ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগের শরিক ১৪ দল এবং তার সহযোগীদের বিচার করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
মাসব্যাপী কর্মসূচির ৭ম দিন সোমবার (৭ জুলাই) শরীয়তপুর জেলার বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট মোড়, মডেল মসজিদ এলাকায় গণসংযোগ, লিফলেট
বিতরণ ও পথসভায় এ দাবি জানান জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান।
তিনি বলেন, 'গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগকে যারা বৈধতা দিয়েছিল সহযোগিতা করেছিল তারাও একই দোষে দুষ্ট। আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার শরিক দলদের বাংলার জনগণ মেনে নেবে না। অতএব আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ও তার সহযোগীদের বিচার করতে হবে।'
পথসভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাগপা সমন্বয়ক মো. নাসির উদ্দিন, শরীয়তপুর জেলা জাগপা সমন্বয়ক মো. জসিম শিকদার, শরীয়তপুর জেলা জাগপা নেতা রিপন ফকির, মো. হিমেল সিকদার প্রমুখ।
জাগপা নেতারা বলেন, 'নির্বাচন ও সংস্কারকে সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। বিচার হতেই হবে একইসঙ্গে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা প্রতিবেশী চাই, প্রতিবেশীর নামে প্রভু চাই না। বাংলার মাটিতে বসে যারা হিন্দুস্তানের দালালি করছেন তাদের সাবধান করে দিতে চাই। আগামীর বাংলাদেশে ভারতীয় দালালদের স্থান নাই।'
এদিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং ৬ শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
শফিকুল/মেহেদী/