ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
শক্তিশালী স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে বিশ্বকাপ অভিষেকে রেকর্ড গড়ল কেপ ভার্দে দুই ছেলের নামে ২ ইউনিয়নের নামকরণ নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে চট্টগ্রামে মেরিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপে শুরুতেই বড় হার, ম্যাচ শেষ হতেই কোচ বরখাস্ত নবজাতকের মরদেহ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করল পুলিশ গোপালগঞ্জে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন হুইলচেয়ারে মাঠ ছাড়লেন কুবো, জাপান শিবিরে উদ্বেগ মৌলভীবাজারে তিন মাসের ভোগান্তির পর চিকিৎসাসেবা পেল চা-বাগানবাসী শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামেও বসবে এআই ক্যামেরা: চসিক মেয়র স্পেনের একাদশে নেই ইয়ামাল ‘অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ হয়নি’ রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নতুন চেয়ারম্যানের কর্মমুখী দক্ষতা অর্জনই হোক অর্থনৈতিক রূপান্তরের শক্তি শ্রমিকদের ‘চাকরি’ স্থায়ী করুন রাজনীতিকে সরল সমীকরণে দেখা যায় না ইস্তিগফারের এমন ক্ষমতা জানলে আপনি অবাক হবেন ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে সোনালী লাইফের ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’ অনুষ্ঠিত বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত পুশইন ঠেকাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে একমত উভয় পক্ষ শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে জুলাই মাসে: শিক্ষামন্ত্রী
Nagad desktop

সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ মার্চ) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি একজন দেশপ্রেমিক ব্যবসায়ী ছিলেন। দেশের চামড়াশিল্পকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার একান্ত পরিশ্রমে এপেক্স ফুটওয়্যার দেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে।’

এদিকে ১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারে সৈয়দ মঞ্জুর এলাহী যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

দায়িত্ব পালনকালে তার দক্ষতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সংগঠক হিসেবেও তার অসামান্য কৃতিত্ব রয়েছে। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের উদ্যোক্তা জগতে সবার শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

ফারজানা/তাওফিক/ 

দুই ছেলের নামে ২ ইউনিয়নের নামকরণ নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:০৪ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:০৭ পিএম
দুই ছেলের নামে ২ ইউনিয়নের নামকরণ নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে সীমান্ত, দিগন্তসহ ৩টি নামে নতুন ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে নানা আলোচনা- সমালোচনার পর এ নিয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ‘সীমান্ত’ এবং আরেকটি দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে।

এর আগে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নে তার মীর বংশের নামে ‘মীরবাড়ি’ নামে নামকরণ করেছেন। তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান, সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মধ্যে ফিরছে।’

প্রতিমন্ত্রী শাহে আলম এ বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত দিয়ে বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলি এ দুটি ইউনিয়ন ছিল অনেক বড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম করা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছে, এটি অনেক দূরবর্তী হওয়ায় এটার নাম রেখেছে ‘দিগন্ত’।

রিফাত/

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:০৩ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:০৩ পিএম
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান। দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভার পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সব সময় রাজনীতি নিয়ে কথা বলব।’

প্রেস সচিব বলেন, প্রধানমনন্ত্রী একটি কথা বলেছেন যে, একটি কুকুরকে মারা হচ্ছে, একজন মানুষকে মেরে ফেলছে আর আমরা বসে বসে ভিডিও করছি। এই যে, আমাদের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ রয়েছে- এগুলো জাগিয়ে তোলা দরকার। সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের কথা শুনেছেন। তিনি বলেছেন যে, আগামী দিনগুলোতে মিডিয়ার সঙ্গে কথা বলবেন, মতবিনিময় করবেন।

এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন, বাংলা টিভির এম এম বাদশা প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করেন।

নাঈম/

পুশইন ঠেকাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে একমত উভয় পক্ষ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
পুশইন ঠেকাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে একমত উভয় পক্ষ
ছবি: সংগৃহীত

সীমান্তে ‘পুশইন’ সংক্রান্ত ঘটনা মোকাবিলায় বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থা ও দায়িত্ব পালনের স্বীকৃত পদ্ধতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী রাহিনী একমত হয়েছে বলে জানা গেছে। 

অতি সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে তারা একমত হন। সম্মেলনে উভয় পক্ষ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের চেতনায় এসব প্রক্রিয়ার কার্যকর বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিরে জানানো হয়, ৮–১১ জুন ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ৫৭তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজিবির ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে ভারতের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ’র মহাপরিচালক শ্রী প্রবীন কুমার। 

এই বৈঠকে সীমান্তে পুশইনের ঘটনার বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে জানিয়ে বিজিবি সদর দপ্তর বলেছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের চেতনায় এসব প্রক্রিয়ার কার্যকর বাস্তবায়নে অঙ্গীকার করেন। 

সীমান্তে হত্যা ও সহিংসতা প্রতিরোধ উভয় পক্ষই সম্মত হয়। এসব বিষয় আন্তরিক, সৎ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, প্রচলিত আইন অনুসরণ করে এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধান করা যেতে পারে। উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যৌথ টহল বৃদ্ধি, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম নেওয়ার বিষয়েও সম্মত হন। এতে সীমান্তে অনুপ্রবেশ হত্যা ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনা যাবে বলেও আশা ব্যক্ত করেন তারা। 

সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালানের বিষয়ে জানানো হয়, উভয় পক্ষ মাদকবিরোধী 'জিরো টলারেন্স' নীতির প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি গবাদিপশু চোরাচালান প্রতিরোধের বিষয়ে একমত হয়। এছাড়া অবৈধ অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে উভয় পক্ষ অবৈধ আন্তঃসীমান্ত চলাচল প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে বলে জানায়। এ ছাড়া মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভুক্তভোগীদের সময়মতো উদ্ধার, পুনর্বাসন ও আইনগত সহায়তা নিশ্চিতে একমত হয় তারা।

জাল মুদ্রা ও স্বর্ণ চোরাচালানের বিষয়ে উভয় পক্ষ আন্তঃসীমান্ত অপরাধী চক্র সম্পর্কিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও জোরদার করবে। পাশাপাশি এ ধরনের অপরাধে জড়িত কার্টেল ও সিন্ডিকেটের বিরুদ্ধে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মত হন তারা।

অন্যদিকে সীমানা নির্ধারণ ও সীমান্ত পিলার সংক্রান্ত সহযোগিতার বিষয়ে সম্মেলনে উভয় পক্ষ সম্মত হয়। পাশাপাশি তারা নদীভিত্তিক ও অন্য সংবেদনশীল এলাকার সীমান্ত নির্ধারণ সংক্রান্ত বিষয়সমূহ বিদ্যমান দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে পর্যায়ক্রমে সহযোগিতামূলকভাবে সমাধানের জন্য আলোচনা করেন।

শেখ জাহাঙ্গীর আলম/রিফাত/

শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে জুলাই মাসে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে জুলাই মাসে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ কার্যক্রম আগামী জুলাই মাস থেকে শুরু করতে যাচ্ছে সরকার। এছাড়া দেশজুড়ে মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন এবং পাঠদান পদ্ধতি আধুনিকায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি  

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও (এক্সট্রা কারিকুলাম) সমান গুরুত্ব দিতে হবে।’

সেশনজট নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই যাতে শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই স্কুলগুলোতে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।’

সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম ও মো. আতিকুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, স্কাউটিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। স্কুল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে অংশ নিচ্ছে ৪০০ জন খুদে প্রতিযোগী।

জয়ন্ত সাহা/রিফাত/

দুর্যোগ মোকাবিলায় অকার্যকর আইন সংস্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
দুর্যোগ মোকাবিলায় অকার্যকর আইন সংস্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: খবরের কাগজ

দেশে বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও স্থায়ী নির্দেশনাগুলো দুর্যোগকালীন স্বাস্থ্য খাতের দায়িত্ব ও বাধ্যবাধকতার প্রশ্নে অস্পষ্ট। এই আইনি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে অবিলম্বে আইন পর্যালোচনার (রিভিউ) তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সোমবার (১৫ জুন) রাজধানীর বনানীতে ‘দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও নগর স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান দুর্যোগ আইনটি সময়োপযোগী নয়। জনস্বাস্থ্যবিদ, আইনবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে দ্রুত আইনটি আপডেট করার সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করতে হবে। সরকার এরপর স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নে উদ্যোগ নেবে।’

ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগের ঝুঁকি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রানা প্লাজা ধসের ভয়াবহ অভিজ্ঞতা আমাদের আছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যদি একসঙ্গে শতাধিক ভবন ধসে পড়ে, তবে যে পরিস্থিতি তৈরি হবে তা কল্পনা করাও দুঃসাধ্য।’

ডা. মুহিত সতর্ক করে বলেন, ‘ভূমিকম্পের ফলে রাজধানী অচল হয়ে পড়লে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। এতে হাসপাতালগুলোর সক্ষমতা নষ্ট হয়ে জরুরি চিকিৎসা ও উদ্ধারকাজ পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ, ঢাকা দেশের ২০ কোটি মানুষের কেন্দ্রবিন্দু।’  

দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় ‘মানসিক স্বাস্থ্য’ উপেক্ষিত থাকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ধারকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই দুর্যোগে তীব্র ট্রমার শিকার হন। তাই সাইকোসোশ্যাল কাউন্সিলিংকে দুর্যোগকালীন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার ঝুঁকি মোকাবিলায় লাখ লাখ তরুণকে নিয়ে পেশাদার স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলা সময়ের দাবি।’ 

গাজীপুরের ‘ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ’-এর কার্যক্রমের প্রশংসা করে ডা. মুহিত বলেন, ‘বন্যাপ্রবণ অঞ্চলগুলোতে সরকারি-বেসরকারি উদ্যোগে ফিল্ড রিসার্চ সেন্টার বাড়াতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বজুড়ে দুর্যোগ ব্যবস্থাপনার একটি ‘হাব’ বা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং ইউনিসেফের চিফ অব হেলথ ডা. মালাই আহমাদজাই উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/রিফাত/