পবিত্র কোরআনের ৫৫তম সুরা—সুরা আর-রহমান। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা ৭৮। এ সুরায় ‘ফাবি আইয়ি আলা ই রাব্বি কুমাতু কাজজিবান’ (অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?) কথাটি ৩১ বার এসেছে।
সুরা আর-রহমানের বাংলা উচ্চারণ ও অর্থ
১. বাংলা উচ্চারণ: আর-রাহমান।
বাংলা অর্থ: করুণাময় আল্লাহ।
২. বাংলা উচ্চারণ: আল্লামাল কোরআন।
বাংলা অর্থ: তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন,
৩. বাংলা উচ্চারণ: খালাকাল ইনসান।
বাংলা অর্থ: তিনিই সৃষ্টি করেছেন মানুষ,
৪. বাংলা উচ্চারণ: আল্লামাহুল বায়ান।
বাংলা অর্থ: তিনিই তাকে শিখিয়েছেন বর্ণনা।
৫. বাংলা উচ্চারণ: আশ শামসু ওয়াল কামারু বি হুসবান।
বাংলা অর্থ: সূর্য ও চন্দ্র হিসাবমতো চলে।
৬. বাংলা উচ্চারণ: ওয়ান্নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।
বাংলা অর্থ: এবং তৃণলতা ও বৃক্ষরাজি সেজদারত আছে।
৭. বাংলা উচ্চারণ: ওয়াস সামা আরাফা আ হা ওয়া ওয়া জাআল মিজান।
বাংলা অর্থ: তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড।
৮. বাংলা উচ্চারণ: আল্লাতাত গাও ফিল মিজান।
বাংলা অর্থ: যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে।
৯. বাংলা উচ্চারণ: ওয়া আকিমুল ওয়াজ না বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান।
বাংলা অর্থ: তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না।
১০. বাংলা উচ্চারণ: ওয়াল আরজা ওয়া জা আহা লিল আনাম।
বাংলা অর্থ: তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
১১. বাংলা উচ্চারণ: ফিই হা ফা কিহাতুও ওয়ান্না খলু জাতুল আকমাম।
বাংলা অর্থ: এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খেজুর বৃক্ষ।
১২. বাংলা উচ্চারণ: ওয়াল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান।
বাংলা অর্থ: আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
১৩. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বি কুমাতু কাজজিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
১৪. বাংলা উচ্চার: খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার।
বাংলা অর্থ: তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা থেকে।
১৫. বাংলা উচ্চারণ: ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন্নার।
বাংলা অর্থ: এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
১৬. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বি কুমাতু কাজ জিবান।
বাংলা অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোনো কোনো অনুগ্রহ অস্বীকার করবে?
১৭. বাংলা উচ্চারণ: রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।
বাংলা অর্থ: তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
১৮. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
১৯. বালা উচ্চারণ: মারাজাল বাহ রাইনি ইয়াল তাকিয়ান।
বাংলা অর্থ: তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
২০. বাংলা উচ্চারণ: বাইনা হুমা বারজাখুল্লা ইয়াব গিয়ান।
বাংলা অর্থ: উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
২১. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
২২. বাংলা উচ্চারণ: ইয়াখ রুজু মিনহুমাল লু লুউ ওয়াল মার জান।
বাংলা অর্থ: উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
২৩. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
২৪. বাংলা উচ্চারণ: ওয়া লাহুল জাওয়া রিল মুনশা আতু ফিল বাহরি কাল আলাম।
বাংলা অর্থ: দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজগুলো তাঁরই (নিয়ন্ত্রণাধীন)।
২৫. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
২৬. বাংলা উচ্চারণ: কুল্লু মান আলাইহা ফান।
বাংলা অর্থ: ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল।
২৭. বাংলা উচ্চারণ: ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম।
বাংলা অর্থ: একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
২৮. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
২৯. বাংলা উচ্চারণ: ইয়াস আলু হুমান ফিস সামা ওয়াতি ওয়াল আরজি কুল্লা ইয়াও মিন হুওয়া ফি শান।
বাংলা অর্থ: নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। সর্বদাই কোনো না কোনো কাজে আছেন।
৩০. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৩১. বাংলা উচ্চারণ: সানাফরুগু লাকুম আইয়ু হাস সাকালান।
বাংলা অর্থ: হে জিন ও মানব, আমি শিগগিরই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব।
৩২. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান ।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৩৩. বাংলা উচ্চারণ: ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আন তানফুজু মিন আকতা রিস সামা ওয়াতি ওয়াল আরজি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান।
বাংলা অর্থ: হে জিন ও মানবকুল, নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
৩৪. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৩৫. বাংলা উচ্চারণ: ইউর সালু আলাইকুমা শুওয়া জুম মিন্না রিওঁ ওয়া নুহা সুন ফালা তান তাসিরান।
বাংলা অর্থ: ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ, তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
৩৬. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৩৭. উচ্চারণ: ফা য়িজান শাককাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান।
বাংলা অর্থ: যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে।
৩৮. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৩৯. বাংলা উচ্চারণ: ফা ইয়াওমা ইজিল্লা ইউস আলু আন জামবিহি ইনছুওঁ ওয়ালা জান।
বাংলা অর্থ: সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
৪০. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৪১. বাংলা উচ্চারণ: ইউ রাফুল মুজরিমুনা বিসিমা হুম ফা ইউ খাজুবিন্নাওয়াসি ওয়াল আকদাম।
বাংলা অর্থ: অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে।
৪২. বালা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৪৩. বাংলা উচ্চারণ: হা জিহি জাহান্নামুল্লাতি ইউ কাজজিবু বিহাল মুজরিমুন।
বাংলা অর্থ: এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
৪৪. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৪৫. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৪৬. বাংলা উচ্চারণ: ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
বাংলা অর্থ: যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান।
৪৭. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৪৮. বাংলা উচ্চারণ: জাওয়া তা আফনান।
বাংলা অর্থ: উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
৪৯. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৫০. বাংলা উচ্চারণ: ফি হিমা আইনানি তাজরিয়ান।
বাংলা অর্থ: উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবণ।
৫১. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৫২. বালা উচ্চারণ: ফি হিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান।
বাংলা অর্থ: উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
৫৩. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৫৪. বালা উচ্চারণ: মুত্তাকি য়িনা আলা ফুরুশিম বাতা য়িনুহা মিন ইসতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দান।
বাংলা অর্থ: তারা সেখানে রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের কাছে ঝুলবে।
৫৫. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৫৬. বাংলা উচ্চারণ: ফি হিন্না কাসিরা তুত্তারফি লাম ইয়াত মিসহুন্না ইনসুন কাবলা হুম ওয়ালা জান।
বাংলা অর্থ: সেখানে থাকবে আনতনয়ন নারীরা, কোনো জিন ও মানব আগে যাদের ব্যবহার করেনি।
৫৭. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৫৮. বাংলা উচ্চারণ: কা আন্না হুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান।
বাংলা অর্থ: প্রবাল ও পদ্মরাগ সদৃশ নারীরা।
৫৯. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৬০. বাংলা উচ্চারণ: হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান।
বাংলা অর্থ: সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
৬১. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৬২. বালা উচ্চারণ: ওয়া মিন দুনিহিমা জান্নাতান।
বাংলা অর্থ: এই দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে।
৬৩. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৬৪. বাংলা উচ্চারণ: মুদ হাম মাতান।
বাংলা অর্থ: কালোমতো ঘন সবুজ।
৬৫. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৬৬. বালা উচ্চারণ: ফি হিমা আইনানি নাজ্জা খাতান।
বাংলা অর্থ: সেখানে আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
৬৭. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৬৮. বাংলা উচ্চারণ: ফি হিমা ফাকিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়া রুম্মান।
বাংলা অর্থ: সেখানে আছে ফল-মুল, খেজুর ও আনার।
৬৯. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৭০. বাংলা উচ্চারণ: ফি হিন্না খাইরা তুন হিসান।
বাংলা অর্থ: সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী নারীরা।
৭১. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৭২. বাংলা উচ্চারণ: হু রুম মাকসুরাতুন ফিল খিয়াম।
বাংলা অর্থ: তাঁবুতে অবস্থানকারী হুরগণ।
৭৩. বাংলা উচ্চারণ: ফাবি রআইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৭৪. বাংলা উচ্চারণ: লাম ইয়াতমিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান।
বাংলা অর্থ: কোন জিন ও মানব আগে তাদের স্পর্শ করেনি।
৭৫. বাংলা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৭৬. বাংলা উচ্চারণ: মুত্তাকিয়ি না আলা রাফরাফিন খুদরিওঁ ওয়া আবকা রিইয়িন হিসান।
বাংলা অর্থ: তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
৭৭. বালা উচ্চারণ: ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ জিবান।
বাংলা অর্থ: অতএব (হে জিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?
৭৮. বাংলা উচ্চারণ: তাবা রাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম।
বাংলা অর্থ: কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
লেখক: আলেম ও মাদরাসা শিক্ষক