ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান এইচআইভি চিকিৎসায় বড় সাফল্য ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা দুইজনের মৃত্যুর পর ডেঙ্গুর টিকা স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিল অভিযান ট্রাম্প প্রশাসনের লাল বাহাদুর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল শিবিরে ওজন কমানোর অনুমোদনহীন ওষুধের নতুন ক্রেজ এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার চায়নিজ জামাই চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার রংপুরে ওয়ার্ডভিত্তিক অপরাধচক্র শনাক্তের নির্দেশ আরপিএমপির ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২
Nagad desktop

অস্পষ্টতার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর আজ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম
অস্পষ্টতার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর আজ
খবরের কাগজ ইনফোগ্রাফ

বহুল আলোচিত ‘জাতীয় জুলাই সনদ-২০২৫’ আজ শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে। প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে এই সনদ তৈরি করা হয়েছে। তবে এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। বেশ কিছু ইস্যুতে বামজোটসহ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে গুরুতর মতপার্থক্য ও ভিন্ন অবস্থানও। এমন পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সনদ স্বাক্ষরের অনুষ্ঠান। আজকের এই আয়োজনে উপস্থিত থাকছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি মিলিয়ে প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জুলাই সনদ স্বাক্ষরে জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের সব প্রস্তুতি পুরোপুরি শেষ হলেও সনদের বাস্তবায়ন প্রক্রিয়াসহ বেশ কিছু বিষয়ে দলগুলোর মধ্যে এখনো মতভিন্নতা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শুক্রবার জুলাই সনদে সই করতে প্রস্তুত আছে তার দল। তবে ‘নোট অব ডিসেন্ট’ যেগুলো রয়েছে, সেগুলোর অবশ্যই উল্লেখ থাকতে হবে। জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে। তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। 

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হয়ে এই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে যথাযথ মর্যাদায় স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইশতেহার উপেক্ষিত হওয়ায় স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে সিপিবি, বাসদসহ বামপন্থি চারটি রাজনৈতিক দল। দলগুলোর নেতারা জানিয়েছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে তারা সনদে সই করবেন না। 

সনদে স্বাক্ষর নিয়ে দলগুলোর এমন অবস্থান প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কিছু বিষয়ে মতভিন্নতা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সব দলই জুলাই সনদে স্বাক্ষর করবে। জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ পরেও থাকবে। তার পরও যেসব রাজনৈতিক দল সনদে সই করবে না, তবে দীর্ঘ আলোচনায় তাদের দলের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন, সেসব দলকে জুলাই সনদের স্টেকহোল্ডার হিসেবে ধরে নেওয়া হবে।

এদিকে ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়িয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর থেকে বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার বিষয়ে গতকাল রাতে জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে সংবাদ সম্মেলন করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘কমিশন মনে করে, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। বর্ধিত এই মেয়াদের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। একই সঙ্গে  সুপারিশ বাস্তবায়নে কমিশনের পক্ষ থেকে সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করবে এবং সেই প্রক্রিয়া সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে অগ্রসর হয় সরকার তার নিশ্চয়তা বিধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

সনদ স্বাক্ষরের ক্ষেত্রে এনসিপির অনাস্থা প্রসঙ্গে ড. আলী রীয়াজ বলেন, জুলাই আন্দোলন প্রক্রিয়া থেকে শুরু করে পরবর্তী সংস্কার ও রাজনৈতিক সনদ প্রক্রিয়ায় এনসিপির অবদান আছে। এসব বিবেচনায় কমিশন আশা করছে, এনসিপির নেতারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসবেন এবং সই করবেন। 

তিনি আরও জানান, কমিশন আশা করছে শুক্রবার উৎসবমুখর পরিবেশ সনদে রাজনৈতিক দলগুলো সই করবে। তবে কোনো দল যদি মনে করে পরে করবে, তবে সেটাও করতে পারবে। তাদের জন্য দরজা খোলা থাকবে। সব দল জুলাই সনদে স্বাক্ষর না করলে সনদের ভবিষ্যৎ কী- এমন প্রশ্নের উত্তরে ড. রীয়াজ বলেন, এটি হাইপোথিটিক্যাল। সনদে সই করাটা একটি ডকুমেন্ট। বামদলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে- এমন প্রত্যাশাও করেন তিনি। 

‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় সংসদের ওপর নির্ভর করবে। আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ যেগুলো রয়েছে, সেগুলোর অবশ্যই উল্লেখ থাকতে হবে। আমরা আশা করি, ১৭ অক্টোবর জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করা হবে। পরে ঐকমত্য কমিশন সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রস্তাব রাখবে। আগে গণভোট অনুষ্ঠানের বিষয়টা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি, সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস। আর একই দিনে একটা ছোট্ট ব্যালটে গণভোট হলে সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং ব্যয়বহুল হবে না।”

সিদ্ধান্তহীনতায় জামায়াতে ইসলামী
জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় জামায়াত। গতকাল এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে। তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নভেম্বরই গণভোটের উপযুক্ত সময়। এ সময়ে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবই গণভোটের মধ্যে রাখার দাবি জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সংশয় রয়েছে। গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি দিতেই হবে। গণভোটে বাধা দিলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে।

সনদে স্বাক্ষর করবে না এনসিপি
জুলাই সনদে সই করা না করার প্রশ্নে গতকাল সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হব না। আমরা প্রথম থেকেই বলেছি যে এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। কারণ এ ক্ষেত্রে কতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনা দিয়ে কিছু বিষয়ে ঐকমত্যে আসাই যথেষ্ট না। একটা নিশ্চয়তা আমাদের দিতে হবে যে সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে। আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে, সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে। ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সে অর্ডার জারির আগে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা।’ 

অনুষ্ঠান বর্জন করেছে ৪ বামদল
জুলাই সনদে যথাযথ মর্যাদায় স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইশতেহার উপেক্ষিত হয়েছে অভিযোগ তুলে শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বামপন্থি চারটি দল। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তাদের মতে, কমিশনের আলোচনায় যেসব বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে কেবল সেসব বিষয়েই সবার স্বাক্ষর নেওয়া যেতে পারে। ভিন্নমতগুলো অতিরিক্ত (অ্যানেক্স) প্রতিবেদন হিসেবে সনদে সংযুক্ত থাকতে পারে। 

গতকাল পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, সনদে স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে সনদ তৈরির প্রেক্ষাপট এবং এর ভবিষ্যৎ কার্যকারিতা বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি আগামী দুই মাসে এটা নিয়ে আরও কাজ করা হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আসবে। 

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় কোনো ধরনের ড্রোন না ওড়াতে নির্দেশ দিয়েছে সরকার।  বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার গতকাল রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাদের দাওয়াতপত্র পৌঁছে দেন। এ ছাড়া অনুষ্ঠানে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে শতাধিক নেতা। এ ছাড়া ১২-দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয়তাবাদী সমমনা জোটের ডা. ফরিদুজ্জামান ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

গত ২৯ জুলাই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত করে জাতীয় ঐকমত্য কমিশন। পরে দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে ওই খসড়া সংশোধন করে গত ১৬ আগস্ট ‘সমন্বিত খসড়া’ দলগুলোর কাছে পাঠানো হয়। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটের কাছে পাঠানো হয়। এসব দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে; সাংবিধানিক ৯টি ইস্যুতে দিয়েছে নোট অব ডিসেন্ট।

সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০১:০০ পিএম
সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

সরকার ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, তাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করা হয়েছে। ব্যক্তি হিসেবে যে কেউ চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে।’

সরকার ভোক্তাদের কথা বিবেচনায় ডিজেলের দাম বাড়ায়নি জানিয়ে তিনি বলেন, ‘দেশে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে।’ 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। দেশে মাত্র ৮টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে। সারা দেশে ইতোমধ্যে ৬৬৬টি খাল খনন করা হয়েছে।’

সীমান্তে পুশইন ইস্যুতে তিনি বলেন, ‘সীমান্তে পুশইন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতি। এটাতে বাংলাদেশ চাপে আছে, এমন মনে হচ্ছে না।’

সরকার চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনতে কাজ করছে বলেও জানান জাহেদ উর রহমান। 

সালমান/ 

এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১২:২৩ পিএম
এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার
ছবি: সংগৃহীত

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে রা‌শিয়ার সঙ্গে আলোচনা করেছে‌ন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রুশ কর্তৃপক্ষ এ প্রস্তাবে সম্মত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। সেখানে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়। উভয়পক্ষ শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

জনশক্তি রপ্তানি ছাড়াও উভয়পক্ষ একমত হয়েছে যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধের দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দেন।

প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয় বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সহযো‌গিতা নিয়ে আলোচনা হ‌য়। কৃষি ও স্বাস্থ্যে এআই-এর প্রয়োগের বিষয়ে রা‌শিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানায়।

খ‌লিলুর রহমান তিন দিনের সফরে বর্তমানে রা‌শিয়ায় রয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে রয়েছেন।

অমিয়/

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১২:২৯ পিএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভাটি শুরু হয়।

পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হবে। যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

এবারের একনেক সভার অন্যতম প্রধান আকর্ষণ চট্টগ্রামের আনোয়ারায় বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন চীন সফরের আগেই প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে এ সভায়।

এ ছাড়া শিশু স্বাস্থ্য সুরক্ষা আরও শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে নতুন প্রকল্প প্রস্তাব উঠছে একনেকে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুনের মধ্যে সময় ধরা হয়েছে এবং সম্ভাব্য ব্যয় নির্ধারিত হয়েছে ৩৪৪ কোটি টাকা।

আজকের একনেক বৈঠকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি বড় প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

সালমান/

দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৩৫ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১১:৩৮ এএম
দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

মঙ্গলবার (৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্তরা

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৯ এএম
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ
ছবি: সংগৃহীত

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ ৯ জুন। বিশ্ব অর্থনীতি, বাণিজ্য এবং প্রাত্যহিক জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন বা আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য। 

২০০৭ সালে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (আইএলএসি) যৌথ সাধারণ সভায় এই দিবসটি প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালের ৯ জুন প্রথম বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালন করা হয়। আজ দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন: অ্যাক্রেডিটেশনের শক্তি।’

এদিকে দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ বা স্বীকৃতি নয়, বরং এটি দেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার একটি শক্তিশালী হাতিয়ার। 

তিনি আরও বলেন, ‘অ্যাক্রেডিটেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, যা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পণ্য ও সেবার গুণগত মান যাচাই করে। বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এই প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক দিবসটি উদযাপনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।’

বৈশ্বিক বাজারের পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা জরুরি। বর্তমানের ভোক্তারা অনেক বেশি সচেতন। তারা শুধু পণ্যের গুণগত মানই নয়, বরং উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের ওপর এর প্রভাবও বিবেচনায় নেন।’

বাণীতে বলা হয়, বিএবি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বর্তমানে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে, যা বাংলাদেশের পণ্য ও সেবাকে বিশ্ববাজারে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তুলছে।