ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ
Nagad desktop

জগদ্বিখ্যাত ও পাঠকপ্রিয় সিরাতগ্রন্থ 'নবিয়ে রহমত'

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম
জগদ্বিখ্যাত ও পাঠকপ্রিয় সিরাতগ্রন্থ 'নবিয়ে রহমত'
‘নবিয়ে রহমত’ বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

আল্লাহ বলেন, ‘(হে নবি) বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৩১)। আল্লাহকে পাওয়ার প্রথম শর্ত হলো মুহাম্মাদ (সা.)-কে ভালোবাসা। মুহাম্মাদ (সা.)-এর উত্তম আদর্শের কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করা। তাঁর আদর্শের কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর প্রিয় হওয়া যায়। মুহাম্মাদ (সা.)-এর মতো উত্তম আদর্শের জনক পৃথিবীতে আর কেউ নেই। তিনি ছিলেন পৃথিবীর সব মানুষের জন্য রহমত। তিনি পৃথিবীতে বিপুল রহমত নিয়ে এসেছিলেন। তাঁর হৃদয় ছিল পৃথিবীর সব কালের সব মানুষের জন্য দয়ামায়ায় পরিপূর্ণ। 

যারা মুহাম্মাদ (সা.)-কে দিয়েছে অবর্ণনীয় কষ্টক্লেশ, তিনি তাদের জন্য ঘোষণা করেছেন গণক্ষমা। যারা তাঁকে তাড়িয়ে দিয়েছে দুয়ার থেকে, পাথরে পাথরে করেছে জর্জরিত, তিনি তাদের জন্য করেছেন কল্যাণের দোয়া। কারণ তিনি রহমতের নবি। রহমতের দ্বীন প্রতিষ্ঠা করতে তিনি সয়েছেন লাঞ্ছনা, হয়েছেন নির্বাসিত, হারিয়েছেন আত্মীয়-স্বজন। তবুও তিনি আশা হারিয়ে ফেলেননি মানুষের ওপর থেকে, নিরাশ হয়ে যাননি রবের করুণা থেকে। ফলে আল্লাহ তাঁকে পুরস্কৃত করেছেন অভাবিত বিজয়ে, ভূষিত করেছেন রহমাতুল-লিল আলামিন অভিধায়। 

রহমতের নবির সে মহাকাব্যিক জীবনের আনন্দ-বেদনার ঘটনাবলি দিয়ে সাজানো হয়েছে অসামান্য সিরাতগ্রন্থ নবিয়ে রহমত। বইটি লিখেছেন প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, সমাজ সংস্কারক, সুসাহিত্যিক সাইয়িদ আবুল হাসান আলি নদভি। বইটি নবিজির মহাকাব্যিক জীবন, সুমহান চরিত্র, অনুপম আদর্শ, অমূল্য পাথেয়ের আলোকিত পাঠ ও অসাধারণ বৈশিষ্ট্যে ভরপুর। এ বই সিরাতের প্রাচীন মৌলিক বইগুলোর ওপর ভিত্তি করে আধুনিক ভাষা ও জ্ঞান-গবেষণার রীতিতে লেখা হয়েছে। লেখক এখানে শুধু নবিজীবনের ঘটনাপ্রবাহের ওপর থেমে থাকেননি; বরং বিশ্লেষণের সূত্র ধরে গভীর থেকে তুলে এনেছেন শিক্ষণীয় উপাদান ও দার্শনিক ফলাফল। 

বইটিতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা সচরাচর অন্যান্য সিরাতবইয়ে পাওয়া যায় না—

  • বইটি আধুনিক ও বুদ্ধিবৃত্তিক শৈলীতে লেখা।
  • প্রাচীন ও আধুনিক— সব ধরনের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য আহরণ করে বইটি লেখা হয়েছে।
  • লেখক বইটি রচনায় আবেগ ও বিবেক দুটোই সমানভাবে কাজে লাগান।
  • তিনি মুসলিম-অমুসলিম সবাইকে সামনে রেখে বইটি রচনা করেন।
  • বইটিতে নবিজীবনের বুদ্ধিবৃত্তিক দিক এবং উম্মাহর গঠন ও দাওয়াতের দিক— উভয়টি সমানভাবে উঠে এসেছে।
  • বইয়ের শেষ অধ্যায়ে লেখক গোটা বিশ্বের ওপর নবিজির (সা.) অসামান্য অবদান তুলে ধরেছেন। 

নবিয়ে রহমত মূলত আরবি ভাষায় রচিত। বইটির মূল নাম আস-সিরাতুন নাবাবিয়া। ১৯৭৭ সালে এ নামেই বইটি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে উর্দু, হিন্দি, ইংরেজি, তুর্কি ও ইন্দোনেশিয়ান ভাষায় বের হয়েছে এর অনুবাদ। এভাবেই বইটি নানা দেশের অগণিত পাঠকের হাতে পৌঁছায়। বিশেষ করে আরবি সংস্করণটি আরব বিশ্বের কয়েকটি জনপ্রিয় ও প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত। বইটি আপনার সিরাতপাঠের মননকে আরও সমৃদ্ধ করবে।  

বইটি লিখেছেন সাইয়িদ আবুল হাসান আলি নদভি। অনুবাদ করেছেন আব্দুল্লাহ আল-ফারুক। অনুবাদের ভাষা সহজ-সাবলীল, ঝরঝরে ও প্রাণবন্ত। সব শ্রেণির পাঠক বইটি সহজে বুঝতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। সম্পদনা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে মূল আরবি বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে প্রয়োজনীয় টীকা-টিপ্পনী, ব্যাখ্যা-বিশ্লেষণ ও তথ্যসূত্র। ব্যক্তি, স্থান ও স্থাপনার বিশুদ্ধ নাম তুলে ধরার ক্ষেত্রে সংশ্লিষ্ট আকরগ্রন্থগুলোর সাহায্য নেওয়া হয়েছে। 

বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। ৬১৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৮৫০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি সমকালীন প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে

বই: নবিয়ে রহমত
লেখক: সাইয়িদ আবুল হাসান আলি নদভি
অনুবাদক: আব্দুল্লাহ আল-ফারুক
প্রকাশক: সমকালীন প্রকাশন 
পৃষ্ঠা সংখ্যা: ৬১৬
মুদ্রিত মূল্য: ৮৫০ টাকা
মোবাইল: ০১৪০৯-৮০০৯০০

লেখক : আলেম ও সাংবাদিক 

শামায়েল রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪৩ এএম
রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত
ছবি: সংগৃহীত

মানুষের চুল সাধারণত বয়স বা চিন্তার কারণে পাকে। কিন্তু মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব রাসুলুল্লাহ (সা.)-এর চুল পাকার পেছনে ছিল এক স্বর্গীয় এবং কম্পন সৃষ্টিকারী কারণ। কিন্তু প্রিয় নবি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মাথার সেই অল্প কিছু চুলের চমৎকার রূপ কেমন ছিল, তা কি আপনি জানেন? চলুন আজ জেনে নিই সেই অজানা ইতিহাস।

রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র চুল-দাড়ির শুভ্রতা বা সাদা হওয়া সাধারণ কোনো বার্ধক্যের লক্ষণ ছিল না, বরং তা ছিল এক স্বর্গীয় গাম্ভীর্যের প্রতীক। সাহাবিদের বর্ণনা থেকে জানা যায়, তাঁর এই শ্বেতকেশ মোবারকের মধ্যেও এক অপূর্ব সৌন্দর্য লুকিয়ে ছিল। নবিজি (সা.)-এর মাথায় যখন অল্প কিছু চুল সাদা হতে শুরু করে, তখন দূর থেকে তা অদ্ভুত এক লালচে আভায় জ্বলজ্বল করত। সবুজ রঙের চাদর পরিহিত অবস্থায় তাঁর এই রূপ ছিল দেখার মতো। তা ছাড়া, তাঁর মাথার সিঁথির অংশে যে সামান্য কয়েকটি সাদা চুল ছিল, তাতে সুগন্ধি তেল ব্যবহার করলে শুভ্রতা পুরোপুরি ঢেকে যেত।

আবু রিমছা আত-তায়মী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সে সময় তাঁর পরনে ২টি সবুজ রঙের কাপড় ছিল। তাঁর চুল সাদা দেখা যাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল লাল।’ (মুসনাদে আহমাদ, ৭১১১; মুজামুল কাবীর, ১৮১৭৬; মুস্তাদরাকে হাকেম, ৪২০৩; শারহুস সুন্নাহ, ৩০৯১; মিশকাত, ৪৩৫৯)
জাবির ইবনে সামুরা (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর সিঁথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এ চুলগুলোতে তৈল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত।’ (মুসনাদে আহমাদ, ২১০৩০; মুজামুল কাবীর,১৯৩০)

একবার হযরত আবু বকর (রা.) ও অন্যান্য সাহাবি নবিজিকে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনার চুল তো সাদা হয়ে যাচ্ছে, আমরা আপনার বার্ধক্যের স্পষ্ট নিদর্শন দেখতে পাচ্ছি।’ জবাবে রাসুলুল্লাহ (সা.) এক অভূতপূর্ব কারণ ব্যক্ত করলেন। তিনি জানালেন, কোনো দুনিয়াবি দুশ্চিন্তা বা স্বাভাবিক বয়সের কারণে তাঁর চুল পাকেনি; বরং পবিত্র কোরআনের কিছু সুরার গভীর ভাবগাম্ভীর্য ও সতর্কবাণী তাঁকে বার্ধক্যের দিকে এগিয়ে নিয়েছে।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসা-আলুন (নাবা), ইযাশ-শামসু কুভভিরাত (তাকভীর) আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।’ (মুস্তাদরাকে হাকেম,৩৩১৪; শারহুস সুন্নাহ, হাদিস: ৪১৭৫; জামেউস সগীর, ৬০৩৬; সিলসিলা সহীহাহ, হাদিস: ৯৫৫)

আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হুদ এবং তদানুরূপ সুরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে।’ (মুজামুল কাবীর লিত-তাবারানী, ১৭৭৭৪; মুসনাদে আবু ইআলা,  ৮৮০; মিশকাত,৫৩৫৩)। ইসলামি গবেষকদের মতে, এই সুরাগুলোতে কেয়ামতের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তি এবং পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের বিবরণ রয়েছে। উম্মতের প্রতি গভীর ভালোবাসা ও আল্লাহর ভয়মিশ্রিত দায়িত্ববোধের কারণেই এই সুরাগুলোর চিন্তায় আল্লাহর রাসুলের (সা.) চুল মোবারক শ্বেতবর্ণ ধারণ করেছিল।

লেখক: আলেম ও সাংবাদিক 

পবিত্র আশুরা ২৬ জুন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
পবিত্র আশুরা ২৬ জুন
ছবি: সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা শুরু হবে। হিসাব অনুযায়ী আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আশুরা ইসলামের ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। এই দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করা হয়। আদম (আ.)কেও এই দিনেই সৃষ্টি করা হয়। পরে শয়তানের প্ররোচনায় তিনি ভুল করলে এই দিনই তাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। 

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনাটিও ঘটে এই দিনে। মহানবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীদের হত্যা করা হয় এই দিনে।

 

১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:০০ এএম
১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুন, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুনর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুনর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি ও মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ১৭ জুন ২০২৬, বুধবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো

জোহর

১২.০২ মিনিট

আসর

৪.৩৮ মিনিট

 

মাগরিব

৬.৫০ মিনিট

 

এশা

৮.১৬ মিনিট

ফজর (১৮ জুন)

.৪৪ মিনিট

 

 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

নিজের অধিকারের সীমানা চেনা উপায়

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০০ পিএম
নিজের অধিকারের সীমানা চেনা উপায়
ছবি: সংগৃহীত

মানবসমাজের শৃঙ্খলা ও পারস্পরিক অধিকারের ভারসাম্য রক্ষায় ইসলাম যে কতটা বাস্তবসম্মত ও যৌক্তিক, তা ফুটে উঠেছে আল্লাহর রাসুল (সা.)-এর আইনি প্রজ্ঞাপূর্ণ এই বাণীতে। আমরা অনেক সময় আবেগের বশে বা অজ্ঞতাবশত এমন কিছু কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা করার কোনো আইনি বা নৈতিক অধিকার আমাদের নেই। এই মানসিকতা ও ভুল প্রবণতাকে সুনির্দিষ্ট সীমারেখায় এনেছেন বিশ্বনবি (সা.)।

রাসুলুল্লাহ (সা.) তিনটি বিশেষ উদাহরণের মাধ্যমে মানুষের অধিকার ও মালিকানার একটি চিরন্তন মূলনীতি স্পষ্ট করেছেন:
একজন মানুষের নিজের যা সামর্থ্য বা মালিকানায় নেই, তা নিয়ে আল্লাহর নামে মান্নত করা সম্পূর্ণরূপে অর্থহীন। যেমন- কারও হয়তো নিজের কোনো গবাদি পশু বা অর্থ নেই, অথচ সে মান্নত করল যে অন্য কারও সম্পদ বা অলীক কোনো বস্তু আল্লাহর রাস্তায় দান করে দেবে। নিজের মালিকানা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এমন মান্নতের কোনো ধর্মীয় কার্যকারিতা নেই।

প্রাচীন সমাজব্যবস্থার প্রেক্ষাপটে নবিজি (সা.) স্পষ্ট করেন, যে দাস বা বন্দি নিজের অধীনে নেই, তাকে মুক্ত করার ঘোষণা দেওয়ার কোনো অধিকার কারও নেই। এটি মূলত মানুষের ক্ষমতার সীমাবদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়। পারিবারিক ও বৈবাহিক আইনের ক্ষেত্রে এটি একটি বৈপ্লবিক সামাজিক মূলনীতি। যে নারী এখনো কারও বিবাহবন্ধনে আবদ্ধ হননি অথবা যে নারী অন্য কারও স্ত্রী, তাকে তালাক দেওয়ার কোনো অধিকার কোনো পুরুষের নেই। অর্থাৎ, বিবাহ চুক্তি সম্পন্ন হওয়ার পূর্বে বা সম্পূর্ণ অপরিচিত কোনো নারীকে লক্ষ্য করে তালাকের ঘোষণা দেওয়া এক প্রকার হাস্যকর ও বাতিল প্রচেষ্টা মাত্র।

এই হাদিসটি আমাদের একটি আধুনিক আইনি ধারণা দেয়, যাকে আমরা বলি ‘মালিকানা ও কর্তৃত্বের অধিকার’ (Right of Ownership and Jurisdiction)। ইসলাম আমাদের শেখায়, অবাস্তব কল্পনা বা অন্যের ওপর অনধিকার চর্চা করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। নিজের অধিকারের সীমানা চেনা এবং সেই সীমানার ভেতরে থেকে দায়িত্ব পালন করাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।

লেখক: আলেম ও সাংবাদিক 

জাহান্নামের আগুন যার জন্য হারাম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫১ পিএম
জাহান্নামের আগুন যার জন্য হারাম
ছবি: সংগৃহীত

রুক্ষতা এবং অহংকারের এই আধুনিক যুগে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি কী হতে পারে? প্রচলিত সমাজ যেখানে কঠোরতাকে ক্ষমতা মনে করে, সেখানে ইসলামের পরম শিক্ষা বলছে–নম্রতা, লজ্জা এবং সরলতাই হলো ইহকাল ও পরকালের সবচেয়ে বড় বিজয়ের চাবিকাঠি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুমহান বাণীগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সামান্য আচরণগত পরিবর্তন কীভাবে একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি দিতে পারে।

কঠোরতা নয়, বরং কোমলতাই মহান আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ।দ উম্মুল মুমিনীন আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন, কঠোরতা এবং অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না (মুসলিম, মিশকাত হা/৫০৬৮)।

রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) স্পষ্ট করে দিয়েছেন যে, নম্রতা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এবং কঠোরতা মানুষের স্বভাবকে দোষনীয় করে তোলে। অন্য এক বর্ণনায় তিনি বলেন, যাকে নম্রতার কিছু অংশ দেওয়া হয়েছে, তাকে মূলত দুনিয়া ও আখেরাতের বিরাট কল্যাণের অংশ দেওয়া হয়েছে (শরহু সুন্নাহ, মিশকাত হা/৫০৭৬)।

ইসলামে লজ্জা কেবল একটি অনুভূতি নয়, এটি ঈমানের অন্যতম স্তম্ভ। ইবনু ওমর (রা.) থেকে বর্ণিত, এক আনসারি ব্যক্তি তার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন; তা দেখে রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তাকে ছেড়ে দাও। কারণ লজ্জা হলো ঈমানের অংশ (বুখারি, মুসলিম, মিশকাত হা/৫০৭০)।

বিপরীতে সমাজে যারা মুখোশধারী বা দ্বিমুখী, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে। আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে সেই দ্বিমুখী ব্যক্তি, যে একেকজনের কাছে একেক মুখ নিয়ে হাজির হয় (বুখারি, মুসলিম, মিশকাত হা/৪৮২২)।

মানুষ হিসেবে ভুল বা পাপ হওয়া অস্বাভাবিক নয়, তবে তা থেকে মুক্তির পথও সহজ। আবু যার (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপদেশ দিয়েছেন–যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো (যা পাপকে মুছে দেবে) এবং সদাচরণের মাধ্যমে মানুষের সঙ্গে মিশে থাকো (তিরমিজি, মিশকাত হা/৫০৮৩)।

আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বর্ণনা করেন এক পরম সৌভাগ্যের কথা। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, জাহান্নামের আগুন এমন প্রত্যেক ব্যক্তির জন্য হারাম, যার মেজাজ নরম, স্বভাব কোমল, মানুষের সঙ্গে মিশুক এবং আচরণ সরল সহজ (আহমাদ, তিরমিজি, মিশকাত হা/৫০৮৪)। রুক্ষতা বর্জন করে সরলতা ও কোমল আচরণের মাধ্যমে মানুষের নিকটবর্তী হওয়াই হোক আমাদের সামাজিক ও ধর্মীয় আদর্শ।

লেখক: আলেম ও সাংবাদিক