ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু হাইকোর্টে জামিন পেলেও জেলগেটে ফের গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু দক্ষতার সঙ্গে টিম পরিচালনার কিছু পরামর্শ রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার মা তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার' সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৩ বাড়ি ভাঙচুর পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ: উত্তেজিত জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান নারীকণ্ঠে কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ প্রতারক শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান
Nagad desktop

সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি। এরপর দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। 

সুমন/

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
দুর্বৃত্তদের হামলায় নিহত নাহিয়ান রবিন। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নাহিয়ান রবিন (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে পৌরশহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রির সহযোগী মোফাজ্জল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পদধারী না হলেও সমর্থক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের বন্ধু ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন রবিন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু শাকিবুল হাসান মাসুমের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আগে থেকে ওঁত পেতে থাকা ছয়-সাতজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা প্রথমে রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। সুযোগ পেয়ে সেখান থেকে শাকিবুল দৌড়ে পালিয়ে যান। রবিনকে রড দিয়ে পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা চলে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় রবিন।

রবিনের বন্ধু শাকিবুল হাসান মাসুম খবরের কাগজকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়। আমি কোনোমতে পালিয়ে বাঁচলেও ওরা রবিনকে কুপিয়ে হত্যা করেছে।’

রবিনের চাচা নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘রবিন আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল, তবে কোনো পদ-পদবি নেই। সে এলাকাতেই অবস্থান করত। রাজনৈতিক কোনো বিরোধ থেকে তাকে টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।’

রবিনের বাবা মোফাজ্জল হোসেন খবরের কাগজকে বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিভাবে আমার ছেলেকে হত্যা করেছে। তাদের উপযুক্ত বিচার চাই।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খবরের কাগজকে বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যার ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নই। তবে হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ করছে।

কামরুজ্জামান মিন্টু/থিও/

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১২:০২ পিএম
ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় এক নারী নেত্রী ও এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি বিবিরহাট এ এইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বক্তপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় মহিলালীগ নেত্রী সুমি আক্তার (সাবেক ইউপি সদস্য) এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল বড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সুমি আক্তার এ এইচ শপিং কমপ্লেক্সের শাউন ভিশন নামক প্রেসটিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির কাজ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের আটকে রাখেন।

ফটিকছড়ি পৌর যুবদলের সহসভাপতি মো. ইব্রাহীম খবরের কাগজকে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাতেনাতে ধরে। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র ছাপানোর অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

নাজমুল আলম/থিও

জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৩২ এএম
জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার
ছবি : খবরের কাগজ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনানকে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামকে। 

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনানকে বহিষ্কার করা হয়েছে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামকেকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সাগর কুমার/খাদিজা রুমি/ 

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৯ পিএম
মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: সংগৃহীত

দেশে আবারও মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, ‘মব-সন্ত্রাস ও বেফাঁস বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না।’ 

সোমবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, ‘চটুল কথাবার্তা বলে রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকা যায় না। যারা মব সৃষ্টি বা উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করছে, তারা সফল হবে না। বাংলাদেশের জনগণ সচেতন ও বিচক্ষণ। তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে না।’

যুবদল সভাপতি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় যে মবতন্ত্রের সূচনা হয়েছিল, তা এখনো বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা চাই রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিকভাবেই পরিচালিত হোক।’

মব সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল বিএনপির সবচেয়ে বড় অঙ্গসংগঠন। আমাদের সাংগঠনিক সক্ষমতা সম্পর্কে সবার ধারণা আছে। রাজপথে সাংগঠনিক শক্তির মাধ্যমেই এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।’

তিনি নেতা-কর্মীদের রাজনৈতিক ভাষায় কথা বলার, সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার এবং বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ছলচাতুরি, অপচয় ও অযৌক্তিক ব্যয়ের সুযোগ নেই। জনগণের কষ্টার্জিত করের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার (৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা সীমিত হলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সব নাগরিকই কর প্রদান করেন। তাই বাজেট বাস্তবায়নে জবাবদিহি, স্বচ্ছতা ও আমানতদারি নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, বাজেট বাস্তবায়নে দীর্ঘদিন ধরে নজরদারির ঘাটতি থাকায় অপচয়, অনিয়ম ও অর্থ পাচারের সুযোগ তৈরি হচ্ছে।

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে শরিয়াহভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন ইসলামী আন্দোলনের আমির।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, সাংবাদিক সোহরাব হোসেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, ক্যাবের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার এম এ এম গোলাম কিবরিয়া, ইসলামিক চেম্বার অব কমার্সের সদস্যসচিব মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, ব্যবসায়ী মোহাম্মদ নিজাম উদ্দিন, মুজিবর রহমান শামীমসহ আরও অনেকে।