলে পরিবারকে সর্বোচ্চ ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ব্যয়বহুল চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩ লাখ এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদনের পর অর্থ দেওয়া হবে। ইসি কর্মকর্তাদের মতে, আগে এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় অনুদান দেওয়া ও উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে জটিলতা তৈরি হতো। নতুন নীতিমালায় সে সমস্যা দূর হবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের লক্ষ্যে আগামী সপ্তাহে কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় বিধিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পোস্টাল ব্যালট বা অনলাইনে মনোনয়নপত্র জমার মতো বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এলিস/সালমান/ 

মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি’ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য মারাত্মক আশঙ্কাজনক এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেছেন, ‘তৈরি পোশাক শিল্পে লাভ হবে বলে অনেক কথার ফুলঝুরি ছড়ানো হলেও বাস্তবে এই চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত। এর ফলে শ্রমিকরা বেকার হবে।’

বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিল এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবিতে এই আলোচনার আয়োজন করা হয়।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘চুক্তির নাম দেওয়া হয়েছে পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি, কিন্তু বাস্তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একতরফা চুক্তি। বাংলাদেশের মতো আর কোন দেশ এভাবে নতজানু হয়ে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে এই চুক্তিতে আগ্রহী হয়নি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশও এতে স্বাক্ষর করেনি।’ তিনি আরও অভিযোগ করেন, চুক্তি চূড়ান্ত করার আগে যুক্তরাষ্ট্র অনেক অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আইনজীবী নিয়োগ করলেও বাংলাদেশ গোপনীয়তার অজুহাতে কারও সঙ্গেই কোনো কথা বলেনি।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ। জোটের পক্ষ থেকে সূচনা বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন।

বর্তমান সংসদ ও রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ‘সংসদে প্রতি মিনিটে ২ লাখ ৭২ হাজার টাকা খরচ করে অপ্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে হৈচৈ করা হয়েছে। অথচ এই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ফুসরত মিলছে না বিএনপি, জামায়াত বা এনসিপির। এ থেকে বোঝা যায়, তারা সবাই মার্কিন স্বার্থ রক্ষায় একমত।’ 

বজলুর রশীদ ফিরোজ অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই দাসত্বের চুক্তি করে গেছে। তারা এক সাম্রাজ্যবাদের কবল থেকে দেশকে আরেক সাম্রাজ্যবাদের হাতে সঁপে দিয়েছে।’

গোলটেবিল বৈঠক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই বাণিজ্য চুক্তি অবিলম্বে সংসদে আলোচনা করে বাতিল করা, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রমের শ্বেতপত্র প্রকাশ এবং দেশের কোনো বন্দর বা বিমানঘাঁটি মার্কিনীদের ব্যবহার করতে না দেওয়াসহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

জয়ন্ত সাহা/এসএন

ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ জুন) বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ ছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সালমান/