খবরের কাগজ গ্রাফিকস
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রথম দিন থেকেই পাঠকদের জন্য বিশেষ আয়োজন করেছে দৈনিক খবরের কাগজ। বিশ্বকাপের পুরো আসরজুড়ে প্রতিদিন প্রকাশিত হচ্ছে চার পৃষ্ঠার বিশেষ সংখ্যা, যেখানে রেখেছে ম্যাচ বিশ্লেষণ, দল ও খেলোয়াড়দের সবশেষ খবর, পরিসংখ্যান, বিশেষ প্রতিবেদন এবং বিশ্বকাপ ঘিরে নানা অজানা তথ্য। এ ছাড়াও প্রথম ও শেষের পাতায় থাকছে বিশেষ বিশেষ প্রতিবেদন, যা আপনাকে আরও সমৃদ্ধ করবে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে পাঠকদের কাছে নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পৌঁছে দিতে কাজ করছে অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকদের একটি বিশেষ টিম। মাঠের লড়াই থেকে শুরু করে পর্দার আড়ালের গল্প- সবকিছুই থাকছে এই বিশেষ আয়োজনে।
অনলাইন ও ডিজিটাল মাধ্যমে প্রতিমুহূর্তের খবর
মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে বিশ্বকাপের ব্যাপক আয়োজন। প্রতিটি ম্যাচের লাইভ আপডেট, গোল, গুরুত্বপূর্ণ মুহূর্তের তাৎক্ষণিক সব সংবাদই পাওয়া যাবে অনলাইনে। ম্যাচ-পূর্ব বিশ্লেষণ, ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়াসহ পাঠকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিমুহূর্তের খবর।
বিশ্বকাপ চলাকালীন আপডেট থাকবে ডিজিটাল ডেস্কও। ভিডিও স্টোরি, ফটো গ্যালারি, বিশেষ গ্রাফিক্স, ম্যাচ হাইলাইটস এবং স্মরণীয় মুহূর্তগুলো নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ফলে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মিস হওয়ার সুযোগ থাকবে না।
কুইজ প্রতিযোগিতা
বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলতে ছাপার কাগজ ও অনলাইনে থাকছে কুইজ আয়োজন। ছাপার কাগজে চারটি ও অনলাইনে একটি কুইজ থাকছে। এতে প্রতিদিনের পুরস্কার ছাড়াও মেগা পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা প্লেনের টিকিটসহ আরও আকর্ষণীয় অনেক পুরস্কার।
বিশ্বকাপের ইতিহাস, বর্তমান আসরের তথ্য এবং বিভিন্ন ম্যাচভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন এসব পুরস্কার।