ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

তৌহিদ আফ্রিদিকে সবাই বাঘের মতো ভয় পায়, বললেন বন্ধু রাহী

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম
তৌহিদ আফ্রিদিকে সবাই বাঘের মতো ভয় পায়, বললেন বন্ধু রাহী
কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী-তৌহিদ আফ্রিদি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদির কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। সম্প্রতি রাহীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে রাহী বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ - ক্যামেরার বাইরে সে ভয়ংকর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়।’

এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দেন এবং ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব, ব্যক্তিজীবন ও আচরণের নানা অজানা দিক তুলে ধরেন। রাহী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহী নিজেও। ‘রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো,’ বলেন তিনি।

পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে রাহী আরও বলেন, ‘যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন করতো। ক্ষমতা দেখাতো। আন্দোলনের দুই-তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়। ভয় পেয়ে যাই। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো - সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।’

সবশেষে তিনি বলেন, ৫ আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রিদি। আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি। কিন্তু তা হয়নি।

আফ্রিদির চরিত্র প্রসঙ্গে রাহী বলেন, ‘তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন—এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনও এমন মানুষকে ছাড় দেন না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায়  আসামি তৌহিদ আফ্রিদি রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দেন আদালত। মামলায় ১১ নম্বর আসামি তিনি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।

>তৌহিদ আফ্রিদির বিপদে পাশে নেই দীঘি

বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি
ছবি: ভিডিও থেকে

আজকাল বিয়েতে নতুন ও ব্যতিক্রম কিছু করার প্রবণতা ক্রমেই বাড়ছে। সেই চেষ্টায় অনেক সময় বর-কনে এমন কিছু করে বসেন, যা মুহূর্তেই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি তেমনই এক চমকপ্রদ ও মজার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে সবার সামনে বর-কনে এমন একটি ঘোষণা দিয়েছেন, যা দেখে উপস্থিত অতিথিরা বিস্মিত হওয়ার পাশাপাশি বেশ অস্বস্তিতেও পড়েন। এমনকি দুই পরিবারের সদস্যদের অনেককেই লজ্জায় মুখ লুকাতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের সাজে বর ও কনে গলায় মালা পরে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তারা মিলে একটি বড় ব্যানার উন্মোচন করেন। সাধারণত সিনেমার প্রচার কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে এ ধরনের ব্যানার দেখা গেলেও বিয়ের মঞ্চে এমন দৃশ্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

ব্যানারের নিচের অংশে ছিল নবদম্পতির ছবি, আর উপরের অংশে একটি শিশুর ছবি। ছবির পাশে বড় অক্ষরে লেখা ছিল, ‘৯ মাস অপেক্ষা করুন, আমিও আসছি।’

বিয়ের অনুষ্ঠানেই সন্তানের আগমনের এমন আগাম ঘোষণা দেখে অতিথিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ হাসিতে ফেটে পড়েন, আবার কেউ বিব্রত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মোমেন্টস_স্টুডিয়ো_০’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যে লাখো মানুষ ভিডিওটি দেখেছেন। পাশাপাশি লাইক ও মন্তব্যের সংখ্যাও দ্রুত বেড়েছে।

ভিডিওটি ঘিরে হাস্যরসের পাশাপাশি নানা ধরনের আলোচনা চলছে নেটদুনিয়ায়।

ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...
ছবি: ইনস্টাগ্রামের পোস্ট থেকে

আখের রস কিনতে গিয়েছিলেন এক তরুণী। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু রস বিক্রেতার আসল পরিচয় জানতে পেরে রীতিমতো বিস্মিত হয়ে যান তিনি।

টাটকা আখের রস হাতে পাওয়ার পর তরুণী জানতে পারেন, ফুটপাথে দাঁড়িয়ে রস বিক্রি করা ওই ব্যক্তি শুধু একজন বিক্রেতাই নন, তিনি একজন জনপ্রিয় নেটপ্রভাবীও। রাস্তার ধারের খাবার, দৈনন্দিন জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নিয়মিত ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করেন তিনি। সমাজমাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ।

ঘটনাটি নিয়ে নিজের অভিজ্ঞতা এক্সে শেয়ার করেছেন এক তরুণী।

পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল আমি বাজারের একটি আখের রসের দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দোকানের গায়ে লেখা একটি ইনস্টাগ্রাম আইডি চোখে পড়ে। প্রথমে ভেবেছিলাম, হয়তো মজা করেই লেখা হয়েছে। কৌতূহলবশত আইডিটি খুঁজে দেখি, অ্যাকাউন্টটিতে ১ লাখ ২৫ হাজার অনুসারী রয়েছে। তখন আমি বললাম, ‘ভাই, আপনি তো বেশ বড় একজন নেটপ্রভাবী!’

তরুণীর ভাষ্য, তার কথা শুনে বিক্রেতা হেসে উত্তর দেন, ‘তেমন কিছু না ম্যাডাম। আমি শুধু নিয়মিত ভিডিও পোস্ট করি। মানুষের ভালো লাগে বলেই হয়তো তারা অনুসরণ করেন।’

বিক্রেতার বিনয়ী উত্তর আরও বেশি মুগ্ধ করে তরুণীকে। তার মতে, ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে যে কোনো পেশাই ছোট নয় এবং পরিশ্রমী মানুষের পরিচয় কখনো বাহ্যিক অবয়ব দেখে বিচার করা উচিত নয়।

পোস্টটি দ্রুতই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ এতে প্রতিক্রিয়া জানান। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন আখের রস বিক্রেতার অধ্যবসায় ও সাফল্যের।

একজন মন্তব্য করেন, ‘আজকের যুগে প্রতিভার কোনো অভাব নেই। অনেকেই প্রতিদিনের কঠোর পরিশ্রমের পাশাপাশি সমাজমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবেও অসাধারণ কাজ করছেন।’

আরেকজন লেখেন, ‘অনেকে লাখ লাখ টাকা খরচ করেও এমন অনুগত অনুসারী গড়ে তুলতে পারেন না। অথচ এই আখের রস বিক্রেতা নিজের পরিশ্রম, আন্তরিকতা ও সাধারণ জীবনযাপনের গল্প দিয়েই মানুষের মন জয় করেছেন।’

শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নরায়ণপুরে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে ছিলেন।

শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি হাওড়ার উদয়নরায়ণপুরের বিলাসপুর এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা।

অভিযোগ রয়েছে, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ টাকা থেকে বেআইনিভাবে কমিশন বা ‘কাটমানি’ আদায় করা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তবে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি স্থানীয় কাপড়ের দোকানে অভিযান চালায়।

সেখানেই সামনে আসে নাটকীয় দৃশ্য। অভিযোগ, দোকানের গুদামে রাখা শাড়ির বিশাল স্তূপের নিচে লুকিয়ে ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। শাড়ির গাদা সরিয়ে তাকে বের করে আনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শাড়ির স্তূপ সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তিই ব্রহ্মানন্দ চক্রবর্তী।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা
ভিডিও থেকে

অচেনা গন্তব্যে যাওয়ার সময় এখন অনেকেই জিপিএসের ওপর নির্ভর করেন। সঠিক পথ খুঁজে পেতে প্রযুক্তিটির জুড়ি নেই। তবে সম্প্রতি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে এক বৃদ্ধা এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামের ‘আপ্লাস্টিকপ্ল্যান্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের ব্যক্তিগত গাড়ি রেললাইনের ওপর দিয়ে চলছে। বিষয়টি নজরে আসার পর এক পুলিশ কর্মকর্তা গাড়িটির কাছে এগিয়ে যান। পরে গাড়ি থেকে এক বৃদ্ধাকে বেরিয়ে আসতে দেখা যায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের মাউন্ট বেকার স্টেশন এলাকায়। কোনো এক পর্যায়ে গাড়িটি রেললাইনে উঠে যায়, যার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেললাইনের ওপর বেশ কিছু দূর যাওয়ার পর গাড়িটি আটকে পড়ে। তখন চালক উপস্থিত লোকজনকে জানান, তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করছিলেন।

পরে উদ্ধারকারী দল গাড়িটি রেললাইন থেকে সরিয়ে নেয়। রেলপথ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, বৃদ্ধা মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন বলে মনে হয়নি। তবে তাকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল এবং প্রশ্নের উত্তর দিতে তিনি স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছিলেন। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং পরবর্তী পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়সজনিত বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কারণেই তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন।

অমিয়/

পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৯ পিএম
পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’
ছবি: সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত

গাড়ি চালিয়ে এক পথচারীর পায়ে আঘাত করার পর ক্ষমা চাওয়ার বদলে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। স্বামীর পুলিশ পরিচয়ের কথা উল্লেখ করে ওই পথচারীকে ধমক দিতে দেখা যায় তাকে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার সেক্টর–৬২ এলাকায়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক পথচারী তরুণ অভিযোগ করছেন যে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী গাড়ি চালিয়ে তার পা ও পায়ের পাতায় আঘাত করেন। অভিযোগের জবাবে ক্ষমা না চেয়ে উল্টো ওই পথচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গাড়িচালক তরুণী।

ভিডিওতে গাড়িটির নম্বরপ্লেটও দেখা যায়, যা থেকে বোঝা যায় এটি হরিয়ানার নিবন্ধিত যানবাহন। অভিযোগকারী তরুণ ঘটনাটির ভিডিও ধারণ করতে করতে গাড়ির কাছে গেলে তরুণী দরজা খুলে তাকে হুমকি দিতে শুরু করেন।

ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘আমার স্বামী পুলিশে চাকরি করে। তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে, তাই ধাক্কা লেগেছে।’

এ সময় পথচারী তরুণ পাল্টা প্রশ্ন করেন, তিনি সত্যিই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কি না। এরপর তিনি ক্যামেরা ঘুরিয়ে দেখান যে গাড়িটি রাস্তার এক পাশে পার্ক করা ছিল। তার দাবি, তিনি রাস্তার মাঝখান নয়, বরং পাশ দিয়েই হাঁটছিলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনার সঙ্গে তার স্বামীর পেশার সম্পর্ক কী এবং কেন তিনি পুলিশ পরিচয়কে প্রভাব খাটানোর উপায় হিসেবে ব্যবহার করলেন।

এক নেটিজেন মন্তব্য, ‘এটি চরম ঔদ্ধত্যের পরিচয়। একজন মানুষের পায়ে আঘাত লাগার পর সাধারণ সৌজন্য দেখানোর পরিবর্তে তিনি পুলিশি ক্ষমতার দাপট দেখাচ্ছেন।’