ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী আজকের আবহাওয়ার পূর্বাভাস ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি লালপুরে নৌকায় পড়ে ছিল জেলের গুলিবিদ্ধ মরদেহ লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি জাল ভিসায় ইউরোপে মানব পাচারের অভিযোগ টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি পবিত্র আশুরা ২৬ জুন জলবায়ু পরিবর্তনের কবলে ব্রহ্মপুত্র কমবে পানি, বাড়বে খরার ঝুঁকি দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী ১৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি ১৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
Nagad desktop

বিএনপির বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে: আমীর খসরু

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
বিএনপির বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে: আমীর খসরু
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: খবরের কাগজ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। এজন্য দলের প্রণীত বাজেটে সর্বাধিক বিনিয়োগ রাখা হবে এই দুই খাতে। আমাদের বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষার জন্য। সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য। পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের আরো অনেক কাজ আছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা ও আহমেদুল আলম চৌধুরী রাসেলের পরিচালনায় এতে মূখ্য আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। আলোচক ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

শিক্ষা ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশে এখন শিক্ষার্থীদের পড়ালেখার গুরুত্ব রাজনৈতিক পর্যায় পর্যন্ত পৌঁছেছে। তাদের মেধা, দক্ষতা ও শিক্ষার উপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ কেমন হবে।

তিনি বলেন, লেখাপড়া ভালো করলে একটা স্বীকৃতির ব্যাপার আছে। স্বীকৃতিটা শুধু সামাজিক পর্যায়ে না, এখন রাজনৈতিক পর্যায়েও পৌঁছেছে। স্বৈরাচার বিদায়ের পর নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যা এক দুই বছর আগেও ছিল না। মেধা আগামীর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিএনপির শিক্ষা ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, শিক্ষাটা কেমন হবে, শিক্ষকের প্রশিক্ষণ কেমন হবে, এসব বিষয়ে আমরা পরিকল্পনা করছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, মিউজিক, নাটক থিয়েটারের প্রয়োজনীয়তাও রয়েছে। নতুন বিশ্বে কীভাবে আমরা সম্পৃক্ত হবো, সেসব বিষয়ও আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় প্রবর্তিত হবে।

প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখন সবার হাতে একটি করে স্মার্টফোন আছে। মোবাইল ফোন থেকেই বিশ্বের যে কোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায়, বই অর্ডার করা যায়। মেধার যে ব্যবহার শুরু হয়েছে, সেটাকে যত বেশি কাজে লাগাতে পারবে, তত বেশি এগিয়ে যাবে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ।

ভবিষ্যতের দক্ষতা নিয়ে তিনি বলেন, আগামী দিনের শিক্ষা কারিকুলাম হবে জাপানিজ, চাইনিজ, ইংলিশ, আরবিক। যে যত বেশি জানবে, শিখবে, তার জীবনযাত্রার মান তত উন্নত হবে। বাংলাদেশে বসে এই বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, অনেক মানুষ আছে যারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না। শরীর ভালো না থাকলে মেধা বিকাশও হবে না। এজন্য আমরা সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা পয়সায় নিশ্চিত করব ইনশাল্লাহ। পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে আমীর খসরু বলেন, বাংলাদেশে অনেক ডাক্তার আছে, কিন্তু চাকরি নেই। অনেকেই ২০–৪০ হাজার টাকা বেতনে কাজ করছে। এ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী দিনে বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সেখানে অনেকের চাকরির সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিএনপির সবচেয়ে বড় যে ঘোষণা, ১৮ মাসে এক কোটি লোকের কর্মসংস্থান। সারা বাংলাদেশে আমরা স্কিল সেন্টার করব। ছেলে মেয়েরা গ্রাম থেকে কল সেন্টার, ডাটা সেন্টারে কাজ করতে পারবে। অনেকে ঘরে বসে আচার বা পণ্য তৈরি করে অনলাইনে বিক্রি করছে, এটা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে গ্রামে ইন্টারনেট পৌঁছে দেব।

ই কমার্সকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, নকশিকাঁথা তৈরি করেও অনলাইনে বিক্রি করা সম্ভব হবে, শুধু বাংলাদেশে নয়, অ্যামাজন আলিবাবার মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গায়। সেই ব্যবস্থাও বিএনপি করবে ইনশাল্লাহ।

মেগা প্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে বিএনপি গুরুত্ব দেবে জানিয়ে তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না। মানুষের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান, বিদেশে চাকরির সুযোগ, এসবই আমাদের অগ্রাধিকার। নতুন প্রজন্ম লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না, এজন্য ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করাই প্রথম দায়িত্ব।

ডিজিটাল যুগের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এআই এর সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এতে যাতে আমাদের ছেলে মেয়েরা যুক্ত হতে পারে, তাদের জীবনের মান উন্নয়ন করতে পারে, এটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

শেষে আমীর খসরু তরুণদের প্রতি আহ্বান জানান, এটা বিএনপি একা করতে পারবে না, সবার সহযোগিতা লাগবে। তরুণ মেধাবী ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন।

মূখ্য আলোচক ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল বলেন, শিক্ষার্থীদের কাছে আমাদের কোন রাজনীতি নেই, কোন ভোট প্রার্থনা নেই।তবে তারেক রহমানের একটা প্রার্থনা আছে, তিনি আশা করেন, তোমরা একটি শক্তিশালী প্রজন্ম তৈরি হবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ভালো রাখবে। সবার আগে বাংলাদেশ। বর্তমানের এ যুগে শিক্ষার্থীরা কমবেশি অনেকেই স্মার্ট মোবাইল ইউজ করে। এ মোবাইলের মাধ্যমে শুধুমাত্র সমাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিও রিলস দেখে সময় পার করলে হবে না, স্মার্ট মোবাইলের মাধ্যমে শিক্ষনীয় অনেক বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। অনলাইনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করে অনেক জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষা শেষ করে শুধুমাত্র চাকরি পাওয়া যাবে এই উদ্দেশ্য থাকলে দেশ ও জাতি তার মাধ্যমে উপকৃত হতে পারবে না। অপরদিকে প্রকৃত মানুষ হতে পারলে সে যে দপ্তরেই কাজ করুক তার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আলোচক মাহবুবের রহমান শামীম বলেন, আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএসসি ও এইচএসসিতে ভালো ফল এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দীর্ঘ এই যাত্রায় চট্টগ্রাম মহানগর বিএনপি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাবো।

আলোচক ব্যারিস্টার মীর হেলাল বলেন, একটি দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের সঠিক ও নির্ভুল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত করা, যাতে তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফায় শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক এক্সট্রা কারিকুলামের উপর জোর দিয়েছেন। এটা অত্যন্ত সময়োপযোগী। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এটি অত্যবশকিয়।

সভাপতির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। শিক্ষার্থীরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার প্রমুখ। 

এসএন/

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করেন।

রবিউল মৃধা বলেন, আমি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমি আপাতত সব ধরনের রাজনৈতিক সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান এবং তার কন্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম
প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি
ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের কমিটি চার বছর ৯ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে অজানা কারণে সেই মেয়াদোত্তীর্ণ কমিটি কেন্দ্রীয় ছাত্রদল ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের তরুণ ও ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। তবে শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

ইবি ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুনকে সদস্যসচিব করে ওই কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪ অনুযায়ী ওই কমিটির মেয়াদ ছিল তিন মাস।

অনুচ্ছেদ-১৪-তে বলা হয়েছে, ‘আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে। কোনো কারণে আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে এ ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে।’ কিন্তু গঠনতন্ত্রে এসব কথা উল্লেখ থাকলেও কেন্দ্রীয় ছাত্রদল তার তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে।

আরও জানা যায়, ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অধিকাংশই বিবাহিত ও চাকরিজীবী। আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের ছাত্রত্ব নেই। তাদের বয়স নিয়েও ক্যাম্পাসে নানা সমালোচনা চলে।

এ বিষয়ে ছাত্রদল কর্মী আলামিন হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের ফ্যাসিস্টবিরোধী প্রতিটি আন্দোলনের সঙ্গে ছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে একই নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম চলছে। নতুন করে কমিটিও হয়নি। ফলে আমাদের মতো কর্মীদের কোনো দলীয় পরিচয় নেই, যা হতাশাজনক। আমরা আশাবাদী কেন্দ্রীয় ছাত্রদল অতিদ্রুত নতুন কমিটি অনুমোদন করবে।’

দীর্ঘদিন ধরে রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী রোকনুজ্জামান বলেন, ‘আমি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখন পর্যন্ত ইবি ছাত্রদলের রাজনীতি করছি। আমিসহ আরও অনেকেই আছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেও কোনো পদ পাননি।’

ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘আমার বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রদল সব বিষয়ে অবগত আছে। দ্রুতই দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের তারা মূল্যায়ন করবেন।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশেষ কারণে এতদিন কমিটি হয়নি। তবে শিগগিরই কমিটি হবে। ত্যাগী ও তরুণদের কমিটিতে মূল্যায়ন করা হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসে প্রতিনিধি গিয়েছে। পর্যালোচনা চলছে। শিগগিরই কমিটি ঘোষণা হবে। তবে নিয়মিত শিক্ষার্থী ছাড়া কমিটি হবে না।

জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীতা

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।

আফরোজা আব্বাস হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আফরোজা।

এসএন/

বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
অভিযুক্ত ছাত্রদল নেতা মাইদুল ইসলাম বাপ্পি। ছবি: সংগৃহীত

স্ত্রীর উপার্জিত টাকায় জীবনযাপন, মোটা অঙ্কের যৌতুক দাবি, নেশার টাকার জন্য মারধর এবং নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে।

এসব অভিযোগে তার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন তার স্ত্রী উম্মে জেবিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী।

সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত আবেদন জমা দেন উম্মে জেবিন।

অভিযোগপত্রে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সহিত গত ২৬ মার্চ আমার বিবাহ হয়। বিবাহের পূর্বে সে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করলে আমার পরিবার তাজহাট থানায় তার নামে প্রতারণার অভিযোগ করে, সেই অভিযোগ থেকে বাঁচতে মাইদুল ইসলাম আমায় বিবাহ করে। বিবাহের পর থেকে সে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সে নিয়মিত নেশা করে, এবং নেশার টাকার জন্য আমার গায়ে হাত তোলে। বিবাহের পর থেকে এ পর্যন্ত সে কোনো কর্ম করে না, সম্পূর্ণ আমার দেওয়া টাকায় চলে এবং জোরপূর্বক আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে নেশা করে।

তিনি আরও লেখেন,  ছোটখাটো যেকোনো বিষয়ে সে আমায় মারধর করে এবং আমার উপর চাপ প্রয়োগ করে পরিবার থেকে যেন তাকে টাকা নিয়ে দেই। যৌতুকের টাকা না দিলে নাকি তার পরিবার আমায় মেনে নিবে না। আমায় ঘরে আটকে রেখে মারধর করে এবং ভয়ভীতি দেখায় যে কাউকে এ ব্যাপারে বললে আমায় হত্যা করবে। এভাবে দীর্ঘদিন যাবৎ সে আমায় নির্যাতন করে আসছে। বিভিন্ন সময়ে সে আমার থেকে টাকা-পয়সা নিয়ে আসছে এবং জোরপূর্বক একটি স্মার্টফোনও নিয়েছে যা সে এখন নিজের বলে দাবি করে।

এ বিষয়ে জানতে চাইলে মাইদুল ইসলাম বাপ্পি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জেবিন আমার বিবাহিতা স্ত্রী, প্রেমিকা নয়। এটি আমাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে সংবাদ করার কিছু নেই।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, এটি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয়। পারিবারিকভাবে সমাধানে যাচ্ছে৷ তবে কেউ যদি দলের নাম ব্যবহার করে কোনো অনিয়ম করে, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমার হোয়াটসঅ্যাপে একটি অভিযোগ এসেছে। তবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে অফিসে জমা দিতে হবে। যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ জমা হলে আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আযম/নাঈম

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যার ২ দিন পর মামলা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:১৭ পিএম
রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যার ২ দিন পর মামলা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় ৫ অস্ত্রধারীসহ ১৯ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে নিহতের বড় ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়েত হোসেন খবরের কাগজকে জানান, নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

শনিবার (১৩ জুন) দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাকসুদুল হক চৌধুরী মাসুদকে। একটি অটোরিকশায় আসা সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে গুলি চালায়।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তৈয়্যবুল ইসলাম/থিও