সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও যুক্তরাজ্য বিএনপির ২২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৬ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় তারা বহিষ্কৃত হন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, সিলেট জেলাধীন বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক বিএনপি নেত্রী মোছা. মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আব্দুল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ধলা মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব, ওসমানী নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মো. আরব খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব গৌছ খান, সিলেট জেলাধীন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. গয়াছ মিয়া, । এছাড়া যুক্তরাজ্য বিএনপির সেবুল মিয়া, মুমিন খান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও পৌর বিএনপির নেতা সুলতান আহমদ।
শাকিলা ববি/মাহফুজ