ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ ক্যালিফোর্নিয়ায় বি-৫২ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৮ কুমিল্লায় চর দখল নিয়ে টেটাযুদ্ধ, আহত ৪০ নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি এআই চশমার ত্রুটি-বিচ্যুতি গাজীপুর-নারায়ণগঞ্জের অংশ মিশছে ঢাকায় মুরগির দাম বেড়েছে, ডিম ও মাছের দাম স্থিতিশীল জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন বহুদূর! দক্ষিণাঞ্চলে পেঁপে চাষে নীরব বিপ্লব বেনজীরকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশন বেসরকারি ব্যবস্থাপনায় পাটকল চালু হবে শেষ মহাকাব্যের অপেক্ষায় মেসি ১৬ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল চট্টগ্রামে সড়ক বিভাজকের লোহার পাতে ঝুঁকি ১৬ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল দুই দিনে ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির চাপ মোকাবিলা অগ্রাধিকার বড় প্রতিষ্ঠানে ভর করে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার সবুজ পাতায় সাদা ফুলের গালিচা উপদেষ্টাকে ঘিরে আবার উত্তেজনায় ঢাকা-দিল্লি ১৬ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিশর ২৬ বছরে অভিষেক, বিশ্বকাপে স্পেনকে স্তব্ধ করে দেওয়া কে এই গোলরক্ষক? প্রথমার্ধে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে মিশর বিশ্বকাপ ইতিহাসে নাম লেখালেন ভোজিনিয়া-ইয়ামাল শক্তিশালী স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে বিশ্বকাপ অভিষেকে রেকর্ড গড়ল কেপ ভার্দে
Nagad desktop

পাইকারিতে ভোজ্যতেলের দাম কমেছে, প্রভাব নেই খুচরায়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৯ এএম
পাইকারিতে ভোজ্যতেলের  দাম কমেছে, প্রভাব নেই খুচরায়
চট্টগ্রামে নির্ধারিত দরে মিলছে না খোলা সয়াবিন। ছবিটি চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি খুচরা দোকান থেকে তোলা। ছবি: খবরের কাগজ

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জেও দুই সপ্তাহের ব্যবধান খোলা সয়াবিন তেলে লিটারপ্রতি দাম কমেছে ৮ টাকা ৪৫ পয়সা। পর্যাপ্ত আমদানি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কঠোর উদ্যোগ এবং দফায় দফায় অভিযানের পরও বাড়তি অর্থ আদায়ের স্বভাব বদলাতে পারেননি খুচরা ব্যবসায়ীরা।

নগরীর বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে দুই সপ্তাহ আগে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা ৩৭ পয়সায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৫১ টাকা ৯২ পয়সা। একই সময়ে পাম অয়েলের দাম ৩ টাকা ৩৮ পয়সা কমে ১৩৬ টাকা ৪৯ পয়সায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী মো. কামাল উদ্দিন বলেন, ‘মিলমালিকরা ভোজ্যতেলের সরবরাহ বাড়িয়েছে। বর্তমানে খাতুনগঞ্জেও পণ্যটির সরবরাহ আগের তুলনায় ভালো। তাই দামও নিম্নমুখী।’

এদিকে বিভিন্ন কোম্পানি বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়িয়েছে। মেঘনা গ্রুপের উপমহাব্যবস্থাপক (ট্রেডিং) নাছির উদ্দিন বলেন, ‘যথাসময়ে তেল খালাস করে পরিশোধন করা হচ্ছে। অন্য সময়ের তুলনায় এবার ভোজ্যতেল আমদানিও বেশি হয়েছে। বর্তমানে সয়াবিন তেলের সংকট নেই। সরবরাহ অনেক বেশি। আমরা যথাসময়ে তেল বাজারজাত করছি।’

এদিকে পাইকারিতে দাম কমার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাতুনগঞ্জ ছাড়াও নগরের হালিশহর, আগ্রাবাদ, নিউ মার্কেট, নাসিরাবাদ, দুই নম্বর গেট, চকবাজার ও কাজীর দেউড়ি এলাকার বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানে এক, দুই ও পাঁচ লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেল দেখা গেছে। তবে দুই ও পাঁচ লিটার ওজনের তেলের সরবরাহ বেশি দেখা গেছে। প্রতি লিটার তেল ১৭৫ টাকা বিক্রির কথা থাকলেও এলাকাভেদে খুচরা পর্যায়ে প্রতি লিটার তেল মিলছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। অপরদিকে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যদিও গত ৪ মার্চ চট্টগ্রাম জেলার জন্য প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৬০ টাকা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় জেলা প্রশাসক ফরিদা খানম জানান, রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি, তা তিনি দেখতে চান। এরপর চসিক মেয়র ও জেলা প্রশাসক নিজেরাই কিছুদিন বাজার তদারকি করেন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা তাদের শক্তিতেই অটল আছেন। দফায় দফায় অভিযানেও মিলছে না সফলতা।

নগরের নাসিরাবাদ এলাকার বাসিন্দা মো. আফজাল হোসেন বলেন, দুই লিটার সয়াবিন তেল ৩৮০ টাকা দিয়ে কিনেছি। দোকানি ৩০ টাকা বেশি নিয়েছেন। কারণ জানতে চাইলে উল্টো বলেন, ‘৩৮০ টাকায় কিনলে কিনেন, না কিনলে যান।’

বাজার ঘুরে খুচরা ব্যবসায়ীদের কাছে বাড়তি দাম নেওয়ার বিষয়ে জানতে চাইলে কেউ কোনো সদুত্তর দিতে পারেননি। নগরের হালিশহর এলাকার আল মদিনা স্টোরের মালিক মো. নাছির দাবি করেন, ‘আগে খোলা সয়াবিন ১৯০-১৯৫ টাকায় বিক্রি হয়েছে। এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম তো কমে এসেছে।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘অভিযানে গেলেই অল্প কিছু অর্থ জরিমানা এবং সতর্ক করা হয়। এতে করে তো কখনো সফলতা আসবে না, অসাধু ব্যবসায়ীদের টনক নড়বে না। তাদের নিয়ন্ত্রণ করতে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

গাজীপুর-নারায়ণগঞ্জের অংশ মিশছে ঢাকায়

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৯:০০ এএম
গাজীপুর-নারায়ণগঞ্জের অংশ মিশছে ঢাকায়
ছবি: সংগৃহীত

রাজধানীর উপকণ্ঠে সবচেয়ে বড় ও পরিকল্পিত ‘পূর্বাচল’ নতুন শহরকে একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পূর্বাচলের গাজীপুর ও নারায়ণগঞ্জের অংশবিশেষ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রাক-নিকার সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় অনুমোদন পেলেই প্রশাসনিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে নিকার সভার তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের অন্তর্ভুক্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুটি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি মৌজা (মোট ১৬টি মৌজা) ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মাধ্যমে পূর্বাচল প্রকল্পের পুরো এলাকা কার্যত ঢাকা জেলার প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে আসবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ–এই তিন জেলার মধ্যে বিভক্ত। ফলে প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা প্রদানে জটিলতা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় গত ২ মার্চ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী পূর্বাচলকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা এবং ২৩ এপ্রিলের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নীতিগত অনুমোদন পায়। পরে মে মাসে প্রাক-নিকার সচিব কমিটিও সারসংক্ষেপটি অনুমোদন করে।

তবে প্রস্তাবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পূর্বাচল প্রকল্পের আওতাধীন ২১টি মৌজাকে প্রাথমিকভাবে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় ছিল। পরে চূড়ান্ত প্রস্তাবে তা কমিয়ে ১৬টি মৌজায় আনা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পাড়াবার্থা ও বড়কাউ মৌজার আংশিক অংশ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাইঝগাঁও, হারারবাড়ী, ভোলানাথপুর, সুলপিনা ও পিতলগঞ্জ সম্পূর্ণভাবে এবং ইউসুফগঞ্জ, পশি, টেকনোয়াদ্দা, গুতিয়াব, বাঘবের, ব্রাহ্মণখালী, কামতা, হিরনাল ও রঘুরামপুরের আংশিক অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক তালিকায় থাকা কয়েকটি মৌজা বাদ দেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ মৌজার পরিবর্তে আংশিক এলাকা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত ১০ এপ্রিল জারি হওয়া ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এ রাজউকের কার্যপরিধি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আইনের ১(২) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রাজউকের আওতা ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা জেলার সাভার ও কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নির্ধারিত এলাকাজুড়ে বিস্তৃত থাকবে। নতুন আইনে রাজউকের ভৌগোলিক কার্যপরিধি বহাল থাকলেও প্রশাসনিক সুবিধার জন্য পূর্বাচল প্রকল্পের অংশবিশেষকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পূর্বাচল বর্তমানে ৬ হাজার ২৬১ একর জমির ওপর গড়ে ওঠা দেশের বৃহত্তম পরিকল্পিত আবাসন প্রকল্প। এতে ৩০টি সেক্টরে ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লট, ৩ হাজার ৫৬৩টি বাণিজ্যিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্লট রয়েছে। প্রকল্প এলাকায় ৩১৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৫২টি সেতুর মধ্যে ৪৯টির কাজ শেষ হয়েছে এবং ৪৩ কিলোমিটার দীর্ঘ লেক ও খাল খননের মাধ্যমে নৌ-নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। পরিকল্পিত নগর উন্নয়নের স্বীকৃতি হিসেবে প্রকল্পটি ২০১৯ সালে ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড’ অর্জন করে।
তবে প্রশাসনিক বিভাজনের কারণে এখনো নাগরিক সেবা, ভূমি রেকর্ড, পুলিশি সেবা এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নানা জটিলতা রয়েছে। আন্তমন্ত্রণালয় সভায় রাজউকের চেয়ারম্যান বলেন, একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা গেলে পূর্বাচলকে একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তর করা সহজ হবে।

অন্যদিকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সভায় জেলার সীমানা পরিবর্তনের পরিবর্তে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির গেজেট সংশোধনের বিকল্প প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এখন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় নিকার সভায় অনুমোদন পেলেই পূর্বাচলের প্রশাসনিক পরিচয়ে বড় পরিবর্তন আসবে। একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডিএমপি ও ঢাকা ওয়াসার আওতায় আনার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে যাবে। ফলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি পূর্বাচলকে রাজধানীর সম্প্রসারিত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা বাস্তব রূপ পেতে যাচ্ছে।

জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন বহুদূর!

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন বহুদূর!
ছবি: খবরের কাগজ

দেশের কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশ হওয়ার কথা থাকলেও আছে ৮ দশমিক ৩ শতাংশ। সরকারি-বেসরকারি বিনিয়োগে স্থবিরতা চলছে। গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত মে মাসে। রপ্তানি আয়ে নিম্নমুখী ধারা। বৈশ্বিক ও আঞ্চলিক অনিশ্চয়তা কমছে না। বিশেষভাবে আন্তর্জাতিক অর্থনীতির টানাপোড়েনের প্রভাব বাড়ছে দেশে। আর্থিক খাতে দুর্বলতা বিদ্যমান। ব্যবসা ও শিল্পে উৎপাদন ব্যয় বেশি। এমন পরিস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হয়েছে।

অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, দেশের অর্থনীতিতে গতি না এলে আগামী অর্থবছরের জন্য প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। বৈশ্বিক সংকটে ও উত্তরাধিকার সূত্রে নির্বাচিত সরকার শিল্প-বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্যে কতটা গতি আনতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকছে।

সাবেক অন্তর্বর্তী সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছিল। অবশ্য বিশ্বব্যাংক বলছে, এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশের কম। এমনকি বৈশ্বিক অচলাবস্থা এবং ইরান-ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাতের ফলে আগামী বছরও বিশ্ব অর্থনীতিতে ধীরগতিতে চলমান থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট চলছে। এমন প্রেক্ষাপটেও বাংলাদেশের নতুন সরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। আগামীতে শিল্প-বিনিয়োগ-কর আদায় বাড়াতে পারলে এই প্রাক্কলন অর্জন সম্ভব। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব বাড়বে, এমন আশা করা সাহসের হবে। কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন থাকছে।

দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি বর্ণনা করে বেসরকারি গবেষণা সংস্থা–সিপিডি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বব্যাংক রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যবসার উচ্চ খরচকে বিনিয়োগ মন্থরতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। বার্ষিক উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং মূলধনি যন্ত্রপাতির আমদানি হ্রাস পেয়েছে। শিল্প খাতে নতুন বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়ছে না; উচ্চ সুদের হার ও ঋণপ্রাপ্তির জটিলতা বিনিয়োগকে নিরুৎসাহিত করছে; জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

স্থবির রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ও দুর্বল কর রাজস্ব সম্পর্কে প্রতিবেদন বিশ্লেষণ করে বলা যায়, আইএমএফ জানিয়েছে, কর রাজস্ব থেকে জিডিপি অনুপাত ২০২৪-২৫ অর্থবছরে তীব্রভাবে কমে গেছে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৮ দশমিক ৩ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় অনেক কমভারতে যা প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।

মূল্যস্ফীতির চাপ সম্পর্কে প্রতিবেদন থেকে বলা হয়েছে, মূল্যস্ফীতি ডাবল ডিজিট থেকে কমলেও এখনো উচ্চপর্যায়ে রয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগের গতিকে বাধাগ্রস্ত করছে।

বৈশ্বিক ও আঞ্চলিক অনিশ্চয়তা নিয়ে প্রতিবেদন থেকে বলা হয়েছে, ইরান যুদ্ধ বাংলাদেশসহ এশীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছে, জ্বালানিসংকট বাড়িয়েছে এবং অনিশ্চয়তা বৃদ্ধি করেছে। আর্থিক খাতের দুর্বলতা নিয়ে বলা হয়েছে, বিশ্বব্যাংক ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা, দুর্বল কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক খাতের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে।

শিল্প খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে বলা হয়েছে, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমে যেতে পারে এবং নতুন বিনিয়োগও নিরুৎসাহিত হতে পারে।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্য আমাদের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, প্রাক্কলন সব সময় প্রাক্কলন। আয়-ব‍্যয়ের যে বরাদ্দ ধরা হয়েছে তা যদি ৭০-৮০ শতাংশ অর্জিত হয়, তাহলে জিডিপির প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হবে না। তবে তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থাকছে।

তিনি আরও বলেন, প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য শুধু বাজেট ঘোষণা যথেষ্ট নয়; বরং শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ; ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে রাখা; কর কাঠামো সহজীকরণ; ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস; নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা; বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণবিষয়গুলো নিশ্চিত করতে হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ খবরের কাগজকে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। সেখান থেকে ২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অবশ্যই উচ্চাভিলাষী। এ লক্ষ্য অর্জনের জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, শিল্প উৎপাদন, রপ্তানি, জ্বালানি সরবরাহ এবং ব্যবসায়িক আস্থার উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন। তবে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানিসংকট, বৈশ্বিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতে তারল্য চাপ এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সরকারের ব্যাংকঋণ গ্রহণ বৃদ্ধির ফলে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন ৪ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে, যা বিনিয়োগ সম্প্রসারণকে বাধাগ্রস্ত করতে পারে। তাই কার্যকর নীতি বাস্তবায়ন না হলে উচ্চাভিলাষী এ টার্গেট বাস্তবায়ন হবে অত্যন্ত কঠিন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সহসভাপতি এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী খবরের কাগজকে বলেন, আগামী অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্থনীতির জন্য একটি ইতিবাচক ও উচ্চাভিলাষী লক্ষ্য। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিনিয়োগের ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে এ লক্ষ্য অর্জন সহজ হবে না। কার্যকর অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং শিল্প খাতের প্রতিবন্ধকতা দূর করা গেলে লক্ষ্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ৬ দশমিকশতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব, তবে এর জন্য বাজেটের ঘোষণার চেয়ে বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পবান্ধব নীতি অধিক গুরুত্বপূর্ণ।

উপদেষ্টাকে ঘিরে আবার উত্তেজনায় ঢাকা-দিল্লি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:১৯ এএম
উপদেষ্টাকে ঘিরে আবার উত্তেজনায় ঢাকা-দিল্লি
খবরের কাগজ ইনফোগ্রাফ

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি-বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢ়েকে সোমবার (১৫ জুন) তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান যে দিল্লিতে যাবেন, সে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভার্বাল দিয়ে জানানো হয়। এরপর বিমানবন্দরে স্বাগত জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জাহেদ উর রহমানের পরিচয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার বিষয়টিও ইমিগ্রেশন কর্মকর্তাদের জানান। 

তবে দিল্লির একটি সূত্র জানায়, বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগেই জাহেদ উর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় ভারতবিরোধী বক্তব্যের কারণে তার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড করে ভারত সরকার। তিনি কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে ব্ল্যাকলিস্টেড করা পাসপোর্ট নিয়ে দিল্লি বিমানবন্দরে আসেন। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে তার পাসপোর্ট এন্ট্রি করার সময় তার আগের সব রেকর্ড ভেসে ওঠে। তখনই জাহেদ উর রহমানের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিতে বসিয়ে রাখা হয়। খোঁজখবর নিতে এবং জিজ্ঞাসা করতে প্রায় আড়াই ঘণ্টা সময় পেরিয়ে যায়। পরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ঢাকা ও দিল্লির কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ শুরু করলে পরে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে তাকে এই পাসপোর্ট নিয়ে একবারের জন্য এই সুযোগ দেওয়ার কথা জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে এলে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসারও পরামর্শ দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সূত্র জানায়, তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে গেলে এই সমস্যা হতো না।

দিল্লিতে গতকাল শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান গত রবিবার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইমিগ্রেশনে তাকে জেরার মুখে পড়তে হয়। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন মহলের হস্তক্ষেপে পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রবেশের অনুরোধ করা হলে তিনি পাসপোর্ট ফেরত চান। বৈঠকে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এরপর তিনি বৈঠকে অংশ না নিয়ে অন্য সদস্যদের দিল্লিতে রেখে একা শ্রীলঙ্কার কলম্বো হয়ে গতকাল সকালে দেশে ফিরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, তার এই সফরের আগে বিষয়টি কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। প্রতিমন্ত্রী মর্যাদাসম্পন্ন হওয়ার কারণে তিনি বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার অধিকারী। তবে তিনি কূটনৈতিক পাসপোর্টের বদলে সাধারণ পাসপোর্টই ব্যবহার করেন।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ খবরের কাগজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে দিল্লিতে কেন কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে গেলেন। কেন ভারতের ব্ল্যাকলিস্টেড পাসপোর্ট নিয়ে সেখানে গেলেন, সেটা খতিয়ে দেখা দরকার। যদি আমরা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে চাই, তবে এ নিয়ে উত্তেজনা না বাড়িয়ে কী কারণে এটা ঘটেছে সেটা নিজেরা কথা বলে মিটিয়ে নেওয়া ভালো। কেননা, যেকোনো দেশের চেকপোস্টে একজন ব্ল্যাকলিস্টেড ব্যক্তিকে আটকে দেবে সেটা স্বাভাবিক। তিনি হয়তো নিজেও জানতেন তার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড। তবে কোনো ব্যক্তির কারণে দেশের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে রবিবার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢ়েকে তলব করে তার কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। 

অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্ক তলানি গিয়ে ঠেকলেও বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার দুই দেশের দিক থেকেই সম্পর্ক উন্নয়নের আগ্রহ ব্যক্ত করা হয়। তবে সম্প্রতি ভারত থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কথিত বাংলাদেশিদের পুশইনের ঘটনা এবং উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো বলে মনে করছেন কূটনীতিকরা।

আতঙ্কে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামিরা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:৫১ এএম
আতঙ্কে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামিরা
ছবি: সংগৃহীত

একসময়ের মহাপ্রতাপশালী হিসেবে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ব্যাপক পরিচিত। যিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের সময়ে অনেকের কাছেই ছিলেন মূর্তিমান আতঙ্ক। বলা হয়ে থাকে– বেনজীর আহমেদ সে সময়ের অনেক মন্ত্রীর চেয়েও ক্ষমতাধর ছিলেন। সেই বেনজীর আহমেদ এবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোল’ এর সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিদেশে পলাতক বা আত্মগোপনে থাকা অন্য আসামিরাও এখন আতঙ্কে ভুগছেন বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।

রবিবার (১৪ জুন) ইন্টারপোলের ওয়েবসাইটের ‘রেড নোটিশ’ তালিকায় সারা বিশ্বের ৬ হাজার ৪৪২ জন ‘মোস্ট ওয়ান্টেড’ আসামির নাম, ছবি ও বয়সসহ প্রাথমিক তথ্য দেখা গেছে। এর মধ্যে শুধু বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড আসামি রয়েছেন ৫৯ জন। সাম্প্রতিক সময়ে এ তালিকায় নতুন মাত্র কয়েকজন যুক্ত হলেও অধিকাংশই দীর্ঘদিন ধরে ওই ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় প্রদর্শিত হয়ে আসছেন।

যদিও এই রেড নোটিশের তালিকায় গতকাল পর্যন্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের নাম বা ছবি কোনো কিছুই দেখা যায়নি। তবে ইন্টারপোলের কাছে ‘অফিশিয়ালি’ বাংলাদেশ পুলিশ বেনজীরকে গ্রেপ্তারে সহযোগিতা চেয়েছিল বলে জানা গেছে। গতকাল পুলিশ সদর দপ্তরের একজন এআইজি খবরের কাগজকে বলেন, ইন্টারপোলের পলিসি অনুসারে কিছু ক্ষেত্রে কোনো আসামির নাম বা ছবি তালিকায় না রেখে অপ্রকাশিত রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও তার নাম বা ছবি দেখা যায়নি।

এ কারণে দুবাইয়ে ‘বিপুল অর্থসম্পদ’ বিনিয়োগের তথ্য থাকা বেনজীর আহমেদ সেখানে গ্রেপ্তার হওয়ায় অন্য আলোচিত আসামিদের মধ্যেও এক ধরনের শঙ্কা বিরাজ করছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। বিশেষ করে ইন্টারপোলের তালিকায় থাকা বা পলাতক হিসেবে বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা গুরুতর ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট মামলার আসামিরা অনেকটা আতঙ্কগ্রস্ত বলে মনে করেন তারা।

এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক খবরের কাগজকে বলেন, বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবেই এই ধরনের আসামি যারা রয়েছেন, তাদের মধ্যে ভীতি বা আতঙ্ক কাজ করবে। অনেকেই যারা আত্মগোপনে রয়েছেন, তারা একই জায়গায় বেশি দিন থাকবেন না। তারা গ্রেপ্তার এড়াতে অবস্থান পাল্টাবেন–এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া।

ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘আমি মনে করি, এই ধরনের (বেনজীর) আসামি যারা দুর্নীতির সঙ্গে জড়িত, ক্ষমতার চেয়ারে বসে রাষ্ট্রকে বিভ্রান্তির দিকে নিয়ে গিয়েছিলেন– তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। কেননা, শাস্তি নিশ্চিত করা গেলে তা অন্যদের জন্য সতর্ক বার্তা বা শিক্ষণীয় হবে।

একই সঙ্গে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার জায়গাগুলো আরও মজবুত হবে। ফলে বিদেশে গ্রেপ্তারেই যেন সবকিছু থমকে না থাকে। দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনানুসারে যথাযথ বিচার বা শাস্তি নিশ্চিত করতে পারলেই কেবল এই প্রক্রিয়ার সার্বিক সুফল পাওয়া যাবে।

এ প্রসঙ্গে অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক খবরের কাগজকে বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বা প্রভাবশালীদের ছত্রছায়ায় এক শ্রেণির সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করেন। তারা ক্ষমতার চেয়ারে বসে বেপরোয়া দুর্নীতি, স্বেচ্ছাচারিতা বা অপেশাদার আচরণ করেন–এমন কর্মকর্তাদের জন্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তারের ঘটনাটি অবশ্যই শিক্ষণীয়।

যদিও এমন বিভিন্ন ঘটনা থেকেও অনেকে শিক্ষা নেন না। তার পরও পুলিশ, প্রশাসনসহ সব ক্ষেত্রেই কর্মকর্তাদের দুর্নীতি-স্বেচ্ছাচারিতা বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সরকারের জবাবদিহিমূলক কঠোর অবস্থান জারি রাখতে হবে। এতে সরকারের সঙ্গে জনগণের সুসম্পর্ক বৃদ্ধি পাবে।

এ প্রসঙ্গে সাবেক আইজিপি (মহাপরিদর্শক) আব্দুল কাইয়ুম খবরের কাগজকে বলেন, প্রতিটি সরকারি চাকরিতে বা দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত রুলস বা বিধিবিধান রয়েছে। কিন্তু অনেকেই সেটি মনে রাখেন না। চেয়ার পেলেই অনেকেই হয়ে যান লাগামছাড়া। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অপেশাদার আচরণ তাদের এমনভাবে বাড়তে থাকে, যা সাধারণ মানুষের মনে ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কিন্তু সবার মনে রাখা দরকার, কোনো চেয়ার বা ক্ষমতা চিরস্থায়ী নয়। সেটা মাথায় রেখে শুধু পুলিশ কর্মকর্তা নন, যেকোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালন করতে হবে। যাতে করে ভবিষ্যতে অসম্মানজনক পরিণতির শিকার হতে না হয়।

ইন্টারপোলের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘রেড নোটিশ’ বা লাল সংকেতের তালিকাটি হচ্ছে–বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে এবং প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা অনুরূপ আইনি পদক্ষেপের মাধ্যমে তাকে সাময়িকভাবে গ্রেপ্তার করার একটি অনুরোধ। তবে রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মূলত অনুরোধকারী সদস্য দেশ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দ্বারা ‘ওয়ান্টেড’। সদস্য দেশগুলো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের নিজস্ব আইন প্রয়োগ করে। অধিকাংশ রেড নোটিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থার ব্যবহারের জন্য সীমাবদ্ধ।

গতকাল পর্যন্ত ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় থাকা ৫৯ জন বাংলাদেশি হলেন–

রাজু ঢালি (৪২), মো. মিলন (৩৭), লিটন ব্যাপারী (৪৭), রবিউল ইসলাম রবিউল ওরফে আরাভ খান (৩৮), জাফর ইকবাল (৪৪), তানজিরুল (৪১), স্বপন (৩৪), নজরুল ইসলাম মোল্লা (৪৯), মিন্টু মিয়া (৪৭), ওয়াসিম (৪১), খোরশেদ আলম (৪৩), গিয়াস উদ্দিন (৫৬), অশোক কুমার দাস (৪৫), মিজান মিয়া (৪৮), কুমার চন্দ্র রায় (৪৬), রাতুল আহমেদ বাবু (৪৫), মো. সিরাজ মোস্তফা লালু (৩০), জাহিদ হোসাইন খোকন (৮৪), মো. সাঈদ হোসাইন ওরফে হোসেন (৭৪), মো. হাছান আলী সাঈদ ওরফে সৈয়দ মো. হাছান আলী (৭৮), আজিজুর রহমান (৫০), অজয় বিশ্বাস (৪৪), তরিকুল ইসলাম (৩৯), এন এ হানিফ (৪১), আলাউদ্দিন মোহাম্মদ (৫৩), মোহাম্মদ সবুজ ফকির (৫১), মোহাম্মদ মনির ভুঁইয়া (৬২), শফিকুল (৫৮), আমান উল্লাহ শফিক (৪৪) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার (৭৯), জাহিদুল ইসলাম (৭০), সাজ্জাদ হোসাইন খান (৪৭), মো. নাঈম খান ইকরাম (৫৭), কালা জাহাঙ্গীর ওরফে ফেরদৌস (৪৮), মো. ইউসুফ (৭৯), আব্দুল আলিম শরীফ (৫৬), আহমেদ মজনু (৫৩), নুরুল দিপু (৪৯), মুহাম্মদ ফজলুল আমিন জাভেদ (৩৮), এস এইচ এম বি নূর চৌধুরী (৭৫), খন্দকার আবদুর রশিদ (৭৯), নাজমুল হোসেন আনসার (৭৩), শরিফুল হক ডালিম (৮০), আহমেদ শরিফুল হোসেন (৮৩), মুসলেম উদ্দিন খান (৮৮), এ এম রাশেদ চৌধুরী (৭৯), চৌধুরী মোহাম্মদ আতাউর রহমান (৬৪), আলহাজ মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন মিয়া (৫৩), সালাউদ্দিন মিন্টু (৪৬), গোলাম ফারুক অভি (৬০), হারুন শেখ (৫৫), তৌফিক আলম (৫১), আহমেদ জাফর (৫৬), রফিকুল ইসলাম (৫৫), জিসান আহমেদ (৫৬), আমীনুর রসুল (৬৮), নবী হোসেন (৫৬), প্রকাশ কুমার বিশ্বাস (৫৩) এবং আব্দুল জব্বার (৫৪)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ হয়নি তিন মাসেও

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৩০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ হয়নি তিন মাসেও
ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদ শূন্য রয়েছে। দীর্ঘ এ সময়ে এই পদে নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে নতুন সরকারের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম। দেশের প্রশাসনিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। সরকারের নীতি বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে যোগাযোগ রক্ষা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে এ কার্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সচিব পদ শূন্য থাকলেও কার্যালয়ের কার্যক্রম থেমে নেই। তবে পূর্ণকালীন সচিব না থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, নথি নিষ্পত্তি এবং সমন্বয়মূলক কিছু কর্মকাণ্ডে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত সময় লাগছে। মুখ্য সচিব অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদটি কেবল একটি প্রশাসনিক পদ নয়; এটি সরকারের কেন্দ্রীয় সমন্বয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। মুখ্য সচিব নীতিনির্ধারণী বিষয়গুলো তদারকি করলেও সচিবের ওপর দৈনন্দিন প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রকল্প তদারকি, কর্মকর্তা-কর্মচারী ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বড় দায়িত্ব থাকে। ফলে দীর্ঘদিন ধরে এ পদ শূন্য থাকাকে স্বাভাবিক হিসেবে দেখছেন না অনেক কর্মকর্তা।

প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সরকার এমন একজন কর্মকর্তাকে খুঁজছে, যিনি দক্ষতা, সততা, পেশাদারত্ব এবং প্রশাসনিক গ্রহণযোগ্যতার দিক থেকে উপযুক্ত বলে বিবেচিত হবেন। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক পদায়নে শুধু জ্যেষ্ঠতাই নয়, বরং অতীত কর্মজীবন, পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা এবং সরকারের আস্থার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। এ কারণেই নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগছে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।

তারা জানান, গত কয়েক মাসে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় এলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে। প্রশাসনের অভ্যন্তরে গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় নিয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

অতীতে বিতর্ক বা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে, এমন কর্মকর্তাদের বিষয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে বলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগের আগে সংশ্লিষ্টদের কর্মজীবনের নানা দিক পর্যালোচনা করা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদায়নকে ঘিরে প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে সরকার অপেক্ষাকৃত বেশি সতর্ক অবস্থানে রয়েছে। শুধু তদবির বা লবিংয়ের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ আগের তুলনায় অনেক সীমিত বলে তারা মনে করেন।

এদিকে সচিব পদ দীর্ঘদিন শূন্য থাকায় মুখ্য সচিবের ওপর বাড়তি কাজের চাপ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বের পরিধি এমনিতেই ব্যাপক। এর সঙ্গে সচিবের দায়িত্বের অতিরিক্ত অংশের দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি চাপে রয়েছেন মুখ্য সচিব। এতে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকলেও দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ এই পদের শূন্যতা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের গতিকে শ্লথ করে দিতে পারে। প্রশাসনসংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকলে সিদ্ধান্ত গ্রহণের গতি কিছুটা কমে যেতে পারে এবং সমন্বয়মূলক কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা থাকে। 

দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে নিয়োগের আলোচনায় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বিবেচনায় থাকলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার খবরের কাগজকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদ দীর্ঘদিন শূন্য থাকলেও এতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সেখানে মুখ্য সচিব, যুগ্ম সচিব, পিএস রয়েছেন। তারা সবাই প্রশাসনের কর্মকর্তা। তা ছাড়া প্রধানমন্ত্রী যেহেতু সচিবালয়ে অফিস করছেন, তাই সেখানে হাতের কাছে মন্ত্রিপরিষদ সচিবও রয়েছেন। আমি মনে করি, হঠাৎ করে বা তড়িঘড়ি করে এই পদে কর্মকর্তা নিয়োগ দিয়ে বিব্রত হওয়ার চেয়ে একটু দেখেশুনে অপেক্ষা করে যোগ্য কর্মকর্তা নিয়োগ দেওয়াই শ্রেয়তর হবে।