ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায় সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর বাংলাদেশের বাজেট ২০২৬-২০২৭: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল প্রযুক্তির অপচ্ছায়া সড়কে ‘এআই ক্যামেরা’ ও অভিনব ডিজিটাল ডাকাতি বাবা দিবসে সবচেয়ে বড় প্রশ্ন: আমরা কি বাবা-মাকে হারাচ্ছি, নাকি তাদের সঙ্গে সময়ের সংযোগ হারাচ্ছি! ১০ দফা দাবিতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন সোমবার মোহভঙ্গের বাংলাদেশ: যখন বুঝলাম সর্বনাশ হয়ে গেছে

বিরোধী জোট ও দলের বাজেট প্রতিক্রিয়া

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১১:০৫ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৪, ১১:০৭ পিএম
বিরোধী জোট ও দলের বাজেট প্রতিক্রিয়া
খবরের কাগজ গ্রাফিকস

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল বৃহস্পতিবার এসব দলের পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়ায় এই বাজেটকে কল্পনা-বিলাসী, অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এই বাজেট কল্যাণ বয়ে আনবে না: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, বিশাল আকারের কল্পনা-বিলাসী যে অবাস্তব বাজেট পেশ করা হয়েছে, তাতে দেশের জনগণের জন্য কল্যাণকর ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কোনো দিকনির্দেশনা নেই। তিনি আরও বলেন, স্থানীয় শিল্পের কর অবকাশ ও ভ্যাট অব্যাহতির সুবিধা সংকুচিত করা, মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা, কালোটাকা সাদা করার সুযোগ রাখা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ব্যাংক লুটপাট, বিদেশে অর্থ পাচার, শেয়ারবাজারসহ অর্থনৈতিক খাতে দুর্নীতি রোধকল্পে বাজেটে কোনো দিকনির্দেশনা দিতে পারেননি অর্থমন্ত্রী।

নতুন বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র: চরমোনাই পীর

বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয়। তাদের বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র। বাজেট প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম এসব কথা বলেন। তিনি বলেন, ঋণনির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ সুদ প্রদানেই চলে যাবে। অর্থাৎ এ বছর আগের ১২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় এক-তৃতীয়াংশ। চরমোনাই পীর বলেন, নতুন বাজেট জনগণের ওপর নতুন করে দ্রব্যমূল্যের খড়গ চাপিয়ে দেবে। 

গরিবের পকেট কাটার বাজেট: ১২-দলীয় জোট

বাজেটকে জনকল্যাণহীন ও গরিবের পকেট কাটার বাজেট বলে আখ্যায়িত করেছেন ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, জনরায়হীন একটি অবৈধ সরকারের বাজেট কখনোই জনগণের কল্যাণে আসতে পারে না। ঋণ ও ঘাটতির এত বড় বাজেট আগেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবারও সম্ভব হবে না। আর্থিক খাতের সংস্কার ও দুর্নীতি, অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ব্যয় কমানোর কোনো উদ্যোগ এ সরকার গ্রহণ করেনি। বাজেট প্রত্যাখ্যান করে জোট নেতারা বলেন, বেনজীর ও আজিজের মতো মহাদুর্নীতিবাজ তৈরিতে ও পৃষ্ঠপোষকতায় এই অবৈধ সরকার কালোটাকা সাদা করার বিধান রেখেছে।

দুর্নীতির দায় নিম্ন আয়ের মানুষের ওপর চাপাবে: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ঘোষিত বাজেট ধনিক শ্রেণির দুর্নীতি ও লুটপাটের দায় মেহনতি ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপাবে। নানাভাবে কর ও মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করা হয়েছে। এ অবস্থায় প্রস্তাবিত বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না। তারা বলেন, এ বাজেট আয়ের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের ওপর। কিন্তু জনগণের জন্য বাজেটে কল্যাণমূলক ব্যয় আরও হ্রাস করেছে।

জনগণকে ঋণের মহাসাগরে ডোবাবে: গণফোরাম 

প্রস্তাবিত বাজেট জনগণকে ঋণের মহাসাগরে ডোবাবে উল্লেখ করে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেছেন, বাস্তবতা-বিবর্জিত লোপাটের বাজেট লুটপাটের জন্য প্রস্তাবিত হয়েছে। জনগণের জন্য এই বাজেট ভয়ংকর ফাঁদ। বিদেশি ঋণনির্ভর এই বাজেটে জনগণ শুধু ভোগান্তিতে পড়বে। পক্ষান্তরে ঋণখেলাপি ও পাচারকারীরা চুরির বিজয়োল্লাস করবে।

বাজেট লুটেরা সরকারের প্রতিচ্ছবি: মান্না 

বাজেটকে লুটেরা সরকারের প্রতিচ্ছবি বলে বর্ণনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। বাজেট ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। বরং এই বাজেট বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়ে যাবে। 

জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে: এবি পার্টি

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মিছিল শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। এই বাজেট ট্যাক্স ও ঋণ বাড়ানোর বাজেট। এই বাজেটকে জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। 

ঋণের বোঝা বৃদ্ধির বাজেট: খেলাফত মজলিস

প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও অবাস্তব অখ্যায়িত করেছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের যৌথ বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বাজেট জাতীয় ঋণের বোঝা বৃদ্ধির বাজেট। এ বাজেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কোনো ভূমিকা রাখবে না। বরং নতুন করে বহু জিনিসপত্রের দাম বাড়বে। দেশের সর্বস্তরের মানুষের পকেট কাটার একটা ব্যবস্থা করা হয়েছে। আর বাজেটে প্রদত্ত কালোটাকা সাদা করার সুযোগ দেশে ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে। 

জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে: লেবার পার্টি

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, বাজেটের নামে গরিবের সম্পদ ভাগ-বাঁটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। এতে ধনী-গরিবের শ্রেণিবৈষম্য আরও বাড়বে। বাজেটের পর দ্রব্যমূল্য দফায় দফায় আরও বাড়বে এবং জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে।

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি ও কমলনগর) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জুন) রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

রবিবার (২১ জুন) বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজার নামাজ শেষে রামগতি উপজেলার আলেকজান্ডারস্থ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এ সময় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রামগতি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মোশাররফ হোসেনের মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রামগতি-কমলনগর আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রবীণ পার্লামেন্টারিয়ান ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে রামগতিবাসী একজন অভিভাবক হারিয়েছে।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

রফিকুল/রিফাত/

গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। 

ভিডিওতে পুলিশের উদ্দেশে কথিত হুমকিমূলক ‘সামনে আসবি না, মেরে ফেলব’ বক্তব্য শোনা যাওয়ার অভিযোগ ওঠার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে মিছিলের ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে হুমকিসূচক বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

মিছিলটি বাসন থানার শেষ সীমানা হয়ে মালেকের বাড়ি গরুর হাটে এসে শেষ হয়। 

একই সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি-দাওয়া এবং পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, মিছিলটি একটি রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে। তবে ভিডিওতে বক্তব্যদানকারী ব্যক্তির পরিচয়, মিছিলের প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনাটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলকারীদের পরিচয় নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা দাবি করা হলেও সেসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির পরিচয়ধারী কয়েকজন নেতা-কর্মীও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ উত্থাপন করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভাইরাল ভিডিও, রাজনৈতিক প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিকে কেন্দ্র করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত।

পলাশ/রিফাত/

বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু
আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের খানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার বেলা তিনটার দিকে কাউনিয়া থানার পুলিশের ৯-১০ সদস্যের একটি দল রাশেদের বাসায় যায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে। এ সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে বাসার ছাদে উঠে নিচে লাফ দেন বলে জানা যায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার মৃত্যুর বিষয়ে স্বজনরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিচয় প্রকাশ না করার শর্তে এক নিকটাত্মীয় জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে আইনি জটিলতা ও পুলিশের হয়রানির আশঙ্কায় ময়নাতদন্ত করা হয়নি বলেও ওই স্বজন জানান।

এর আগে গত শুক্রবার রাতে বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে ওই সময় তিনি বাসায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাশেদ খান মেনন বাসায় অবস্থান করছিলেন। পরে পুলিশের পুনরায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সবুজ/রিফাত/

মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎
ছবি: খবরের কাগজ

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর উপজেলা বিএনপি সাইদুলকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। গঠন করা হয় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি। ‎‎

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল জানান, মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় একটি কমিটিও গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির কার্যক্রম এখন থেকে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হবে।

সাগর কুমার/তামান্না রুপা/

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪১ পিএম
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই
মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর -৪ আসনের (রামগতি ও কমল নগর)সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জুন) রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে রামগতি উপজেলার আলেকজান্ডারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধে মোশারফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/