ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি জাল ভিসায় ইউরোপে মানব পাচারের অভিযোগ জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জেরঐতিহ্যবাহী হাজারি গুড় টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি পবিত্র আশুরা ২৬ জুন জলবায়ু পরিবর্তনের কবলে ব্রহ্মপুত্র কমবে পানি, বাড়বে খরার ঝুঁকি দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী ১৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি ১৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল উজবেকিস্তান-কলম্বিয়া: স্বপ্ন বনাম প্রত্যাবর্তন কর্মসংস্থানের রূপরেখা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন জ্যোতিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া এবার কত দূর যাবে পর্তুগাল? ঘানা-পানামা: বাঁচা-মরার শুরু ১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা হালান্ডের জোড়া গোল, বিশ্বকাপে উড়ন্ত সূচনা নরওয়ের শেষ সুযোগ মদ্রিচের অস্ট্রেলিয়া সিরিজ স্মরণীয় করতে চান ইমন হালান্ডের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার হৃদয়ছোঁয়া বার্তা ইরানের ড্রেসিংরুমে গিয়ে যা বললেন ফিফা সভাপতি সোনালি ট্রফির খোঁজে কেইন
Nagad desktop

ইসলামি বইমেলায় নতুন বই

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
ইসলামি বইমেলায় নতুন বই
ইসলামি বইমেলায় নতুন প্রকাশিত ২০ বইয়ের প্রচ্ছদের কোলাজ ছবি। খবরের কাগজ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি বইমেলা। লেখক-পাঠকদের সরব উপস্থিতি মুখর করছে মেলা প্রাঙ্গণ। নতুন বইয়ের মধুর ঘ্রাণ বিমোহিত করছে সবাইকে। প্রতিদিনই নতুন বই আসছে। ২০টি নতুন বইয়ের পরিচিতি তুলে ধরা হলো-

১. মুহাম্মাদ সা. (দুই খণ্ড)
লেখক: ড. ইয়াসির ক্বাদি
প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশনস
স্টল নং: ২৩
পৃষ্ঠা: ১১০০
মুদ্রিত মূল্য: ১৫০০/-
মোবাইল: ০১৭১০১৯৭৫৫৮

২. আকিদা ও সুন্নাহ
লেখক: মুফতি রেজাউল করীম আবরার
প্রকাশক: কালান্তর প্রকাশনী
স্টল নং: ০৪
পৃষ্ঠা: ১৬০
মুদ্রিত মূল্য: ২৮০/- 
মোবাইল: ০১৩১২১০৩৫৯০

৩. পোস্টারে সেঁটে থাকা সেই মেয়েটি
অনুবাদক: মিরাজ রহমান ও মনযূরুল হক
প্রকাশক: অর্পণ প্রকাশন
স্টল নং: ৮৩-৮৪
পৃষ্ঠা: ২৩৮
মুদ্রিত মূল্য: ৩৮০/-
মোবাইল: ০১৯১২৩৯৫৩৩১

৪. ইসরাইলের বন্দিনী
লেখক: সায়ীদ উসমান
প্রকাশক: রাহনুমা প্রকাশনী
স্টল নং: ৩৫
পৃষ্ঠা: ২৬০
মুদ্রিত মূল্য: ৫০০/- 
মোবাইল: ০১৯৩৪০৮০০৩৬

৫. ইসলামি জাগরণ : নীতি ও নির্দেশনা 
লেখক: মুহাম্মাদ বিন সালিহ 
অনুবাদক: সানজিদা শারমিন
প্রকাশক: সিয়ান 
স্টল নং: ৭১-৭২
পৃষ্ঠা: ২৪০
মুদ্রিত মূল্য: ৩৯৫/-
মোবাইল: ০১৭৫৩৩৪৪৮১১

৬. সাহাবিদের অনন্য জীবন
লেখক: আব্দুল ওয়াহিদ হামি
অনুবাদক: আশিক আরমান নিলয়
প্রকাশক: সমকালীন প্রকাশন
স্টল নং: ৭৬
পৃষ্ঠা: ৪৪৬
মুদ্রিত মূল্য: ৬৬৫/-
মোবাইল: ০১৪০৯৮০০৯০০

৭. আমার নবি মুহাম্মাদ
লেখক: জাকারিয়া মাসুদ
প্রকাশক: সন্দীপন প্রকাশন
স্টল নং: ৫২
পৃষ্ঠা: ৫০৪
মুদ্রিত মূল্য: ৭৫০/-
মোবাইল: ০১৪০৬৩০০১০০

৮. নতুন দিনের গল্প শোনো
লেখক: নকীব মাহমুদ
প্রকাশক: পুনরায় প্রকাশন
স্টল নং: ০৮
পৃষ্ঠা: ৯৬
মুদ্রিত মূল্য: ১৪০/- 
মোবাইল: ০১৭৯০১২০৬৪৪

৯. রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা
গ্রন্থনা: জুবায়ের রশীদ
প্রকাশক: ইলহাম
স্টল নং: ১৪
পৃষ্ঠা: ১৬০
মুদ্রিত মূল্য: ৩৫০/- 
মোবাইল: ০১৭৬৩৫৪৫৪৬৩

১০. চরিত্রের তরজমা
লেখক: হাবীবুল্লাহ সিরাজ
প্রকাশক: হসন্ত প্রকাশন
স্টল নং: ৫৪
পৃষ্ঠা: ২৫০
মুদ্রিত মূল্য: ২৮০/- 
মোবাইল: ০১৮৮৪৬১৪৪১৪

১১. রাসুল সা. প্রেমের সওগাত
লেখক: কাজী সিকান্দার
প্রকাশক: কলম একাডেমি
স্টল নং: ০৭
পৃষ্ঠা: ১৯২
মুদ্রিত মূল্য: ৩২০/-
মোবাইল: ০১৮১৭৭১১৪৩৮

১২. প্লিজ কামব্যাক
লেখক: হাসান আল-আফাসি
প্রকাশক: বৈচিত্র্য প্রকাশন
স্টল নং: ২৬
পৃষ্ঠা: ২০৬
মুদ্রিত মূল্য: ৩৮০/- 
মোবাইল: ০১৬০৯১১২৮০৭

১৩. চরিত্র সংশোধন
লেখক: হাকিম মুহাম্মদ আখতার
অনুবাদক: আবদুল কাইয়ুম শেখ
প্রকাশক: মাকতাবাতুল হেরা
স্টল নং: ৩৯
পৃষ্ঠা: ৯৬
মুদ্রিত মূল্য: ২০০/- 
মোবাইল: ০১৯২৩৭৪৭৯২২

১৪. সন্তান প্রতিপালন ও পরিচর্যা 
লেখক: আশরাফ আলি থানভি 
অনুবাদক: ইলিয়াস আশরাফ
প্রকাশক: মাকতাবাতুল ফুরকান 
স্টল নং: ০১
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ৩০০/-
মোবাইল: ০১৭৩৩২১১৪৯৯

১৫. দৈনন্দিন জীবনে কোরআন-হাদিসের দোয়া
লেখক: উবায়দুল হক খান
প্রকাশক: জ্ঞানপিপাসু প্রকাশন
স্টল নং: ২৬
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ২২০/-
মোবাইল: ০১৭৩৫৮৯১৩১৯

১৬. সিরাজউদ্দৌলা
লেখক: আমীরুল ইসলাম ফুয়াদ
প্রকাশক: বাতায়ন
স্টল নং: ২৬
পৃষ্ঠা: ২০০
মুদ্রিত মূল্য: ৩০০/-
মোবাইল: ০১৬১৫১২৯০৬৯

১৭. জান্নাত লাভের আমল
লেখক: শাইখ আহমাদ মুস্তফা মুতাওয়াল্লি
অনুবাদক: হাসান শুয়াইব
প্রকাশক: দ্বীন পাবলিকেশন
স্টল নং: ১০
পৃষ্ঠা: ৩৫২
মুদ্রিত মূল্য: ৫৭০/-
মোবাইল: ০১৩০৩৭৭১২২২

১৮. অলসতার বিরুদ্ধে লড়াই 
লেখক: মাহমুদ বিন নূর
প্রকাশক: রাইয়ান প্রকাশন
স্টল নং: ১১
পৃষ্ঠা: ১৪২
মুদ্রিত মূল্য: ২২০/-
মোবাইল: ০১৮১০০৪৭৭৬৩

১৯. মুসলিম হবার গল্প 
লেখক: আবিদ এইচ রাহাত
প্রকাশক: ওয়াফি পাবলিকেশন
স্টল নং: ৫৫
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ২৩৭/-
মোবাইল: ০১৭৪১৯৯২৬৬৪

২০. বিশ্বাসের সন্ধানে 
লেখক: ড. খালিদ আবু শাদি
অনুবাদক: আহমাদুল্লাহ আল জামি
প্রকাশক: মুহাম্মদ পাবলিকেশন
স্টল নং: ২৭ 
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ৩০০/-
মোবাইল: ০১৭৯৭৪৫৫৪৭৩

লেখক : আলেম ও সাংবাদিক

 

পবিত্র আশুরা ২৬ জুন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
পবিত্র আশুরা ২৬ জুন
ছবি: সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা শুরু হবে। হিসাব অনুযায়ী আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আশুরা ইসলামের ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। এই দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করা হয়। আদম (আ.)কেও এই দিনেই সৃষ্টি করা হয়। পরে শয়তানের প্ররোচনায় তিনি ভুল করলে এই দিনই তাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। 

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনাটিও ঘটে এই দিনে। মহানবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীদের হত্যা করা হয় এই দিনে।

 

১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:০০ এএম
১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুন, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুনর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুনর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি ও মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ১৭ জুন ২০২৬, বুধবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো

জোহর

১২.০২ মিনিট

আসর

৪.৩৮ মিনিট

 

মাগরিব

৬.৫০ মিনিট

 

এশা

৮.১৬ মিনিট

ফজর (১৮ জুন)

.৪৪ মিনিট

 

 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

নিজের অধিকারের সীমানা চেনা উপায়

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০০ পিএম
নিজের অধিকারের সীমানা চেনা উপায়
ছবি: সংগৃহীত

মানবসমাজের শৃঙ্খলা ও পারস্পরিক অধিকারের ভারসাম্য রক্ষায় ইসলাম যে কতটা বাস্তবসম্মত ও যৌক্তিক, তা ফুটে উঠেছে আল্লাহর রাসুল (সা.)-এর আইনি প্রজ্ঞাপূর্ণ এই বাণীতে। আমরা অনেক সময় আবেগের বশে বা অজ্ঞতাবশত এমন কিছু কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা করার কোনো আইনি বা নৈতিক অধিকার আমাদের নেই। এই মানসিকতা ও ভুল প্রবণতাকে সুনির্দিষ্ট সীমারেখায় এনেছেন বিশ্বনবি (সা.)।

রাসুলুল্লাহ (সা.) তিনটি বিশেষ উদাহরণের মাধ্যমে মানুষের অধিকার ও মালিকানার একটি চিরন্তন মূলনীতি স্পষ্ট করেছেন:
একজন মানুষের নিজের যা সামর্থ্য বা মালিকানায় নেই, তা নিয়ে আল্লাহর নামে মান্নত করা সম্পূর্ণরূপে অর্থহীন। যেমন- কারও হয়তো নিজের কোনো গবাদি পশু বা অর্থ নেই, অথচ সে মান্নত করল যে অন্য কারও সম্পদ বা অলীক কোনো বস্তু আল্লাহর রাস্তায় দান করে দেবে। নিজের মালিকানা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এমন মান্নতের কোনো ধর্মীয় কার্যকারিতা নেই।

প্রাচীন সমাজব্যবস্থার প্রেক্ষাপটে নবিজি (সা.) স্পষ্ট করেন, যে দাস বা বন্দি নিজের অধীনে নেই, তাকে মুক্ত করার ঘোষণা দেওয়ার কোনো অধিকার কারও নেই। এটি মূলত মানুষের ক্ষমতার সীমাবদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়। পারিবারিক ও বৈবাহিক আইনের ক্ষেত্রে এটি একটি বৈপ্লবিক সামাজিক মূলনীতি। যে নারী এখনো কারও বিবাহবন্ধনে আবদ্ধ হননি অথবা যে নারী অন্য কারও স্ত্রী, তাকে তালাক দেওয়ার কোনো অধিকার কোনো পুরুষের নেই। অর্থাৎ, বিবাহ চুক্তি সম্পন্ন হওয়ার পূর্বে বা সম্পূর্ণ অপরিচিত কোনো নারীকে লক্ষ্য করে তালাকের ঘোষণা দেওয়া এক প্রকার হাস্যকর ও বাতিল প্রচেষ্টা মাত্র।

এই হাদিসটি আমাদের একটি আধুনিক আইনি ধারণা দেয়, যাকে আমরা বলি ‘মালিকানা ও কর্তৃত্বের অধিকার’ (Right of Ownership and Jurisdiction)। ইসলাম আমাদের শেখায়, অবাস্তব কল্পনা বা অন্যের ওপর অনধিকার চর্চা করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। নিজের অধিকারের সীমানা চেনা এবং সেই সীমানার ভেতরে থেকে দায়িত্ব পালন করাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।

লেখক: আলেম ও সাংবাদিক 

জাহান্নামের আগুন যার জন্য হারাম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫১ পিএম
জাহান্নামের আগুন যার জন্য হারাম
ছবি: সংগৃহীত

রুক্ষতা এবং অহংকারের এই আধুনিক যুগে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি কী হতে পারে? প্রচলিত সমাজ যেখানে কঠোরতাকে ক্ষমতা মনে করে, সেখানে ইসলামের পরম শিক্ষা বলছে–নম্রতা, লজ্জা এবং সরলতাই হলো ইহকাল ও পরকালের সবচেয়ে বড় বিজয়ের চাবিকাঠি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুমহান বাণীগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সামান্য আচরণগত পরিবর্তন কীভাবে একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি দিতে পারে।

কঠোরতা নয়, বরং কোমলতাই মহান আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ।দ উম্মুল মুমিনীন আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন, কঠোরতা এবং অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না (মুসলিম, মিশকাত হা/৫০৬৮)।

রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) স্পষ্ট করে দিয়েছেন যে, নম্রতা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এবং কঠোরতা মানুষের স্বভাবকে দোষনীয় করে তোলে। অন্য এক বর্ণনায় তিনি বলেন, যাকে নম্রতার কিছু অংশ দেওয়া হয়েছে, তাকে মূলত দুনিয়া ও আখেরাতের বিরাট কল্যাণের অংশ দেওয়া হয়েছে (শরহু সুন্নাহ, মিশকাত হা/৫০৭৬)।

ইসলামে লজ্জা কেবল একটি অনুভূতি নয়, এটি ঈমানের অন্যতম স্তম্ভ। ইবনু ওমর (রা.) থেকে বর্ণিত, এক আনসারি ব্যক্তি তার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন; তা দেখে রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তাকে ছেড়ে দাও। কারণ লজ্জা হলো ঈমানের অংশ (বুখারি, মুসলিম, মিশকাত হা/৫০৭০)।

বিপরীতে সমাজে যারা মুখোশধারী বা দ্বিমুখী, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে। আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে সেই দ্বিমুখী ব্যক্তি, যে একেকজনের কাছে একেক মুখ নিয়ে হাজির হয় (বুখারি, মুসলিম, মিশকাত হা/৪৮২২)।

মানুষ হিসেবে ভুল বা পাপ হওয়া অস্বাভাবিক নয়, তবে তা থেকে মুক্তির পথও সহজ। আবু যার (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপদেশ দিয়েছেন–যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো (যা পাপকে মুছে দেবে) এবং সদাচরণের মাধ্যমে মানুষের সঙ্গে মিশে থাকো (তিরমিজি, মিশকাত হা/৫০৮৩)।

আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বর্ণনা করেন এক পরম সৌভাগ্যের কথা। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, জাহান্নামের আগুন এমন প্রত্যেক ব্যক্তির জন্য হারাম, যার মেজাজ নরম, স্বভাব কোমল, মানুষের সঙ্গে মিশুক এবং আচরণ সরল সহজ (আহমাদ, তিরমিজি, মিশকাত হা/৫০৮৪)। রুক্ষতা বর্জন করে সরলতা ও কোমল আচরণের মাধ্যমে মানুষের নিকটবর্তী হওয়াই হোক আমাদের সামাজিক ও ধর্মীয় আদর্শ।

লেখক: আলেম ও সাংবাদিক 

শামায়েল নবিজির মাথায় ও দাড়িতে কয়টি সাদা চুল ছিল?

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:১৯ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১২:০৯ পিএম
নবিজির মাথায় ও দাড়িতে কয়টি সাদা চুল ছিল?
ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল-দাড়ি পেকে যাওয়া পৃথিবীর চিরন্তন নিয়ম। কিন্তু আপনি কি জানেন, সৃষ্টির সেরা মানুষ হওয়া সত্ত্বেও প্রিয় নবি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র শরীরে বার্ধক্যের ছাপ কেমন ছিল? তাঁর মাথা ও দাড়িতে ঠিক কতটি সাদা চুল ছিল–চলুন জেনে নেওয়া যাক সেই দুর্লভ ইতিহাস নিয়ে চমৎকার তথ্য।

প্রিয় নবি রাসুলুল্লাহ (সা.)-এর শারীরিক অবয়ব ও সৌন্দর্যের বর্ণনা সাহাবিরা এত সূক্ষ্মভাবে সংরক্ষণ করেছেন, যা পৃথিবীর ইতিহাসে আর কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় না। নবিজির (সা.) বার্ধক্যের আগমন এবং তাঁর পবিত্র মাথা ও দাড়ির সাদা চুলের সংখ্যা নিয়েও রয়েছে অত্যন্ত চমৎকার এবং নিখুঁত বিবরণ।

আল্লাহর রাসুল (সা.)-এর চুল ও দাড়ি এত বেশি সাদা হয়নি যে তাঁর কৃত্রিম রঙ বা খেজাব ব্যবহার করার প্রয়োজন পড়বে। তাঁর শ্বেতকেশের অবস্থান ছিল মূলত গণ্ডদ্বয়ের পাশে এবং কানের মধ্যবর্তী অংশে।
কাতাদা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘আমি আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করলাম, রাসুলুল্লাহ (সা.) কি খেজাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ওই পর্যন্ত পৌঁছাননি (অর্থাৎ তাঁর দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি, যাতে খেজাবের প্রয়োজন হয়)। কেবল তাঁর চোখ ও দুই কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর (রা.) মেহেদি পাতা ও কাতাম দ্বারা খেজাব লাগাতেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬২১৯; মুসনাদে আহমাদ, হাদিস: ১২৮৫১; মুসনাদুল বাযযার, হাদিস: ৬৭৮৩; শারহুস সুন্নাহ, হাদিস: ৩১৭৬; মুসনাদে আবু ই’আলা, হাদিস: ২৮৯৩)

রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সাহাবিদের ভালোবাসা ও পর্যবেক্ষণ কতটা গভীর ছিল, তা বোঝা যায় সাদা চুলের সংখ্যা গণনার দিকে তাকালে। হযরত আনাস (রা.) স্বয়ং রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মাথা ও দাড়ির সাদা চুল গণনা করেছিলেন। আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘আমি রাসুলুল্লাহ (সা.) এর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি।’ (মুসনাদে আহমাদ, ১২৭১৩; শারহুস সুন্নাহ, ৩৬৫৩; ইবনে হিব্বান,৬২৯৩; মুসান্নাফে আবদুর রাযযাক, ২০১৮৫)

বিভিন্ন বর্ণনায় এই সংখ্যার কিছুটা পার্থক্য দেখা যায়। কোনো হাদিসে ১৪টি, কোনোটিতে ১৭টি, ১৮টি, আবার কোনো বর্ণনায় ২০টি সাদা চুলের কথা এসেছে। মুহাদ্দিসগণের মতে, এই বর্ণনার মধ্যে কোনো বৈপরীত্য বা অমিল নেই। কারণ, সাহাবিরা ভিন্ন ভিন্ন সময়ে এই চুলগুলো গণনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে দুই-একটি চুল বাড়াটা স্বাভাবিক। তবে সব বর্ণনার মূল উদ্দেশ্য একটাই–নবিজি (সা.)-এর সাদা চুলের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত এবং তা তাঁর চিরন্তন সৌন্দর্যে কোনো ঘাটতি তৈরি করেনি, বরং এক সৌম্য গাম্ভীর্য এনে দিয়েছিল।

লেখক: আলেম ও সাংবাদিক