ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে: আমিনুল হক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে: আমিনুল হক
ছবি: সংগৃহীত

খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে মন্তব্য করে বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, খেলাধূলার বিষয়টি এমন একটি জায়গা- যেখানে দল মত নির্বিশেষে একটি জাতিকে এক কাতারে নিয়ে আসা যায়। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্লবীতে মিরপুর ১২ নাম্বার ডি-ব্লক ঈদগা মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা চাই বাংলাদেশের মানুষের সামাজিক কার্যক্রমের সঙ্গে খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিতে। 

এসময় তিনি আরও বলেন, সেই গুরুত্বকে বহন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুব সমাজ ও তরুণ প্রজন্মের কথা চিন্তা করেই খেলাধূলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নির্দেশেই আমরা ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে জিয়া ক্রিকেট টূর্নামেন্ট শেষ করেছি। আরাফাত রহমান কোকো ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টসহ যুব সমাজকে মাদকমুক্ত রাখতে একাধিক টুর্নামেন্ট চলমান রেখেছি। এই টুর্নামেন্টগুলোর মাধ্যমেই আমরা বাংলাদেশকে একটি সুস্থ সমাজ ও সুস্থ জাতি হিসিবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে তারা যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। সেই সময়ে আওয়ামী স্বৈরাচাররা শুধু একটি জিনিস দেখেছে, কীভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়।

গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার যা করেছে বিএনপি তার উল্টোটা করতে চায় উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও দল মত নির্বিশেষে এদেশের কল্যাণের জন্য এদেশের জনগণের উন্নয়নের জন্য আমরা সকলেই বাংলাদেশি হিসেবে কাজ করব। বাংলাদেশি হিসেবে এ দেশের জনগণের কল্যাণ করব। এদেশের জন্য উন্নয়ন করব। তাহলেই আমরা সকলে একটি জাতিতে পরিনত হতে পারব। 

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির,আনিছুর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, মহিলাদল নেত্রী লাইলী বেগম, লাকী রহমান, সৈয়দা পলি প্রমূখ। 

ফাইনালে পল্লবী থানার ৩ নং ওয়ার্ডের ২০০ রানের জবাবে ২ নং ওয়ার্ড ২০১ রান করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। 

এরপর তিনি বিকেলে গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মরণে এক ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. শোভন আহমেদ। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। 

মাহফুজ/

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৪ পিএম
ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের
ছবি: খবরের কাগজ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। 

সোমবার (২২ জুন) দুপুরে ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে মিলিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘ছাত্রলীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’; ‘খুনি হাসিনার আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘ধর ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’; ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’; ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘পাক ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন।

​সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সরকারের কাছে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের আহ্বান জানিয়ে বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সব নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ যদি ধরিয়ে দিতে পারেন, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

​সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের হাতে এ দেশের জনগণ গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। শেষ মুহূর্তে এসে ছাত্র-জনতা হত্যা করেও তাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ করেনি। তারা এখন স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও বাংলাদেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না। যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাত-পা সব ভেঙে চুরমার করে দেবে।’

এ সময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ‘দেখামাত্রই পেটানো’র ঘোষণা দেন।

​বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাকিবুল হাসান/থিওটোনিয়াস

মানবতাবিরোধী অপরাধ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন।ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ।

হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়। 

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

আমান/

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:১০ পিএম
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার সাবেদুল ইসলাম সিয়াম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম সাবেদুল ইসলাম সিয়াম। তিনি উপজেলার আজমপুর গ্রামের শাহনোয়াজ মিয়ার ছেলে।

রবিবার (২১ জুন) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া শনিবার আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ  করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল, আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার রাতে বিষয়টি প্রথমে তাকে জানানো হয়। পরে তিনি নিজে ফেসবুকে গিয়ে সংশ্লিষ্ট পোস্ট দেখতে পান। এরপর দলীয় নেতৃবৃন্দের  সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন। অভিযোগপত্রে ওই মন্তব্যের মাধ্যমে জাইমা রহমানের মানহানি করা হয়েছে দাবি করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুটন বনিক/আজহার

গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:২১ পিএম
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ

পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এদিন বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ করা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। ‎একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা।

সোমবার (২২ জুন) সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়া রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে বিএনপির মধ্যে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন হামিদুর রহমান আজাদ। তিনি জানান, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অন্তরা/

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ
প্রতীকী ছবি

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামী ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

রবিবার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, এইদিনে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। এছাড়া ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট।

আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে।

আমান/