ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত? টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী টিভিতে আজকের খেলা মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা হরমুজ প্রণালী দিয়ে গোপনে ১০ কোটি ব্যারেল তেল পার করা: ট্রাম্প শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি রংপুরে মিনিবাসের চাকা ফেটে নিহত ১, আহত ৩৪ সালথায় মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম ২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে চাচাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত সর্বত্র রাজস্ব জাল বিছানো হয়েছে
Nagad desktop

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৫, ০৯:০৮ এএম
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। শেষ হয় সকাল ৭টা ৪২ মিনিটে।

এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

ঈদ মানেই আনন্দ। এ আনন্দ ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আর ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসর্গ। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করবেন।

অমিয়/

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৮ পিএম
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম
ছবি: খবরের কাগজ

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মূলত তামাকজাত পণ্য, বিলাসবহুল সামগ্রী এবং আমদানিনির্ভর বিদেশি খাদ্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি এবং দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এসব পণ্যের ওপর শুল্ক ও সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে।

আমদানিকৃত কাজু বাদাম: দেশে বাণিজ্যিকভাবে কাজু বাদাম চাষ শুরু হওয়ায় দেশীয় চাষিদের সুরক্ষায় আমদানিকৃত কাজু বাদামের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে।

আমদানিকৃত মাছ: উচ্চ মূল্যের বা দামি হিমায়িত মাছ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট এবং পাঙাস মাছের ফিলেট আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হতে পারে।

তামাকজাত পণ্য: সিগারেটের দাম প্যাকেট প্রতি ৫-৭ টাকা বাড়তে পারে। খুচরা বিক্রেতাদের প্রতি হাজারে ২ টাকা অগ্রিম কর দিতে হতে পারে। এ ছাড়া গুল ও জর্দার ওপরও কর বাড়তে পারে। সিগারেটের ফিল্টার তৈরির পেপার আমদানিতে ৩০০ শতাংশ ও নিকোটিনে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক বসতে পারে। নিকোটিন পাউচে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক এবং অপ্রক্রিয়াজাত তামাকের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি তুলে নিয়ে প্রতি কেজিতে ৫০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপ করা হতে পারে।

মদ ও বিলাসী পণ্য: আমদানিকৃত বিদেশি মদের দাম বাড়তে পারে, যেখানে বর্তমানে মান ও ব্র্যান্ডভেদে ৬০০ শতাংশ পর্যন্ত শুল্ককর রয়েছে। এছাড়া দেশীয় একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং-এর উৎপাদিত মদের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা হারে ভ্যাট বসানো হতে পারে।

নির্মাণসামগ্রী (এমএস রড ও স্ক্র্যাপ): মাইল্ড স্টিল (এমএস) ও সমজাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর (ভ্যাট) প্রায় ১০ শতাংশ বাড়ানো হতে পারে। এতে রি-রোলেবল স্ক্র্যাপ থেকে তৈরি এমএস পণ্যের কর প্রতি টনে ১ হাজার ৭০০ টাকা থেকে ১৭০ টাকা বাড়তে পারে। মেল্টেবল স্ক্র্যাপ থেকে তৈরি বিলেট ও ইনগটের কর প্রতি টনে দেড় হাজার টাকা থেকে ১৫০ টাকা এবং বিলেট বা ইনগট থেকে তৈরি এমএস পণ্যের কর প্রতি টনে ১৬০ টাকা বাড়তে পারে। এছাড়া মেল্টেবল স্ক্র্যাপ থেকে উৎপাদিত ইনগট বা বিলেট এবং সেই ইনগট বা বিলেট থেকে তৈরি এমএস পণ্যের কর প্রতি টনে ২২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আমদানিকৃত প্রযুক্তি ও অন্যান্য পণ্য: আমদানিকৃত ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার এবং অন্যান্য বিদেশি ইলেকট্রনিক সামগ্রীর ওপর শুল্ক বৃদ্ধির কারণে এগুলোর দাম বাড়তে পারে।

অন্যান্য বিলাসী পণ্য: নতুন ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপ হতে পারে। বিদেশি প্রসাধনী, বিলাসসামগ্রী ও উচ্চ মূল্যের আমদানিকৃত খাদ্য পণ্যের ওপর শুল্ককর বৃদ্ধি পাওয়ায় এগুলোর দাম বাড়তে পারে। এ ছাড়া ৩৫০০ সিসির বেশি বিলাসবহুল গাড়ির দামও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্তরা/

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০২ পিএম
বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট উত্থাপন করা হবে বৃহস্পতিবার (১১ জুন)। বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত এ বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

জানা গেছে, জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের স্বস্তি বাড়াতে এবারের বাজেটে চাল-ডালসহ ৬০টি নিত্যপণ্যে কর ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ক্যানসারসহ বিভিন্ন রোগের ওষুধ তৈরির ৬৮ ধরনের কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব রাখা হতে পারে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক খাতে বড় ধরনের কর ছাড়ের সম্ভাবনা রয়েছে। ফলে দেশে তৈরি বিভিন্ন গৃহস্থালিসামগ্রী ও প্রযুক্তিনির্ভর পণ্যের দাম কমতে পারে। 

যেসব পণ্যের দাম কমতে পারে

ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য: দেশে উৎপাদিত টেলিভিশন, এসি, ফ্রিজ ও হাউজহোল্ড পণ্যের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হতে পারে। একইসঙ্গে দেশীয় এসব ইলেকট্রনিক পণ্যের কাঁচামাল আমদানিতেও শুল্ককর ছাড় দেওয়া হতে পারে এবং এই অব্যাহতি সুবিধা আগামী ২০৩০ সাল পর্যন্ত বজায় থাকতে পারে। এর ফলে দেশে তৈরি এসি, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও অন্যান্য হাউজহোল্ড পণ্যের দাম কমতে পারে।

প্রযুক্তি পণ্য: দেশে তৈরি ল্যাপটপ, কম্পিউটার, মনিটর ও মোবাইল ফোনের দাম কমতে পারে।

বাদ্যযন্ত্র: বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানিতে বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ শুল্ককর সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে। ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক: স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। পাশাপাশি ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেশনে অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে কমিয়ে গাড়ির কিলোওয়াট অনুযায়ী ২৫ হাজার থেকে ১ লাখ টাকা করা হতে পারে।

সৌর বিদ্যুৎ: সৌর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে খরচ কমার সম্ভাবনা রয়েছে, যা আমদানিকৃত জ্বালানি তেলের ওপর চাপ কমাবে।

ভোজ্যতেল: দেশীয় ভোজ্যতেল উৎপাদনে করছাড় সুবিধা আরও ১০ বছর অব্যাহত রাখা হতে পারে।

স্বর্ণ: স্বর্ণ বিক্রিতে বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরিপ্রতি সুনির্দিষ্ট হারে আড়াই হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া এ খাতের উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ এবং টার্নওভার কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হতে পারে।

মোবাইল সিম: মোবাইল সিমের ওপর থাকা ৩০০ টাকা কর বাতিল করা হতে পারে।

চিকিৎসাসামগ্রী: কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হতে পারে, যার ফলে কিডনি ডায়ালাইসিস বাবদ খরচ প্রতিবারে প্রায় ৬০০ টাকা কমতে পারে।

লিপস্টিক: আমদানিকৃত লিপস্টিকের শুল্ক প্রতি কেজিতে ৪০ ডলার থেকে কমিয়ে ৩০ ডলার করা হতে পারে।

অন্যান্য সুবিধা: ১১৩টি পণ্যের ওপর আরোপিত ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে। কনটেন্ট ক্রিয়েটরদের ওপর থাকা সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং ৭ শতাংশ আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে। মেট্রোরেল সেবাকে ২০২৮ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের পরিবর্তে ৩ মাস অন্তর অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হতে পারে (তবে ভ্যাট প্রতি মাসেই জমা দিতে হবে)। এ ছাড়া রপ্তানি বাড়াতে বন্ড সুবিধার আওতা বাড়িয়ে যেকোনো খাতের জন্য উন্মুক্ত করা হতে পারে।

অন্তরা/

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৩৪ এএম
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ পূর্বাভাসে এই সতর্কসংকেত দেওয়া হয়। 

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর) দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

অন্যদিকে, আগামী শুক্রবার (১২ জুন) ও শনিবার (১৩ জুন) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দুই দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কিছু স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্তরা/

বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১১:৩১ এএম
বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা
খবরের কাগজ ইনফোগ্রাফ

প্রতিবছরই দেশে বাজেটের আকার বাড়ে। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনোই শতভাগ বাজেট বাস্তবায়নের রেকর্ড নেই। কাগজে-কলমে বড় বাজেট ঘোষণা করা তুলনামূলক সহজ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবছরই নানা ধরনের কাঠামোগত, আর্থিক ও প্রশাসনিক বাধার মুখে পড়ে সরকার।

পরিসংখ্যান অনুযায়ী, বাজেটের আকার প্রতিবছর জ্যামিতিক হারে বাড়লেও তা বাস্তবায়নের হার ক্রমাগত নিম্নমুখী। ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার ছিল ৬৭ দশমিক ৮৫ শতাংশ, যা ১৯৭৬-৭৭ অর্থবছরের পর দেশের ইতিহাসে সর্বনিম্ন।

এমনকি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪১ শতাংশে। এই দীর্ঘস্থায়ী অসামঞ্জস্য প্রমাণ করে, আমাদের বাজেট ব্যবস্থাপনায় গভীর কাঠামোগত ও পরিচালনাগত সংকট বিদ্যমান।

অবাস্তব ও অতি-উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, চরম নিম্ন কর-জিডিপি অনুপাত, ক্রমবর্ধমান ঋণ ও সুদের চাপ, নীতিনির্ধারণের অতিকেন্দ্রীকরণ এবং দক্ষ জনবলের প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতা–এসব বাধা এবারের বাজেট বাস্তবায়নকে আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘বাংলাদেশে একটা সংস্কৃতি তৈরি হয়েছে–বাস্তবায়নের সক্ষমতা সীমিত হলেও কাগজে-কলমে বড় বাজেট ঘোষণা করা হয়। শোনা যাচ্ছে, এবারের বাজেট প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার হতে পারে।

কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আমার মনে হয় ৭ থেকে সাড়ে ৭ লাখ কোটি টাকার বেশি কার্যকর বাজেট করার বাস্তব অবস্থা নেই। আমাদের বাজেট ব্যবস্থাপনায় একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। প্রথমে বড় আকারের মূল বাজেট দেওয়া হয়, পরে সংশোধিত বাজেটে সেটি কমে আসে, আর অর্থবছর শেষে দেখা যায় প্রকৃত বাস্তবায়ন আরও কম হয়েছে। ফলে প্রশ্ন হচ্ছে–বড় বাজেট দিলেই কি উন্নয়ন হবে, নাকি বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে হবে? আমার মতে, দ্বিতীয়টিই বেশি গুরুত্বপূর্ণ।’

রাজস্ব আদায়ে দুর্বলতা বাজেট বাস্তবায়নে বড় বাধা

বাজেট ব্যর্থতার মূল সূত্রপাত হয় এর প্রণয়ন প্রক্রিয়া থেকে। দেশের সামষ্টিক অর্থনীতির প্রকৃত সক্ষমতা, করের আওতা এবং এনবিআরের প্রাতিষ্ঠানিক দক্ষতাকে বিবেচনায় না নিয়ে প্রতিবছর একটি অতি-উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ, এর মধ্যে এনবিআরের অংশ ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা; কিন্তু অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, বাকি দুই মাসে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ১২৮ দশমিক ৬ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন, যা অলৌকিক কিছু ছাড়া অসম্ভব। বিশাল এই রাজস্ব ঘাটতির সরাসরি প্রভাব পড়ে কর-জিডিপি অনুপাতে। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কর-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নিম্নপর্যায়ে রয়েছে। প্রতিবছর উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা পূরণে ব্যর্থতার নজির বেশি।

অর্থনীতিবিদদের মতে, কর-ব্যবস্থার জটিলতা, কর ফাঁকি, সীমিত করজাল এবং প্রশাসনিক অদক্ষতার কারণে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায় না। ফলে সরকারকে ব্যাংকঋণ বা বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বাড়াতে হয়।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বাজেট বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হলো অর্থের সংস্থান। রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হলে পুরো বাজেট কাঠামোই চাপে পড়ে যায়।

রাজস্ব বাড়াতে হলে কেবল করের আওতা বাড়ানোর কথা বললেই হবে না, করনীতি ও কর প্রশাসনের কাঠামোগত সংস্কার জরুরি। বর্তমানে যা হচ্ছে তা হলো–‘বোয়াল মাছ’ অর্থাৎ বড় কর ফাঁকিবাজদের ধরার পরিবর্তে ‘পুঁটি মাছ’ বা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের ওপর চাপ বাড়ানো হচ্ছে। এতে খুব বেশি সুফল পাওয়া যাবে না। বড় কর ফাঁকি বন্ধ না করলে রাজস্ব ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে না। প্রকৃত সমাধান হলো–কাঠামোগত কর সংস্কার এবং বড় কর ফাঁকিবাজদের করজালের আওতায় আনা।

উচ্চ মূল্যস্ফীতি কমাচ্ছে ব্যয়ের কার্যকারিতা

দেশে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় বাজেট বাস্তবায়নে নতুন ধরনের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে অবকাঠামো প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি ক্রয়ে ব্যয় বেড়ে যাওয়ায় একই অর্থে কম কাজ সম্পন্ন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যখন মূল্যস্ফীতি বেশি থাকে, তখন বাজেটে বরাদ্দের প্রকৃত মূল্য কমে যায়। ফলে উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ে, সময়ও দীর্ঘায়িত হয়। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারকে ভর্তুকি ব্যয় বাড়াতে হয়, যা উন্নয়ন ব্যয়ের জন্য অর্থসংকট সৃষ্টি করতে পারে।

ব্যাংকঋণের ওপর অতিনির্ভরতা

যখন রাজস্ব আদায়ে ধস নামে, তখন সরকারের সামনে দুটি পথ খোলা থাকে– হয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, না হয় উন্নয়ন বাজেট কমিয়ে ফেলা। বাংলাদেশ সরকার সাধারণত দুটি পথ একসঙ্গে বেছে নেয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাতগুলো। এ ধারা ২০২৪-২৫ অর্থবছরে আরও ভয়াবহ রূপ নেয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সামগ্রিক এডিপি ১৮ দশমিক ৪৯ শতাংশ কমিয়ে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করে। এর মধ্যে স্বাস্থ্য খাতের বরাদ্দ এক ধাক্কায় ৭৩ শতাংশ কমিয়ে ১১ হাজার ১৫৩ কোটি টাকা থেকে ৫ হাজার ৬৬৮ কোটি টাকায় নামিয়ে আনা হয়। একটি উন্নয়নশীল দেশে স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক খাতে এমন গণহারে বাজেট কর্তন দীর্ঘ মেয়াদে মানবসম্পদ উন্নয়নকে পঙ্গু করে দেয়।

এ ছাড়া রাজস্ব ঘাটতি পূরণে সরকার প্রায়ই ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেয়। কিন্তু ব্যাংক খাত নিজেই বর্তমানে তারল্য সংকট, খেলাপি ঋণ এবং আস্থাহীনতার সমস্যায় রয়েছে। তার ওপর সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহ কমিয়ে দিতে পারে, যাকে ‘ক্রাউডিং আউট ইফেক্ট’ বলা হয়। এতে বিনিয়োগ কমে যেতে পারে এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

উন্নয়ন প্রকল্পে ধীরগতি

বাংলাদেশে উন্নয়ন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম বড় সমস্যা হলো প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। প্রায়ই দেখা যায়, অর্থবছরের প্রথমার্ধে ব্যয় কম হয়, আর শেষ দিকে তড়িঘড়ি করে খরচ বাড়ানো হয়। এতে ব্যয়ের গুণগত মান নিয়েও প্রশ্ন ওঠে। অনেক প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি, জমি অধিগ্রহণ জটিলতা, দরপত্র বিলম্ব, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্বল সমন্বয়ের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয় না। তাই শুধু বড় বাজেট ঘোষণা নয়, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এখন জরুরি বলে মনে করছেন ড. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের সমস্যা বাজেটের আকারে নয়, বাস্তবায়ন সক্ষমতায়। বরাদ্দ দেওয়া সহজ, কিন্তু সঠিকভাবে খরচ করাই বড় চ্যালেঞ্জ।’

বৈদেশিক অর্থায়নে অনিশ্চয়তা

বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে বৈদেশিক ঋণ ও সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ডলারসংকট, ঋণের কঠোর শর্ত এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বাজেট বাস্তবায়নে ঝুঁকি তৈরি করছে। ডলারের চাপের কারণে আমদানিনির্ভর প্রকল্প ব্যয়ও বেড়ে যেতে পারে। এতে নির্ধারিত বাজেটের মধ্যে কাজ শেষ করা কঠিন হয়ে দাঁড়ায়।

রাজনৈতিক ও নীতিগত ধারাবাহিকতার প্রশ্ন

বাজেট বাস্তবায়নের জন্য শুধু অর্থ নয়, রাজনৈতিক সদিচ্ছা ও নীতিগত ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। কর সংস্কার, ভর্তুকি সংস্কার বা ব্যয় দক্ষতা বাড়ানোর মতো সিদ্ধান্ত প্রায়ই রাজনৈতিক কারণে ধীরগতির হয়। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় ঘাটতি থাকলে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হয়। সংশ্লিষ্টদের মতে, বাজেট বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সদিচ্ছা, নীতির ধারাবাহিকতা, প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানো এবং দুর্নীতি কমাতে বড় ধরনের সংস্কার দরকার। 

সাধারণ মানুষের প্রত্যাশা বনাম বাস্তবতা

প্রতিবছর বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি থাকে। কিন্তু বাস্তবায়ন দুর্বল হলে সাধারণ মানুষ তার সুফল পুরোপুরি পান না। বাজেট বাস্তবায়নের হার বাড়ানোর পাশাপাশি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে না পারলে বড় বাজেটের সুফল সীমিতই থেকে যাবে।

অর্থনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কঠিন হতে পারে। রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যয়ের দক্ষতা নিশ্চিত, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং প্রশাসনিক সংস্কার ছাড়া উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন বড় পরীক্ষার মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেবল বড় অঙ্কের বাজেট ঘোষণা নয়, বরং তা কার্যকরভাবে বাস্তবায়ন করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:৫৯ এএম
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন এবং জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

বুধবার (১০ জুন) রাতে রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা খাতের জন্য চলতি অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরের ৮৮ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আমরা ধাপে ধাপে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়াবো।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ এত বিশাল সম্পদের দেশ, এত সুন্দর দেশ। আমরা কেন পিছিয়ে থাকবো? একটি ক্ষেত্রেই আমরা পিছিয়ে আছি, সেটি শিক্ষা খাত। শিক্ষা খাতে উন্নয়ন ঘটাতে পারলে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।’

তিনি বলেন, দেশের তরুণ সমাজই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। জনসংখ্যাকে অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপও করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে উচ্চশিক্ষার আঞ্চলিক কেন্দ্র বা ‘ক্রস-বর্ডার এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন উচ্চমানের বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কার্যক্রম পরিচালনায় আগ্রহী।

অনুষ্ঠানে মোট ৫৪৯ জন স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১৫৫ জন সামরিক শিক্ষার্থী এবং ৩৯৪ জন বেসামরিক শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআইএসটির শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট এবং আমন্ত্রিত অতিথিরা।

আমান/