ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
হাসপাতালে ভর্তি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মূল্যস্ফীতি বেড়েছে : চাপে সাধারণ মানুষ ৮ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ইরান যুদ্ধে ট্রাম্প জয়ী হননি, বিশ্ব অর্থনীতির ব্যাপক ক্ষতি ৮ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল দিল্লিতে ‘ইন্ডিয়া জোটে’র বৈঠক আজ, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৩ দল সবজির শত্রু কাঁঠালে পোকা আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি ৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ নিয়মের তোয়াক্কা নেই, সড়কে বেপরোয়া ডিএসসিসির ডাম্পট্রাক চার দিনের সফরে বেইজিং গেছেন তথ্যমন্ত্রী কক্সবাজারে মানবপাচার চক্রের মূলহোতা ছৈয়দুল হক আটক ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিটিবিসহ চার শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব স্বপ্নে গান শোনা আসলে কীসের ইঙ্গিত? ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব
Nagad desktop

জোনায়েদ সাকির চেয়ে আয়-সম্পদ বেশি তার স্ত্রীর

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
জোনায়েদ সাকির চেয়ে আয়-সম্পদ বেশি তার স্ত্রীর
ছবি: খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। তাকেই আসনটিতে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা হলফনামা অনুযায়ী, সাকির চেয়ে তার স্ত্রীর বার্ষিক আয় এবং স্থাবর সম্পদ বেশি। জোনায়েদ সাকি পেশা হিসেবে প্রকাশক এবং তার স্ত্রী তাসলিমা আখতারের পেশা আলোকচিত্রী ও শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন হলফনামায়।

গত ২৯ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র ও হলফনামা জমা দেন জোনায়েদ সাকি। তিনি ঢাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে।

হলফনামার তথ্যমতে, জোনায়েদ সাকি বছরে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে আয় ৬ লাখ ৫০ টাকা।

তবে সাকির স্ত্রী তাসলিমা আখতারের বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া পান ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া বাবদ বছরে আয় করেন ৮ লাখ ২৮ হাজার টাকা।

স্থাবর সম্পদ হিসেবে সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এ ছাড়া একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৩ লাখ ২০ হাজার টাকা জমা দিয়ে রেখেছেন তিনি। আর ১৮ দশমিক ১৮ পয়েন্টের একটি কৃষি জমি, একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে স্ত্রী তাসলিমা আক্তারের নামে।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা এবং তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকার সম্পদ রয়েছে।

আজিজুল/এসজি/

ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৪১ পিএম
ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল
ছবি: সংগৃহীত

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম এক বিবৃতিতে ভারত কর্তৃক বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশের ভিতরে পুশইনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এর মধ্যদিয়ে বাংলাদেশের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মুখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলে আসলেও বাস্তবে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশকে ভারতের অধীনস্থ হিসেবে দেখতে চায়। সেজন্যই বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশী নাগরিকদের অব্যাহতভাবে গুলি করে বিচারবহির্ভূত হত্যা করে সীমান্তে নিম্নমাত্রার যুদ্ধ জারী রেখেছে। 

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সংগ্রামী জনগণ ভারতের পদলেহী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উচ্ছেদ করেছিল। ভারত পতিত ফ্যাসিস্ট ও মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা, ও তার দোসরদের মেহমান হিসেবে ভারতে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচনে ভারতের কেন্দ্রীয় সরকার, শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখা লাগামহীনভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে সেখানকার জনমনে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। এসব তারা শুধুমাত্র বিধানসভা নির্বাচনের জন্য করেনি, এটা তাদের নীতি। 

বিবৃতিতে বলা হয়, পুশইন ইস্যু, সীমান্ত হত্যা সবকিছুই সাম্রাজ্যবাদী ভারতের সম্প্রসারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বৃহত্তর ভারত কায়েমের পরিকল্পনার অংশ।

 বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ যাদের পুশইন করছে তাদের পরিচয় যাচাই করছে এবং এন্ট্রি করে রাখছে। কিন্তু বাংলাদেশকে এই সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না বরং পুশইন করছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ভারত এই কাজ করে চলেছে। বাংলাদেশ সরকারকে পুশইনের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে প্রতিবাদ জানাতে হবে এবং আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে হবে ।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরাবতার কঠোর সমালোচনা করে সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক পুশইনের বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানান হয়।

এসএন/

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা
শফিক মির। ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় দোকানঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়া এবং শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে দিনভর উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শফিক মির নামে এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় নিজেদের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবদল নেতা।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শফিক মির দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী।

আহত লোকমান ছৈয়াল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নতুন বাজার এলাকার কয়েকটি দোকানঘর এবং বিএনপি অফিসের টিনশেডের বেড়া ও শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাজারে আসা শফিক মিরকে আটক করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা মারধর করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে যুবদল নেতা লোকমান ছৈয়াল আহত হন।

এ ঘটনায় উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। তারা অভিযোগ করেন, কোনো একটি গোপন চক্র রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে তারা আটক শফিক মিরের মুক্তি দাবি করেন।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টার বলেন, ঘটনার বিষয়ে উপজেলা নেতাদরে সঙ্গে আলোচনা করে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার ঘটনায় একজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমতিয়াজুর/রিফাত/

কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জন নেতা-কর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে ৩টি মাইক্রোবাস ও দুইটি মিনি বাস জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখি লেনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ মিছিল বের করে।  

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম পরিচয় জানাতে পারেননি।  

বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রাম মুখি লেনে হঠাৎ একটি  মিছিল বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনা স্থল থেকে মিছিলকারীদের বহন করা ৩টি হায়েস গাড়ি ও দুইটি মিনি বাস জব্দ করে।  আটকদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।

জহির শান্ত/এসএন

বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি পুরোনো রাজনৈতিক মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের নিজ বাসা থেকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। রবিবার (৭ জুন) সকালে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।

মঞ্জু মোল্লার ছেলে গোলাম কিবরিয়া সৈকত বলেন, “আমার বাবার বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বেশির ভাগ সময় বাড়িতেই অবস্থান করতেন। তাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন পর্যায়ের চাপের কথা বলা হয়েছে।”

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগের একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোলাম সালেহ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম সারওয়ারের ছোট ভাই। তিনি ১৯৯৯ সালে অনুষ্ঠিত বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। টানা নির্বাচিত হয়ে ২০১৬ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

মইনুল ইসলাম/তামান্না রুপা/

শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:১০ পিএম
শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শায় ট্যুরিস্ট পুলিশের কনেস্টবলকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১১টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীর অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুজিদ, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বাহাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দুর্দিনে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং  স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা বিএনপির একজন জনপ্রিয় নেতা। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’ তারা অবিলম্বে উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

এর আগে গত ২৯ মে বিকেলে উপজেলা শ্যামলাগাছি এলাকার বাসিন্দা ট্যুরিস্ট পুলিশের কনেস্টবল মামুন হাসান জুয়েল হামলার শিকার হন। এ ঘটনায় তার ছোট ভাই মেহেদী হাসান রয়েল গত ৪ জুন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নামে শার্শা থানায় মামলা করেন।

নজরুল ইসলাম/খাদিজা রুমি/