ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ মালয়েশিয়ায় ‘হালাল’ পণ্য রপ্তানির অপার সম্ভাবনা কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল মিশর বর্ষা এলেই জলজট স্মার্টফোনের নতুন সেনসেশন ‘হেলিও ৪৬’ ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: জেডি ভ্যান্স দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা মালেশিয়ায় শ্রমবাজার খোলার আশা আছে জটিলতাও নায়ক হতে প্রস্তুত এমবাপ্পে সাতসকালে ঢাকার বায়ুমান নিয়ে দুঃসংবাদ রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য? বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা আজও মেসি জাদুর অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি তারকা নারী নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে রুয়েটের দিপা নির্বিচারে হত্যাযজ্ঞ চালান জিয়াউল লালমনিরহাটে উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি ৯২ শতাংশ ইসরায়েলি মনে করে ইরানই বিজয়ী ঐতিহ্যের স্থাপনা ‘গৌরীপুর লজ’ এখন ব্যাংকারদের গেস্ট হাউস নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোল করা কে এই ফিন সারম্যান? ২২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল রূপবতী সাদা মথ গাছফড়িং

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। এ সময় চলতি মাসেই দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘নিবন্ধনের জন্য দীর্ঘ আন্দোলন করেছি। ইসির সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সবশেষ দলের নিবন্ধন পাওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপি একটি রাজনৈতিক দল।’

নাহিদ বলেন, ‘জুলাই সনদের জন্য আমরা সারা দেশে মানুষের কাছে গিয়েছি। অভূতপূর্ব সাড়া পেয়েছি। জুলাই হত্যার বিচারের জন্য কথা বলে যাচ্ছি। পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ 

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘যারা নতুন করে রাজনীতি করতে চান, নতুন করে বাংলাদেশ গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা আসনে সৎ, যোগ্যদের নিচ্ছি।’

এসজি/ 

 

এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:১১ এএম
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২১ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খাইরুল ইসলাম সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ অভিযানে সহযোগিতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার পর সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে রবিবার সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে।

ইমরান/আমান

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি ও কমলনগর) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জুন) রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

রবিবার (২১ জুন) বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজার নামাজ শেষে রামগতি উপজেলার আলেকজান্ডারস্থ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এ সময় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রামগতি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মোশাররফ হোসেনের মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রামগতি-কমলনগর আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রবীণ পার্লামেন্টারিয়ান ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে রামগতিবাসী একজন অভিভাবক হারিয়েছে।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

রফিকুল/রিফাত/

চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:৫০ এএম
চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক
খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। তাকে জিজ্ঞাসাবাদের নেওয়া হয়েছে
ডিএমপির ডিবি কার্যালয়ে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে।

বিল্লাল হোসাইন/এসএন 

গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। 

ভিডিওতে পুলিশের উদ্দেশে কথিত হুমকিমূলক ‘সামনে আসবি না, মেরে ফেলব’ বক্তব্য শোনা যাওয়ার অভিযোগ ওঠার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে মিছিলের ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে হুমকিসূচক বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

মিছিলটি বাসন থানার শেষ সীমানা হয়ে মালেকের বাড়ি গরুর হাটে এসে শেষ হয়। 

একই সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি-দাওয়া এবং পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, মিছিলটি একটি রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে। তবে ভিডিওতে বক্তব্যদানকারী ব্যক্তির পরিচয়, মিছিলের প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনাটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলকারীদের পরিচয় নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা দাবি করা হলেও সেসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির পরিচয়ধারী কয়েকজন নেতা-কর্মীও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ উত্থাপন করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভাইরাল ভিডিও, রাজনৈতিক প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিকে কেন্দ্র করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত।

পলাশ/রিফাত/

বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু
আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের খানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার বেলা তিনটার দিকে কাউনিয়া থানার পুলিশের ৯-১০ সদস্যের একটি দল রাশেদের বাসায় যায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে। এ সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে বাসার ছাদে উঠে নিচে লাফ দেন বলে জানা যায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার মৃত্যুর বিষয়ে স্বজনরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিচয় প্রকাশ না করার শর্তে এক নিকটাত্মীয় জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে আইনি জটিলতা ও পুলিশের হয়রানির আশঙ্কায় ময়নাতদন্ত করা হয়নি বলেও ওই স্বজন জানান।

এর আগে গত শুক্রবার রাতে বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে ওই সময় তিনি বাসায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাশেদ খান মেনন বাসায় অবস্থান করছিলেন। পরে পুলিশের পুনরায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সবুজ/রিফাত/