ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লালপুরে নৌকায় পড়ে ছিল জেলের গুলিবিদ্ধ মরদেহ লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি জাল ভিসায় ইউরোপে মানব পাচারের অভিযোগ টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার
Nagad desktop

জিয়াউর রহমানের মুক্তবাজার অর্থনীতিতে ফেরার পরামর্শ চসিক মেয়রের

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
জিয়াউর রহমানের মুক্তবাজার অর্থনীতিতে ফেরার পরামর্শ চসিক মেয়রের
শিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র। ছবি: সংগৃহীত

সাফল্য অর্জনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তবাজার অর্থনীতিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি উন্মুক্ত করেছেন, যার ধারাবাহিকতায় অর্থনীতির জিডিপিতে, মানবসম্পদ, কৃষি এবং গার্মেন্টস সেকশনে যে অভূতপূর্ব সাফল্য এসেছিল, সেই সাফল্য অর্জনে আমাদের মুক্তবাজার অর্থনীতিতে ফিরে যেতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, আজ বিভিন্ন কারণে ছোট-মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছে। বড়-বড় ব্যবসায়ীরা তাদের ফায়দা নেওয়ার জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্যাক্স মওকুফ করিয়েছে। তাদের নিজেদের স্বার্থের জন্য তারা কম্প্রোমাইজ করেছে। কিন্তু গত ১৬ বছরে ছোট-মাঝারি ব্যবসায়ীদের তারা ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম অনেক পুরানো নগরী। এটা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। এক সময় মিয়ানমারের সঙ্গে চট্টগ্রামের একটা ব্যবসার সংযোগ ছিল। সেই ব্যবসাটা বাড়তে-বাড়তে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের সুনাম ব্যবসায়িকভাবে ছড়িয়েছে। চট্টগ্রাম আজ বাণিজ্যিক নগরের পাশাপাশি পর্যটন নগরীও। কিন্তু সেটাকে আমরা সেভাবে ফোকাস করতে পারি নাই। এটাকে ফোকাস করতে হবে।

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও স্বপ্না জিমি ও শিশির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এতে বক্তব্য রাখেন- পাকিস্তানের ব্যবসায়ী আফসা মনসুর, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর, মেলা আয়োজক কমিটির সদস্য ফেরদৌস আহমেদ লিটন, এনায়েত হোসেন ফোরকান ও জুনায়েদ আহমেদ প্রমুখ।

মেলায় ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান ও চায়নাসহ দেশি-বিদেশি দুই শতাধিক দোকান রয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ টিকিট ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলে জানান আয়োজকরা। সূত্র: বাসস

সিফাত/

রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:০১ এএম
রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

২৪ জুলাই বিপ্লবে ইজিবাইকচালক মানিক মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে ১২টায় তাকে মেডিকেল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে তাজহাট থানার পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খবরের কাগজকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে ইজিবাইকচালক মানিক হত্যা মামলার ৬৯ নম্বর আসামি তিনি। তিনি আওয়ামী লীগের ৩১নং ওয়ার্ডের সহসভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে তিনি পলাতক ছিলেন। 

তিনি আরও জানান, সম্প্রতি রংপুর শহরে এসে সরকার এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। তিনি জুলাই আন্দোলনে অর্থ প্রদান ছাড়াও সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলায় অংশ নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (১৭ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ খবরের কাগজকে জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আখতারুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা করার অভিযোগও আছে। সম্প্রতি তিনি গোপনে সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছিলেন।

সেলিম সরকার/থিওটোনিয়াস/

কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’
সরদার জাহিদ

‘বাগেরহাটে কচুয়ায় মাদরাসাছাত্রী ধর্ষণের চেষ্টা,মামলা না করতে বিএনপি নেতার চাপ’ শিরোনামে খবরের কাগজ এ সংবাদ প্রকাশিত হওয়ার পরে মোবাইল ফোনে খবরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে খবরের কাগজে সংবাদটি প্রকাশিত হয়।

এ সংবাদ প্রকাশের পরে রাত ৮টা ৪৪ মিনিটে সরদার জাহিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে রিফাত আল মাহমুদকে ফোন দিয়ে অশ্লীল কথা বলেন এবং ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’, বলে হুমকি দেন।

উল্লেখ্য, বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর এলাকায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে। তবে এই ন্যাক্কারজনক ঘটনাটি ধামাচাপা দিতে এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারটিকে স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ জুন মাদরাসার টিফিন বিরতির সময় শিশুটি খাবার কিনতে স্থানীয় একটি দোকানে যায়। এ সময় দোকানদার হাকিম সরদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

​ভুক্তভোগী শিশুর বাবা জিয়াউর রহমান ফকির অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে দোকানদার হাকিম সরদার অনৈতিক প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর আমি থানায় মামলা করতে চেয়েছিলাম। কিন্তু মাদরাসার শিক্ষক ইমরান সাহেব এবং ডিসি অফিসের কর্মচারী রুস্তম সাহেব আমাকে উপজেলা বিএনপির সভাপতি জাহিদ সরদারের নাম বলে মামলা থেকে বিরত থাকতে বলেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন।’

তিনি আরও জানান, তার মেয়ে স্থানীয় সরদার বজলুর রহমান এতিমখানা ও মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, যা জাহিদ সরদারের বাবার নামে প্রতিষ্ঠিত।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগী পরিবারকে জাহিদ সরদারের নাম ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুস্তম মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘বাচ্চাটির বাবার মুখ থেকে আমি বিষয়টি শুনেছি, ঘটনা সত্য হতে পারে। স্থানীয় ইমাম মুফতি সরদার ইমরান এবং মানফুজুল বিষয়টি প্রাথমিকভাবে সালিসের চেষ্টা করছেন। তবে বিষয়টি মীমাংসা হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তের দোকানটি বন্ধ রাখতে বলেছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের বড় ভাই সরদার রেজাউল।’

​এদিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ মোবাইল ফোনে বলেন, ’ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। অভিযুক্তের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। শিশুর পরিবার যদি আইনের আশ্রয় নিতে চায়, তবে আমি তাদের পাশে থাকব। ঘটনা ধামাচাপা দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি স্থানীয় নব্য জামায়াতপন্থিদের অপপ্রচার।’

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ’বিষয়টি সম্পর্কে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

নির্যাতনের শিকার শিশুটির পরিবার এবং স্থানীয় সাধারণ মানুষ অভিযুক্ত হাকিম সরদারের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিফাত মাহামুদ/খাদিজা রুমি/

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করেন।

রবিউল মৃধা বলেন, আমি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমি আপাতত সব ধরনের রাজনৈতিক সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান এবং তার কন্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম
প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি
ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের কমিটি চার বছর ৯ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে অজানা কারণে সেই মেয়াদোত্তীর্ণ কমিটি কেন্দ্রীয় ছাত্রদল ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের তরুণ ও ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। তবে শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

ইবি ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুনকে সদস্যসচিব করে ওই কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪ অনুযায়ী ওই কমিটির মেয়াদ ছিল তিন মাস।

অনুচ্ছেদ-১৪-তে বলা হয়েছে, ‘আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে। কোনো কারণে আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে এ ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে।’ কিন্তু গঠনতন্ত্রে এসব কথা উল্লেখ থাকলেও কেন্দ্রীয় ছাত্রদল তার তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে।

আরও জানা যায়, ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অধিকাংশই বিবাহিত ও চাকরিজীবী। আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের ছাত্রত্ব নেই। তাদের বয়স নিয়েও ক্যাম্পাসে নানা সমালোচনা চলে।

এ বিষয়ে ছাত্রদল কর্মী আলামিন হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের ফ্যাসিস্টবিরোধী প্রতিটি আন্দোলনের সঙ্গে ছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে একই নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম চলছে। নতুন করে কমিটিও হয়নি। ফলে আমাদের মতো কর্মীদের কোনো দলীয় পরিচয় নেই, যা হতাশাজনক। আমরা আশাবাদী কেন্দ্রীয় ছাত্রদল অতিদ্রুত নতুন কমিটি অনুমোদন করবে।’

দীর্ঘদিন ধরে রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী রোকনুজ্জামান বলেন, ‘আমি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখন পর্যন্ত ইবি ছাত্রদলের রাজনীতি করছি। আমিসহ আরও অনেকেই আছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেও কোনো পদ পাননি।’

ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘আমার বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রদল সব বিষয়ে অবগত আছে। দ্রুতই দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের তারা মূল্যায়ন করবেন।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশেষ কারণে এতদিন কমিটি হয়নি। তবে শিগগিরই কমিটি হবে। ত্যাগী ও তরুণদের কমিটিতে মূল্যায়ন করা হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসে প্রতিনিধি গিয়েছে। পর্যালোচনা চলছে। শিগগিরই কমিটি ঘোষণা হবে। তবে নিয়মিত শিক্ষার্থী ছাড়া কমিটি হবে না।

জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীতা

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।

আফরোজা আব্বাস হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আফরোজা।

এসএন/