ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লালপুরে নৌকায় পড়ে ছিল জেলের গুলিবিদ্ধ মরদেহ লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি জাল ভিসায় ইউরোপে মানব পাচারের অভিযোগ টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি পবিত্র আশুরা ২৬ জুন
Nagad desktop

পাচার হওয়া অর্থ ফিরয়ে আনার সক্ষমতা ‘এনজিও-ওয়ালা’ সরকারের নেই: রেজা কিবরিয়া

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
পাচার হওয়া অর্থ ফিরয়ে আনার সক্ষমতা ‘এনজিও-ওয়ালা’ সরকারের নেই: রেজা কিবরিয়া
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ছবি: খবরের কাগজ

অন্তর্বর্তী সরকারকে এনজিও-ওয়ালা উল্লেখ করে সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফিরয়ে আনার সক্ষমতা বা দক্ষতা এনজিও-ওয়ালা সরকারের নেই। বিএনপি সরকার গঠন করলে আমরা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবো।’

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও রেহেনা প্রায় ৪০ মিলিয়ন ডলার পাচার করেছে। এছাড়াও আরও অনেকেই দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন। বিএনপি ক্ষমতায় এলে বিদেশের মতো ট্রাস্ট গঠন করে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে।’

ড. রেজা বলেন, আমার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকারীদেরকে গত ১৫ বছর শেখ হাসিনা রক্ষা করেছেন। সেটা থেকে সন্দেহ হয় তার আদেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সন্দেহ পোষণ করে কিবরিয়া বলেন, ‘এই সরকারের প্রশাসনিক দক্ষতা নেই, এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, ভোট বাক্স, কেন্দ্র ও ভালো পরিস্থিতি সৃষ্টি করার সক্ষমতা তাদের নেই।’

কাজল/নাঈম

রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:০১ এএম
রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

২৪ জুলাই বিপ্লবে ইজিবাইকচালক মানিক মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে ১২টায় তাকে মেডিকেল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে তাজহাট থানার পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খবরের কাগজকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে ইজিবাইকচালক মানিক হত্যা মামলার ৬৯ নম্বর আসামি তিনি। তিনি আওয়ামী লীগের ৩১নং ওয়ার্ডের সহসভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে তিনি পলাতক ছিলেন। 

তিনি আরও জানান, সম্প্রতি রংপুর শহরে এসে সরকার এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। তিনি জুলাই আন্দোলনে অর্থ প্রদান ছাড়াও সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলায় অংশ নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (১৭ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ খবরের কাগজকে জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আখতারুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা করার অভিযোগও আছে। সম্প্রতি তিনি গোপনে সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছিলেন।

সেলিম সরকার/থিওটোনিয়াস/

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করেন।

রবিউল মৃধা বলেন, আমি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমি আপাতত সব ধরনের রাজনৈতিক সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান এবং তার কন্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম
প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি
ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের কমিটি চার বছর ৯ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে অজানা কারণে সেই মেয়াদোত্তীর্ণ কমিটি কেন্দ্রীয় ছাত্রদল ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের তরুণ ও ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। তবে শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

ইবি ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুনকে সদস্যসচিব করে ওই কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪ অনুযায়ী ওই কমিটির মেয়াদ ছিল তিন মাস।

অনুচ্ছেদ-১৪-তে বলা হয়েছে, ‘আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে। কোনো কারণে আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে এ ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে।’ কিন্তু গঠনতন্ত্রে এসব কথা উল্লেখ থাকলেও কেন্দ্রীয় ছাত্রদল তার তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে।

আরও জানা যায়, ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অধিকাংশই বিবাহিত ও চাকরিজীবী। আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের ছাত্রত্ব নেই। তাদের বয়স নিয়েও ক্যাম্পাসে নানা সমালোচনা চলে।

এ বিষয়ে ছাত্রদল কর্মী আলামিন হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের ফ্যাসিস্টবিরোধী প্রতিটি আন্দোলনের সঙ্গে ছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে একই নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম চলছে। নতুন করে কমিটিও হয়নি। ফলে আমাদের মতো কর্মীদের কোনো দলীয় পরিচয় নেই, যা হতাশাজনক। আমরা আশাবাদী কেন্দ্রীয় ছাত্রদল অতিদ্রুত নতুন কমিটি অনুমোদন করবে।’

দীর্ঘদিন ধরে রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী রোকনুজ্জামান বলেন, ‘আমি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখন পর্যন্ত ইবি ছাত্রদলের রাজনীতি করছি। আমিসহ আরও অনেকেই আছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেও কোনো পদ পাননি।’

ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘আমার বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রদল সব বিষয়ে অবগত আছে। দ্রুতই দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের তারা মূল্যায়ন করবেন।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশেষ কারণে এতদিন কমিটি হয়নি। তবে শিগগিরই কমিটি হবে। ত্যাগী ও তরুণদের কমিটিতে মূল্যায়ন করা হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসে প্রতিনিধি গিয়েছে। পর্যালোচনা চলছে। শিগগিরই কমিটি ঘোষণা হবে। তবে নিয়মিত শিক্ষার্থী ছাড়া কমিটি হবে না।

জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীতা

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।

আফরোজা আব্বাস হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আফরোজা।

এসএন/

বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
অভিযুক্ত ছাত্রদল নেতা মাইদুল ইসলাম বাপ্পি। ছবি: সংগৃহীত

স্ত্রীর উপার্জিত টাকায় জীবনযাপন, মোটা অঙ্কের যৌতুক দাবি, নেশার টাকার জন্য মারধর এবং নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে।

এসব অভিযোগে তার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন তার স্ত্রী উম্মে জেবিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী।

সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত আবেদন জমা দেন উম্মে জেবিন।

অভিযোগপত্রে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সহিত গত ২৬ মার্চ আমার বিবাহ হয়। বিবাহের পূর্বে সে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করলে আমার পরিবার তাজহাট থানায় তার নামে প্রতারণার অভিযোগ করে, সেই অভিযোগ থেকে বাঁচতে মাইদুল ইসলাম আমায় বিবাহ করে। বিবাহের পর থেকে সে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সে নিয়মিত নেশা করে, এবং নেশার টাকার জন্য আমার গায়ে হাত তোলে। বিবাহের পর থেকে এ পর্যন্ত সে কোনো কর্ম করে না, সম্পূর্ণ আমার দেওয়া টাকায় চলে এবং জোরপূর্বক আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে নেশা করে।

তিনি আরও লেখেন,  ছোটখাটো যেকোনো বিষয়ে সে আমায় মারধর করে এবং আমার উপর চাপ প্রয়োগ করে পরিবার থেকে যেন তাকে টাকা নিয়ে দেই। যৌতুকের টাকা না দিলে নাকি তার পরিবার আমায় মেনে নিবে না। আমায় ঘরে আটকে রেখে মারধর করে এবং ভয়ভীতি দেখায় যে কাউকে এ ব্যাপারে বললে আমায় হত্যা করবে। এভাবে দীর্ঘদিন যাবৎ সে আমায় নির্যাতন করে আসছে। বিভিন্ন সময়ে সে আমার থেকে টাকা-পয়সা নিয়ে আসছে এবং জোরপূর্বক একটি স্মার্টফোনও নিয়েছে যা সে এখন নিজের বলে দাবি করে।

এ বিষয়ে জানতে চাইলে মাইদুল ইসলাম বাপ্পি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জেবিন আমার বিবাহিতা স্ত্রী, প্রেমিকা নয়। এটি আমাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে সংবাদ করার কিছু নেই।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, এটি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয়। পারিবারিকভাবে সমাধানে যাচ্ছে৷ তবে কেউ যদি দলের নাম ব্যবহার করে কোনো অনিয়ম করে, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমার হোয়াটসঅ্যাপে একটি অভিযোগ এসেছে। তবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে অফিসে জমা দিতে হবে। যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ জমা হলে আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আযম/নাঈম