ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭ ট্রাম্প-মাখোঁ নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’ সিলেটে কম্পিউটার সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ, সেক্রেটারি আবু সাঈদ আর কতকাল এ বৈষম্যের খেলা? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাজেটে ওয়াশ বরাদ্দে ইতিবাচক পুনরুদ্ধার, তবে রয়ে গেছে চরম সমতার ঘাটতি বাংলাদেশের দুর্বল শিক্ষাপদ্ধতির পরিবর্তন চাই সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহনন, বিয়ের প্রলোভনে সর্বস্ব লুটের অভিযোগ শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল বাজেট: উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে গার্ডিয়ান ১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী ৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও তারেক রহমানের সফর চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত
Nagad desktop

তফসিলের পর দূরত্ব আরও বাড়ল দুই পক্ষের

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম
তফসিলের পর দূরত্ব আরও বাড়ল দুই পক্ষের

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মেরূকরণ আরও স্পষ্ট হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আহ্বান জানিয়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনটি বড় দলকে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু সংলাপ বা সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে দু-এক দিনের মধ্যেই লুর চিঠির জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘সংলাপের সময় এখন আর অবশিষ্ট নেই। বুধবার এটা আমি বলেছি। মিস্টার লুর চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি। সেই চিঠির জবাব দু-এক দিনের মধ্যে দেব। এটা সৌজন্যবোধ, শিষ্টাচারের বিষয়। তিনি একটা চিঠি দিয়েছেন, তার জবাব অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। চিঠি প্রসঙ্গে আমাদের কথা এটাই।’

তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক আছে- এমন দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তৃণমূল বিএনপি আগামীকাল শনিবার থেকে দলীয় মনোনয়নের আবেদন ফরম বিতরণ শুরু করবে। ১৪ দলের শরিক দলগুলোও প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

এবারের নির্বাচন আওয়ামী লীগ ১৪-দলীয় জোটগতভাবে করবে কি না, এমন প্রশ্নের জবাবে গতকাল এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সময় হলেই পরিষ্কার হবে। অপেক্ষা করুন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা একেবারেই কম।’

তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনের কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যে কত ফুল ফুটবে। এখন কোন ফুল কোথায় ফুটছে...হঠাৎ জেগে উঠবে, অপেক্ষা করুন।’ 

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু শনিবার

 নির্বাচনের কাজ পুরোদমেই শুরু করেছে আওয়ামী লীগ। আগামীকাল থেকে দলীয় মনোনয়ন আবেদন ফরম বিতরণ শুরু হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এ ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ফরম বিতরণে দেশের আট প্রশাসনিক বিভাগের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

গতকাল ওবায়দুল কাদের বলেন, শুক্রবার বেলা ৩টায় তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। এতে অংশ নেবেন দলের সভাপতি শেখ হাসিনা। মনোনয়ন ফরম বিক্রয় উদ্বোধন করবেন তিনি। 

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শনিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি। তারা নির্বাচনে অংশ নেবে। এ জন্য আগামীকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে দলটি। গতকাল সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।

সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী বলেন, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছেন। তৃণমূল বিএনপি আশা করে, নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোনো কোনো দেশে নিয়ম আছে, নির্বাচন বর্জন করা বেআইনি। সে ক্ষেত্রে নির্বাচনে অংশ না নিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবহার করা হয়। 

১৪ দলের শরিকদের নির্বাচনের প্রস্তুতি শুরু

১৪ দলের শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি জেপি, তরীকত ফেডারেশন, ন্যাপসহ অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। আগের দিন রাজধানীতে মিছিল করে তফসিলকে স্বাগত জানিয়েছে জাসদ। তারা মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে।

তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনের পথে বিরোধীরা

ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো। তারা হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে।

৪৮ ঘণ্টা হরতাল বিএনপির সমমনাদের

 বিএনপির সমমনা দলগুলোর পক্ষ থেকে আগামী রবি ও সোমবার হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। তারা পৃথকভাবে যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি দিয়েছে।

গতকাল দুপুরে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চলমান অবরোধের সমর্থনে পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে যাত্রা শুরু করে বিজয়নগর মোড় হয়ে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

দেশব্যাপী রবি ও সোমবার ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গতকাল এক বিবৃতিতে দলের প্রেসিডেন্ট অলি আহমদ (বীর বিক্রম) এ কর্মসূচি ঘোষণা দেন।

দুই দিনের হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের সমন্বয়ক এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই কর্মসূচি ঘোষণা করেন।

তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল থেকে লাল কার্ড প্রদর্শন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। তারা রাজধানীর বিজয়নগরে এ কর্মসূচি পালন করে।

জামায়াতের বিক্ষোভ মিছিল 

পঞ্চম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তরের মিরপুর, কাফরুল, পল্লবী, মগবাজার, উত্তরা এবং দক্ষিণের শ্যামপুর, শনির আখড়া এলাকায় পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। কাফরুলে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভোট চুরির মহোৎসব করার জন্যই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন দিয়ে তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে। ফরমায়েশি তফসিল ঘোষণা করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয়া হয়েছে। 

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

একতরফা তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিল থেকে সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে দলটি। আজ শুক্রবার বাদ জুমা আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেন।

গতকাল ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগের বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এই মিছিল শুরু হয়। বিকেল পৌনে ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে নেতা-কর্মীরা ‘এ মুহূর্তে দরকার জাতীয় সরকার’ এবং ‘অবৈধ তফসিল মানি না মানব না’সহ সরকারবিরোধী নানা স্লোগানে স্লোগানে পুরো রাস্তা প্রকম্পিত করে তোলে। 

এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটের  সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ‘আমরা এই একতরফা তফিসল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিরোধী দলের কর্মসূচির প্রতি আমদের সমর্থন রয়েছে।’ 

সমমনা জোট ও দলের বিক্ষোভ

তফসিল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমমনা দলগুলো। গতকাল দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাকিং হয়ে পুরানা পল্টন মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। এ ছাড়া প্রেসক্লাব থেকে পুরানা পল্টন পর্যন্ত জাতীয়তাবাদী সমমনা জোট, নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত ১২-দলীয় জোট ও এলডিপি, মতিঝিলে গণফোরাম-পিপলস পার্টি এবং পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সালমান/

শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম
শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল
আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করছে বিএনপির একাংশ। ছবি: খবরের কাগজ

শরীয়তপুরে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা। ইতোমধ্যে মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন।

সোমবার (১৫ জুন) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। এ ঘটনার পরদিন মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার মুক্তির দাবিতে বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যাতে বিএনপির একাংশ নেতা-কর্মীরা অংশ নেন।

ইতোমধ্যে বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন অন্তত পঞ্চাশজন লোক। যেখানে ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সরদার, যুবদল নেতা মাহফুজ সরদার, বোরহানমোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক। যদিও বিক্ষোভকারীদের দাবি, লিটন মুন্সি আওয়ামী লীগের রাজনীতি করলেও জাতীয় নির্বাচনের সময় তিনি বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। একটি কুচক্রী মহল তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ এনেছে।

মিছিল করা যুবদল নেতা মাহফুজ সরদার বলেন, আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি আমাদের দলের একজন কর্মী ও সমর্থক। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করি। তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে, আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির।

তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীদের মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা। যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তখন তারা রাজনীতি করতে পারবে। অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

যদিও বিক্ষোভ মিছিলটি দলের কোনো কর্মসূচি ছিল বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। যারা মিছিল করে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।

এ ব্যাপারে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর বলেন, এটি ইউনিয়ন বিএনপির কোনো কর্মসূচি ছিল না। বিনোদপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে এ মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, লিটন মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার আটক করা হয়েছে। আটক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন। এ ছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বিধান মজুমদার/নাঈম

স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৪:০৮ পিএম
স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল থেকে বহিস্কৃত সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পি। ছবি: খবরের কাগজ
নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
 
মঙ্গলবার (১৭ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির পদ স্থগিত করা হয়েছে।
 
এর আগে অভিযুক্ত নেতার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী উম্মে জেবিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।
 
অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ সৃষ্টি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।
 
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাইদুল ইসলাম বাপ্পি বলেন, ’এটি পারিবারিক বিষয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা। কিছু পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে বলেও দাবি করেন তিনি।’
 
এদিকে অভিযোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সসমালোচনা শুরু হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তার পদ স্থগিত করে।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ’অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
 
তিনি আরও বলেন, ’সংগঠনের কেউ অনিয়মে জড়িত হলে যেমন ব্যবস্থা নেওয়া হয়, তেমনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
 
গাজী ‍আজম/আজহার/

মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:১২ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা
ছবি:খবরের কাগজ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে ঘিরে এবার ভিন্ন এক চিত্র দেখা গেছে। প্রচলিত রাজনৈতিক সমাবেশের বাইরে গিয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল নারী ও তরুণদের, যা পুরো আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও গতিশীল।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দলবেঁধে বৃষ্টি মাথায় নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন নারী ও তরুণরা। কেউ এসেছেন কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাশা নিয়ে। মাঠজুড়ে তাদের সরব উপস্থিতি সহজেই চোখে পড়ে।

শহরের সৈয়ারপুর থেকে আসা গৃহিণী শিউলি আক্তার বলেন, প্রধানমন্ত্রীর কথা শুনতে এসেছি। ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরও এগিয়ে যেতে হবে।

রাজনগরের এক চা শ্রমিক রোকসানা বেগমের কণ্ঠে ছিল বাস্তব জীবনের প্রতিফলন। তিনি বলেন, আমাদের জীবনযাপন এখনো কষ্টের। মজুরি বাড়ানো ও ভালো চিকিৎসার ব্যবস্থা হলে সবচেয়ে বেশি উপকৃত হব।

কলেজ শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, রাজনীতি নিয়ে আগ্রহ আগে তেমন ছিল না। তবে এখন দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি। তরুণদের নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা দরকার।

শিক্ষার্থী তানিয়া রহমান বলেন, নারীদের নিরাপত্তা ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো জরুরি।

স্থানীয় এক সংগঠক বলেন, আগে জনসভায় নারীদের উপস্থিতি কম দেখা যেত। এখন তারা নিজ উদ্যোগে আসছেন। তরুণদের আগ্রহও অনেক বেড়েছে, এটা ইতিবাচক দিক।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণের সমর্থন আমাদের সঙ্গে আছে। এটি একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে।

পুলক পুরকায়স্থ/খাদিজা রুমি/

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:০০ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুন) সকালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে শরীয়তপুর সরকারি কলেজের সামনের সড়কে মিছিলটি বের করা হয়।

ইতোমধ্যে মিছিলের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে অন্তত ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি ধানুকা রুমা সিনেমা হলের সামনে থেকে এসে কলেজ গেটে শেষ হয়।

এ সময় মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দিতে দেখা যায় মহসিন মাদবরকে। মিছিল থেকে জয় বাংলার স্লোগান, শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ’আমরা মিছিলটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছি। মিছিলটি আজকের নাকি পূর্বের সেটি নিশ্চিত হতে পারিনি। সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যাচাই-বাছাই করা হবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

বিধান মজুমদার/খাদিজা রুমি/

১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে
ছবি: খবরের কাগজ

১৯৭৮ সালের ২৭ মে তৎকালীন রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এসেছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অংশ নিয়েছিলেন জনসমাবেশে। তার ঠিক ৪৮ বছর পর একই মাঠে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১৭ জুন) তার এই আগমনে স্থানীয় বিএনপি নেতারা যেমন আনন্দিত, পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত।

বিএনপির প্রবীণ অনেক নেতা ও শ্রীমঙ্গলের স্থানীয় প্রবীণরাও স্মৃতিকাতর। তারা ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রীমঙ্গলে আগমন ও সমাবেশের স্মৃতিচারণ করছেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব মিয়া খবরের কাগজকে বলেন, ’১৯৭৮ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রীমঙ্গল সফরে আসেন। এখানে এসে তিনি প্রথমে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) গেস্ট হাউজে ওঠেন। সেখান থেকে তিনি গোপলা নদী ও বিলাছড়ার মধ্যের অংশে একটি খাল খনন কর্মসূচিতে অংশ নেন। পরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে অংশ নেন। এখনকার মতো তখন এত বেশি ইনফ্রাস্ট্রাকচার ছিল না। তখন জনবসতিও অনেক কম ছিল। তবুও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।’

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী খবরের কাগজকে বলেন, ’আমার তখন ১৩ বছর বয়স। আমি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সম্ভবত ষষ্ঠ শ্রেণিতে পড়তাম। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শ্রীমঙ্গলে আসেন, সেদিন আমরা স্কুল থেকে সবাই মিলে গোপলা নদীতে খাল খননে গিয়েছিলাম। এখনকার মতো তখন এত বাস বা অনান্য যানবাহন ছিল না। দুই তিনটি বাস মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে চলতো, সেই বাসগুলোকে রিকুইজিশন করে এবং বিভিন্ন চা বাগানের জিপ, ট্রাক্টর নিয়ে সবাই খাল খনন কর্মসূচিতে আমরা অংশ নিই। যখন রাষ্ট্রপতি এসে পৌঁছান এবং মির্জাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন তখন উনার গাড়িবহরে হাজার হাজার মানুষ ছিল। সে এক দেখার মতো দৃশ্য ছিল।’

আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে অংশ নেবেন এবং সেখান থেকে তিনি মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের ১৫৫ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

পাশাপাশি তিনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেবেন।

প্রধানমন্ত্রী টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্র তুলে দেবেন।

স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী উনার পিতার পদাংক অনুসরণ করেই এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি নির্বাচনের সময় কথা দিয়েছিলেন, বিএনপিকে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে তিনি তাদের জন্য সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা করবেন। নির্বাচিত হওয়ার চার মাসের মাথায় তার এ সফর মূলত তার নির্বাচনি প্রতিশ্রুতির প্রতি তিনি কতটা নিষ্ঠাবান তারই প্রতিফলন।’

হৃদয় শুভ/থিওটোনিয়াস/