ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
মরুর সাহস, উরুগুয়ের ইতিহাস দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী
Nagad desktop

পুলিশের চ্যালেঞ্জ ফ্যাসিস্টদের মোকাবিলা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম
আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০২:০১ পিএম
পুলিশের চ্যালেঞ্জ ফ্যাসিস্টদের মোকাবিলা
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আসন্ন নির্বাচনে পরাজিত ফ্যাসিস্ট ও তাদের নেতা-কর্মী এবং সমর্থকরা বড় একটি চ্যালেঞ্জ। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষমতা অর্জন পুলিশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে কোন পক্ষকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন- জানতে চাইলে আইজিপি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। এক বছরে এই বাহিনীকে বর্তমান অবস্থায় আনা একটি চ্যালেঞ্জ। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষমতা অর্জন করতে চাচ্ছি, আমাদের বিশ্বাস, পারব। আমি কোনো শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারি না। তবে পরাজিত ফ্যাসিস্টরা বা তাদের নেতা-কর্মী ও সমর্থকরা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।’

মোহাম্মদপুর-আদাবরের সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ যেখানে ব্যর্থ, সেখানে জাতীয় নির্বাচন আয়োজনে পুলিশের সক্ষমতা আছে কি না- জানতে চাইলে আইজিপি বলেন, ‘সক্ষমতা অবশ্যই আছে। এতে আমার কোনো সন্দেহ নেই। আপনাদেরও থাকা উচিত না। মোহাম্মদপুর-আদাবরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিপুলসংখ্যক অল্পবয়সী অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। নানাভাবে চেষ্টা করছি, কিছু ক্ষেত্রে নিবর্তনমূলক আটক আদেশ দেওয়ার কথা ভাবছি।’ 

মাঠপর্যায়ের চিত্র দেখে পুলিশের সাবেক আইজিরা বলছেন, বর্তমান পুলিশের কাছে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ সম্ভব না। আসলে পুলিশ কতটা সক্ষম, এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনারা যত যা-ই বলেন, আমরা (পুলিশ) সক্ষম। বাহিনীর ১ লাখ ৫০ হাজার সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক সঙ্গে এত পরিমাণ পুলিশ সদস্যদের প্রশিক্ষণ আগে কখনো হয়নি। তাদের হাতে-কলমে নির্বাচনের চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধিবিধান শেখানো হবে। এ ছাড়া আগে থেকে প্রত্যেকের বিষয়ে খোঁজ নেওয়া হবে। দায়িত্ব পালন করতে পারবে না, এমন কেউ থাকলে তাকে পরিবর্তন করা হবে।’

পুলিশের লুট হওয়া অস্ত্র
পুলিশের লুট হওয়া অস্ত্রগুলো কাদের হাতে আছে এবং সেগুলো উদ্ধার না হলে ঝুঁকি আছে কি না- জানতে চাইলে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত ১ হাজার ৩৫০টি অস্ত্র উদ্ধার হয়নি। তবে আমরা নিয়মিত অস্ত্র উদ্ধার করছি। যদি জানতাম, অস্ত্র কার হাতে, তাহলে তো কথাই ছিল না। আমাদের ধারণা, লুট হওয়া অস্ত্রগুলো বিচ্ছিন্নতাবাদী, পাহাড়ি কিংবা আরসার কাছে যেতে পারে। এগুলো আমাদের সন্দেহে রয়েছে। সব কিছু মাথায় রেখে কাজ করছি।’ 

থানা জমা দেওয়া ব্যক্তিগত অস্ত্র লুটের সংখ্যা কত? জানতে চাইলে আইজিপি বলেন, ‘অল্প কিছু অস্ত্র থানা থেকে লুট হয়েছে। পুলিশের অস্ত্রের সংখ্যা বেশি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে বৈধ অস্ত্র সরকার জমা নিয়েছে। যারা জমা দেননি, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তা
আইজিপি বাহারুল আলম বলেন, ‘সারা দেশে ৩১ হাজার ৬০৬টি দুর্গাপূজার মণ্ডপ রয়েছে। সব কটিতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৪৯টি ঘটনা আমলে নিয়েছে পুলিশ। এসব ঘটনায় ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। 

খাগড়াছড়ির সংঘাত
এ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘পাহাড়ে ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এ ক্ষেত্রে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও হয়েছে। এ ঘটনায় আরও দুজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরপরও একটি গোষ্ঠী বিষয়টিকে বড় ইস্যু বানানো চেষ্টায় লিপ্ত। তবে কারা করছে, এটা আমাদের বোধগম্য নয়।’ 

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা
আইজিপি বাহারুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১ হাজার ৭৬০টি মামলা হয়েছে। এর মধ্যে মাত্র ৫৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর তদন্ত চলমান। চার্জশিট দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জনকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দিয়েছে। অন্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী, পুলিশ রিপোর্টের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১৩৬ জনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আরও ২৩৬ জনের অব্যাহতির জন্য করা আবেদন পুলিশের বিবেচনায় রয়েছে।’ 

খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০৭ এএম
খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

তরুণদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় বিজয়ী খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ডা. জুবাইদা রহমান।

 রবিবার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, বিগত বছরগুলোতে অবহেলা ও অযত্নে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও শিক্ষক ও শিক্ষার্থীদের মনোবল ভাঙতে পারেনি। প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রেখেছে। একটি উদ্ভাবনী প্রকল্পের পেছনে থাকে দীর্ঘ সময়ের গবেষণা, চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টা। শিক্ষার্থীদের সেই শ্রম ও মেধার প্রতিফলনই প্রদর্শিত হয়েছে এ আয়োজনের প্রতিটি প্রকল্পে।

তিনি আরও বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতা দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে। কেবল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষাকে আনন্দময়, সৃজনশীল ও জীবনঘনিষ্ঠ করতে হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ প্রথম, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় এবং হলিক্রস উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকসহ মোট পাঁচজন সদস্য ছিল। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মোট ১৮৫ জন প্রতিযোগী অংশ নেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজনটি করে ঢাকা জেলা প্রশাসন।

এসএন/

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:২৩ পিএম
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের লোগো।

আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) বাংলাদেশে ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মৃত্তিকা সাহা/নাঈম

ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান
অভিযানের ফলে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের গ্রাউন্ড লেভেল এখন দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের হাঁটার জন্য ফুটপাত পুনরায় উন্মুক্ত করা হয়েছে। ছবি: খবরের কাগজ

মেট্রোরেলের যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে এবং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের চারপাশ দখলমুক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  

রবিবার (১৪ জুন) দুপুরে ডিএমটিসিএল-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলির নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে স্টেশনের এ, বি, সি ও ডি- ৪টি গেট এলাকাতেই অভিযান চালানো হয়। বিশেষ করে এ ও বি গেটের মধ্যবর্তী ফুটপাত এবং সিঁড়ির নিচের অংশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে স্টেশনের পিলার ও রেলিংয়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা মালবাহী ভ্যান ও অবৈধ পার্কিং অপসারণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম এবং বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করে কর্তৃপক্ষ।

মেট্রোরেল এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযানকে ডিএমটিসিএল-এর রুটিন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ সুগম করতে এবং মেট্রোরেলের অবকাঠামোর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা প্রদান করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় এমআরটি পুলিশ, তেজগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/রিফাত/

নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ
খবরের কাগজ গ্রাফিকস

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (১৪ জুন)  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান  বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি  নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন। 

বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। 

এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া আছে। রবিবার নরসিংদী মেডিকেল কলেজ এর সরকারি মঞ্জুরি দেওয়া হলো। 

প্রেস বিজ্ঞপ্তি/এসএন 

গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট!
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে, উদ্বোধনের পরপরই ২০২০ সালে ক্রয় করা ১০টি শয্যার মধ্যে ৯টি ভেন্টিলেটরই অকেজো থাকার বিষয়টি সামনে এলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা।

রবিবার (১৪ জুন) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ আইসিইউ বিভাগের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ডা. কে এম বাবর বলেন, “আজকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের যে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করা হলো, এর ভেন্টিলেটারগুলো ২০২০ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২০ সালে কোভিডের সময় আইসিইউর সব যন্ত্রপাতি স্থাপন করা হয়। প্রতিটি বেড প্রস্তুত ছিল, ভেন্টিলেটর, মনিটরসহ সব ধরনের যন্ত্রপাতি ছিল, কিন্তু এখানে যে ভেন্টিলেটারগুলো দেওয়া হয়েছে, সেগুলো একেবারেই নিম্নমানের ও সস্তা। ফলে চালু করার আগেই সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন চালু করতে গিয়ে দেখা গেছে, ১০টি ভেন্টিলেটর মেশিনের মধ্যে ৯টিই নষ্ট। এটি যখন তৈরি করা হয়েছিল তখন এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর জেলা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনি এলাকা। তাহলে ২০২০ সালে কেন এটি চালু হয়নি? এমন প্রশ্ন তোলেন এই রাজনৈতিক নেতা”

গোপালগঞ্জ মেডিকেল কলেজের সাবেক পিডি এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. অসিত মল্লিকের নাম উল্লেখ করে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ডা. অসিত মল্লিক গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট
হাসপাতালটি লুটপাট করে খেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই দুটি প্রতিষ্ঠানের লুটপাটের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে।

সংসদ সদস্য আরও বলেন, “আমি গোপালগঞ্জবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, গত ছয় বছর ধরে এখানে যন্ত্রপাতিগুলো কেন অকেজো হয়ে পড়ে ছিল? কেন আমরা এটি চালু করতে পারিনি? আমাদের সরকারের বয়স সাড়ে তিন মাসও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সারা বাংলাদেশের ১০টি জেলায় এই আইসিইউ উদ্বোধন হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জও রয়েছে। ২০২০ সালে যারা এসব ভুয়া যন্ত্রপাতি সরবরাহ করেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার চাই। গোপালগঞ্জবাসী গত ছয় বছর কেন এই সেবা থেকে বঞ্চিত হলো? বিগত সরকার কী করেছে? কেন এই ছয় বছর আইসিইউটি চালু করা হয়নি?

এমপি ডা. বাবর আরও বলেন, আমি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভেন্টিলেটর মেশিন এনে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউটি চালু করব, যাতে গোপালগঞ্জবাসী পূর্ণাঙ্গ আইসিইউ সেবা পায়।

তবে এ বিষয়ে ডা.অসিত মল্লিকের মুঠোফোনে বলেন, এই প্রকল্প গ্রহণ করা হয় ডিজি অফিস থেকে। এটা শুধু গোপালগঞ্জ নয় সারা দেশেই হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হয়েছে পিডির মাধ্যমে। এখানে আমার বা লোকাল কোনো অফিসারের হস্তক্ষেপ ছিল না।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্টের জন্য ভেন্টিলেশন সুবিধাসহ ১০ শয্যার আইসিইউর যাবতীয় মালামাল ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে ক্রয় করা হয়। এগুলো একদিকে যেমন নিম্নমানের, অন্যদিকে দীর্ঘদিন যন্ত্রগুলো ফেলে রাখায় এখন একদমই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি আইসিইউ ওয়ার্ডটি সার্বক্ষণিকভাবে সচল রাখার জন্য যে পরিমাণ দক্ষ জনবল দরকার, বর্তমানে তাও পর্যাপ্ত নেই।

বাদল সাহা/নাঈম