ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান এইচআইভি চিকিৎসায় বড় সাফল্য ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা দুইজনের মৃত্যুর পর ডেঙ্গুর টিকা স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিল অভিযান ট্রাম্প প্রশাসনের লাল বাহাদুর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল শিবিরে ওজন কমানোর অনুমোদনহীন ওষুধের নতুন ক্রেজ এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার চায়নিজ জামাই চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার রংপুরে ওয়ার্ডভিত্তিক অপরাধচক্র শনাক্তের নির্দেশ আরপিএমপির ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২
Nagad desktop

আমলে সালেহের পরিচয় ও বৈশিষ্ট্য

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
আমলে সালেহের পরিচয় ও বৈশিষ্ট্য
ছবি: সংগৃহীত

‘আমলে সালেহ’ একটি বহুল ব্যবহৃত ইসলামি পরিভাষা, যার আভিধানিক অর্থ হলো উত্তম কাজ বা সৎকর্ম। ইসলামের দৃষ্টিকোণ থেকে, আমলে সালেহ বলতে সেসব সৎকর্মকে বোঝানো হয়—যা মহান আল্লাহতায়ালার দেখানো পথে, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য এবং বিশুদ্ধ নিয়তে সম্পন্ন করা হয়। আমলে সালেহ কেবল ইবাদত-বন্দেগির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানবজীবনের প্রতিটি ভালো কাজকে অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমেই একজন মুমিন তার জীবনে পবিত্রতা আনে এবং পরকালীন মুক্তির পথ সুগম করে।

পবিত্র কোরআনুল কারিমে আল্লাহতায়ালা ঘোষণা করেন, ‘আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন।’ (সুরা মুহাম্মদ, ২)

আমলে সালেহ কী কী? ‘আমলে সালেহ’-এর পরিধি অত্যন্ত ব্যাপক। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো—
ইমান ও তাওহিদ: আমলে সালেহ কবুল হওয়ার প্রথম শর্ত হলো খাঁটি ইমানের অধিকারী হওয়া এবং কুফরি ও শিরক (আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন) থেকে মুক্ত থাকা।

ফরজ ইবাদত: নামাজ, রোজাসহ ইসলামের মৌলিক ফরজ বিধানগুলো বিশুদ্ধভাবে ও সময়মতো আদায় করা।
পারিবারিক দায়িত্ব: পিতামাতার সেবা করা এবং তাদের প্রতি সদাচরণ করা।
আর্থিক কর্তব্য: সামর্থ্য থাকলে সঠিকভাবে জাকাত আদায় করা এবং সামর্থ্য অনুযায়ী প্রকাশ্যে বা গোপনে দান-সদকা করা।
শারীরিক ইবাদত: সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা।

চারিত্রিক গুণাবলি: নম্র, ভদ্র, বিনয়ী হওয়া, সত্যবাদী হওয়া এবং সকল প্রকার চারিত্রিক উত্তম গুণাবলি অর্জন করা।
আচরণগত পবিত্রতা: কাউকে কথা দিয়ে আঘাত না করা, মিথ্যাচার, হিংসা ও পরনিন্দা থেকে দূরে থাকা।
সামাজিক উপকার: হাসিমুখে কথা বলা, যা একটি গুরুত্বপূর্ণ আমলে সালেহ। এ ছাড়া অন্যের উপকার করা—সেটা অর্থ বা কথা দিয়ে সহায়তা করাই হোক কিংবা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াই হোক।

আমলে সালেহর গুরুত্ব সম্পর্কে আল্লাহতায়ালা আরও বলেন, ‘আর যারা ইমান আনে আর সৎকর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দেব এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব, যা তারা করত।’ (সুরা আনকাবুত, ৭)
সুতরাং, আমলে সালেহ বা উত্তম করতে হলে ইবাদতের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। কারণ, এই সৎকর্মই আখিরাতে আমাদের মুক্তির একমাত্র পুঁজি।

লেখক: প্রাবন্ধিক

 

হাদিসের কথা যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই

আধুনিক সমাজে অপরাধ আড়াল করতে মানুষ কত ফন্দিই না আঁটে! কিন্তু এমন এক অলৌকিক বিচারব্যবস্থার বিধান রয়েছে, যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। হযরত উবাদাহ ইবনু ছামেত (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ব্যভিচারের কঠোর শাস্তির বিধান ঘোষণা করেছেন। তিনি জানান, অবিবাহিত অপরাধীদের জন্য একশ বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন এবং বিবাহিতদের জন্য চরম শাস্তি রজম বা পাথর নিক্ষেপের বিধান নির্ধারিত (মুসলিম, ৩৫৫৮)। হযরত আয়েশা (রা.) বর্ণিত অন্য হাদিসেও বিবাহিত ব্যভিচারী, খুনি এবং আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে অবস্থানকারীদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে (আবু দাউদ, ৪৩৫৩)।

সমাজে কিছু অপরাধের সামাজিক ও মনস্তাত্ত্বিক মাত্রা এতটাই কুৎসিত যে, স্রষ্টা স্বয়ং তাদের প্রতি বিমুখ হন। হযরত আবু হুরায়রাহ (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, তিন শ্রেণির লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না; বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলেন, বার্ধক্যে উপন্ন হওয়া ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহঙ্কারী দরিদ্র ব্যক্তি (মুসলিম, ৫১০৯)।

অপরাধ স্বীকার করে নিজেকে শুধরে নেওয়ার এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক খণ্ডচিত্র পাওয়া যায় সাহাবি মায়েয ইবনে মালেক (রা.) এবং গামেদি গোত্রের এক নারীর ঘটনায়। তারা নিজে থেকে রাসুল (সা.)-এর কাছে এসে নিজেদের ব্যভিচারের অপরাধ স্বীকার করে পবিত্র করার আকুতি জানান। রাসুল বারবার তাদের ফিরে যাওয়ার সুযোগ দিলেও তারা নিজেদের দাবিতে অটল থাকেন। এমনকি গামেদি নারী গর্ভবতী থাকায় সন্তান প্রসব এবং পরে তার দুধ ছাড়ানো পর্যন্ত রুটির টুকরো হাতে না আসা অবধি ধৈর্য ধরে অপেক্ষা করেন ও শাস্তি মাথা পেতে নেন। তাদের এই খাঁটি অনুশোচনা দেখে রাসুল (সা.) বলেন, তারা এমন খালেছ তওবা করেছে, যা সমস্ত উম্মত বা কোনো বড় জালেমের মাগফিরাতের জন্যও যথেষ্ট (মুসলিম, ৩৫৬২)।

লোকচক্ষুর আড়ালে করা পাপের পরকালীন পরিণতি কেমন হতে পারে, তা রাসুল (সা.)-এর দেখা একটি অলৌকিক স্বপ্নে স্পষ্ট হয়। হযরত সামুরা ইবনে জুনদুব (রা.) বর্ণিত দীর্ঘ হাদিসে দেখা যায়–তন্দুরের মতো এক সংকীর্ণ ও লেলিহান অগ্নিগর্ভে উলঙ্গ নারী-পুরুষরা জ্বলছে। সঙ্গী ফেরেশতা জিবরাঈল ও মিকাঈল (আ.) জানান, তারা মূলত দুনিয়ার ব্যভিচারী বা জেনাকারীর দল (বুখারি, ৪৬২১)। সেই স্বপ্নে কোরআন থেকে গাফেলদের মাথায় পাথর নিক্ষেপ এবং মিথ্যাবাদীদের গাল সাঁড়াশি দিয়ে চেরার দৃশ্যও দেখানো হয়।

আইন ও সমাজের চোখ ফাঁকি দেওয়া গেলেও নিজের কর্ম ও বিবেকের হাত থেকে বাঁচার উপায় নেই। সাময়িক মোহের পেছনে না ছুটে মায়েয বা গামেদি নারীর মতো অনুতপ্ত হয়ে নিজের জীবনকে পবিত্র রাখাই হোক আমাদের একমাত্র লক্ষ্য।

লেখক: আলেম ও সাংবাদিক 

শামায়েল কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:১৩ এএম
কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ
ছবি: সংগৃহীত

আপনি কি কখনো এমন কোনো নয়নের কথা কল্পনা করেছেন, যার শুভ্রতার মাঝে লুকিয়ে ছিল এক মায়াবী লালিমা? কিংবা এমন এক অনন্য বাচনভঙ্গির কথা, যা কোনো কৃত্রিম মাইক্রোফোন ছাড়াই হাজারও মানুষের জনসমুদ্রে স্পষ্ট শোনা যেত? সাহাবি হযরত জাবির ইবনে সামুরা (রা.) যখনই প্রিয় নবি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর চেহারার দিকে তাকাতেন, তাঁর দৃষ্টি থমকে যেত নবিজির চোখ এবং মুখের এক অপার্থিব সৌন্দর্যের কাছে। চলুন, আজ নবিজির মুখাবয়ব, ডাগর চক্ষু এবং পায়ের গোড়ালির চমৎকার এক শারীরিক রহস্য উন্মোচন করি।

হাদিসের নিখুঁত পরিভাষা ও সাহাবিদের বিবরণ থেকে জানা যায়, আল্লাহর রাসুল (সা.)-এর মুখ মোবারক ছিল বেশ প্রশস্ত (মুসলিম,৬২১৬)। আরবের প্রখ্যাত বর্ণনাকারী সিমাক (রহ.) এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হলো– তিনি ‘বড় মুখগহ্বর বিশিষ্ট’ বা সুন্দর ও সুললিত বাচনভঙ্গির অধিকারী ছিলেন। মানব শরীরের গঠনশৈলী ও প্রাচীন আরবের অলঙ্কারশাস্ত্র অনুযায়ী, প্রশস্ত মুখগহ্বর হওয়া উচ্চ কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ এবং অসাধারণ বাগ্মিতার লক্ষণ। এটি প্রমাণ করে যে, তিনি যখন কথা বলতেন, তখন প্রতিটি শব্দ মুক্তোর মতো ঝরে পড়ত এবং দূর-দূরান্তের মানুষও তা কোনো অস্পষ্টতা ছাড়াই শুনতে পেত।

নবিজি (সা.)-এর চোখের গঠন ছিল অতুলনীয়। তিনি ছিলেন ডাগর বা বড় চক্ষুর অধিকারী (মুসলিম,৬২১৬)। তাঁর চোখের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, চোখের সাদা অংশের মাঝে এক ধরনের হালকা ও সূক্ষ্ম লালিমার আভা ছড়িয়ে থাকত (মুসনাদে আহমাদ, ২১০২৪)। এটি কোনো ক্লান্তির লক্ষণ ছিল না, বরং এই স্বাভাবিক লালিমা তাঁর ডাগর চোখ দুটিকে এক অনন্য তেজস্বী, গম্ভীর এবং মায়াবী রূপ দান করেছিল, যা দেখামাত্রই মানুষের অন্তরে শ্রদ্ধাবোধ জাগ্রত হতো।

নবিজি (সা.)-এর পায়ের গোড়ালি মোবারক ছিল সাধারণ মানুষের তুলনায় স্বল্প মাংসল বা সরু (সহিহ ইবনে হিব্বান,৬২৮৯)। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, পায়ের গোড়ালি হালকা ও সরু হওয়া দ্রুত হাঁটার ক্ষমতা, ক্ষিপ্রতা এবং ক্লান্তিহীন পথ চলার শারীরিক সক্ষমতাকে নির্দেশ করে। এই চমৎকার শারীরিক কাঠামোর কারণেই তিনি আরবের উত্তপ্ত বালুকারাশির ওপর দিয়ে মাইলের পর মাইল ক্লান্তিহীনভাবে হেঁটে দাওয়াতের কাজ সম্পন্ন করতে পারতেন (জামেউস সগির, ৮৯৫২)।

লেখক: আলেম ও সাংবাদিক 

৯ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১১:১৬ এএম
৯ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুন, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুনর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুনর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি ও মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে। 

আজ ৯ জুন ২০২৬, মঙ্গলবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— 

জোহর

১২.০১ মিনিট

আসর

৪.৩৬ মিনিট

মাগরিব

৬.৪৭ মিনিট

 

এশা

৮.১৩ মিনিট

ফজর (১০ জুন)

.৪৪ মিনিট

 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.)

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১৫ পিএম
যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.)
ছবি: সংগৃহীত

আমাদের জীবনে আনন্দ ও উদযাপনের মুহূর্তগুলো নানা রূপে আসে। কখনো পরীক্ষায় ভালো ফলাফল, কখনো চাকরিতে কাঙ্ক্ষিত পদোন্নতি, ব্যবসায়িক সাফল্য কিংবা যেকোনো কঠিন পরিস্থিতি পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন—সবই মানুষের মনকে এক অনাবিল প্রশান্তিতে ভরিয়ে দেয়। বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের ধরণ সাধারণ মানুষের চেয়ে আলাদা। ইসলাম আমাদের শিখিয়েছে, যেকোনো অর্জনের পেছনে নিজের মেধার চেয়ে মহান আল্লাহর অনুগ্রহই প্রধান। তাই সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে অহংকারী না হয়ে আল্লাহর দরবারে বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।

রাসূলুল্লাহ (সা.) যখনই কোনো বড় সাফল্য, বিজয় বা কাঙ্ক্ষিত অর্জন লাভ করতেন, তখনই তিনি পরম স্রষ্টার প্রতি শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশে এক বিশেষ দোয়া পাঠ করতেন। ঐতিহাসিক মক্কা বিজয়ের মতো মহিমান্বিত মুহূর্তেও আল্লাহর রাসুল (সা.)-এর অবয়বে কোনো অহংকার ছিল না, বরং তাঁর হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নত।

বিজয় ও সাফল্যের সেই বিশেষ মুহূর্তে রাসুল (সা.) যে দোয়াটি নিয়মিত পড়তেন, তা নিচে দেওয়া হলো: الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَصَرَ عَبْدَهُ وَأَعَزَّ دِينَهُ
বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি নাসারা আবদাহু ওয়া আ-আজ্জা দ্বীনাহ।
অর্থ: সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তাঁর দ্বীনকে (জীবনবিধানকে) শক্তিশালী ও সম্মানিত করেছেন।

আজকের প্রতিযোগিতাপূর্ণ যুগে আমরা যখনই কোনো সফলতা পাই, মনের অজান্তেই আমাদের ভেতর আমি বা অহংকারবোধ জাগ্রত হয়। আমরা মনে করি, এই অর্জন কেবলই আমাদের কঠোর পরিশ্রমের ফসল। অথচ আমাদের চারপাশে কত মানুষই না রাতদিন চেষ্টা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। তাই যেকোনো বড় অর্জনে এই দোয়াটি পাঠ করার মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এবং সমস্ত সফলতার কৃতিত্ব মহান আল্লাহকে উৎসর্গ করে। এটি মানুষের মন থেকে অহংকার দূর করে তাকে বিনয়ী করে তোলে।

কৃতজ্ঞতা কেবল একটি শব্দ নয়, এটি এক পরম ইবাদত। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। (সুরা ইবরাহিম, ৭)

লেখক: শিক্ষিকা, মাদরাসা ফাতেমাতুজ জাহরা, মুহাম্মদপুর।

জবানের যে ছোট্ট কথায় অফুরন্ত সওয়াব মেলে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
জবানের যে ছোট্ট কথায় অফুরন্ত সওয়াব মেলে
ছবি: সংগৃহীত

দৈনিক চব্বিশ ঘণ্টার মধ্যে কত হাজারও কথা আমরা বলি, যার সিংহভাগই অর্থহীন। অথচ যদি জানতেন, জিহ্বা নড়াচড়ার মাত্র কয়েক সেকেন্ডের কিছু সহজ বাক্যে আপনার জীবনের সব পাপ ধুয়ে-মুছে যেতে পারে, এমনকি কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা পাহাড়ের চেয়েও ভারী হয়ে যেতে পারে! রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন কিছু জাদুকরী ও সংক্ষিপ্ত জিকির শিখিয়েছেন, যা একদিকে উচ্চারণে পানির মতো সহজ, অন্যদিকে এর আধ্যাত্মিক ওজন মহাবিশ্বের চেয়েও বিশাল।

আমরা যখন কারও প্রশংসা করি, তখন অনেক ভেবেচিন্তে শব্দ চয়ন করতে হয়। কিন্তু মহাবিশ্বের মালিক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দগুলো আমাদের মুখের একদম কাছেই রয়েছে। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দুটি কালেমা (বাক্য) রয়েছে, যা দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ এবং মিজানের (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী। তা হলো: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম’। (বুখারি, ৬৪০৬; মুসলিম, ২৬৯৪)

দিনের শুরুতে বা যেকোনো সময় একটি বিশেষ দোয়া ১০০ বার পাঠ করলে যে অলৌকিক নিরাপত্তা ও সওয়াব পাওয়া যায়, তা সমকালীন যেকোনো সাইবার সিকিউরিটি বা বডিগার্ডের চেয়েও শক্তিশালী।

আরো পড়ুন: কিয়ামতের ময়দানে রাসুল (সা.)-এর পাশে থাকার উপায়

রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি দিনে একশবার পড়বেন–লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির, তার ১০টি দাস মুক্ত করার সওয়াব হবে, ১০০টি নেকি লেখা হবে এবং ১০০টি গুনাহ মাফ হবে। সবচেয়ে বড় কথা, সন্ধ্যা পর্যন্ত এটি তাঁর জন্য শয়তান থেকে বাঁচার ‘রক্ষামন্ত্র’ হবে। (বুখারি, ৩২৯৩; মুসলিম, ২৬৯৩)

পাশাপাশি, কেউ যদি দিনে ১০০ বার শুধু ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করে, তবে তার সমস্ত পাপ সমুদ্রের ফেনার পরিমাণ হলেও তা ক্ষমা করে দেওয়া হয়। আমরা শূন্যস্থান বা ভ্যাকুয়াম বলতে যা বুঝি, ইসলামে আধ্যাত্মিক সওয়াব দিয়ে তা পূরণের এক অবিশ্বাস্য সমীকরণ দেওয়া হয়েছে।
হযরত আবু মালেক আশআরী (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, পবিত্রতা অর্ধেক ঈমান। আর ‘আলহামদু লিল্লাহ’ দাঁড়িপাল্লাকে ভরে দেয় এবং ‘সুবহানাল্লাহ’ ও ‘আলহামদু লিল্লাহ’ আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যতাকে (সওয়াব দিয়ে) পূর্ণ করে দেয়।( মুসলিম, ২২৩; তিরমিজি, ৩৫১৭)

আরো পড়ুন: স্বপ্নে গান শোনা, আসলে কীসের ইঙ্গিত?

ফরজ নামাজ শেষ করেই আমরা অনেকে তাড়াহুড়ো করে উঠে যাই। অথচ স্বয়ং বিশ্বনবি (সা.) নামাজ শেষ করে একটি রাজকীয় অভ্যাস বজায় রাখতেন। হযরত সাওবান (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) যখন নামাজ শেষে সালাম ফেরাতেন, তখন প্রথমে তিনবার ইস্তিগফার করতেন (বলতেন, আস্তাগফিরুল্লাহ) এবং তারপর পড়তেন: ‘আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম’। (মুসলিম, ৫৯১; আবু দাউদ, ১৫১২)

বেদুইনদের সাধারণ প্রশ্ন থেকে শুরু করে নামাজের পরের বিশেষ আমল, সবখানেই রাসুল (সা.) আমাদের দেখিয়েছেন কীভাবে অল্প পরিশ্রমে আখেরাতের সর্বোচ্চ ধনী হওয়া যায়। এই জিকিরগুলো কেবল মুখের বুলি নয়, এগুলো মুমিনের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শ্রেষ্ঠ হাতিয়ার। বইয়ের পাতায় বা অনলাইন সিরিজে এই সহজ আমলগুলোর মহাজাগতিক গুরুত্ব আধুনিক পাঠককে মোবাইল স্ক্রলিংয়ের ফাঁকেও ‘আলহামদুলিল্লাহ’ বলতে বাধ্য করবে।

লেখক: আলেম ও সাংবাদিক