ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
Nagad desktop

ভোটাধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে: শামা ওবায়েদ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম
ভোটাধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে: শামা ওবায়েদ
ছবি: খবরের কাগজ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে। এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সকল রকম ষড়যন্ত্রের উর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সকল নেতাকর্মীর পাশে থাকতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের একটিমাত্র বার্তা সেটি হলো সব সময় জনগণের পাশে থাকতে হবে। আমরা এখনো ক্রান্তিকাল অতিক্রম করছি, আমরা যে ভোটের জন্য লড়াই করেছি সেই ভোট এখনো আমরা দিতে পারি নাই।  

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অন্তবর্তী সরকারের কাছে দাবি রেখে তিনি বলেন হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আর কোন নারী নির্যাতন আমরা দেখতে চাই না। আর কোন অত্যাচার হোক সেটা আমরা দেখতে চাই না। আর কোন ডাকাতি আর কোন গুম, খুন আমরা দেখতে চাই না।

তিনি আরও বলেন, যারা গত ১৫ বছরে কোন আন্দোলন সংগ্রামে ছিল না তাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে। 

উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফজলুল হক টুলু, আজম খান, গ্যাবের সাবেক সভাপতি ডা. শামীম হোসেন, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সঞ্জিব/সিফাত/

‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:১২ পিএম
‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ যেকোনো ব্যক্তি নির্ধারিত শর্ত ও আইনগত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সরকার। তবে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী দলীয় পরিচয় বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার চালাতে পারবেন না।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে কোনো ব্যক্তি যদি নির্বাচন করতে চান এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, কোনো ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচনি প্রচারে আওয়ামী লীগ বা দলটির রাজনৈতিক অবস্থানকে সামনে না আনেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই। তবে নির্বাচনি প্রচারে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বক্তব্য দেওয়া বা দলীয় পরিচয় ব্যবহার করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

আওয়ামী লীগের নেতা বা পদধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, দলটির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় কোনো পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনের জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে তিনি প্রার্থী হতে পারবেন।

সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উন্মুক্ত রাখতে চায় সরকার। সে কারণে ব্যক্তি পর্যায়ে যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার কোনো নীতি সরকারের নেই।

মামলা থাকা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী অনেক ক্ষেত্রেই মামলা থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে। এ বিষয়ে সরকার আলাদাভাবে কোনো বাধা সৃষ্টি করবে না। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্বাচনে অংশ নিতে হলে সবাইকে নির্দলীয় পরিচয়ে এবং প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করেই নির্বাচনি মাঠে নামতে হবে।

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই
শেখ বেলায়েত হোসেন সেলিম। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগে আলোচিত শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম সাংবাদিকদের ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল আখ্যা দিয়ে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি দাবি করেছেন, দীর্ঘ বছর আগে নিজ উদ্যোগে রোপণ করা গাছগুলো তিনি একটি মসজিদে দান করেছেন এবং এ বিষয়ে প্রকাশিত সংবাদে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সংবাদ প্রকাশ করা পত্রিকার সাংবাদিকদের আড়াল করে তড়িঘড়ি করে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ বেলায়েত হোসেন সেলিম জানান, ২০০২ সালের ২৩ জুন তিনি তৎকালীন পৌর চেয়ারম্যানের অনুমতিক্রমে সংশ্লিষ্ট সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। সে সময় নিজ খরচে গাছগুলো রোপণ করা হয়। তার দাবি, বিভিন্ন কারণে অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেলেও প্রায় ১০টি গাছ টিকে ছিল। পরে তিনি ওই গাছগুলো স্থানীয় একটি মসজিদে দান করেন।

তিনি আরও অভিযোগ করেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে।

বেলায়েতের বক্তব্যের সমর্থনে শ্রীপুর উত্তর-পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি মো. ইমাম হোসেন বলেন, গাছগুলো মসজিদের কাজে ব্যবহারের জন্য দান করা হয়েছে। একই বক্তব্য দেন মসজিদ কমিটির সদস্য ইমাম হোসেন মাস্টার।

তবে ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বেলায়েত হোসেন সেলিম স্বীকার করেন যে, ঈদুল আজহার পূর্ববর্তী ব্যস্ততার কারণে গাছ কাটার বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সুযোগ পাননি।

এর আগে গাছ কাটার বিষয়ে তথ্য সংগ্রহের সময় তিনি সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবহিত করার কথা বললেও বন বিভাগ বা পৌর প্রশাসনের অনুমোদনের কোনো তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া তার বক্তব্য নেওয়ার সময় গাছগুলো মসজিদে দান করার বিষয়টিও সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের জানানো হয়নি বলে কয়েকজন কর্মরত সাংবাদিক দাবি করেছেন।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, কিছু পোস্ট ও মন্তব্যে তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য এবং পরোক্ষ হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে তারা পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি উপজেলার সাহাপুর এলাকায় সরকারি সড়কের পাশের কয়েকটি গাছ কাটার অভিযোগে শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়।

প্রসঙ্গত, পৌর প্রশাসক ও বনবিভাগ কর্মকর্তাদের অবহিত না করে এবং লিজের শর্ত না মেনে ঈদের ছুটিতে রাস্তার ১০টি গাছ কেটে নেওয়ার ঘটনায় ৮ জুন খবরের কাগজে ‘শাহরাস্তিতে সরকারি গাছ কেটে নিলেন পৌর বিএনপির নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

ফয়েজ/রিফাত/

নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনের একটি ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতাসহ দুই জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার দেলপাড়া এলাকার নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬)। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপর নিহত মাসুম বিল্লাহ ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে দুইজন সিদ্ধিরগঞ্জের দিকে যাওয়ার পথে দশপাইপ এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা আহাজারি করেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসকসহ কর্মকর্তারা নিহতদের স্বজনদের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, নিহত জিলানি তার কর্মী ছিলেন। রাজনৈতিক মামলায় তার জামিন তিনি করিয়েছিলেন। আজ কর্পোরেশনের গাড়িতে তার কর্মীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, তিনি পরিবারের পাশে আছেন এবং সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া ওই বর্জ্যবাহী গাড়ির চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিল্লাল হোসাইন/রিফাত/

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:০৫ পিএম
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার
এস. কে. রানা ওরফে সোহেল রানা। ছবি: খবরের কাগজ

গাজীপুর মহানগরীর কাশিমপুরে আলোচিত মতিন অপহরণ মামলায় এস. কে. রানা ওরফে সোহেল রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এস. কে. রানা ওরফে সোহেল রানা গাজীপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং ওই ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ দুপুরে মহানগরীর সুরাবাড়ী এলাকা থেকে মতিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি চক্র। অপহরণের পর তাকে একটি সাদা প্রাইভেটকারে করে সারদাগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।

এ সময় অন্য একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিলেন কাশিমপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা মো. খালিদ হোসেন। অভিযানের সময় একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে অবস্থানরত একটি প্রাইভেটকার ও কয়েকজন ব্যক্তিকে দেখে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে অপহৃত মতিনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মতিন পুলিশকে জানান, অপহরণকারীরা তাকে মুক্তি দেওয়ার শর্তে পরিবারের কাছ থেকে দ্রুত ১০ লাখ টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করছিল। তবে পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

ঘটনার পর কাশিমপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল দেওয়ানকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।

মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) রাতে হাতীমারা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশ।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পৃথক আরও দুটি মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পলাশ প্রধান/রিফাত/

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৪ পিএম
ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩
খবরের কাগজ ইনফোগ্রাফ

ঝিনাইদহে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।

আটকরা হলেন- সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

জানা গেছে, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের পর দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার পর বিকেল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটক অভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়।

আটক তিন কর্মীকে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ  আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মাহফুজুর রহমান/রিফাত/