ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে অংশ নিতে পারবেন না বেরোবিতে রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ সংবাদ উপস্থাপক থেকে জনপ্রতিনিধি: শামীমা তন্বীর অসাধারণ অভিযাত্রা ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ স্বীকৃত কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন নারী থাকুক নিরাপদে... মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি স্বপ্নে জীবিত দেখার দাবি! ১৮ দিন পর তরুণীর কবর খনন নওগাঁয় রেল লাইনের পাশ থেকে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী
Nagad desktop

রাঙামাটিতে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী, জিতেছে ‘না’ ভোট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
রাঙামাটিতে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী, জিতেছে ‘না’ ভোট
অ্যাডভোকেট দীপেন দেওয়ান-পহেল চাকমা-মুহাম্মদ আবু বকর সিদ্দিক-মো. জসিম উদ্দিন-অশোক তালুকদার-জুঁই চাকমা-মো. আবুল বাশার

রাঙামাটির একমাত্র ২৯৯ নম্বর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৭০ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। কিন্তু প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর মধ্যে ছয় প্রার্থীই আসনটিতে প্রদত্ত মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় জামানত হারিয়েছেন। একই সঙ্গে গণভোটে ‘না’ ভোট পড়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার। 

নির্বাচন কমিশন আইন অনুযায়ী ‘নির্বাচনি নিরাপত্তাজনিত’ সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জামানত হিসেবে প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জমা রাখতে হয়। এই অর্থ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হয়। জামানত বাজেয়াপ্তের শর্তমতে- একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। 

এবার রাঙামাটি আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ১৮টি। বাতিল ভোট ১০ হাজার ১৫২টি। ভোটদানের হার ৫৪ দশমিক শূন্য ৭ শতাংশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জামানত রক্ষায় এই ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ অর্থাৎ ন্যূনতম ৩৪ হাজার ২৫৩ ভোটের প্রয়োজন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর কেউ এই শর্ত পূরণ করতে সক্ষম হননি। এই প্রার্থীরা পেয়েছেন ৪৪৯ থেকে সর্বোচ্চ ৩১ হাজার ১৪২ ভোট।

এর মধ্যে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) সর্বোচ্চ ৩১ হাজার ১৪২ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা) প্রতীকে ২২ হাজার ৭১৫  ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। 

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. জসিম উদ্দিন (হাতপাখা) ৩ হাজার ৬৭২ ভোট নিয়ে চতুর্থ, জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) দুই হাজার ৯৭৪ ভোটে পেয়ে হয়েছেন পঞ্চম। আর আসনটির একমাত্র নারী প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল) এক হাজার ৭০ ভোট পেয়ে ৬ষ্ঠ আর গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ৪৪৯ ভোট। এমন ফলাফলে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই ৬ প্রার্থীই হারিয়েছেন তাদের জামানত।

এদিকে গণভোট পড়েছে ২ লাখ ৭৩ হাজার ৮০০টি। এরমধ্যে ‘না’ ভোট এক লাখ,৭৯ হাজার ৮০৫টি। আর ‘হ্যাঁ’ ভোট ৭১ হাজার ৭১৯টি। বাতিল হয়েছে ২২ হাজার ২৭৪টি। আবার ৫ হাজার ৩৬০টি পোস্টাল ব্যালটের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার চারজন। বাতিল হয়েছে ৬৮০টি। এরমধ্যে ‘হ্যাঁ’ ভোট দুই হাজার ৪৬২ এবং ‘না’ ভোট ৮৬২টি।

জিয়াউর রহমান/অমিয়/

১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে
ছবি: খবরের কাগজ

১৯৭৮ সালের ২৭ মে তৎকালীন রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এসেছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অংশ নিয়েছিলেন জনসমাবেশে। তার ঠিক ৪৮ বছর পর একই মাঠে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১৭ জুন) তার এই আগমনে স্থানীয় বিএনপি নেতারা যেমন আনন্দিত, পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত।

বিএনপির প্রবীণ অনেক নেতা ও শ্রীমঙ্গলের স্থানীয় প্রবীণরাও স্মৃতিকাতর। তারা ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রীমঙ্গলে আগমন ও সমাবেশের স্মৃতিচারণ করছেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব মিয়া খবরের কাগজকে বলেন, ’১৯৭৮ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রীমঙ্গল সফরে আসেন। এখানে এসে তিনি প্রথমে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) গেস্ট হাউজে ওঠেন। সেখান থেকে তিনি গোপলা নদী ও বিলাছড়ার মধ্যের অংশে একটি খাল খনন কর্মসূচিতে অংশ নেন। পরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে অংশ নেন। এখনকার মতো তখন এত বেশি ইনফ্রাস্ট্রাকচার ছিল না। তখন জনবসতিও অনেক কম ছিল। তবুও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।’

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী খবরের কাগজকে বলেন, ’আমার তখন ১৩ বছর বয়স। আমি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সম্ভবত ষষ্ঠ শ্রেণিতে পড়তাম। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শ্রীমঙ্গলে আসেন, সেদিন আমরা স্কুল থেকে সবাই মিলে গোপলা নদীতে খাল খননে গিয়েছিলাম। এখনকার মতো তখন এত বাস বা অনান্য যানবাহন ছিল না। দুই তিনটি বাস মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে চলতো, সেই বাসগুলোকে রিকুইজিশন করে এবং বিভিন্ন চা বাগানের জিপ, ট্রাক্টর নিয়ে সবাই খাল খনন কর্মসূচিতে আমরা অংশ নিই। যখন রাষ্ট্রপতি এসে পৌঁছান এবং মির্জাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন তখন উনার গাড়িবহরে হাজার হাজার মানুষ ছিল। সে এক দেখার মতো দৃশ্য ছিল।’

আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে অংশ নেবেন এবং সেখান থেকে তিনি মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের ১৫৫ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

পাশাপাশি তিনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেবেন।

প্রধানমন্ত্রী টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্র তুলে দেবেন।

স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী উনার পিতার পদাংক অনুসরণ করেই এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি নির্বাচনের সময় কথা দিয়েছিলেন, বিএনপিকে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে তিনি তাদের জন্য সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা করবেন। নির্বাচিত হওয়ার চার মাসের মাথায় তার এ সফর মূলত তার নির্বাচনি প্রতিশ্রুতির প্রতি তিনি কতটা নিষ্ঠাবান তারই প্রতিফলন।’

হৃদয় শুভ/থিওটোনিয়াস/

রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:০১ এএম
রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

২৪ জুলাই বিপ্লবে ইজিবাইকচালক মানিক মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে ১২টায় তাকে মেডিকেল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে তাজহাট থানার পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খবরের কাগজকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে ইজিবাইকচালক মানিক হত্যা মামলার ৬৯ নম্বর আসামি তিনি। তিনি আওয়ামী লীগের ৩১নং ওয়ার্ডের সহসভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে তিনি পলাতক ছিলেন। 

তিনি আরও জানান, সম্প্রতি রংপুর শহরে এসে সরকার এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। তিনি জুলাই আন্দোলনে অর্থ প্রদান ছাড়াও সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলায় অংশ নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (১৭ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ খবরের কাগজকে জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আখতারুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা করার অভিযোগও আছে। সম্প্রতি তিনি গোপনে সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছিলেন।

সেলিম সরকার/থিওটোনিয়াস/

কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’
সরদার জাহিদ

‘বাগেরহাটে কচুয়ায় মাদরাসাছাত্রী ধর্ষণের চেষ্টা,মামলা না করতে বিএনপি নেতার চাপ’ শিরোনামে খবরের কাগজ এ সংবাদ প্রকাশিত হওয়ার পরে মোবাইল ফোনে খবরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে খবরের কাগজে সংবাদটি প্রকাশিত হয়।

এ সংবাদ প্রকাশের পরে রাত ৮টা ৪৪ মিনিটে সরদার জাহিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে রিফাত আল মাহমুদকে ফোন দিয়ে অশ্লীল কথা বলেন এবং ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’, বলে হুমকি দেন।

উল্লেখ্য, বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর এলাকায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে। তবে এই ন্যাক্কারজনক ঘটনাটি ধামাচাপা দিতে এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারটিকে স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ জুন মাদরাসার টিফিন বিরতির সময় শিশুটি খাবার কিনতে স্থানীয় একটি দোকানে যায়। এ সময় দোকানদার হাকিম সরদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

​ভুক্তভোগী শিশুর বাবা জিয়াউর রহমান ফকির অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে দোকানদার হাকিম সরদার অনৈতিক প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর আমি থানায় মামলা করতে চেয়েছিলাম। কিন্তু মাদরাসার শিক্ষক ইমরান সাহেব এবং ডিসি অফিসের কর্মচারী রুস্তম সাহেব আমাকে উপজেলা বিএনপির সভাপতি জাহিদ সরদারের নাম বলে মামলা থেকে বিরত থাকতে বলেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন।’

তিনি আরও জানান, তার মেয়ে স্থানীয় সরদার বজলুর রহমান এতিমখানা ও মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, যা জাহিদ সরদারের বাবার নামে প্রতিষ্ঠিত।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগী পরিবারকে জাহিদ সরদারের নাম ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুস্তম মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘বাচ্চাটির বাবার মুখ থেকে আমি বিষয়টি শুনেছি, ঘটনা সত্য হতে পারে। স্থানীয় ইমাম মুফতি সরদার ইমরান এবং মানফুজুল বিষয়টি প্রাথমিকভাবে সালিসের চেষ্টা করছেন। তবে বিষয়টি মীমাংসা হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তের দোকানটি বন্ধ রাখতে বলেছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের বড় ভাই সরদার রেজাউল।’

​এদিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ মোবাইল ফোনে বলেন, ’ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। অভিযুক্তের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। শিশুর পরিবার যদি আইনের আশ্রয় নিতে চায়, তবে আমি তাদের পাশে থাকব। ঘটনা ধামাচাপা দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি স্থানীয় নব্য জামায়াতপন্থিদের অপপ্রচার।’

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ’বিষয়টি সম্পর্কে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

নির্যাতনের শিকার শিশুটির পরিবার এবং স্থানীয় সাধারণ মানুষ অভিযুক্ত হাকিম সরদারের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিফাত মাহামুদ/খাদিজা রুমি/

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করেন।

রবিউল মৃধা বলেন, আমি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমি আপাতত সব ধরনের রাজনৈতিক সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান এবং তার কন্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম
প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি
ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের কমিটি চার বছর ৯ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে অজানা কারণে সেই মেয়াদোত্তীর্ণ কমিটি কেন্দ্রীয় ছাত্রদল ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের তরুণ ও ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। তবে শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

ইবি ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুনকে সদস্যসচিব করে ওই কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪ অনুযায়ী ওই কমিটির মেয়াদ ছিল তিন মাস।

অনুচ্ছেদ-১৪-তে বলা হয়েছে, ‘আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে। কোনো কারণে আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে এ ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে।’ কিন্তু গঠনতন্ত্রে এসব কথা উল্লেখ থাকলেও কেন্দ্রীয় ছাত্রদল তার তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে।

আরও জানা যায়, ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অধিকাংশই বিবাহিত ও চাকরিজীবী। আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের ছাত্রত্ব নেই। তাদের বয়স নিয়েও ক্যাম্পাসে নানা সমালোচনা চলে।

এ বিষয়ে ছাত্রদল কর্মী আলামিন হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের ফ্যাসিস্টবিরোধী প্রতিটি আন্দোলনের সঙ্গে ছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে একই নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম চলছে। নতুন করে কমিটিও হয়নি। ফলে আমাদের মতো কর্মীদের কোনো দলীয় পরিচয় নেই, যা হতাশাজনক। আমরা আশাবাদী কেন্দ্রীয় ছাত্রদল অতিদ্রুত নতুন কমিটি অনুমোদন করবে।’

দীর্ঘদিন ধরে রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী রোকনুজ্জামান বলেন, ‘আমি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখন পর্যন্ত ইবি ছাত্রদলের রাজনীতি করছি। আমিসহ আরও অনেকেই আছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেও কোনো পদ পাননি।’

ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘আমার বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রদল সব বিষয়ে অবগত আছে। দ্রুতই দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের তারা মূল্যায়ন করবেন।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশেষ কারণে এতদিন কমিটি হয়নি। তবে শিগগিরই কমিটি হবে। ত্যাগী ও তরুণদের কমিটিতে মূল্যায়ন করা হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসে প্রতিনিধি গিয়েছে। পর্যালোচনা চলছে। শিগগিরই কমিটি ঘোষণা হবে। তবে নিয়মিত শিক্ষার্থী ছাড়া কমিটি হবে না।